৭০

المعارج

সূরা আল্ মা‘আরেজ

Al-Ma`arij

মক্কী ৪৫ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৫ আয়াত এবং ২ রুকু আছে।

اِلَّا عَلٰۤی اَزۡوَاجِہِمۡ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُمۡ فَاِنَّہُمۡ غَیۡرُ مَلُوۡمِیۡنَ ﴿ۚ۳۱﴾

৩১
কেবল তাহাদের স্ত্রীগণ অথবা তাহাদের দক্ষিণ হস্তের অধিকারভুক্তগণ ব্যতিরেকে, বস্তুতঃ এইক্ষেত্রে তাহারা তিরস্কৃত হইবে না,

فَمَنِ ابۡتَغٰی وَرَآءَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡعٰدُوۡنَ ﴿ۚ۳۲﴾

৩২
কিন্তু যাহারা ইহার অতিরিক্ত চাহিবে, তাহারা অবশ্যই সীমালংঘনকারী—

وَالَّذِیۡنَ ہُمۡ لِاَمٰنٰتِہِمۡ وَعَہۡدِہِمۡ رٰعُوۡنَ ﴿۪ۙ۳۳﴾

৩৩
এবং তাহারা (ব্যতিরেকে), যাহারা তাহাদের (নিকট গচ্ছিত) আমানতসমূহ এবং তাহাদের অংগীকারসমূহ সম্বন্ধে যত্নবান থাকে,

وَالَّذِیۡنَ ہُمۡ بِشَہٰدٰتِہِمۡ قَآئِمُوۡنَ ﴿۪ۙ۳۴﴾

৩৪
এবং তাহারা (ব্যতিরেকে), যাহারা নিজেদের সাক্ষ্যসমূহের উপর কায়েম থাকে,

وَالَّذِیۡنَ ہُمۡ عَلٰی صَلَاتِہِمۡ یُحَافِظُوۡنَ ﴿ؕ۳۵﴾

৩৫
এবং তাহারা (ব্যতিরেকে), যাহারা তাহাদের নামাযের হিফাযত করে,

اُولٰٓئِکَ فِیۡ جَنّٰتٍ مُّکۡرَمُوۡنَ ﴿ؕ٪۳۶﴾

৩৬
ইহারাই জান্নাতসমূহে সম্মানের সহিত থাকিবে।
সূরা আল্ মা‘আরেজ - রুকু ১

فَمَالِ الَّذِیۡنَ کَفَرُوۡا قِبَلَکَ مُہۡطِعِیۡنَ ﴿ۙ۳۷﴾

৩৭
অতএব তাহাদের কি হইয়াছে যাহারা অস্বীকার করিয়াছে, যে তাহারা (ক্রোধভরে) মাথা উঁচু করিয়া তোমার দিকে দৌড়াইয়া আসিতেছে—

عَنِ الۡیَمِیۡنِ وَعَنِ الشِّمَالِ عِزِیۡنَ ﴿۳۸﴾

৩৮
ডান দিক হইতে এবং বাম দিক হইতে দলবদ্ধভাবে?৩১২৬
৩১২৬। এই আয়াত ও পূর্ববর্তী আয়াত মিলিয়া, ইসলামের আসন্ন বিজয়ের ভবিষ্যদ্বাণী করিয়া বলিতেছে যে, আরব দেশের মূর্ত্তি-উপাসক গোত্রগুলি, দেশের বিভিন্ন কোণ হইতে দলে দলে আসিয়া মহানবী (সাঃ)-এর নিকট পৌঁছিবে এবং ইসলামের দীক্ষা গ্রহণের আবেদন করিবে। আয়াত দুইটি, অন্য একটি ঘটনার দিকেও ইঙ্গিত করিতে পারেঃ কুরায়শ দলপতিগণ মহানবী (সাঃ)-এর নিকট আসিয়া অতি লোভনীয় একটি প্রস্তাব উত্থাপন করিয়াছিল যে, তিনি যদি কেবল তাহাদের মূর্তি ও মূর্তি-পূজার বিরুদ্ধে প্রচার ছাড়িয়া দেন তাহা হইলে তিনি ধন, মান, নারী এমনকি রাজ্য চাহিলেও তাহারা তাহাকে এইগুলি দিতে প্রস্তুত আছে। কেহ কেহ অন্য ঘটনার দিকেও আয়াতগুলিকে আরোপ করেন। তাহা হইলঃ কাফেরগণ বিভিন্ন দিক হইতে, বিভিন্নভাবে সাজ-সজ্জা করিয়া মহানবী (সাঃ)-এর উপর তীব্রভাবে সম্মিলিত এক আক্রমণ চালাইয়াছিল।

اَیَطۡمَعُ کُلُّ امۡرِیٴٍ مِّنۡہُمۡ اَنۡ یُّدۡخَلَ جَنَّۃَ نَعِیۡمٍ ﴿ۙ۳۹﴾

৩৯
তাহাদের মধ্যে প্রত্যেক ব্যক্তিই কি এই কামনা করিতেছে যে, তাহাকে নেয়ামতপূর্ণ জান্নাতে প্রবিষ্ট করা হইবে;

کَلَّا ؕ اِنَّا خَلَقۡنٰہُمۡ مِّمَّا یَعۡلَمُوۡنَ ﴿۴۰﴾

৪০
কখনও নহে, নিশ্চয় আমরা তাহাদিগকে যদ্বারা সৃষ্টি করিয়াছি তাহা৩১২৭ তাহারা জানে।
৩১২৭। এখানে ‘মিম্মা’ শব্দটি দ্বারা বুঝাইতেছে— মানুষের ঐ সকল প্রাকৃতিক শক্তি ও যোগ্যতাসমূহ যেগুলির দ্বারা আল্লাহ্‌ মানুষকে ভূষিত করিয়াছেন।