৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

وَالَّذِیۡنَ یُمَسِّکُوۡنَ بِالۡکِتٰبِ وَاَقَامُوا الصَّلٰوۃَ ؕ اِنَّا لَا نُضِیۡعُ اَجۡرَ الۡمُصۡلِحِیۡنَ ﴿۱۷۱﴾

১৭১
এবং যাহারা কিতাবকে মযবুত ভাবে ধরিয়া আছে এবং নামায কায়েম করে, নিশ্চয় আমরা পুণ্যবানগণের পুরস্কারকে কখনও বিনষ্ট করিব না।

وَاِذۡ نَتَقۡنَا الۡجَبَلَ فَوۡقَہُمۡ کَاَنَّہٗ ظُلَّۃٌ وَّظَنُّوۡۤا اَنَّہٗ وَاقِعٌۢ بِہِمۡ ۚ خُذُوۡا مَاۤ اٰتَیۡنٰکُمۡ بِقُوَّۃٍ وَّاذۡکُرُوۡا مَا فِیۡہِ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ ﴿۱۷۲﴾٪

১৭২
এবং যখন আমরা পাহাড়কে তাহাদের উপর দোদুল্যমান করিয়াছিলাম যেন ইহা একটি সামিয়ানা, এবং তাহারা মনে করিয়াছিল যে, উহা তাহাদের উপর পতিত হইবে,১০৬৯ (আমরা বলিলাম) আমরা তোমাদিগকে যাহা দিয়াছি তাহা শক্ত ভাবে ধরিয়া রাখ এবং উহাতে যাহা কিছু আছে তাহা তোমরা স্মরণ কর যেন তোমরা মুত্তাকী হইতে পার।
সূরা আল্ আ’রাফ - রুকু ২১
১০৬৯। ইস্‌রাঈলীদের প্রধানগণকে পর্বতের পাদদেশে আনা হইয়াছিল (যাত্রাপুস্তক-১৯ঃ১৭)। তাহাদের নিকট অনুভূত হইতেছিল যে, উহা চাঁদোয়ার মত মাথার উপরে আছে, যে কোন সময় তাহাদের উপর ভাংগিয়া পড়িতে পারে।

وَاِذۡ اَخَذَ رَبُّکَ مِنۡۢ بَنِیۡۤ اٰدَمَ مِنۡ ظُہُوۡرِہِمۡ ذُرِّیَّتَہُمۡ وَاَشۡہَدَہُمۡ عَلٰۤی اَنۡفُسِہِمۡ ۚ اَلَسۡتُ بِرَبِّکُمۡ ؕ قَالُوۡا بَلٰی ۚۛ شَہِدۡنَا ۚۛ اَنۡ تَقُوۡلُوۡا یَوۡمَ الۡقِیٰمَۃِ اِنَّا کُنَّا عَنۡ ہٰذَا غٰفِلِیۡنَ ﴿۱۷۳﴾ۙ

১৭৩
এবং (স্মরণ কর) যখন তোমার প্রভু আদম-সন্তানগণের নিকট হইতে তাহাদের পৃষ্ঠদেশ হইতে তাহাদের বংশধর গ্রহণ করিলেন এবং তাহাদের নিজেদের উপর সাক্ষী দাঁড় করাইলেন১০৭০ (এই বলিয়া যে), ‘আমি কি তোমাদের প্রভু নহি?’ তাহারা বলিল, ‘হাঁ, আমরা সাক্ষ্য দিতেছি।’ (তিনি ইহা এই জন্য করিয়াছেন) পাছে তোমরা কিয়ামত দিবসে না বল, ‘আমরা এই সম্বন্ধে গাফেল ছিলাম।’
১০৭০। এই আয়াতে আল্লাহ্‌তা’লা যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করিয়াছেন ও নিয়ন্ত্রণ করিয়া থাকেন তাঁহার অস্তিত্ব সম্বন্ধে দৃঢ়ভাবে নিহিত প্রমাণের প্রতি ইংগিত করা হইয়াছে (৩০ঃ৩১)। অথবা ইহাও হইতে পারে যে,এই ইংগিত আল্লাহ্‌তা’লার প্রেরিত মহান নবী-রসূলগণের আবির্ভাব সম্পর্কে যাঁহারা আল্লাহ্‌তা’লার দিকে পথ দেখাইয়া থাকেন। “আদম সন্তান” বলিতে প্রত্যেক যুগের মানুষকে বুঝানো হইয়াছে যাহাদের নিকট আল্লাহ্‌র নবীগণ আবির্ভূত হন। প্রকৃত পক্ষে, প্রত্যেক নূতন নবীর আগমনই এই ঐশী-জিজ্ঞাসা সহ হয়, ‘আমি কি তোমাদের প্রভু নহি?’ এই প্রশ্নই প্রকাশ করে যে, আল্লাহ্ যখন মানবের দৈহিক জীবন রক্ষার ব্যবস্থা করিয়াছেন এবং একইরূপে তাহার নৈতিক ও আধ্যাত্মিক ক্রম-বিকাশেরও উপায় সৃষ্টি করিয়াছেন, তখন সে কিরূপে আল্লাহ্‌র প্রভুত্বকে অস্বীকার করিতে পারে। প্রকৃতপক্ষে মানুষই তাহাদের নবীকে প্রত্যাখ্যান করিয়া নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য বহন করে, কারণ এমতাবস্থায় তাহারা এই বলিয়া নিষ্কৃতি পাইতে পারে না যে, তাহারা আল্লাহ্‌তা’লাকে বা তাঁহার বিধানকে অথবা বিচার দিবস সম্বন্ধে জানিত না।

اَوۡ تَقُوۡلُوۡۤا اِنَّمَاۤ اَشۡرَکَ اٰبَآؤُنَا مِنۡ قَبۡلُ وَکُنَّا ذُرِّیَّۃً مِّنۡۢ بَعۡدِہِمۡ ۚ اَفَتُہۡلِکُنَا بِمَا فَعَلَ الۡمُبۡطِلُوۡنَ ﴿۱۷۴﴾

১৭৪
অথবা (পাছে) তোমরা বল, ‘নিশ্চয় ইতিপূর্বে আমাদের পিতৃপুরুষগণ শির্‌ক করিয়া আসিতেছিল এবং আমরা তাহাদের পরবর্তী বংশধর ছিলাম। অতএব, তুমি কি মিথ্যাবাদীরা যাহা কিছু করিয়াছে আমাদিগকে উহার দরুণ ধ্বংস করিবে?

وَکَذٰلِکَ نُفَصِّلُ الۡاٰیٰتِ وَلَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ ﴿۱۷۵﴾

১৭৫
এবং এইভাবে আমরা নিদর্শনাবলী বিস্তারিত ভাবে বর্ণনা করি১০৭১ যেন তাহারা (উপদেশ গ্রহণ করে এবং সৎ পথে) ফিরিয়া আসে।
১০৭১। নবীর আবির্ভাব তাঁহার যুগের মানুষকে ১৭৩ আয়াতে উল্লেখিত অজুহাত উত্থাপন করার সুযোগ দেয় না, কারণ তখন সত্যকে মিথ্যা হইতে স্পষ্ট করিয়া প্রদর্শন করা হয় এবং প্রতিমা পূজা সর্বসাধারণ কর্তৃক প্রত্যাখ্যাত এবং নিন্দিত হয়।

وَاتۡلُ عَلَیۡہِمۡ نَبَاَ الَّذِیۡۤ اٰتَیۡنٰہُ اٰیٰتِنَا فَانۡسَلَخَ مِنۡہَا فَاَتۡبَعَہُ الشَّیۡطٰنُ فَکَانَ مِنَ الۡغٰوِیۡنَ ﴿۱۷۶﴾

১৭৬
এবং তুমি তাহাদের নিকট তাহার বৃত্তান্ত পাঠ করিয়া শুনাও, যাহাকে আমরা আমাদের বহু নিদর্শন দিয়াছিলাম—কিন্তু সে উহা হইতে স্খলিত হইয়া গিয়াছিল; অতঃপর শয়তান তাহার পশ্চাদনুসরণ করিল, ফলে সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হইল।১০৭২
১০৭২। বিশেষ এক ব্যক্তির প্রতি এই ইংগিত নহে, পরন্তু ঐ সমস্ত লোকদিগের প্রতি যাহাদিগকে আল্লাহ্‌তা’লা নবীর মাধ্যমে নিদর্শন প্রদর্শন করিয়া থাকেন এবং যাহারা সেই নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে। এইরূপ উক্তি কুরআন করীমের অন্যত্র (২ঃ১৮) পাওয়া যায়। বর্তমান আয়াত বিশেষভাবে বা’লাম-বিন-বা’উর-এরও সংগে সম্পৃক্ত বলা যায়, যে হযরত মূসা (আঃ)-এর যমানায় বাস করিত এবং ধার্মিক ব্যক্তি বলিয়া খ্যাত ছিল। অহংকার তাহার মাথায় চাপিয়াছিল, ফলে অপমানজনক অবস্থায় তাহার জীবনাবসান হইয়াছিল। আবু জাহল বা আবদুল্লাহ্ বিন উবাই বিন সলুল বা অনুরূপ প্রত্যেক কুখ্যাত কাফের সর্দারের প্রতিও এই আয়াত প্রযোজ্য।

وَلَوۡ شِئۡنَا لَرَفَعۡنٰہُ بِہَا وَلٰکِنَّہٗۤ اَخۡلَدَ اِلَی الۡاَرۡضِ وَاتَّبَعَ ہَوٰٮہُ ۚ فَمَثَلُہٗ کَمَثَلِ الۡکَلۡبِ ۚ اِنۡ تَحۡمِلۡ عَلَیۡہِ یَلۡہَثۡ اَوۡ تَتۡرُکۡہُ یَلۡہَثۡ ؕ ذٰلِکَ مَثَلُ الۡقَوۡمِ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ۚ فَاقۡصُصِ الۡقَصَصَ لَعَلَّہُمۡ یَتَفَکَّرُوۡنَ ﴿۱۷۷﴾

১৭৭
এবং যদি আমরা চাহিতাম তাহা হইলে উহা দ্বারা আমরা তাহাকে উচ্চ মর্যাদা দিতাম, কিন্তু সে দুনিয়ার১০৭৩ প্রতি ঝুঁকিয়া পড়িল এবং নিজ মন্দ বাসনার অনুসরণ করিল। তাহার দৃষ্টান্ত ঐ তৃষ্ণার্ত কুকুরের দৃষ্টান্তের ন্যায়—যদি তুমি উহাকে তাড়া দাও সে জিহ্বা বাহির করিয়া হাঁপাইতে থাকে, যদি তুমি উহাকে ছাড়িয়া দাও তবুও সে জিহ্বা বাহির করিয়া হাঁপাইতে থাকে।১০৭৪ এই হইল ঐ জাতির দৃষ্টান্ত, যাহারা আমাদের নিদর্শনাবলীকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করে। সুতরাং তুমি এই বৃত্তান্ত (তাহাদের নিকট) বর্ণনা কর যেন তাহারা চিন্তা করে।
১০৭৩। পার্থিব বিষয়াদি, বিশেষতঃ অর্থের প্রতি আসক্তি।
১০৭৪। “ইয়ালহাস” (লাহাসা হইতে উদ্ভূত, যাহার অর্থ ক্লান্ত অথবা শ্রান্ত হইয়া তাহার ঊর্ধ্বশ্বাস হইয়াছিল) শব্দের মর্মার্থ এই যে, এরূপ ব্যক্তির অবস্থা যাহাকে ধর্মের কাজে কুরবানী করিতে বলা হউক বা না-ই হউক, মনে হয় সর্বদাই সে যেন তৃষ্ণার্ত কুকুরের মত হাঁপাইতে থাকে, ক্রমবর্ধিত কুরবানীর বোঝা তাহাকে সম্পূর্ণ নিঃশেষিত করিয়া ফেলিয়াছে!

سَآءَ مَثَلَا ۣالۡقَوۡمُ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَاَنۡفُسَہُمۡ کَانُوۡا یَظۡلِمُوۡنَ ﴿۱۷۸﴾

১৭৮
সেই জাতির দৃষ্টান্ত অতি মন্দ যাহারা আমাদের নিদর্শনাবলীকে মিথ্যা বলিয়া অস্বীকার করিয়াছে এবং তাহারা নিজেদের প্রাণের উপরই অত্যাচার করিয়াছে।

مَنۡ یَّہۡدِ اللّٰہُ فَہُوَ الۡمُہۡتَدِیۡ ۚ وَمَنۡ یُّضۡلِلۡ فَاُولٰٓئِکَ ہُمُ الۡخٰسِرُوۡنَ ﴿۱۷۹﴾

১৭৯
যাহাকে আল্লাহ্‌ হেদায়াত দান করেন, সে-ই প্রকৃতপক্ষে হেদায়াতপ্রাপ্ত এবং যাহাদিগকে তিনি পথভ্রষ্ট হইতে দেন, প্রকৃতপক্ষে তাহারাই ক্ষতিগ্রস্ত হইবে।

وَلَقَدۡ ذَرَاۡنَا لِجَہَنَّمَ کَثِیۡرًا مِّنَ الۡجِنِّ وَالۡاِنۡسِ ۫ۖ لَہُمۡ قُلُوۡبٌ لَّا یَفۡقَہُوۡنَ بِہَا ۫ وَلَہُمۡ اَعۡیُنٌ لَّا یُبۡصِرُوۡنَ بِہَا ۫ وَلَہُمۡ اٰذَانٌ لَّا یَسۡمَعُوۡنَ بِہَا ؕ اُولٰٓئِکَ کَالۡاَنۡعَامِ بَلۡ ہُمۡ اَضَلُّ ؕ اُولٰٓئِکَ ہُمُ الۡغٰفِلُوۡنَ ﴿۱۸۰﴾

১৮০
এবং নিশ্চয় আমরা জিন্ন্‌ ও ইনসান হইতে এমন অনেককে সৃষ্টি করিয়াছি যাহাদের পরিণাম১০৭৫ জাহান্নাম। তাহাদের অন্তঃকরণ আছে যদ্বারা তাহারা বুঝে না এবং তাহাদের চক্ষু আছে যদ্বারা তাহারা দেখে না, তাহাদের কর্ণ আছে যদ্বারা তাহারা শ্রবণ করে না। তাহারা চতুষ্পদ জন্তুর মত, বরং তাহাদের অপেক্ষা অধিকতর পথভ্রষ্ট। প্রকৃতপক্ষে তাহারা (সম্পূর্ণরূপে) গাফেল।
১০৭৫। এখানে “লেজাহান্নামা” শব্দের ‘লাম’কে ‘লামে আকেবা’ বলা হয় যাহা দ্বারা পরিণতি বা লব্ধ ফল বুঝায়। কাজেই এই আয়াত মানব সৃষ্টির উদ্দেশ্য বর্ণনার জন্য বলা হয় নাই, পরন্তু ইহা এখানে কেবল মাত্র অনেক লোক এবং জিন্ন্‌দের তুচ্ছ জীবনের মন্দ পরিণতির জন্য দুঃখ প্রকাশের জন্য ব্যবহৃত হইয়াছে (শেষোক্ত শব্দ ‘জিন্ন্‌’এর অর্থ বিশেষ শ্রেণীর ব্যক্তিবর্গ, যেমনঃ শাসনকর্তা বা প্রধান বা গুরুত্বপূর্ণ লোকজন)। ইহারা যেরূপ পাপ এবং পাপাচারের মধ্যে জীবন অতিবাহিত করিয়া থাকে, ইহাতে মনে হয় তাহারা যেন জাহান্নামের জন্যই সৃষ্ট হইয়াছে।