৯

التوبة

সূরা আত্‌ তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

ইহা মদীনায় অবতীর্ণ, ইহাতে ১২৯ আয়াত এবং ১৬ রুকু আছে।

وَمِمَّنۡ حَوۡلَکُمۡ مِّنَ الۡاَعۡرَابِ مُنٰفِقُوۡنَ ؕۛ وَمِنۡ اَہۡلِ الۡمَدِیۡنَۃِ ۟ۛؔ مَرَدُوۡا عَلَی النِّفَاقِ ۟ لَا تَعۡلَمُہُمۡ ؕ نَحۡنُ نَعۡلَمُہُمۡ ؕ سَنُعَذِّبُہُمۡ مَّرَّتَیۡنِ ثُمَّ یُرَدُّوۡنَ اِلٰی عَذَابٍ عَظِیۡمٍ ﴿۱۰۱﴾ۚ

১০১
এবং মরুবাসীদের মধ্যে যাহারা তোমাদের চারিপাশে আছে, তাহাদিগের মধ্যে কতক আছে মোনাফেক এবং মদীনাবাসীদের মধ্যেও কতক। তাহারা কপটতায় অবিচল১২১৩। তুমি তাহাদিগকে জান না; আমরা তাহাদিগকে জানি। আমরা অবশ্যই তাহাদিগকে দুইবার শাস্তি দিব,১২১৪ অতঃপর তাহাদিগকে এক মহা শাস্তির দিকে ফিরাইয়া লইয়া যাওয়া হইবে।
১২১৩। ইহাতে বিশেষভাবে, মদীনার নিকটবর্তী মরুভূমিতে বসবাসকারী পাঁচটি উপজাতীয় গোত্রের কথা বলা হইয়াছে, এই গোত্রগুলি হইতেছে জোহাইনাহ, মুযাইনাহ্, আশজা, আসলাম এবং গিফার (মায়ানী, ৩য় খণ্ড, ৩৬১ পৃঃ)নবী করীম (সাঃ)-এর ইন্তেকালের পরে এই সকল কপট লোকেরা একত্রিত হইয়া মদীনার উপরে আক্রমণ করিয়াছিল (খালদুন, ২য় খণ্ড, ৬৬ পৃঃ)।
১২১৪। “দুইবার” এই উক্তি শাস্তির প্রকার ভেদের প্রতি ইশারা নাও হইতে পারে, পরন্তু ইহা শাস্তির কাল নির্দেশ করে যাহা ৯ঃ১২৬ আয়াতে বর্ণিত হইয়াছে। শব্দগুলির মর্ম এইরূপ হইতে পারে যে, এক হইতে দুই বৎসর ধরিয়া মোনাফিকদিগকে শাস্তি দেওয়া হইবে, অর্থাৎ শাস্তি যদি বৎসরে দুইবার পতিত হয়, তাহারা উহা এক বৎসরেই পাইবে, যদি একবার আসে তাহা হইলে উহা দুই বৎসর যাবৎ চলিতে থাকিবে।

وَاٰخَرُوۡنَ اعۡتَرَفُوۡا بِذُنُوۡبِہِمۡ خَلَطُوۡا عَمَلًا صَالِحًا وَّاٰخَرَ سَیِّئًا ؕ عَسَی اللّٰہُ اَنۡ یَّتُوۡبَ عَلَیۡہِمۡ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۰۲﴾

১০২
এবং আরও কতক লোক আছে যাহারা নিজেদের পাপকে স্বীকার করিয়াছে। তাহারা পুণ্য কাজকে অন্য খারাপ কাজের সহিত মিশ্রিত করিয়াছে।১২১৫ অচিরেই আল্লাহ্ তাহাদের প্রতি দয়ার দৃষ্টিপাত করিবেন। নিশ্চয় আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
১২১৫। এই আয়াত ঐ সকল মুসলমানদিগের প্রতি আরোপিত হইতে পারে যাহারা রেহাই পাওয়ার যোগ্য ছিল, কিন্তু তাহাদের পশ্চাতে রহিয়া যাওয়ার জন্য ইহা যথেষ্ট কারণ ছিল না। তাহাদের সংখ্যা মতান্তরে সাত হইতে দশ। নিজ অপরাধের জন্য তাহাদের স্ব-আরোপিত দণ্ডস্বরূপ, এই সকল লোকেরা মদীনার মসজিদের খু’টির সঙ্গে নিজদিগকে বাঁধিয়া রাখিয়াছিল এবং যখনই আঁ-হযরত (সাঃ) নামায পড়িতে মসজিদে প্রবেশ করিতেন, তাহারা রসূল পাক (সাঃ)-এর নিকট ক্ষমা প্রার্থনা করিত। নবী করীম (সাঃ)উত্তরে বলিলেন— আল্লাহ্‌তা’লার নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনি ক্ষমা করিতে পারিবেন না। যখন এই আয়াত নাযেল হইল তখন তাহাদিগকে মুক্ত করিয়া দিতে আদেশ দেওয়া হইল।

خُذۡ مِنۡ اَمۡوَالِہِمۡ صَدَقَۃً تُطَہِّرُہُمۡ وَتُزَکِّیۡہِمۡ بِہَا وَصَلِّ عَلَیۡہِمۡ ؕ اِنَّ صَلٰوتَکَ سَکَنٌ لَّہُمۡ ؕ وَاللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۱۰۳﴾

১০৩
তাহাদের ধন-সম্পদ হইতে তুমি সদকা গ্রহণ কর যেন ইহা দ্বারা তুমি তাহাদিগকে পবিত্র করিতে পার এবং তাহাদিগকে পরিশুদ্ধ করিতে পার, এবং তাহাদের জন্য দোয়া কর; নিশ্চয় তোমার দোয়া তাহাদের জন্য শান্তিদায়ক। এবং আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

اَلَمۡ یَعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ ہُوَ یَقۡبَلُ التَّوۡبَۃَ عَنۡ عِبَادِہٖ وَیَاۡخُذُ الصَّدَقٰتِ وَاَنَّ اللّٰہَ ہُوَ التَّوَّابُ الرَّحِیۡمُ ﴿۱۰۴﴾

১০৪
তাহারা কি অবগত নহে যে, একমাত্র আল্লাহ্‌ই আছেন যিনি তাঁহার বান্দাগণের তওবা কবুল করেন এবং সদকাসমূহ গ্রহণ করেন, এবং আল্লাহ্ই আছেন যিনি সদয় দৃষ্টিপাতকারী, পরম দয়াময়?

وَقُلِ اعۡمَلُوۡا فَسَیَرَی اللّٰہُ عَمَلَکُمۡ وَرَسُوۡلُہٗ وَالۡمُؤۡمِنُوۡنَ ؕ وَسَتُرَدُّوۡنَ اِلٰی عٰلِمِ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ فَیُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۱۰۵﴾ۚ

১০৫
তুমি বল, ‘তোমরা কাজ করিয়া যাও, অতঃপর আল্লাহ্ ও তাঁহার রসূল এবং মো’মেনগণ তোমাদের কার্যকলাপ লক্ষ্য করিবেন। এবং তোমাদিগকে অদৃশ্য এবং দৃশ্য বিষয়ের পরিজ্ঞাতার নিকট অচিরেই ফিরাইয়া নেওয়া হইবে, অতঃপর তোমরা যাহা করিতে তিনি তোমাদিগকে তাহা জানাইয়া দিবেন।’

وَاٰخَرُوۡنَ مُرۡجَوۡنَ لِاَمۡرِ اللّٰہِ اِمَّا یُعَذِّبُہُمۡ وَاِمَّا یَتُوۡبُ عَلَیۡہِمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۱۰۶﴾

১০৬
এবং অন্যান্যদেরও (যাহাদের বিষয়) আল্লাহ্‌র আদেশের অপেক্ষায় মুলতবী১২১৬ রাখা হইয়াছে। হয় তিনি তাহাদিগকে শাস্তি দিবেন নতুবা তাহাদের প্রতি সদয় দৃষ্টিপাত করিবেন। বস্তুতঃ আল্লাহ্‌ সর্বজ্ঞানী, পরম প্রজ্ঞাময়।
১২১৬। এই সকল ব্যক্তি হইল হিলাল ইবনে উমাইয়া, মুরারাহ্ ইবনে রাবি এবং কা’ব ইবনে মালিক। নবী করীম (সাঃ) ঐশী নির্দেশে এই সকল লোক সম্বন্ধে তাঁহার সিদ্ধান্ত স্থগিত রাখিয়াছিলেন (বুখারী)।

وَالَّذِیۡنَ اتَّخَذُوۡا مَسۡجِدًا ضِرَارًا وَّکُفۡرًا وَّتَفۡرِیۡقًۢا بَیۡنَ الۡمُؤۡمِنِیۡنَ وَاِرۡصَادًا لِّمَنۡ حَارَبَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ مِنۡ قَبۡلُ ؕ وَلَیَحۡلِفُنَّ اِنۡ اَرَدۡنَاۤ اِلَّا الۡحُسۡنٰی ؕ وَاللّٰہُ یَشۡہَدُ اِنَّہُمۡ لَکٰذِبُوۡنَ ﴿۱۰۷﴾

১০৭
এবং (মোনাফেকদের মধ্য হইতে)১২১৭ যাহারা একটি মসজিদ নির্মাণ করিয়াছিল–(ইসলামের) ক্ষতিসাধন, কুফরী প্রচার, মো’মেনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এবং ঐ ব্যক্তির জন্য গোপন ঘাঁটিরূপে ব্যবহার করার জন্য যে ইতিপূর্বে আল্লাহ্ এবং তাঁহার রসূলের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছিল। এবং তাহারা অবশ্যই শপথ করিবে যে, ‘আমরা কেবল সৎ উদ্দেশ্যেই উহা করিয়াছি, এবং আল্লাহ্ সাক্ষ্য দিতেছেন যে, তাহারা অবশ্যই মিথ্যাবাদী’।
১২১৭। ইসলাম ধর্মের প্রধান শত্রু খৃষ্টান সন্ন্যাসী আবু আমের কর্তৃক সৃষ্ট গুপ্ত চক্রান্তের প্রতি ইংগিত করাই এই আয়াতের উপলক্ষ্য হইতে পারে। ইসলামের বিরুদ্ধে তাহার ষড়ষন্ত্র ব্যর্থকাম হইতে এবং হুনায়নের যুদ্ধের পরে আরব দেশে দৃঢ়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত হইতে দেখিয়া সে রসূল করীম (সাঃ)-এর বিরুদ্ধে বাইজেনটাইনদিগের সাহায্য পাওয়ার ফন্দিতে সিরিয়াতে পলায়ন করিয়াছিল। সেখান হইতে সে মদীনার মুনাফেকদের নিকট সংবাদ পাঠাইয়া বলিয়াছিল যে, তাহারা যেন মদীনার উপকণ্ঠে একটি মসজিদ নির্মাণ করে যাহার মধ্যে তাহার আত্মগোপন করিয়া থাকার ব্যবস্থা থাকিবে এবং সেখানে তাহারা গুপ্ত চক্রান্ত ও হীন পরিকল্পনা উদ্ভাবন করিবে। কিন্তু আবু আমের তাহার নিজ কুচক্রের পরিণতি দেখার মত দীর্ঘদিন বাঁচিয়া থাকিতে পারে নাই এবং সে কুন্নিসরীনে ভগ্ন-হৃদয়ে চরম দুর্দশাগ্রস্ত ও ভাগ্য বিড়ম্বিত অবস্থায় মারা গেল। তাহার সহযোগীরা তাহার পরিকল্পনানুযায়ী এক মসজিদ নির্মাণ করিয়াছিল এবং নবী করীম (সাঃ)-কে সেখানে নামায পড়িয়া তাঁহার দোয়া দ্বারা ইহাকে অনুগৃহীত করার জন্য আমন্ত্রণ জানাইয়াছিল। আল্লাহ্‌তা’লা তাঁহাকে ইলহামের দ্বারা এরূপ করিতে বারণ করিয়াছিলেন। ‘মসজিদে যিরার’ নামে আখ্যায়িত এই মসজিদকে অগ্নিদগ্ধ করিয়া ধূলিসাৎ করার জন্য তিনি নির্দেশ দিয়াছিলেন।

لَا تَقُمۡ فِیۡہِ اَبَدًا ؕ لَمَسۡجِدٌ اُسِّسَ عَلَی التَّقۡوٰی مِنۡ اَوَّلِ یَوۡمٍ اَحَقُّ اَنۡ تَقُوۡمَ فِیۡہِ ؕ فِیۡہِ رِجَالٌ یُّحِبُّوۡنَ اَنۡ یَّتَطَہَّرُوۡا ؕ وَاللّٰہُ یُحِبُّ الۡمُطَّہِّرِیۡنَ ﴿۱۰۸﴾

১০৮
তুমি কস্মিন্‌কালেও উহার মধ্যে নামাযের জন্য দাঁড়াইবে না। যে মসজিদ প্রথম দিন১২১৮ হইতে তাক্‌ওয়ার ভিত্তির উপর নির্মিত হইয়াছে, উহাই অধিকতর যোগ্য যে তুমি উহার মধ্যে (নামাযের জন্য) দাঁড়াও, তথায় এমন লোক আছে যাহারা পবিত্র হইতে ভালবাসে, এবং আল্লাহ্ পবিত্র লোকদিগকে ভালবাসেন।
১২১৮। আয়াতের এই উক্তি, যেমন বর্ণিত আছে, কুবার মসজিদের প্রতি ইঙ্গিত করা হইয়াছে, আঁ-হযরত (সাঃ) মক্কা হইতে হিজরত করিয়া মদীনা শহরে প্রবেশের পূর্বে যেস্থানে অবতরণ করিয়াছিলেন সেই জায়গায় এই মসজিদটি নির্মিত হইয়াছিল। কাহারো কাহারো মতে, মদীনায় নবী করীম (সাঃ) নিজে যে মসজিদ নির্মাণ করিয়াছিলেন উহার প্রতি ইংগিত করা হইয়াছে যাহা পরবর্তী সময়ে মসজিদে নববী নামে পরিচিত হয়।

اَفَمَنۡ اَسَّسَ بُنۡیَانَہٗ عَلٰی تَقۡوٰی مِنَ اللّٰہِ وَرِضۡوَانٍ خَیۡرٌ اَمۡ مَّنۡ اَسَّسَ بُنۡیَانَہٗ عَلٰی شَفَا جُرُفٍ ہَارٍ فَانۡہَارَ بِہٖ فِیۡ نَارِ جَہَنَّمَ ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿۱۰۹﴾

১০৯
যে ব্যক্তি আল্লাহ্‌র তাক্‌ওয়া ও সন্তুষ্টির উপর অট্টালিকার ভিত্তি স্থাপন করে সে উৎকৃষ্টতর, না ঐ ব্যক্তি যে নিজের অট্টালিকার ভিত্তি এক গর্তের পতনোন্মুখ কিনারায় স্থাপন করে ফলে উহা তদ্‌সহ জাহান্নামের আগুনে পতিত হয়? এবং আল্লাহ্‌ অত্যাচারী জাতিকে হেদায়াত দান করেন না।

لَا یَزَالُ بُنۡیَانُہُمُ الَّذِیۡ بَنَوۡا رِیۡبَۃً فِیۡ قُلُوۡبِہِمۡ اِلَّاۤ اَنۡ تَقَطَّعَ قُلُوۡبُہُمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۱۱۰﴾٪

১১০
তাহারা যে অট্টালিকা নির্মাণ করিয়াছিল উহা তাহাদের, অন্তরে সদা পীড়ার কারণ হইবে যে পর্যন্ত না তাহাদের অন্তর টুকরা টুকরা হইয়া যায়। বস্তুতঃ আল্লাহ্ সর্বজ্ঞানী, পরম প্রজ্ঞাময়।
সূরা আত্‌ তাওবা - রুকু ১৩