৮০

عبس

সূরা আবাসা

`Abasa

মক্কী ৪৩ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৩ আয়াত এবং ১ রুকু আছে।

وَّحَدَآئِقَ غُلۡبًا ﴿ۙ۳۱﴾

৩১
এবং প্রাচীর ঘেরা ঘন বাগানসমূহ,

وَّفَاکِہَۃً وَّاَبًّا ﴿ۙ۳۲﴾

৩২
এবং ফল-ফলাদি ও তৃণ-লতা,

مَّتَاعًا لَّکُمۡ وَلِاَنۡعَامِکُمۡ ﴿ؕ۳۳﴾

৩৩
(এইসব কিছু) তোমাদের জন্য এবং তোমাদের চতুষ্পদ জন্তুদের জন্য সম্ভোগের সামগ্রী স্বরূপ।

فَاِذَا جَآءَتِ الصَّآخَّۃُ ﴿۫۳۴﴾

৩৪
কিন্তু যখন কর্ণ বিদারী বিকট ধ্বনি আসিবে,

یَوۡمَ یَفِرُّ الۡمَرۡءُ مِنۡ اَخِیۡہِ ﴿ۙ۳۵﴾

৩৫
সেদিন মানুষ পলায়ন করিবে তাহার ভ্রাতা হইতেও,

وَاُمِّہٖ وَاَبِیۡہِ ﴿ۙ۳۶﴾

৩৬
এবং তাহার মাতা ও তাহার পিতা হইতেও;

وَصَاحِبَتِہٖ وَبَنِیۡہِ ﴿ؕ۳۷﴾

৩৭
এবং তাহার স্ত্রী ও তাহার পুত্রগণ হইতেও,৩২৫৯-ক
৩২৫৯-ক। আহা! সেই হিসাব-নিকাশ দিবসের কী ভয়াবহ চিত্র!

لِکُلِّ امۡرِیٴٍ مِّنۡہُمۡ یَوۡمَئِذٍ شَاۡنٌ یُّغۡنِیۡہِ ﴿ؕ۳۸﴾

৩৮
সেদিন তাহাদের প্রত্যেকের অবস্থা এমন হইবে যে, উহা তাহাকে অন্যদের সম্বন্ধে উদাসীন করিয়া তুলিবে।৩২৬০
৩২৬০। নিজের ভীষণ দুঃখ-কষ্ট, জ্বালা-যন্ত্রণা ও অস্থিরতার সময় মানুষ নিকট আত্মীয়কে ভুলিয়া যায়। কেননা, তাহার নিজের বোঝাই এত ভারী হইয়া যায় যে, সে অপরের দিকে তাকাইবার অবকাশ পায় না।

وُجُوۡہٌ یَّوۡمَئِذٍ مُّسۡفِرَۃٌ ﴿ۙ۳۹﴾

৩৯
সেদিন কতক মুখমণ্ডল উজ্জ্বল হইবে,

ضَاحِکَۃٌ مُّسۡتَبۡشِرَۃٌ ﴿ۚ۴۰﴾

৪০
হাস্যোজ্জ্বল, হর্ষোৎফুল্ল।