عبس
`Abasa
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৪৩ আয়াত এবং ১ রুকু আছে।
প্রসঙ্গ ও বিষয়-বস্তু
পূর্ববর্তী দুইটি সূরার মত এই সূরাটিও নুবুওয়াতের প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ হইয়াছিল। নলডিকি ও মুইর এবং মুসলমান বিশেষজ্ঞগণ এই অভিমতই পোষণ করেন। পূর্ববর্তী সূরাতে শেষ দিকে বলা হইয়াছে যে, নবী করীম (সাঃ)-এর কর্তব্য জনগণের মধ্যে ঐশী-বাণী পৌঁছাইয়া দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। বর্তমান সূরাটি হযরত আব্দুল্লাহ্ ইবনে উম্মে মাকতুমের একটি আকস্মিক ঘটনাকে অবলম্বন করিয়া এই নৈতিক শিক্ষাদান করিয়াছে যে, মানুষের ধন-দৌলত ও সামাজিক মর্যাদা তাহার প্রকৃত মূল্য ও যোগ্যতা নির্ধারণের মাপকাঠি হইতে পারে না, বরং তাহার হৃদয়ের সৎপ্রবৃত্তি, সত্যকে জানার আগ্রহ ও সত্যকে গ্রহণের মধ্যেই তাহার প্রকৃত মূল্য ও মর্যাদা নিহিত। দীন-দুঃখী, পতিত ও নিগৃহীত মানবের প্রতি মহানবী (সাঃ)-এর অপরিসীম ব্যগ্রতা ও মমত্ববোধ ইহাতে বিধৃত হইয়াছে। এই সূরা ইহাও বলিয়া দিতেছে যে, মানব জাতির জন্য কুরআন সর্বশেষ ধর্ম-বাণী হওয়ার কারণে, ইহা সারা বিশ্বে সম্মানের সহিত পঠিত হইবে এবং ইহাকে অবিকল অবস্থায় সংরক্ষণ করা হইবে। সূরাটির সমাপ্তি অংশে অবিশ্বাসীদিগকে সাবধান করা হইয়াছে, তাহারা যদি কুরআনের বাণীকে প্রত্যাখ্যান করিতে থাকে এবং মহানবী (সাঃ)-এর বিরোধিতা করিতেই থাকে, তাহা হইলে একদিন তাহাদিগকে ইহার মূল্য দিতে হইবে, সেদিন তাহাদের ভাগ্যে দুঃখ-কষ্ট, অবমাননা ও লাঞ্ছনা ছাড়া কিছুই জুটবে না। অপরদিকে যাহারা বিশ্বাস আনয়নপূর্বক ধর্মপরায়ণ জীবন-যাপন করিবে, তাহারা বেহেশতের আনন্দোদানে, ঐশীজ্যোতির্ময় হাসি মুখে পরম সুখ উপভোগ করিবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
عَبَسَ وَتَوَلّٰۤی ۙ﴿۲﴾
وَمَا یُدۡرِیۡکَ لَعَلَّہٗ یَزَّکّٰۤی ۙ﴿۴﴾
اَوۡ یَذَّکَّرُ فَتَنۡفَعَہُ الذِّکۡرٰی ؕ﴿۵﴾
فَاَنۡتَ لَہٗ تَصَدّٰی ؕ﴿۷﴾
وَمَا عَلَیۡکَ اَلَّا یَزَّکّٰی ؕ﴿۸﴾