৮১

التكوير

সূরা আত্‌ তাক্‌ভীর

At-Takwir

মক্কী ৩০ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩০ আয়াত এবং ১ রুকু আছে।

ذِیۡ قُوَّۃٍ عِنۡدَ ذِی الۡعَرۡشِ مَکِیۡنٍ ﴿ۙ۲۱﴾

২১
যে (রসূল) শক্তির অধিকারী এবং আরশের অধিপতির সন্নিধানে প্রতিষ্ঠিত,

مُّطَاعٍ ثَمَّ اَمِیۡنٍ ﴿ؕ۲۲﴾

২২
অনুসরণ-যোগ্য, তদুপরি বিশ্বস্ত।৩২৭৭
৩২৭৭। ২০ হইতে ২২ পর্যন্ত আয়াতগুলিতে পাঁচটি গুণ, যথাঃ সম্মানিত রসূল, শক্তির অধিকারী, আরশের মালিকের কাছে উচ্চ মর্যাদার অধিকারী, আনুগত্য পাওয়ার যোগ্য, আল্লাহ্‌র দৃষ্টিতে বিশ্বস্ত, এই পাঁচটি গুণবাচক নামই নবী করীম (সাঃ)-এর উপর যথাযথভাবে প্রযোজ্য।

وَمَا صَاحِبُکُمۡ بِمَجۡنُوۡنٍ ﴿ۚ۲۳﴾

২৩
এবং তোমাদের সঙ্গী উন্মাদ নহে।

وَلَقَدۡ رَاٰہُ بِالۡاُفُقِ الۡمُبِیۡنِ ﴿ۚ۲۴﴾

২৪
নিশ্চয় সে তাহাকে৩২৭৮ স্পষ্ট দিগন্তে প্রত্যক্ষ করিয়াছে।
৩২৭৮। ‘হু’ (তাহাকে) সর্বনামটি দ্বারা ইসলামের গৌরবময় ভবিষ্যৎকে অথবা মহানবী (সাঃ)-কে বুঝাইতে পারে। প্রথমোক্ত ক্ষেত্রে এর তাৎপর্য হইবেঃ ইসলামের গৌরবময় ভবিষ্যৎ সম্বন্ধে যে ইঙ্গিত ১৯ আয়াতে প্রদত্ত হইয়াছে তিনি উহার পূর্ণতাকে দেখিলেন। শেষোক্ত ক্ষেত্রে ইহার তাৎপর্য হইবেঃ মহানবী (সাঃ) প্রাচ্য দিগন্তে প্রতিশ্রুত মসীহের ব্যক্তিত্বে নিজেকে প্রতিফলিত হইতে দেখিলেন ।

وَمَا ہُوَ عَلَی الۡغَیۡبِ بِضَنِیۡنٍ ﴿ۚ۲۵﴾

২৫
সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নহে।৩২৭৯
৩২৭৯। আল্লাহ্‌তা’লা মহানবী (সাঃ)-এর মাধ্যমে বড় বড় গুপ্ত রহস্যের বহু তথ্যাবলী বিশ্বের কাছে প্রকাশ করিয়াছেন।

وَمَا ہُوَ بِقَوۡلِ شَیۡطٰنٍ رَّجِیۡمٍ ﴿ۙ۲۶﴾

২৬
এবং ইহা বিতাড়িত শয়তানের কথা নহে।

فَاَیۡنَ تَذۡہَبُوۡنَ ﴿ؕ۲۷﴾

২৭
তথাপি তোমরা কোথায় চলিয়াছ?

اِنۡ ہُوَ اِلَّا ذِکۡرٌ لِّلۡعٰلَمِیۡنَ ﴿ۙ۲۸﴾

২৮
ইহা সকল জগতের জন্য এক উপদেশবাণী ব্যতীত কিছু নহে—

لِمَنۡ شَآءَ مِنۡکُمۡ اَنۡ یَّسۡتَقِیۡمَ ﴿ؕ۲۹﴾

২৯
তাহার জন্য, যে তোমাদের মধ্য হইতে সরল-সুদৃঢ় পথে চলিতে চাহে।

وَمَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ رَبُّ الۡعٰلَمِیۡنَ ﴿٪۳۰﴾

৩০
বস্তুতঃ তোমরা কিছুই চাহিতে পার না, যদি না সকল জগতের প্রতিপালক আল্লাহ্ (উহা) চাহেন।৩২৮০
সূরা আত্‌ তাক্‌ভীর - রুকু ১
৩২৮০। যে সত্যকে পাইবার জন্য সর্বদা সচেষ্ট থাকে এবং আল্লাহ্‌র ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে খাপ খাওয়াইয়া নেয়, সেই ব্যক্তিই কেবল সঠিক ধর্মপথের সন্ধান পায় এবং ইহাতে পরিচালিত হয়।