الأعلى
Al-A`la
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ২০ আয়াত এবং ১ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার সময় ও প্রসঙ্গ
সূরাটি নবুওয়াতের প্রাথমিক দিকে অবতীর্ণ হইয়াছিল। প্রায় সকল তফসীরকারকই এই অভিমত ব্যক্ত করিয়াছেন। নলডিকি এবং মুইরও এই ব্যাপারে একমত। নলডিকির মতে, ৭৮ সূরার পরে পরেই এই সূরাটি অবতীর্ণ হইয়াছিল। মুসলিম তফসীরকারকগণ সময়-ক্রমের দিক হইতে ইহাকে কুরআনের অষ্টম সূরা বলিয়া মনে করেন। পূর্ববর্তী সূরার শেষ দিকে বলা হইয়াছে যে, কুরআন ঐশী বিধান বা শরীয়াতের সর্বোত্তম ও সম্পূর্ণতম রূপ, যাহা পূরাপূরিভাবে মানুষের সর্ব প্রকারের প্রয়োজন মিটাইতে সম্পূর্ণ রূপে সক্ষম। তাই, ইহার পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল-করণ অসম্ভব। ইহা অবিকল রহিয়াছে এবং চিরকাল অবিকলই থাকিবে। কুরআনও ইহা দাবী করিয়াছে। এই দাবীর প্রেক্ষিতে একটি স্বাভাবিক প্রশ্ন উত্থাপিত হয়। তাহা হইল,কুরআন যখন পরিপূর্ণ জীবন-বিধান, তখন পূর্ববর্তী অনেকগুলি সূরতে যে একজন নূতন সংস্কারকের আগমন-বার্তা রহিয়াছে, উহার উদ্দেশ্য কি? আলোচ্য সূরাটিতে এই প্রয়োজনীয় প্রশ্নটির উত্তর দেওয়া হইয়াছে। সূরা তারেক-এ বলা হইয়াছিল যে, মানুষের আধ্যাত্মিক জীবন উত্থান ও পতনের চক্রে বাঁধা, একবার তাহা সমুন্নত হয়, তারপরে আবার তাহা অধঃপতিত হয়। এই ঐতিহাসিক বাস্তবতার প্রেক্ষিতে, সম-গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্নও মনে উদিত হয়। তাহা হইল, একটি পূর্ণাঙ্গ জীবন-বিধান অবতীর্ণ হইবার পর স্বাভাবিকভাবে আশা করা যায় যে, মানুষের উন্নতি এই জীবন-বিধানের বদৌলতে অব্যাহতভাবে সমুন্নত থাকিবে এবং অধঃপতনের আশংকা হইতে মুক্ত থাকিবে। এমতাবস্থায়, বিশ্বের প্রারম্ভিককালেই কেন পরিপূর্ণ জীবন-বিধান দেওয়া হইল না, হযরত নবী করীম (সাঃ)-এর আগমন কাল পর্যন্ত অপেক্ষা করা হইল কেন? আলোচ্য সূরাতে এই প্রশ্নেরও উত্তর দেওয়া হইয়াছে। পূর্ববর্তী সূরার সাথে এই সূরার আরও একটি ঘনিষ্ঠ সম্পর্ক রহিয়াছে। ঐ সূরাতে বলা হইয়াছিল যে, মানুষের জন্ম হইয়া থাকে এমন একটি তরলবস্তু হইতে যাহা তাহার পিতার কটিদেশ হইতে নির্গত হইয়া, মাতৃজঠরে লালিত হইতে হইতে ভ্রূণে পরিণত হয়। ইহা এই কথার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে যে, মানুষের শারীরিক গঠন ও উন্নতি ক্রমবিকাশের ধারায় হইয়া থাকে। তাই, আমাদিগকে বলা হইতেছে যে, শারীরিক উন্নতির মত আধ্যাত্মিক উন্নতিও ক্রমবিকাশের ধারায় সম্পন্ন হইয়া থাকে। জুমু’আর নামাযে ও দুই ঈদের নামাযে নবী করীম (সাঃ) এই সূরা ও পরবর্তী সূরাটি আবৃত্তি করিতেন।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
سَبِّحِ اسۡمَ رَبِّکَ الۡاَعۡلَی ۙ﴿۲﴾
الَّذِیۡ خَلَقَ فَسَوّٰی ۪ۙ﴿۳﴾
وَالَّذِیۡ قَدَّرَ فَہَدٰی ۪ۙ﴿۴﴾
فَجَعَلَہٗ غُثَآءً اَحۡوٰی ؕ﴿۶﴾
سَنُقۡرِئُکَ فَلَا تَنۡسٰۤی ۙ﴿۷﴾
اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ اِنَّہٗ یَعۡلَمُ الۡجَہۡرَ وَمَا یَخۡفٰی ؕ﴿۸﴾
وَنُیَسِّرُکَ لِلۡیُسۡرٰی ۚ﴿ۖ۹﴾
فَذَکِّرۡ اِنۡ نَّفَعَتِ الذِّکۡرٰی ؕ﴿۱۰﴾