৭০

المعارج

সূরা আল্ মা‘আরেজ

Al-Ma`arij

মক্কী ৪৫ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৫ আয়াত এবং ২ রুকু আছে।

اِذَا مَسَّہُ الشَّرُّ جَزُوۡعًا ﴿ۙ۲۱﴾

২১
যখন তাহাকে কোন ক্লেশ স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে।

وَّاِذَا مَسَّہُ الۡخَیۡرُ مَنُوۡعًا ﴿ۙ۲۲﴾

২২
এবং যখন তাহাকে কোন কল্যাণ স্পর্শ করে তখন সে কৃপণতা করে,

اِلَّا الۡمُصَلِّیۡنَ ﴿ۙ۲۳﴾

২৩
কেবল নামাযীগণ ব্যাতিরেকে,

الَّذِیۡنَ ہُمۡ عَلٰی صَلَاتِہِمۡ دَآئِمُوۡنَ ﴿۪ۙ۲۴﴾

২৪
যাহারা সতত তাহাদের নামাযে কায়েম থাকে;

وَالَّذِیۡنَ فِیۡۤ اَمۡوَالِہِمۡ حَقٌّ مَّعۡلُوۡمٌ ﴿۪ۙ۲۵﴾

২৫
এবং তাহারা (ব্যতিরেকে), যাহাদের ধন-সম্পদে রহিয়াছে নির্দিষ্ট হক,৩১২৪
৩১২৪। বিশ্বের সকল সম্পদ, বিশ্ব-মানবের সকলেরই সম্পদ। অতএব, কোন বস্তুর উপরেই কোন ব্যক্তিবিশেষের একচেটিয়া মালিকানা বর্তাইতে পারে না। ধনীর সম্পদে গরীবের আইন-সঙ্গত অংশ রহিয়াছে।

لِّلسَّآئِلِ وَالۡمَحۡرُوۡمِ ﴿۪ۙ۲۶﴾

২৬
তাহাদের জন্যও যাহারা (সাহায্য) চাহিতে পারে, এবং তাহাদের জন্যও যাহারা চাহিতে পারে না।৩১২৫
৩১২৫। ‘মাহরূম’ শব্দটি ঐসব লোককে বুঝায়, যাহারা শারীরিক অসামর্থ্যের কারণে কিংবা সম্মান-হানির ভয়ে, অপরের কাছে সাহায্য চাহিতে পারে না। পশুরাও ‘মাহরূমে’র অন্তর্গত।

وَالَّذِیۡنَ یُصَدِّقُوۡنَ بِیَوۡمِ الدِّیۡنِ ﴿۪ۙ۲۷﴾

২৭
এবং তাহারা (ব্যতিরেকে), যাহারা বিচার দিবসের৩১২৫-ক তসদীক্‌ (সত্যায়ন) করে,
৩১২৫-ক। পরকালের প্রতি সত্যিকার জীবন্ত ঈমান না থাকিলে, সত্যিকার দায়িত্ব-জ্ঞানও জন্মাইতে পারে না। আল্লাহ্‌তা’লার অস্তিত্বের প্রতি বিশ্বাসের পরে পরেই, ইসলামের দ্বিতীয় প্রধান বিশ্বাস হইল ‘পরকালে বিশ্বাস’।

وَالَّذِیۡنَ ہُمۡ مِّنۡ عَذَابِ رَبِّہِمۡ مُّشۡفِقُوۡنَ ﴿ۚ۲۸﴾

২৮
এবং তাহারা (ব্যতিরেকে), যাহারা নিজেদের প্রতিপালকের আযাব সম্বন্ধে ভীত এবং সন্ত্রস্ত থাকে—

اِنَّ عَذَابَ رَبِّہِمۡ غَیۡرُ مَاۡمُوۡنٍ ﴿۲۹﴾

২৯
প্রকৃতপক্ষে তাহাদের প্রতিপালকের আযাব (হইতে কেহই) নিরাপদ নহে—

وَالَّذِیۡنَ ہُمۡ لِفُرُوۡجِہِمۡ حٰفِظُوۡنَ ﴿ۙ۳۰﴾

৩০
এবং তাহারা (ব্যতিরেকে), যাহারা নিজেদের লজ্জাস্থান সমূহের হিফাযত করে—