৮৯

الفجر

সূরা আল্ ফাজ্‌র

Al-Fajr

মক্কী ৩১ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩১ আয়াত এবং ১ রুকু আছে।

وَفِرۡعَوۡنَ ذِی الۡاَوۡتَادِ ﴿۪ۙ۱۱﴾

১১
এবং ফেরাউনের সহিত, যে (সৈন্য শিবিরের) কীলকসমূহের অধিকারী,

الَّذِیۡنَ طَغَوۡا فِی الۡبِلَادِ ﴿۪ۙ۱۲﴾

১২
যাহারা দেশে বিদ্রোহ করিয়াছিল,

فَاَکۡثَرُوۡا فِیۡہَا الۡفَسَادَ ﴿۪ۙ۱۳﴾

১৩
এবং উহাতে উপদ্রব বৃদ্ধি করিয়াছিল?

فَصَبَّ عَلَیۡہِمۡ رَبُّکَ سَوۡطَ عَذَابٍ ﴿ۚۙ۱۴﴾

১৪
যাহার ফলে তোমার প্রতিপালক তাহাদের উপর আযাবের কশাঘাত৩৩৩৭ করিলেন।
৩৩৩৭। ‘সাওত্’ অর্থ চাবুক, বেত্রাঘাত, প্রচণ্ডতা (লেইন)।

اِنَّ رَبَّکَ لَبِالۡمِرۡصَادِ ﴿ؕ۱۵﴾

১৫
নিশ্চয় তোমার প্রতিপালক প্রতীক্ষা-স্থলে সতর্ক রহিয়াছেন।

فَاَمَّا الۡاِنۡسَانُ اِذَا مَا ابۡتَلٰٮہُ رَبُّہٗ فَاَکۡرَمَہٗ وَنَعَّمَہٗ ۬ۙ فَیَقُوۡلُ رَبِّیۡۤ اَکۡرَمَنِ ﴿ؕ۱۶﴾

১৬
দেখ, ইনসান কেমন! যখন তাহার প্রতিপালক তাহাকে পরীক্ষা করেন এবং সম্মানে ও নেয়ামতে ভূষিত করেন৩৩৩৮ তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে সম্মানিত করিয়াছেন।’
৩৩৩৮। আল্লাহ্‌তা’লা মানুষকে মান-সম্মান ও ধনদৌলত দিয়া পরীক্ষা করেন; আবার অনেক সময় তাহার সৎকর্মের পুরস্কার স্বরূপ তাহাকে ঐগুলি দিয়া থাকেন। তেমনিভাবে কষ্টের মধ্যে ফেলিয়াও আল্লাহ্ মানুষের গুণাগুণের পরীক্ষা গ্রহণ করেন। সদ্‌গুণের অধিকারীরা ইহাতে পুরস্কৃত হন এবং অসৎ ব্যক্তিরা বরং আরো শাস্তি পাইবার যোগ্য বলিয়া নিজদিগকে প্রমাণ করে। কিন্তু মানুষের সাধারণ প্রবৃত্তি এমনই যে, যখন সে আরামে ও প্রাচুর্যে দিন কাটায়, তখন সে ভাবিতে থাকে, এইগুলি তাহার শ্রম ও প্রচেষ্টার ফল মাত্র; তাহার উন্নত বুদ্ধির ফলেই সে এইগুলি লাভ করিয়াছে (২৮ঃ৭৯)। কিন্তু দুর্ভাগ্য ও দুর্দিন যখন আসে, তখন তাহারা এইগুলির জন্য আল্লাহ্‌কে দায়ী করে।

وَاَمَّاۤ اِذَا مَا ابۡتَلٰٮہُ فَقَدَرَ عَلَیۡہِ رِزۡقَہٗ ۬ۙ فَیَقُوۡلُ رَبِّیۡۤ اَہَانَنِ ﴿ۚ۱۷﴾

১৭
কিন্তু যখন তিনি তাহাকে পরীক্ষা করেন এবং তাহার রিয্‌ক তাহার জন্য সংকীর্ণ করিয়া দেন, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে অপমানিত করিয়াছেন।’

کَلَّا بَلۡ لَّا تُکۡرِمُوۡنَ الۡیَتِیۡمَ ﴿ۙ۱۸﴾

১৮
কখনও নহে, বরং তোমরা আসলে এতীমকে সম্মান কর না,

وَلَا تَحٰٓضُّوۡنَ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ﴿ۙ۱۹﴾

১৯
এবং মিস্‌কীনকে আহার দানে পরস্পরকে উৎসাহ দাও না,

وَتَاۡکُلُوۡنَ التُّرَاثَ اَکۡلًا لَّمًّا ﴿ۙ۲۰﴾

২০
এবং তোমরা (অন্য লোকের) ওয়ারিশী-সম্পদ একত্রিত করিয়া অবাধে ভক্ষণ করিয়া থাক;