৬৯

الحاقة

সূরা আল্ হাক্‌কা

Al-Haqqah

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৩ আয়াত এবং ২ রুকু আছে।

اِنَّہٗ لَقَوۡلُ رَسُوۡلٍ کَرِیۡمٍ ﴿ۚۙ۴۱﴾

৪১
নিশ্চয় ইহা (কুরআন) এক সম্মানিত রসূলের (দ্বারা আনিত) কালাম,

وَّمَا ہُوَ بِقَوۡلِ شَاعِرٍ ؕ قَلِیۡلًا مَّا تُؤۡمِنُوۡنَ ﴿ۙ۴۲﴾

৪২
এবং ইহা কোন কবির কাব্য নহে, কিন্তু (পরিতাপ যে) তোমরা অল্পই ঈমান আন!

وَلَا بِقَوۡلِ کَاہِنٍ ؕ قَلِیۡلًا مَّا تَذَکَّرُوۡنَ ﴿ؕ۴۳﴾

৪৩
এবং ইহা কোন গণকেরও কথা নহে, কিন্ত তোমরা অল্পই উপদেশ গ্রহণ কর।

تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۴۴﴾

৪৪
ইহা জগতসমূহের প্রতিপালকের নিকট হইতে নাযেল করা হইয়াছে।

وَلَوۡ تَقَوَّلَ عَلَیۡنَا بَعۡضَ الۡاَقَاوِیۡلِ ﴿ۙ۴۵﴾

৪৫
এবং সে যদি কোন কথা মিথ্যা রচনা করিয়া আমাদের প্রতি আরোপ করিত,

لَاَخَذۡنَا مِنۡہُ بِالۡیَمِیۡنِ ﴿ۙ۴۶﴾

৪৬
তাহা হইলে নিশ্চয় আমরা তাহাকে ডান হাতে ধৃত করিতাম,

ثُمَّ لَقَطَعۡنَا مِنۡہُ الۡوَتِیۡنَ ﴿۫ۖ۴۷﴾

৪৭
অতঃপর আমরা তাহার জীবন-শিরা কাটিয়া দিতাম,

فَمَا مِنۡکُمۡ مِّنۡ اَحَدٍ عَنۡہُ حٰجِزِیۡنَ ﴿۴۸﴾

৪৮
তখন তোমাদের মধ্য হইতে কেহই তাঁহার (আযাব) হইতে তাহাকে ঠেকাইয়া রাখিতে পারিত না।৩১১৮
৩১১৮। এই আয়াতে এবং পূর্ববর্তী তিনটি আয়াতে এই যুক্তিই পেশ করা হইয়াছে যে, মহানবী (সাঃ) যদি ওহী-ইলহাম প্রাপ্তির মিথ্যা দাবীদার হইতেন, তাহা হইলে স্বয়ং আল্লাহ্‌র কঠিন হস্ত তাঁহার গলা চাপিয়া (টিপিয়া) ধরিত এবং তিনি মুহূর্তেই নিশ্চিতভাবে ভয়াবহ মৃত্যুর কবলে পড়িতেন, এবং তাঁহার সকল চেষ্টা-প্রচেষ্টা, কাজ-কর্ম ও উদ্দেশ্যাবলী চূর্ণ-বিচূর্ণ হইয়া যাইত। মিথ্যা নবীদের অবস্থা তাহাই হয়। এই দাবী ও যুক্তিমালা বাইবেলের দ্বিতীয় বিবরণ ১৮ঃ২০ এ বর্ণিত কথাগুলির হুবহু পুনরাবৃত্তি বলিলেই চলে।

وَاِنَّہٗ لَتَذۡکِرَۃٌ لِّلۡمُتَّقِیۡنَ ﴿۴۹﴾

৪৯
এবং নিশ্চয় ইহা (কুরআন) মুত্তাকীগণের জন্য অবশ্যই সন্মানসূচক উপদেশ-বাণী,

وَاِنَّا لَنَعۡلَمُ اَنَّ مِنۡکُمۡ مُّکَذِّبِیۡنَ ﴿۵۰﴾

৫০
আমরা অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে অনেক (আমাদের নিদর্শনাবলীকে) প্রত্যাখ্যানকারী আছে।