৮

الأنفال

সূরা আল্ আন্‌ফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৬ আয়াত এবং ১০ রুকু আছে।

وَاِنۡ تَوَلَّوۡا فَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ مَوۡلٰٮکُمۡ ؕ نِعۡمَ الۡمَوۡلٰی وَنِعۡمَ النَّصِیۡرُ ﴿۴۱﴾

৪১
‘যদি তাহারা মুখ ফিরাইয়া লয়,১১২১ তাহা হইলে জানিয়া রাখ, নিশ্চয় আল্লাহ্ তোমাদের রক্ষাকর্তা,— কতই না উত্তম রক্ষাকর্তা, এবং কতই না উত্তম সাহায্যকারী তিনি!
১১২১। ইহার মর্মার্থ— যদি তাহারা তাহাদের প্রতি শান্তি স্থাপনের প্রস্তাব প্রত্যাখান করে এবং পুনরায় বিরোধিতা আরম্ভ করে।

وَاعۡلَمُوۡۤا اَنَّمَا غَنِمۡتُمۡ مِّنۡ شَیۡءٍ فَاَنَّ لِلّٰہِ خُمُسَہٗ وَلِلرَّسُوۡلِ وَلِذِی الۡقُرۡبٰی وَالۡیَتٰمٰی وَالۡمَسٰکِیۡنِ وَابۡنِ السَّبِیۡلِ ۙ اِنۡ کُنۡتُمۡ اٰمَنۡتُمۡ بِاللّٰہِ وَمَاۤ اَنۡزَلۡنَا عَلٰی عَبۡدِنَا یَوۡمَ الۡفُرۡقَانِ یَوۡمَ الۡتَقَی الۡجَمۡعٰنِ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۴۲﴾

৪২
এবং জানিয়া রাখ যে, তোমরা (যুদ্ধে) যাহা কিছু গনিমতের মাল পাও উহার এক-পঞ্চমাংশ আল্লাহ্‌র জন্য এবং এই রসূলের জন্য এবং (রসূলের) আত্মীয়-স্বজন এবং এতীম এবং মিস্‌কীন এবং মুসাফেরগণের জন্য১১২২; যদি তোমরা আল্লাহ্‌র উপর ঈমান আন এবং উহার উপর যাহা আমরা আমাদের বান্দার প্রতি নাযেল করিয়াছি ফুরকান দিবসে১১২৩ —যেদিন দুই সেনাবাহিনী পরস্পর সম্মুখীন হইয়াছিল; এবং আল্লাহ্‌ প্রত্যেক বিষয়ের উপর সর্বশক্তিমান।
১১২২। এই আয়াত মালে-গনিমত বন্টন সম্পর্কে বর্ণনা করিয়াছে (৮ঃ২ দ্রষ্টব্য),উহার এক-পঞ্চমাংশ উম্মতের ইমাম বা খলীফার জন্য নির্দিষ্ট থাকিবে। তিনি যেমন প্রয়োজন মনে করিবেন সেইরূপে উল্লেখিত পাঁচ শ্রেণীর মধ্যে বন্টন করিবেন। নবী করীম (সাঃ)-এর অংশ দরিদ্র মুসলমানগণের উপকারার্থে ব্যয়িত হইত, তিনি স্বয়ং একান্ত অনাড়ম্বর ও সাধারণ জীবন যাপন করিতেন। ইমাম মালিক (রহঃ)-এর মতে সম বন্টন অপরিহার্য নহে, বন্টনের কাজ ইমামের হাতে ছাড়িয়া দেওয়া প্রয়োজন, তিনি সময় ও অবস্থাভেদে প্রয়োজনানুযায়ী ভাগ করিয়া দিবেন। হযরত নবী করীম (সাঃ) এবং তাঁহার চার খলীফা রাশেদীনের যমানায়ও এইরূপ পদ্ধতি বা নিয়মই প্রচলিত ছিল। অবশিষ্ট চার-পঞ্চমাংশ সৈনিক দিগের মধ্যে বিতরণ করিয়া দেওয়া হইত, তাহারা বেতনভুক্ত ছিল না, এমনকি সাধারণতঃ তাহারা নিজেরাই যুদ্ধের খরচ বহন করিত। ইহা ছিল সেই সময়ে বিরাজমান অবস্থা মোকাবিলার জন্য গৃহীত জরুরী ব্যবস্থা, কারণ তখন কোন নিয়মিত বেতনধারী সেনাবাহিনী ছিল না এবং কোন নিয়মিত রাষ্ট্রীয় কোষাগারও ছিল না। ঘনিষ্ঠ আত্মীয় বলিতে হাশিম এবং আবদুল মুত্তালিবের সকল বংশধরকে বুঝায়, যাহারা যাকাত হইতে উপকৃত হইতে পারিত না।
১১২৩। ‘ফুরকান’ দিবস বদরের যুদ্ধের ঐতিহাসিক দিনটিকে বুঝায়।

اِذۡ اَنۡتُمۡ بِالۡعُدۡوَۃِ الدُّنۡیَا وَہُمۡ بِالۡعُدۡوَۃِ الۡقُصۡوٰی وَالرَّکۡبُ اَسۡفَلَ مِنۡکُمۡ ؕ وَلَوۡ تَوَاعَدۡتُّمۡ لَاخۡتَلَفۡتُمۡ فِی الۡمِیۡعٰدِ ۙ وَلٰکِنۡ لِّیَقۡضِیَ اللّٰہُ اَمۡرًا کَانَ مَفۡعُوۡلًا ۬ۙ لِّیَہۡلِکَ مَنۡ ہَلَکَ عَنۡۢ بَیِّنَۃٍ وَّیَحۡیٰی مَنۡ حَیَّ عَنۡۢ بَیِّنَۃٍ ؕ وَاِنَّ اللّٰہَ لَسَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿ۙ۴۳﴾

৪৩
যখন তোমরা (উপত্যকার) নিকটবর্তী প্রান্তে ছিলে এবং তাহারা দূরবর্তী প্রান্তে ছিল এবং কাফেলা ছিল তোমাদের নিম্নদিকে এবং যদি তোমরা পরস্পর (যুদ্ধের জন্য) ওয়াদাবদ্ধ হইতে তাহা হইলে তোমরা নিশ্চয় সময় সম্বন্ধে মতভেদ করিতে।১১২৪ কিন্তু আল্লাহ্‌ (নির্ধারিত সময় ছাড়াই তোমাদের মোকাবেলা ঘটাইলেন) যেন ঐ বিষয়ের মীমাংসা করিয়া দেন, যাহা করার জন্য তিনি ফয়সালা করিয়াছিলেন১১২৫ যেন সেই ব্যক্তি ধ্বংস হয় যে দলিল-প্রমাণ দ্বারা ধ্বংস হইয়াছে এবং যেন সেই ব্যক্তি জীবিত হয় যে দলিল-প্রমাণ দ্বারা জীবন লাভ করিয়াছে। এবং নিশ্চয় আল্লাহ্‌ই সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
১১২৪। বদরের প্রান্তরের তিনটি দলের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট বর্ণনামূলক এক চিত্র এই আয়াত তুলিয়া ধরিয়াছে। মুসলমানগণ মদীনার নিকটবর্তী অবস্থানে ছিল, এবং মক্কার সৈন্যবাহিনী শহর হইতে আরো বেশী দূরে অবস্থান করিতেছিল, এবং মক্কাবাসীদের সওদাগরী কাফেলা যাহা সিরিয়া হইতে আসিয়াছিল, উহা সমুদ্রের উপকূলের দিকে ছিল। আয়াতের বর্ণনা হইল যে, যদি মুসলমানদিগের উপর যুদ্ধের সময় নির্ধারণ করার বিষয়টি ছাড়িয়া দেওয়া হইত, উহাতে নিশ্চয় তাহারা মতভেদ করিত এবং প্রথম সংঘর্ষের দিনটিকে স্থগিত রাখাই পসন্দ করিত, কেননা সেই সময়ে তাহাদের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী এবং অত্যধিক দক্ষ ও সুসজ্জিত শত্রুসেনাকে যুদ্ধের ময়দানে মোকাবিলা করার জন্য তাহারা নিজদিগকে যথেষ্ট শক্তিশালী মনে করিতেছিল না। কিন্তু আল্লাহ্‌তা’লা এক বিশেষ শক্তিশালী নিদর্শন প্রকাশ করার লক্ষ্যে এই সংঘর্ষ ঘটাইয়াছিলেন।
১১২৫। আল্লাহ্‌তা’লা চূড়ান্তভাবে স্থির করিয়াছিলেন যে, মক্কাবাসীদিগের পরাজয় হওয়া উচিৎ।

اِذۡ یُرِیۡکَہُمُ اللّٰہُ فِیۡ مَنَامِکَ قَلِیۡلًا ؕ وَلَوۡ اَرٰٮکَہُمۡ کَثِیۡرًا لَّفَشِلۡتُمۡ وَلَتَنَازَعۡتُمۡ فِی الۡاَمۡرِ وَلٰکِنَّ اللّٰہَ سَلَّمَ ؕ اِنَّہٗ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۴۴﴾

৪৪
যখন আল্লাহ্ তোমাকে তোমার স্বপ্নে তাহাদিগকে সংখ্যায় অল্প১১২৬ দেখাইয়াছিলেন, এবং যদি তিনি তাহাদিগকে সংখ্যায় তোমাকে অধিক দেখাইতেন, তাহা হইলে নিশ্চয় তোমরা দুর্বলতা দেখাইতে এবং নিশ্চয় তোমরা এই বিষয়ে পরস্পর মতবিরোধ করিতে; কিন্তু আল্লাহ্ (তোমাদিগকে) রক্ষা করিয়াছেন। এবং নিশ্চয় তিনি সবিশেষ অবহিত আছেন যাহা (তোমাদের) বক্ষঃদেশে নিহিত আছে।
১১২৬। বদর প্রান্তর অভিমুখে যাওয়ার পথে আঁ-হযরত (সাঃ) কাশ্‌ফের মধ্যে মক্কার প্রকৃত বিরাট বাহিনীকে অতি অল্পসংখ্যক সৈন্যরূপে দেখিয়াছিলেন (জারীর, ১০ খণ্ড, ৯ পৃষ্ঠা)। ইহার মর্ম এই যে, উহারা সংখ্যাগরিষ্ঠ ও সুসজ্জিত হওয়া সত্ত্বেও পরাজয় বরণ করিবে, এই ইশারা ইহাতে নিহিত ছিল।

وَاِذۡ یُرِیۡکُمُوۡہُمۡ اِذِ الۡتَقَیۡتُمۡ فِیۡۤ اَعۡیُنِکُمۡ قَلِیۡلًا وَّیُقَلِّلُکُمۡ فِیۡۤ اَعۡیُنِہِمۡ لِیَقۡضِیَ اللّٰہُ اَمۡرًا کَانَ مَفۡعُوۡلًا ؕ وَاِلَی اللّٰہِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿٪۴۵﴾

৪৫
এবং (স্মরণ কর) যখন তোমরা (যুদ্ধের জন্য) পরস্পর সম্মুখীন হইয়াছিলে তখন তিনি তোমাদের দৃষ্টিতে তাহাদিগকে সংখ্যায় অল্প করিয়া দেখাইতেছিলেন এবং তোমাদিগকে তাহাদের দৃষ্টিতে১১২৭ সংখ্যায় অল্প করিয়া দেখাইতেছিলেন যাহাতে আল্লাহ্‌ ঐ বিষয়ের মীমাংসা করিয়া দেন যাহা করার তিনি ফয়সালা করিয়াছিলেন। এবং (চূড়ান্ত মীমাংসার জন্য) সকল বিষয় আল্লাহ্‌র দিকে ফিরাইয়া লইয়া যাওয়া হইবে।
সূরা আল্ আন্‌ফাল - রুকু ৫
১১২৭। পূর্ববর্তী আয়াত শক্রুসেনাদিগকে নবী করীম (সাঃ)-এর নিকট কাশ্‌ফে দৃষ্টিগোচর হওয়ার দিকে নির্দেশ করিয়াছিল, পক্ষান্তরে বর্তমান আয়াত যুদ্ধের ময়দানে উহাদের প্রকৃত অবস্থার প্রতি নির্দেশ করিতেছে। শত্রুপক্ষ তাহাদের সংখ্যার এক-তৃতীয়াংশ টিলার পিছনে লুকাইয়া রাখিয়াছিল, তাহার কারণে মুসলমানগণ উহাদের প্রকৃত সংখ্যার মাত্র দুই-তৃতীয়াংশ সৈন্য দেখিয়াছিল যখন উভয় পক্ষ মুখামুখী আসিয়া দাঁড়াইল। অপর পক্ষে শক্রুরা প্রকৃত অবস্থা জানিতে দেয় নাই, এই ভাবিয়া যে, পাছে না ভয়ে অভিভূত হইয়া মুসলমানেরা যুদ্ধক্ষেত্র ছাড়িয়া পলায়ন করে এবং লড়াই করিতে অস্বীকার করে। উভয় পক্ষের এই ধারণার ফলে দুই দলই উৎসাহিত হইয়াছিল এবং বিষম দ্বন্দ্বে রত হইয়াছিল, ফলে ফয়সালাকৃত বিষয়টি কার্যে রূপায়িত হইল— অর্থাৎ মক্কার কাফেরকূল কলঙ্কজনক ও সর্বনাশা পরাজয় বরণ করিল।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا لَقِیۡتُمۡ فِئَۃً فَاثۡبُتُوۡا وَاذۡکُرُوا اللّٰہَ کَثِیۡرًا لَّعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿ۚ۴۶﴾

৪৬
হে যাহারা ঈমান আনিয়াছ! যখন তোমরা কোন সৈন্যদলের সম্মুখীন হও তখন অবিচলিত থাকিবে এবং আল্লাহ্‌কে অধিক স্মরণ করিবে যেন তোমরা সফলকাম হইতে পার।

وَاَطِیۡعُوا اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَلَا تَنَازَعُوۡا فَتَفۡشَلُوۡا وَتَذۡہَبَ رِیۡحُکُمۡ وَاصۡبِرُوۡا ؕ اِنَّ اللّٰہَ مَعَ الصّٰبِرِیۡنَ ﴿ۚ۴۷﴾

৪৭
এবং আনুগত্য কর আল্লাহ্‌ এবং তাঁহার রসূলের এবং পরস্পর কলহ করিও না, অন্যথায় তোমরা দুর্বল হইয়া পড়িবে এবং তোমাদের প্রভাব শক্তি১১২৮ বিলুপ্ত হইবে। এবং তোমরা ধৈর্য ধারণ কর, নিশ্চয় আল্লাহ্ ধৈর্যশীলগণের সহিত আছেন।
১১২৮। “রিহুন”-এর অন্যান্য অর্থ ছাড়াও প্রাধান্য; শক্তি, বিজয়ও বুঝায় (লেইন)।

وَلَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ خَرَجُوۡا مِنۡ دِیَارِہِمۡ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَیَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ وَاللّٰہُ بِمَا یَعۡمَلُوۡنَ مُحِیۡطٌ ﴿۴۸﴾

৪৮
এবং তোমরা তাহাদের মত হইও না, যাহারা দর্পভরে এবং লোক দেখানোর জন্য নিজেদের গৃহ হইতে বহির্গত হইয়াছিল, এবং যাহারা আল্লাহ্‌র পথ হইতে বাধা দেয়, বস্তুতঃ তাহারা যাহাকিছু করে আল্লাহ্ উহা পরিবেষ্টন করিয়া আছেন।

وَاِذۡ زَیَّنَ لَہُمُ الشَّیۡطٰنُ اَعۡمَالَہُمۡ وَقَالَ لَا غَالِبَ لَکُمُ الۡیَوۡمَ مِنَ النَّاسِ وَاِنِّیۡ جَارٌ لَّکُمۡ ۚ فَلَمَّا تَرَآءَتِ الۡفِئَتٰنِ نَکَصَ عَلٰی عَقِبَیۡہِ وَقَالَ اِنِّیۡ بَرِیۡٓءٌ مِّنۡکُمۡ اِنِّیۡۤ اَرٰی مَا لَا تَرَوۡنَ اِنِّیۡۤ اَخَافُ اللّٰہَ ؕ وَاللّٰہُ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿٪۴۹﴾

৪৯
এবং যখন শয়তান১১২৯ তাহাদের নিকট তাহাদের কর্ম সমূহকে মনোরম করিয়া দেখাইয়াছিল এবং সে বলিয়াছিল যে, ‘আজ লোকদের মধ্য হইতে কেহই তোমাদের উপর জয়যুক্ত হইতে পারিবে না এবং নিশ্চয় আমি তোমাদের পৃষ্ঠপোষক।’ অতঃপর, যখন দুইদল পরস্পর সম্মুখীন হইল, তখন সে নিজ গোড়ালিদ্বয়ে (তৎক্ষণাৎ পশ্চাতে) সরিয়া পড়িল এবং বলিল, ‘নিশ্চয় তোমাদের ব্যাপারে আমি দায়িত্বমুক্ত; নিশ্চয় আমি যাহা দেখি তোমরা তাহা দেখ না। নিশ্চয় আমি আল্লাহ্‌কে ভয় করি;১১৩০ কেননা আল্লাহ্‌ শাস্তি দানে অতি কঠোর।’
সূরা আল্ আন্‌ফাল - রুকু ৬
১১২৯। এই আয়াতে সুরাকাহ্ বিন মালিক বিন জুশামের প্রতি ইশারা করা হইয়াছে যে, মক্কার লোকদিগকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করিয়াছিল, কিন্তু পরে ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছিল। মক্কার সৈন্য বাহিনী তখনও মক্কাতে অবস্থান করিতেছিল,এমতাবস্থায় কুরায়শ সর্দারদের কেহ কেহ ভীতি প্রকাশ করিয়াছিল যে, বনু কানানাহ্ গোত্রের একটি শাখা বনুবকর, যাহারা কুরায়শদিগের শত্রু পক্ষীয় ছিল, অপ্রত্যাশিতভাবে তাহাদের অনুপস্থিতিতে, মক্কা অধিকার করিতে পারে অথবা মক্কার সেনাবাহিনীকে পশ্চাদ্দিক হইতে আক্রমণ করিতে পারে। বনুকানানার এক সর্দার সুরাকাহ্‌ কর্তৃক এই ভীতি অপনোদন করা হইয়াছিল। সে তাহাদিগকে আশ্বস্ত করিয়াছিল যে, তাহার গোত্রের লোকেরা তাহাদিগের কোন ক্ষতি করিবে না (জাবীর, ১০ খণ্ড, ১৩ পৃঃ)।
১১৩০। যখন সুরাকাহ্‌ মুসলমানদের সুদৃঢ় সংকল্প দেখিল, তাহার মধ্যে ভীতির সঞ্চার হইল; কারণ মুসলমানদিগকে দেখিয়া তাহার প্রত্যয় জন্মিয়াছিল যে, তাহারা হয় জয়ী হইবে নয় মৃত্যু বরণ করিবে। ওতবাহ্‌ এবং ওমেইর বদর প্রান্তরে একই দৃশ্য অনুভব করিয়াছিল এবং মক্কাবাসীদিগকে বলিয়াছিল যে, মুসলমানদিগকে দেখিয়া মনে হইয়াছিল যে, তাহারা ‘মৃত্যুর অন্বেষী’ অর্থাৎ তাহারা যেন মরণকে খুঁজিয়া বেড়াইতেছিল (তাবারী)।

اِذۡ یَقُوۡلُ الۡمُنٰفِقُوۡنَ وَالَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ غَرَّہٰۤؤُ لَآءِ دِیۡنُہُمۡ ؕ وَمَنۡ یَّتَوَکَّلۡ عَلَی اللّٰہِ فَاِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۵۰﴾

৫০
যখন মোনাফেকরা এবং যাহাদের অন্তরে রোগ আছে তাহারা বলে, ‘তাহাদের ধর্ম তাহাদিগকে ধোকা দিয়াছে।’ বস্তুতঃ যে কেহ আল্লাহ্‌র উপর নির্ভর করে, সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ্‌ অতীব পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।