৮

الأنفال

সূরা আল্ আন্‌ফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৬ আয়াত এবং ১০ রুকু আছে।

وَاِذۡ یَمۡکُرُ بِکَ الَّذِیۡنَ کَفَرُوۡا لِیُثۡبِتُوۡکَ اَوۡ یَقۡتُلُوۡکَ اَوۡ یُخۡرِجُوۡکَ ؕ وَیَمۡکُرُوۡنَ وَیَمۡکُرُ اللّٰہُ ؕ وَاللّٰہُ خَیۡرُ الۡمٰکِرِیۡنَ ﴿۳۱﴾

৩১
এবং (স্মরণ কর) যখন কাফেররা তোমার বিরুদ্ধে কৌশল আঁটিতেছিল, যেন তাহারা তোমাকে অবরুদ্ধ করিতে পারে অথবা তোমাকে হত্যা করিতে পারে অথবা তোমাকে বহিষ্কার করিতে পারে। এবং তাহারা কৌশল আঁটিতেছিল এবং আল্লাহ্‌ও কৌশল আঁটিতেছিলেন,১১১৫ বস্তুতঃ আল্লাহ্ কৌশলকারীগণের মধ্যে উত্তম।
১১১৫। এই আয়াত মক্কার ‘দারুন্‌ নাদওয়া’ (পরামর্শকক্ষ)-তে যে গোপন সভা অনুষ্ঠিত হইয়াছিল, সেই দিকে ইংগিত করিতেছে। নূতন ধর্মের উন্নতিকে স্তব্ধ করিয়া দেওয়ার জন্য তাহাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হইয়া গিয়াছিল দেখিয়া, এবং অধিকাংশ মুসলমান, যাহাদের পক্ষে মক্কা-ত্যাগ করিয়া যাওয়া সম্ভব ছিল, মদীনায় হিজরতের দরুন ক্ষতি সাধনে নাগালের বাইরে চলিয়া যাইতে দেখিয়া শহরের সমাজপতিরা ইসলামকে ধ্বংস করিবার জন্য শেষ চেষ্টা স্বরূপ পরিকল্পনা গ্রহণ করিবার উদ্দেশ্যে দারুন্‌ নাদওয়াতে একত্র হইয়াছিল। গভীর চিন্তা ভাবনা করিবার পর তাহারা এক ষড়যন্ত্রের সিদ্ধান্ত গ্রহণ করিল যে, কোরাইশদিগের বিভিন্ন গোত্র হইতে যুবকদের একটি দল মিলিত ভাবে আক্রমণ রচনা করিয়া হযরত মুহাম্মদ (সাঃ)-এর উপর আকস্মিক ক্ষিপ্রতায় ঝাপাইয়া পড়িয়া তাঁহাকে হত্যা করিবে। গভীর রাত্রে সতর্কভাবে, প্রহরারত শত্রুরা যখন নিদ্রাভিভূত ছিল, রসূলে পাক (সাঃ) তখন সকলের অলক্ষ্যে তাঁহার সদাবিশ্বস্ত সাহাবী হযরত আবুবকর (রাঃ)-কে সঙ্গে নিয়া হিজরত করিয়া সওর পর্বতগুহায় আশ্রয় নেন এবং শেষ পর্যন্ত নিরাপদে মদীনায় পৌঁছিয়া যান।

وَاِذَا تُتۡلٰی عَلَیۡہِمۡ اٰیٰتُنَا قَالُوۡا قَدۡ سَمِعۡنَا لَوۡ نَشَآءُ لَقُلۡنَا مِثۡلَ ہٰذَاۤ ۙ اِنۡ ہٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ ﴿۳۲﴾

৩২
এবং যখন আমাদের আয়াতসমূহ তাহাদের নিকট আবৃত্তি করা হয়, তাহারা বলে, ‘আমরা শুনিয়াছি। আমরাও ইচ্ছা করিলে নিশ্চয় ইহার অনুরূপ বলিতে পারি।১১১৬ ইহা প্রাচীন লোকদের কাহিনী ব্যতিরেকে আর কিছুই নহে।’
১১১৬। অবিশ্বাসীরা অহংকার করিয়া বলিয়াছিল যে, কুরআনের মত রচনা তাহারাও করিতে পারে। তদসত্ত্বেও ইহা তাহাদের ফাঁকা আস্ফালনই রহিয়া গিয়াছিল, উহা তাহারা কার্যে পরিণত করিয়া দেখাইতে সাহস করে নাই। উহারা কখনো কুরআনের ক্ষুদ্রতম বা সংক্ষিপ্ততম সূরার মত একটি সূরাও রচনা করিতে পারিবে না, এই চ্যালেঞ্জ চির অম্লান হইয়াই রহিয়াছে।

وَاِذۡ قَالُوا اللّٰہُمَّ اِنۡ کَانَ ہٰذَا ہُوَ الۡحَقَّ مِنۡ عِنۡدِکَ فَاَمۡطِرۡ عَلَیۡنَا حِجَارَۃً مِّنَ السَّمَآءِ اَوِ ائۡتِنَا بِعَذَابٍ اَلِیۡمٍ ﴿۳۳﴾

৩৩
এবং (সেই সময়কে স্মরণ কর) যখন তাহারা বলিল, ‘হে আল্লাহ্! যদি তোমার নিকট হইতে ইহাই প্রকৃত সত্য হইয়া থাকে, তাহা হইলে তুমি আকাশ হইতে আমাদের উপর পাথর বর্ষণ কর অথবা আমাদের উপর কোন যন্ত্রণাদায়ক আযাব নাযেল কর।’১১১৭
১১১৭। বদরের যুদ্ধক্ষেত্রে আবু জাহল এই আয়াতে উক্ত কথাগুলিই প্রায় উচ্চারণ করিয়া প্রার্থনা করিয়াছিল (বুখারী কিতাবুত্‌ তফসীর)। এই প্রার্থনা আক্ষরিকভাবেই পূর্ণ হইয়াছিল। কুরায়শকুলের অন্যান্য অনেক সর্দারসহ আবু জাহল নিহত হইয়াছিল এবং তাহাদের মৃতদেহগুলিকে খাদে নিক্ষেপ করা হইয়াছিল।

وَمَا کَانَ اللّٰہُ لِیُعَذِّبَہُمۡ وَاَنۡتَ فِیۡہِمۡ ؕ وَمَا کَانَ اللّٰہُ مُعَذِّبَہُمۡ وَہُمۡ یَسۡتَغۡفِرُوۡنَ ﴿۳۴﴾

৩৪
এবং আল্লাহ্‌ এমন নহেন যে, তিনি তাহাদিগকে আযাব দিবেন এমতাবস্থায় যে, তুমি তাহাদের মধ্যে রহিয়াছ১১১৮ এবং আল্লাহ্ এমনও নহেন যে, যখন তাহারা ক্ষমা প্রার্থনা করে তখন তিনি তাহাদিগকে আযাব দিবেন।
১১১৮। হযরত নবী করীম (সাঃ) মক্কা ত্যাগ করিবার পর মক্কাবাসীরা শাস্তি পাইয়াছিল। আল্লাহ্‌তা’লার প্রেরিত রসূল ঐশী-বিপর্যয় বা বিপদাবলীর মুখে এক প্রকার ঢাল স্বরূপ হইয়া থাকেন।

وَمَا لَہُمۡ اَلَّا یُعَذِّبَہُمُ اللّٰہُ وَہُمۡ یَصُدُّوۡنَ عَنِ الۡمَسۡجِدِ الۡحَرَامِ وَمَا کَانُوۡۤا اَوۡلِیَآءَہٗ ؕ اِنۡ اَوۡلِیَآؤُہٗۤ اِلَّا الۡمُتَّقُوۡنَ وَلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۳۵﴾

৩৫
এবং তাহাদের (এখন) কি কারণ আছে যে, আল্লাহ্‌ তাহাদিগকে আযাব দিবেন না যখন তাহারা (লোকদিগকে) মসজিদুল হারামে যাইতে বাধা দেয়, এবং তাহারা (প্রকৃত পক্ষে) ইহার তত্বাবধায়ক নহে? কেবল মুত্তাকীগণই উহার (প্রকৃত) তত্ত্বাবধায়ক, কিন্তু তাহাদের অধিকাংশই ইহা অবগত নহে।

وَمَا کَانَ صَلَاتُہُمۡ عِنۡدَ الۡبَیۡتِ اِلَّا مُکَآءً وَّتَصۡدِیَۃً ؕ فَذُوۡقُوا الۡعَذَابَ بِمَا کُنۡتُمۡ تَکۡفُرُوۡنَ ﴿۳۶﴾

৩৬
এবং এই (পবিত্র) গৃহে তাহাদের নামায তো শিশ ও করতালি দেওয়া ছাড়া আর কিছুই নহে। ‘অতএব, তোমরা অবিশ্বাস করার কারণে আযাবের স্বাদ গ্রহণ কর।’

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ لِیَصُدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ فَسَیُنۡفِقُوۡنَہَا ثُمَّ تَکُوۡنُ عَلَیۡہِمۡ حَسۡرَۃً ثُمَّ یُغۡلَبُوۡنَ ۬ؕ وَالَّذِیۡنَ کَفَرُوۡۤا اِلٰی جَہَنَّمَ یُحۡشَرُوۡنَ ﴿ۙ۳۷﴾

৩৭
নিশ্চয় যাহারা অবিশ্বাস করিয়াছে, তাহারা (লোকদিগকে) আল্লাহ্‌র পথ হইতে রুখিবার জন্য নিজেদের ধন সম্পদ খরচ করে। তাহারা অবশ্যই এই রূপে খরচ করিয়াই যাইবে, কিন্ত পরিণামে উহা তাহাদের আক্ষেপের১১১৯ কারণ হইবে, অতঃপর তাহাদিগকে পরাভূত করা হইবে। এবং যাহারা অবিশ্বাস করিয়াছে তাহাদিগকে সমবেত করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে;
১১১৯। এই উক্তির মধ্যে এই ভবিষ্যদ্বাণী রহিয়াছে যে, ইসলামের বিরুদ্ধে লড়াই করিবার জন্য কাফেরগণ যে অর্থ-সম্পদ ব্যয় করিতেছিল। ইহা তাহাদের জন্য মনস্তাপ ও কষ্টের কারণ হইবে, কেননা ইসলাম ধর্মকে বিনষ্ট করিবার জন্য উহাদের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হইবে, এবং তাহাদের সন্তানেরা ইসলাম গ্রহণ করিয়া ইহার উন্নতিকল্পে এই সম্পদ ব্যয় করিবে।

لِیَمِیۡزَ اللّٰہُ الۡخَبِیۡثَ مِنَ الطَّیِّبِ وَیَجۡعَلَ الۡخَبِیۡثَ بَعۡضَہٗ عَلٰی بَعۡضٍ فَیَرۡکُمَہٗ جَمِیۡعًا فَیَجۡعَلَہٗ فِیۡ جَہَنَّمَ ؕ اُولٰٓئِکَ ہُمُ الۡخٰسِرُوۡنَ ﴿٪۳۸﴾

৩৮
যাহাতে আল্লাহ্‌ অপবিত্রকে পবিত্র হইতে পৃথক করিয়া দেন এবং অপবিত্রদিগকে একে অপরের উপর চাপাইয়া দেন এবং তাহাদের সকলকে একত্রে স্তুপীকৃত করেন, অতঃপর তাহাদিগকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। বস্তুতঃ ইহারাই ক্ষতিগ্রস্ত।
সূরা আল্ আন্‌ফাল - রুকু ৪

قُلۡ لِّلَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ یَّنۡتَہُوۡا یُغۡفَرۡ لَہُمۡ مَّا قَدۡ سَلَفَ ۚ وَاِنۡ یَّعُوۡدُوۡا فَقَدۡ مَضَتۡ سُنَّتُ الۡاَوَّلِیۡنَ ﴿۳۹﴾

৩৯
যাহারা অবিশ্বাস করিয়াছে তুমি তাহাদিগকে বল, ‘যদি তাহারা বিরত হয়, তাহা হইলে পূর্বে যাহা কিছু হইয়াছে উহা তাহাদিগকে ক্ষমা করিয়া দেওয়া হইবে, কিন্তু যদি তাহারা (অতীত কর্ম তৎপরতায়) ফিরিয়া যায়, তাহা হইলে অবশ্যই পূর্ববর্তীদের দৃষ্টান্ত (তাহাদের সম্মুখে) সংঘটিত হইয়াছে।

وَقَاتِلُوۡہُمۡ حَتّٰی لَا تَکُوۡنَ فِتۡنَۃٌ وَّیَکُوۡنَ الدِّیۡنُ کُلُّہٗ لِلّٰہِ ۚ فَاِنِ انۡتَہَوۡا فَاِنَّ اللّٰہَ بِمَا یَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۴۰﴾

৪০
এবং তোমরা তাহাদের সহিত যুদ্ধ কর যে পর্যন্ত না নির্যাতন বন্ধ হয় এবং ধর্ম পূর্ণভাবে আল্লাহ্‌র জন্য হয়।১১২০ কিন্তু যদি তাহারা নিবৃত্ত হয় তাহা হইলে তাহারা যাহাকিছু করে নিশ্চয় আল্লাহ্ উহা সম্যক প্রত্যক্ষ করিতেছেন।
১১২০। মুসলমানদিগকে যুদ্ধ করিয়া যাইতে হুকুম দেওয়া হইয়াছিল যে পর্যন্ত না ধর্মীয় নির্যাতন বন্ধ হয় এবং মানুষ তাহার পসন্দ অনুযায়ী ধর্ম পালন করিতে স্বাধীনতা পায়। নিঃসন্দেহে ইসলাম বিবেকের স্বাধীনতার সর্বোত্তম সমর্থনকারী (২ঃ১৯৪)