৮১

التكوير

সূরা আত-তাকভীর

At-Takwir

মক্কী ৩০ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩০ আয়াত এবং ১ রুকূ

ذِیۡ قُوَّۃٍ عِنۡدَ ذِی الۡعَرۡشِ مَکِیۡنٍ ﴿ۙ۲۱﴾

২১
যে (রসূল পবিত্রকরণ) শক্তির অধিকারী, আরশের অধিপতির কাছে অতি মর্যাদাবান।

مُّطَاعٍ ثَمَّ اَمِیۡنٍ ﴿ؕ۲۲﴾

২২
আর সে (নিজ অনুসারীদের কাছে) অনুসরণীয়-বরণীয়, তদুপরি (সবার কাছে) বিশ্বস্তও।৩২৭৭
৩২৭৭। ২০ থেকে ২২ নম্বর পর্যন্ত আয়াতগুলোতে পাঁচটি গুণ, যথা- সম্মানিত রসূল, শক্তিশালী, আরশের মালিকের কাছে অতি মর্যাদাবান, অনুসরণীয় এবং আরশের মালিকের কাছে বিশ্বস্ত। এ পাঁচটি গুণবাচক নামই নবী করীম (সা.)-এর জন্য প্রযোজ্য।

وَمَا صَاحِبُکُمۡ بِمَجۡنُوۡنٍ ﴿ۚ۲۳﴾

২৩
আর তোমাদের সাথি মোটেও উন্মাদ নয়।

وَلَقَدۡ رَاٰہُ بِالۡاُفُقِ الۡمُبِیۡنِ ﴿ۚ۲۴﴾

২৪
গদেখুন: ৫৩:৮আর নিশ্চয় সে তাকে৩২৭৮ সুস্পষ্ট দিগন্তে দেখেছে।*ঘদেখুন: ২৬:২১১; ১২:১০৫; ৩৮:৮৮
৩২৭৮। ‘হু’ (তাকে) সর্বনামটি দ্বারা ইসলামের গৌরবময় ভবিষ্যৎকে কিংবা স্বয়ং আল্লাহকে বুঝাতে পারে। প্রথমোক্ত ক্ষেত্রে এর তাৎপর্য হবে, ইসলামের গৌরবময় ভবিষ্যৎ সম্বন্ধে যে ইঙ্গিত ১৯ নম্বর আয়াতে দেওয়া হয়েছে, তিনি তার পূর্ণতাকে দেখলেন।
* ২৩ ও ২৪ নম্বর আয়াতের অর্থ হলো, রসূলুল্লাহ (সা.) নিজের পক্ষ থেকে কথা বানিয়ে বানিয়ে বলেন নি, বরং সত্য সত্যই তিনি জিবরাঈল (আ.)-কে এক সুস্পষ্ট দিগন্তে অবলোকন করেছেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَمَا ہُوَ عَلَی الۡغَیۡبِ بِضَنِیۡنٍ ﴿ۚ۲۵﴾

২৫
আর সে অদৃশ্য বিষয়াদি বর্ণনায় মোটেও কৃপণ নয়। *৩২৭৯
৩২৭৯। আল্লাহ তা’লা মহানবী (সা.)-এর মাধ্যমে বড়ো বড়ো গুপ্ত রহস্যের বহু তত্ত্ব ও তথ্যাবলি বিশ্বের কাছে প্রকাশ করেছেন।

وَمَا ہُوَ بِقَوۡلِ شَیۡطٰنٍ رَّجِیۡمٍ ﴿ۙ۲۶﴾

২৬
আর এটি কোনো বিতাড়িত শয়তানের কথা নয়।

فَاَیۡنَ تَذۡہَبُوۡنَ ﴿ؕ۲۷﴾

২৭
অতএব তোমরা যাচ্ছো কোথায়?

اِنۡ ہُوَ اِلَّا ذِکۡرٌ لِّلۡعٰلَمِیۡنَ ﴿ۙ۲۸﴾

২৮
কদেখুন: ৬৯:৪১এ যে সমগ্র বিশ্বের জন্য এক উপদেশবাণী মাত্র।খদেখুন: ৫২:৩০; ৬৮:৩

لِمَنۡ شَآءَ مِنۡکُمۡ اَنۡ یَّسۡتَقِیۡمَ ﴿ؕ۲۹﴾

২৯
(বিশেষভাবে) তার জন্য- যে তোমাদের মাঝে অবিচলতা প্রদর্শন করতে চায়।

وَمَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ رَبُّ الۡعٰلَمِیۡنَ ﴿٪۳۰﴾

৩০
আর বিশ্বজগতের প্রতিপালক-প্রভু আল্লাহর ইচ্ছাধীন না হয়ে তোমরা কোনো ইচ্ছা পোষণ করতে পারো না।৩২৮০,*কদেখুন: ৭৪:৫৭; ৭৬:৩১
সূরা আত-তাকভীর - রুকু ১
৩২৮০। যে সত্যকে পাবার জন্য সর্বদা সচেষ্ট থাকে এবং আল্লাহর ইচ্ছার সাথে নিজের চাওয়াকে খাপ খাইয়ে নেয়, সে ব্যক্তিই কেবল সঠিক ধর্মপথের সন্ধান পায় আর সে সঠিক পথে পরিচালিত হয়।
* এখানে সমষ্টিগতভাবে মানবজাতির নিয়তি তথা অদৃষ্টের বিষয় বর্ণিত আছে। ব্যক্তিগত পর্যায়ে মানুষের উল্লেখ করা হয় নি। এ বিষয়ে তফসীরে সগীরের আলোচ্য আয়াতের টীকা দেখুন।