৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

وَقَطَّعۡنٰہُمُ اثۡنَتَیۡ عَشۡرَۃَ اَسۡبَاطًا اُمَمًا ؕ وَاَوۡحَیۡنَاۤ اِلٰی مُوۡسٰۤی اِذِ اسۡتَسۡقٰٮہُ قَوۡمُہٗۤ اَنِ اضۡرِبۡ بِّعَصَاکَ الۡحَجَرَ ۚ فَانۡۢبَجَسَتۡ مِنۡہُ اثۡنَتَا عَشۡرَۃَ عَیۡنًا ؕ قَدۡ عَلِمَ کُلُّ اُنَاسٍ مَّشۡرَبَہُمۡ ؕ وَظَلَّلۡنَا عَلَیۡہِمُ الۡغَمَامَ وَاَنۡزَلۡنَا عَلَیۡہِمُ الۡمَنَّ وَالسَّلۡوٰی ؕ کُلُوۡا مِنۡ طَیِّبٰتِ مَا رَزَقۡنٰکُمۡ ؕ وَمَا ظَلَمُوۡنَا وَلٰکِنۡ کَانُوۡۤا اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ﴿۱۶۱﴾

১৬১
এবং আমরা তাহাদিগকে বারটি গোত্রে বিভক্ত করিলাম স্বতন্ত্র সম্প্রদায়রূপে। এবং মূসার জাতি যখন তাহার নিকট পানি চাহিয়াছিল তখন আমরা তাহার প্রতি ওহী করিয়াছিলাম (এই বলিয়া) যে, ‘তুমি তোমার লাঠি দ্বারা ঐ পাথরের উপর আঘাত কর,১০৬১-ক অতঃপর, উহা হইতে বারটি ঝরণা নির্গত হইয়া সজোরে প্রবাহিত হইল, প্রত্যেক গোত্র স্ব স্ব ঘাট চিনিয়া লইল। এবং আমরা তাহাদের উপর মেঘের ছায়া করিয়াছিলাম এবং আমরা তাহাদের জন্য মান্না এবং সালওয়া নাযেল করিয়াছিলাম (এবং আমরা বলিয়াছিলাম) ‘আমরা তোমাদিগকে যে পবিত্র রিয্‌ক দিয়াছি উহা হইতে খাও, এবং তাহারা আমাদের উপর অত্যাচার১০৬২ করে নাই, বরং তাহারা নিজেদের প্রাণের উপর অত্যাচার করিতেছিল।
১০৬১-ক। টিকা ১০১ দ্রষ্টব্য।
১০৬২। তাহারা (ইহুদী জাতি) নিজেদেরই ক্ষতি সাধন করিয়াছিল এবং সত্যের সংগ্রামের কোন ক্ষতি সাধন করিতে পারে নাই।

وَاِذۡ قِیۡلَ لَہُمُ اسۡکُنُوۡا ہٰذِہِ الۡقَرۡیَۃَ وَکُلُوۡا مِنۡہَا حَیۡثُ شِئۡتُمۡ وَقُوۡلُوۡا حِطَّۃٌ وَّادۡخُلُوا الۡبَابَ سُجَّدًا نَّغۡفِرۡ لَکُمۡ خَطِیۡٓـٰٔتِکُمۡ ؕ سَنَزِیۡدُ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۶۲﴾

১৬২
এবং (স্মরণ কর সেই সময়কে) যখন তাহাদিগকে বলা হইয়াছিল, “তোমরা এই শহরে বসবাস কর এবং উহা হইতে যথেচ্ছা আহার কর এবং বল, ‘(হে আল্লাহ্! আমাদের) বোঝা হালকা করিয়া দাও,’ এবং বিনয়ের সহিত দরওয়াজা দিয়া প্রবেশ কর; আমরা তোমাদিগকে তোমাদের পাপসমূহ ক্ষমা করিব; নিশ্চয় আমরা সৎকর্মশীলগণকে সমৃদ্ধ করিব।”

فَبَدَّلَ الَّذِیۡنَ ظَلَمُوۡا مِنۡہُمۡ قَوۡلًا غَیۡرَ الَّذِیۡ قِیۡلَ لَہُمۡ فَاَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ رِجۡزًا مِّنَ السَّمَآءِ بِمَا کَانُوۡا یَظۡلِمُوۡنَ ﴿۱۶۳﴾٪

১৬৩
কিন্তু তাহাদিগকে যে কথা বলা হইয়াছিল উহার পরিবর্তে তাহারা–যাহারা তাহাদের মধ্য হইতে অত্যাচার করিয়াছিল—অন্য এক কথা বদলাইয়া ফেলিল, সুতরাং আমরা তাহাদের উপর আকাশ হইতে জঘন্য শাস্তি প্রেরণ করিলাম কেননা তাহারা অত্যাচার করিয়াছিল।
সূরা আল্ আ’রাফ - রুকু ২০

وَسۡـَٔلۡہُمۡ عَنِ الۡقَرۡیَۃِ الَّتِیۡ کَانَتۡ حَاضِرَۃَ الۡبَحۡرِ ۘ اِذۡ یَعۡدُوۡنَ فِی السَّبۡتِ اِذۡ تَاۡتِیۡہِمۡ حِیۡتَانُہُمۡ یَوۡمَ سَبۡتِہِمۡ شُرَّعًا وَّیَوۡمَ لَا یَسۡبِتُوۡنَ ۙ لَا تَاۡتِیۡہِمۡ ۚۛ کَذٰلِکَ ۚۛ نَبۡلُوۡہُمۡ بِمَا کَانُوۡا یَفۡسُقُوۡنَ ﴿۱۶۴﴾

১৬৪
এবং তুমি তাহাদিগকে সেই শহর১০৬৩ সম্বন্ধে জিজ্ঞাসা কর যাহা সমুদ্র-তীরে অবস্থিত ছিল, যখন তাহারা সাবাতের হুকুম লংঘন করিত, যখন তাহাদের মাছ তাহাদের সাবাতের দিনে (পানিতে ভাসিয়া)১০৬৪ তাহাদের নিকট আসিত এবং যে দিন তাহারা সাবাত১০৬৪-ক পালন করিত না, তাহাদের নিকট উহারা আসিত না, এইভাবে আমরা তাহাদিগকে পরীক্ষা করিতাম কেননা তাহারা দুষ্কর্ম করিত।
১০৬৩। এই আয়াতে উল্লেখিত “আল্ কারিয়াত” (অর্থ-শহরটি) লোহিত সাগরের তীরবর্তী ‘আইলা’ (EIath) বলিয়া কথিত শহরকে বুঝায়। ইহা লোহিত সাগরের উত্তর-পূর্ব শাখায় আয়েলা-নিটকা উপসাগরের তীরে অবস্থিত (যাহার নাম স্থানের নামানুসারে হইয়াছে) এবং ইস্‌রাঈল জাতির উদ্দেশ্যহীনভাবে ঘুরিয়া বেড়াইবার ইহাই শেষ সীমা বলিয়া উল্লেখিত হইয়াছে (১-রাজাবলী-৯ঃ২৬ এবং ২-বংশাবলী-৮ঃ১৭)। হযরত সুলায়মান (আঃ)-এর সময়ে এই শহর ইসরাঈলীদিগের অধিকারভুক্ত হয়, কিন্তু পরবর্তীকালে সম্ভবতঃ ইহা তাহাদের হাতছাড়া হইয়া যায়। পরে উয্‌যিয়াহ (Uzziah) উহা পুনর্বিজয় করিয়াছিল এবং ‘আহাযের’ সময় আবার তাহারা উহা হারায় (এনসাই বিব. এবং যিউ, এনসাই ক্লোঃ)।
১০৬৪। “শুররাআন” (পানির উপর দিয়া)-এর আর এক অর্থ করা হইয়াছে তাহারা ঝাঁকে ঝাঁকে আসিয়াছিল।
১০৬৪-ক। সাব্বাত (সাপ্তাহিক কর্ম বিরতি)-এর দিন যখন কোন মৎস্য ধরা হইত না, তখন উহারা সহজাত প্রবণতার দরুন বুঝিতে পারিয়াছিল উহাদের জন্য নিরাপদ সময় কোনটি এবং এই কারণে উহারা ঝাঁকে ঝাঁকে পানির উপরে ভাসিয়া সাব্বাতের দিনে উপকূলের নিকটবর্তী হইত। এই ঘটনায় ইহুদীরা লোভ সংবরণ করিতে পারে নাই এবং তাহারা উহাদিগকে ধরিবার ব্যবস্থা গ্রহণ করিয়াছিল এবং এইরূপে তাহারা পবিত্র বিধানের বিরুদ্ধে সীমালংঘন করিয়াছিল।

وَاِذۡ قَالَتۡ اُمَّۃٌ مِّنۡہُمۡ لِمَ تَعِظُوۡنَ قَوۡمَا ۙ ۣاللّٰہُ مُہۡلِکُہُمۡ اَوۡ مُعَذِّبُہُمۡ عَذَابًا شَدِیۡدًا ؕ قَالُوۡا مَعۡذِرَۃً اِلٰی رَبِّکُمۡ وَلَعَلَّہُمۡ یَتَّقُوۡنَ ﴿۱۶۵﴾

১৬৫
এবং যখন তাহাদের একদল (অন্যদলকে) বলিল, ‘তোমরা কেন এমন এক জাতিকে উপদেশ দিতেছ, যাহাদিগকে আল্লাহ্ ধ্বংস করিতে অথবা কঠোর শাস্তি দিতে চলিয়াছেন?’ তাহারা বলিল, ‘তোমাদের প্রভুর সম্মুখে (দোষমুক্ত হওয়ার) অজুহাত পেশ করার জন্য এবং যেন তাহারা তাক্‌ওয়া অবলম্বন করে।’

فَلَمَّا نَسُوۡا مَا ذُکِّرُوۡا بِہٖۤ اَنۡجَیۡنَا الَّذِیۡنَ یَنۡہَوۡنَ عَنِ السُّوۡٓءِ وَاَخَذۡنَا الَّذِیۡنَ ظَلَمُوۡا بِعَذَابٍۭ بَئِیۡسٍۭ بِمَا کَانُوۡا یَفۡسُقُوۡنَ ﴿۱۶۶﴾

১৬৬
অতঃপর, তাহাদিগকে যে বিষয়ে উপদেশ দেওয়া হইয়াছিল, যখন তাহারা উহা ভুলিয়া গেল, তখন আমরা তাহাদিগকে উদ্ধার করিলাম যাহারা মন্দ কাজ হইতে নিষেধ করিত এবং আমরা যালেমদিগকে এক কঠোর শাস্তিতে ধৃত করিলাম—কেননা তাহারা দুষ্কর্ম করিত।

فَلَمَّا عَتَوۡا عَنۡ مَّا نُہُوۡا عَنۡہُ قُلۡنَا لَہُمۡ کُوۡنُوۡا قِرَدَۃً خٰسِئِیۡنَ ﴿۱۶۷﴾

১৬৭
অতঃপর, যে বিষয় হইতে তাহাদিগকে নিষেধ করা হইয়াছিল যখন তাহারা উহাকে বিদ্রোহিতাপূর্বক অমান্য করিল, তখন আমরা তাহাদিগকে বলিলাম, লাঞ্ছিত বানর হইয়া যাও।’১০৬৫
১০৬৫। ১০৭ টিকা দ্রষ্টব্য।

وَاِذۡ تَاَذَّنَ رَبُّکَ لَیَبۡعَثَنَّ عَلَیۡہِمۡ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ مَنۡ یَّسُوۡمُہُمۡ سُوۡٓءَ الۡعَذَابِ ؕ اِنَّ رَبَّکَ لَسَرِیۡعُ الۡعِقَابِ ۚۖ وَاِنَّہٗ لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۶۸﴾

১৬৮
এবং (সেই সময়কে স্মরণ কর) যখন তোমার প্রভু ঘোষণা করিলেন যে, নিশ্চয় তিনি তাহাদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত এমন লোকদিগকে অভ্যুত্থিত করিতে থাকিবেন,১০৬৬ যাহারা তাহাদিগকে কষ্টদায়ক শাস্তি দিতে থাকিবে; নিশ্চয় তোমার প্রভু শাস্তি দানে বড়ই তৎপর১০৬৬-ক এবং নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
১০৬৬। তফসীরাধীন আয়াতে এবং পরবর্তী কতগুলি আয়াতের মধ্যেও প্রমাণিত হয় যে, পূর্ববর্তী আয়াতে যেই লোকদিগকে ঘৃণিত বানর বলা হইয়াছে বাস্তবে তাহারা বানরে রূপান্তরিত হয় নাই, বরং মানুষের আকৃতিতেই তাহারা ছিল, যদিও তাহারা যৎপরোনাস্তি দুর্দশাগ্রস্ত হীন জীবন যাপন করিত এবং অন্যান্য লোকেরা উহাদিগকে অত্যন্ত তাচ্ছিল্যভাবে ঘৃণার দৃষ্টিতে দেখিত।
১০৬৬-ক। কুরআন করীমের অনেকগুলি আয়াত হইতে সুস্পষ্ট বুঝা যায় যে, আল্লাহ্‌তা’লা পাপীদেরকে শাস্তি প্রদানে অতীব মন্থর। তিনি বার বার তাহাদিগকে সাময়িক অবকাশ প্রদান অনুগ্রহ করিয়া থাকেন। শব্দগুলির মর্মার্থ হইতেছে যে, যখন কোন জাতির প্রতি দণ্ডাদেশ বা আযাব আসা চূড়ান্ত হইয়া যায়, তখন দ্রুত শাস্তি পতিত হয় এবং কোন শক্তি উহাতে বাধা সৃষ্টি করিতে পারে না।

وَقَطَّعۡنٰہُمۡ فِی الۡاَرۡضِ اُمَمًا ۚ مِنۡہُمُ الصّٰلِحُوۡنَ وَمِنۡہُمۡ دُوۡنَ ذٰلِکَ ۫ وَبَلَوۡنٰہُمۡ بِالۡحَسَنٰتِ وَالسَّیِّاٰتِ لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ ﴿۱۶۹﴾

১৬৯
এবং আমরা তাহাদিগকে (পৃথক পৃথক) জাতিতে বিভক্ত করিয়া ভূ-পৃষ্ঠে ছড়াইয়া দিলাম, তাহাদের মধ্যে কতক আছে পুণ্যবান এবং তাহাদের মধ্যে কতক আছে ইহা হইতে অন্য রকম। এবং আমরা তাহাদিগকে ভাল এবং মন্দ দ্বারা পরীক্ষা করিলাম যেন তাহারা প্রত্যাবর্তন করে।

فَخَلَفَ مِنۡۢ بَعۡدِہِمۡ خَلۡفٌ وَّرِثُوا الۡکِتٰبَ یَاۡخُذُوۡنَ عَرَضَ ہٰذَا الۡاَدۡنٰی وَیَقُوۡلُوۡنَ سَیُغۡفَرُ لَنَا ۚ وَاِنۡ یَّاۡتِہِمۡ عَرَضٌ مِّثۡلُہٗ یَاۡخُذُوۡہُ ؕ اَلَمۡ یُؤۡخَذۡ عَلَیۡہِمۡ مِّیۡثَاقُ الۡکِتٰبِ اَنۡ لَّا یَقُوۡلُوۡا عَلَی اللّٰہِ اِلَّا الۡحَقَّ وَدَرَسُوۡا مَا فِیۡہِ ؕ وَالدَّارُ الۡاٰخِرَۃُ خَیۡرٌ لِّلَّذِیۡنَ یَتَّقُوۡنَ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۱۷۰﴾

১৭০
কিন্তু তাহাদের পরে (খারাপ) বংশধর তাহাদের স্থলাভিষিক্ত হইল, যাহারা কিতাবের উত্তরাধিকারী হইল। তাহারা এই তুচ্ছ পার্থিব ধন-সম্পদ১০৬৭ গ্রহণ করিল এবং বলিল, ‘নিশ্চয় আমাদিগকে ক্ষমা করা হইবে।’ কিন্তু তাহাদের নিকট (পুনরায়) যদি উহার অনুরূপ আরও সম্পদ আসে তাহা হইলে তাহারা উহাও গ্রহণ করিবে। তাহাদের নিকট হইতে কি কিতাবের অঙ্গীকার লওয়া হয় নাই যে, তাহারা আল্লাহ্‌র সম্বন্ধে সত্য ব্যতিরেকে (কিছু) বলিবে না? যাহা কিছু উহাতে আছে তাহা তাহারা পাঠ করিয়াছে১০৬৮ এবং যাহারা তাক্‌ওয়া অবলম্বন করে, তাহাদের জন্য পরকালের আবাস অতি উত্তম। তবুও কি তোমরা বুদ্ধি-বিবেচনা করিবে না?
১০৬৭। “আরাযা” অর্থ ধন সম্পদ যাহা স্থায়ী নহে, ইহা জগতের নগণ্য বস্তুসমূহ, পার্থিব বস্তু বা পণ্যদ্রব্যসমূহ লক্ষ্যবস্তু (লেইন)।
১০৬৮। “দারাসা” শব্দের অর্থ (১) সে একটি পুস্তক পড়িয়াছিল; (২) সে মুছিয়া ফেলিল, ঘষিয়া তুলিয়া ফেলিল, নিশ্চিহ্ন করিল বা কোনকিছু বিলোপ করিয়া দিল (লেইন)।