المعارج
Al-Ma`arij
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৪৫ আয়াত এবং ২ রুকু আছে।
ভূমিকা
নবুওয়াতের পঞ্চম বৎসরের কাছাকাছি সময়ে, মক্কী জীবনের প্রথমার্ধের শেষদিকে, এই সূরাটি নাযিল হয়। নলডিকি, মূইর এবং আরও কতিপয় বিশেষজ্ঞ এই সময়ই ইহার অবতরণ নির্ধারণ করিয়াছেন। পূর্ববতী সূরাতে কাফেরদিগকে সতর্ক করা হইয়াছিল যে শীঘ্র ‘মহাবিপদ’ তাহাদের উপর আপতিত হইবে, যদি তাহারা তাহাদের পাপ-কর্মাদির জন্য অনুতাপ-অনুশোচনা না করে এবং সমাগত ঐশী-বাণীকে গ্রহণ না করে। এই সূরাটি আরম্ভ হইয়াছে তাহাদের পাল্টা প্রত্যুত্তর বিরত করিয়া, “ঐ বিঘোষিত ভীতিপূর্ণ শান্তি কখন আসিবে?” তাহাদিগকে বলা হইতেছে, ইহা শীঘ্রই তাহাদের উপর আপতিত হইবে, বরং ইহা তাহাদের দ্বারদেশে আসিয়া গিয়াছে। কিন্তু এই শাস্তি যখন তাহাদের উপর ভাঙ্গিয়া পড়িবে, তখন ইহা এতই ভয়ঙ্কর, ভয়াবহ ও বিধ্বসী হইবে যে, পাহাড় ধূনা-তুলার মত উড়িয়া যাইবে। আর অবিশ্বাসীরা নিজেদের আত্মীয়-পরিজন, স্ত্রী-পুত্র ও ভ্রাতা-ভগ্নী ছাড়িয়া, কেবল স্বীয় প্রাণ রক্ষার চিন্তায় অস্থির হইয়া যাইবে। এমনকি ইহাদের বিনিময়েও নিজে প্রাণ-ভিক্ষা চাহিবে। কিন্তু, তখন বড়ই দেরী হইয়া গিয়াছে। সূরার শেষ দিকে অবিশ্বাসীগণকে সাবধান করা হইয়াছে যে, ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ ও বিজয়ের ভবিষ্যদ্বাণীকে তাহারা কল্পনা-বিলাসীর স্বপ্ন বলিয়া উড়াইয়া দিতে চায়। কিন্ত তাহারা অতি শীঘ্রই লজ্জাবনত চক্ষে দেখিতে পাইবে, তাহারা মহানবী (সাঃ)-এর কাছে দৌড়াইয়া আসিয়া, মাথা নীচু করিয়া ইসলাম গ্রহণ করিতেছে। তখন তাহারা সুনিশ্চিতভাবে, দুঃখ ও লজ্জা ভারাক্রান্ত মনে, বুঝিতে পারিবে যে, মহানবী (সাঃ) তাহাদের পরাজয় সম্বন্ধে যে ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন, তাহা কতই না সত্য ছিল!
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
سَاَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍ ۙ﴿۲﴾
مِّنَ اللّٰہِ ذِی الۡمَعَارِجِ ؕ﴿۴﴾
تَعۡرُجُ الۡمَلٰٓئِکَۃُ وَالرُّوۡحُ اِلَیۡہِ فِیۡ یَوۡمٍ کَانَ مِقۡدَارُہٗ خَمۡسِیۡنَ اَلۡفَ سَنَۃٍ ۚ﴿۵﴾