৮০

عبس

সূরা আবাসা

`Abasa

মক্কী ৪৩ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৩ আয়াত এবং ১ রুকু আছে।

ثُمَّ السَّبِیۡلَ یَسَّرَہٗ ﴿ۙ۲۱﴾

২১
অতঃপর তিনি পথকে তাহার জন্য সহজ করেন,

ثُمَّ اَمَاتَہٗ فَاَقۡبَرَہٗ ﴿ۙ۲۲﴾

২২
অতঃপর তিনি তাহাকে মৃত্যু দান করেন এবং তাহাকে কবর দেন;৩২৫৯
৩২৫৯। মানুষের আত্মা তাহার দেহ হইতে বিদায় নিবার পর, একটি নতুন দেহ ও নতুন আবাস বরণ করিয়া লয়। এই নব দেহ মানুষের ইহলৌকিক কার্যাবলীর গুণাগুণ ও প্রকৃতির অনুরূপ ও অনুযায়ী হইয়া থাকে। ইহাই তাহার প্রকৃত কবর। ইহা ঐ গর্ভ নহে যাহাতে আত্মীয়-স্বজনরা তাহার মৃতদেহকে স্থাপন করিয়া ঢাকিয়া দেয়। বরং ইহা তাহার আধ্যাত্মিক অবস্থা অনুযায়ী সুখ বা দুখের আধার হইয়া থাকে।

ثُمَّ اِذَا شَآءَ اَنۡشَرَہٗ ﴿ؕ۲۳﴾

২৩
অতঃপর যখন তিনি চাহিবেন, তিনি তাহাকে পুনরুত্থিত করিবেন।

کَلَّا لَمَّا یَقۡضِ مَاۤ اَمَرَہٗ ﴿ؕ۲۴﴾

২৪
কখনই নহে, তিনি তাহাকে যে আদেশ দান করিয়াছেন উহা সে এ যাবৎ সম্পন্ন করে নাই।

فَلۡیَنۡظُرِ الۡاِنۡسَانُ اِلٰی طَعَامِہٖۤ ﴿ۙ۲۵﴾

২৫
অতএব মানুষকে তাহার নিজের খাদ্যের দিকে লক্ষ্য করা উচিত;

اَنَّا صَبَبۡنَا الۡمَآءَ صَبًّا ﴿ۙ۲۶﴾

২৬
কিভাবে আমরা পানি বর্ষণ করি— প্রচুর বর্ষণে

ثُمَّ شَقَقۡنَا الۡاَرۡضَ شَقًّا ﴿ۙ۲۷﴾

২৭
অতঃপর আমরা ভূমিকে বিদীর্ণ করি—যথাযথভাবে বিদীর্ণ,

فَاَنۡۢبَتۡنَا فِیۡہَا حَبًّا ﴿ۙ۲۸﴾

২৮
অতঃপর আমরা উৎপন্ন করি উহাতে শস্য দানা,

وَّعِنَبًا وَّقَضۡبًا ﴿ۙ۲۹﴾

২৯
এবং আঙ্গুর এবং শাক-সব্‌জি,

وَّزَیۡتُوۡنًا وَّنَخۡلًا ﴿ۙ۳۰﴾

৩০
এবং যায়তুন (জলপাই) ও খর্জূর;