৮৭

الأعلى

সূরা আল্ আ’লা

Al-A`la

মক্কী ২০ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০ আয়াত এবং ১ রুকু আছে।

سَیَذَّکَّرُ مَنۡ یَّخۡشٰی ﴿ۙ۱۱﴾

১১
যে (আল্লাহ্‌কে) ভয় করে সে অবশ্যই উপদেশ গ্রহণ করিবে;

وَیَتَجَنَّبُہَا الۡاَشۡقَی ﴿ۙ۱۲﴾

১২
কিন্তু যে একান্ত হতভাগ্য সে ইহাকে এড়াইয়া চলিবে,

الَّذِیۡ یَصۡلَی النَّارَ الۡکُبۡرٰی ﴿ۚ۱۳﴾

১৩
যে বিশাল আগুনে প্রবেশ করিবে।

ثُمَّ لَا یَمُوۡتُ فِیۡہَا وَلَا یَحۡیٰی ﴿ؕ۱۴﴾

১৪
অতঃপর সে উহাতে না মরিবে এবং না বাঁচিবে।

قَدۡ اَفۡلَحَ مَنۡ تَزَکّٰی ﴿ۙ۱۵﴾

১৫
অবশ্যই সে সফলকাম হইবে যে পবিত্রতা অবলম্বন করিবে,

وَذَکَرَ اسۡمَ رَبِّہٖ فَصَلّٰی ﴿ؕ۱۶﴾

১৬
এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে এবং নামায পড়ে।

بَلۡ تُؤۡثِرُوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا ﴿۫ۖ۱۷﴾

১৭
কিন্তু তোমরা পার্থিব জীবনকেই অগ্রাধিকার দিতেছ,

وَالۡاٰخِرَۃُ خَیۡرٌ وَّاَبۡقٰی ﴿ؕ۱۸﴾

১৮
অথচ পরকালই অধিকতর উত্তম এবং স্থায়ী।

اِنَّ ہٰذَا لَفِی الصُّحُفِ الۡاُوۡلٰی ﴿ۙ۱۹﴾

১৯
নিশ্চয় ইহা পূর্ববর্তী গ্রন্থসমূহেও (উল্লিখিত) আছে-

صُحُفِ اِبۡرٰہِیۡمَ وَمُوۡسٰی ﴿٪۲۰﴾

২০
ইব্‌রাহীম ও মূসার গ্রন্থসমূহে।৩৩২৬
সূরা আল্ আ’লা - রুকু ১
৩৩২৬। যেহেতু সকল ধর্মে মৌলিক নীতিমালার মধ্যে একটা ঐক্য রহিয়াছে, তাই পূর্ববর্তী আয়াতগুলিতে প্রদত্ত শিক্ষাগুলি, মূসা (আঃ) ও ইব্‌রাহীম (আঃ)-এর কিতাবেও পাওয়া যায়। এই আয়াতটির অন্য একটি অর্থ হইতে পারেঃ একজন মহানবী আবির্ভূত হইয়া বিশ্ববাসীর জন্য একটি পরিপূর্ণ স্থায়ী এবং শেষ ঐশী বিধান প্রদান করিবেন বলিয়া পূর্ববর্তী নবীদের (যথাঃ মূসা (আঃ) ও ইব্‌রাহীম (আঃ)-এর) ধর্মীয় কিতাবগুলিতে ভবিষ্যদ্বাণী রহিয়াছে (দ্বিতীয় বিবরণ- ১৮ঃ১৮-১৯ এবং ৩৩ঃ২)।