৮০

عبس

সূরা আবাসা

`Abasa

মক্কী ৪৩ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৩ আয়াত এবং ১ রুকু আছে।

فَاَنۡتَ عَنۡہُ تَلَہّٰی ﴿ۚ۱۱﴾

১১
কিন্তু তুমি তাহাকে অবহেলা কর,৩২৫৪
৩২৫৪। ৬ হইতে ১১ আয়াত নবী করীম (সাঃ)-এর প্রতি প্রযোজ্য। ৬ষ্ঠ আয়াতের ‘আম্মা’ শব্দটির অর্থ হইলঃ ‘ইহা কিরূপে সম্ভব যে’ অর্থাৎ ‘ইহা হইতেই পারে না যে’। অতএব সমুদয় আয়াতগুলির (৬-১১) তাৎপর্য দাঁড়ায়, ‘ইহা কিরূপে সম্ভব যে, তুমি ঐ ব্যক্তির প্রতি এত মনযোগ দিবে যে ব্যক্তি ঘৃণা, অবহেলা ও উদাসীনতা দেখায় এবং যে আল্লাহ্‌কে ভয় করে এবং তোমার দিকে দৌড়াইয়া আসে তাহার প্রতি তুমি অবজ্ঞা দেখাবে? তোমার পক্ষে তাহা কোনমতেই সম্ভব নয়। আবার এই আয়াতগুলি কুরায়শ দলপতির উপরও প্রযোজ্য হইতে পারে। কেননা সেই ব্যক্তি অন্ধ ব্যক্তির আগমনে অস্বস্তি-বোধ করিল এবং মুখ ফিরাইয়া লইল। কোন কোন তফসীরকারক এইরূপ অর্থই করিয়াছেন। এই অর্থ গ্রহণ করিলে, আয়াতগুলিকে ব্যাঙ্গেক্তি বলিয়া ধরিয়া নিতে হইবে যাহাতে নবী করীম (সাঃ)-এর সমালোচকগণের মনের চিত্রই ফুটিয়া উঠিয়াছে; নবী করীম (সাঃ)-এর কোন দুর্বলতার প্রতি এখানে ইঙ্গিত নাই।

کَلَّاۤ اِنَّہَا تَذۡکِرَۃٌ ﴿ۚ۱۲﴾

১২
কখনই নহে, নিশ্চয় ইহা এক উপদেশবাণী—৩২৫৫
৩২৫৫। এই আয়াতের অর্থ ইহাই যে, অবজ্ঞার অভিযোগ সঠিক নয়। অন্ধ ব্যক্তির প্রতি রসুলে পাক (সাঃ) কেনইবা বিরক্তি বা অবজ্ঞা প্রকাশ করিবেন যখন কুরআন ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের জন্যই অবতীর্ণ হইয়াছে? এরূপ করা, মহানবী (সাঃ)-এর স্বীয় সমুন্নত নৈতিক গুণাবলীর পরিপন্থী তো বটেই, মানবিক যুক্তিও ইহাতে সায় দেয় না। মহানবী (সাঃ) যাহা করিয়াছেন, তাহা সেই নির্দিষ্ট অবস্থার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ সঠিক ছিল।

فَمَنۡ شَآءَ ذَکَرَہٗ ﴿ۘ۱۳﴾

১৩
অতএব যাহার ইচ্ছা ইহাকে স্মরণ করুক—

فِیۡ صُحُفٍ مُّکَرَّمَۃٍ ﴿ۙ۱۴﴾

১৪
ইহা সম্মানিত কিতাবসমূহের মধ্যে (উল্লিখিত) আছে;৩২৫৬
৩২৫৬। অবতীর্ণ ধর্মগ্রন্থসমূহের মধ্যে যত চিরস্থায়ী ও অপরিবর্তনীয় শিক্ষা রহিয়াছে, উহাদের সবগুলির সারাংশই পবিত্র কুরআনে সন্নিবেশিত হইয়া গিয়াছে। এই হিসাবে কুরআন যেন সকল ধর্মগ্রন্থের একত্রীভূত সংগ্রহ বিশেষ। ‘যাহা সম্মানিত ও কিতাবসমূহের মধ্যে রহিয়াছে’ বাক্যাংশের তাৎপর্য ইহাই। আয়াতটি ইহাও বলিয়া দিতেছে যে, কুরআন কিতাবের আকারে লিখিত রূপ ধারণ করিবে; ইহা সম্মান ও শ্রদ্ধার মর্যাদা লাভ করিবে; বিকৃতি ও হস্তক্ষেপ হইতে সুরক্ষিত ও সংরক্ষিত হইবে।

مَّرۡفُوۡعَۃٍ مُّطَہَّرَۃٍۭ ﴿ۙ۱۵﴾

১৫
যাহা উচ্চ মর্যাদাসম্পন্ন, অতি পবিত্র,

بِاَیۡدِیۡ سَفَرَۃٍ ﴿ۙ۱۶﴾

১৬
লেখকগণের হস্তে,

کِرَامٍۭ بَرَرَۃٍ ﴿ؕ۱۷﴾

১৭
যাহারা সম্ভ্রান্ত, পুণ্যবান।৩২৫৭
৩২৫৭। পূর্ববর্তী দুইটি আয়াতে কুরআনের তিনটি বৈশিষ্ট্যপূর্ণ গুণের উল্লেখ করা হইয়াছে (আয়াত ১৪-১৫)। ঠিক তেমনিভাবে, ১৬-১৭ আয়াত দুইটিতে কুরআনের বাণী প্রচারকেরা কেবল যে ধার্মিক ও মহীয়ান তাহাই নহে, তাহারা ইহার বাণী প্রচার ও বিস্তারের জন্য দূর-দূরান্তরে ভ্রমণও করিয়া থাকেন।

قُتِلَ الۡاِنۡسَانُ مَاۤ اَکۡفَرَہٗ ﴿ؕ۱۸﴾

১৮
মানুষের জন্য পরিতাপ! সে কতই না অকৃতজ্ঞ!৩২৫৮
৩২৫৮। কাফেরগণ এতই অকৃতজ্ঞ যে, কুরআনের মত এতবড় মহা উপকারী ও মহীয়ান একটি গ্রন্থ যাহা তাহাদিগকে নৈতিক অধঃপতনের অতল গহ্বর হইতে উদ্ধার করিয়া, আধ্যাত্মিক উন্নতির উচ্চশৃঙ্গে উঠাইবার জন্য অবতীর্ণ হইয়াছে, উহাকেই তাহারা অগ্রাহ্য করিয়া বসে।

مِنۡ اَیِّ شَیۡءٍ خَلَقَہٗ ﴿ؕ۱۹﴾

১৯
(সে কি চিন্তা করে না) তিনি তাহাকে কোন্‌ বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন?

مِنۡ نُّطۡفَۃٍ ؕ خَلَقَہٗ فَقَدَّرَہٗ ﴿ۙ۲۰﴾

২০
এক শুক্র-বিন্দু হইতে! তিনি তাহাকে সৃষ্টি করেন এবং পরিমিতভাবে সুগঠিত করেন;