৬৮

القلم

সূরা আল্ কালাম

Al-Qalam

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৩ আয়াত এবং ২ রুকু আছে।

فَاَصۡبَحَتۡ کَالصَّرِیۡمِ ﴿ۙ۲۱﴾

২১
অতঃপর প্রভাতে উহা কর্তিত বাগানের ন্যায় হইয়া গেল।

فَتَنَادَوۡا مُصۡبِحِیۡنَ ﴿ۙ۲۲﴾

২২
সুতরাং তাহারা একে অপরকে প্রভাতে ডাকিয়া বলিল -

اَنِ اغۡدُوۡا عَلٰی حَرۡثِکُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰرِمِیۡنَ ﴿۲۳﴾

২৩
‘তোমরা প্রত্যুষে নিজেদের ক্ষেত্রে গমন কর যদি তোমাদের ফল পাড়ার ইচ্ছা থাকে।’

فَانۡطَلَقُوۡا وَہُمۡ یَتَخَافَتُوۡنَ ﴿ۙ۲۴﴾

২৪
অতঃপর তাহারা চলিল এবং তাহারা চুপি চুপি কথা বলিতে লাগিল—

اَنۡ لَّا یَدۡخُلَنَّہَا الۡیَوۡمَ عَلَیۡکُمۡ مِّسۡکِیۡنٌ ﴿ۙ۲۵﴾

২৫
‘আজ যেন তোমাদের নিকট ইহাতে কোন দরিদ্র আদৌ প্রবেশ না করিতে পারে।’৩০৯৯
৩০৯৯। এই রূপক কাহিনীর বাগানের মালিকেরা ঐসব স্বার্থান্বেষী, নিষ্ঠুর লোভী ব্যক্তিগণের ন্যায়, যাহারা অন্যের পরিশ্রমের ফল নিজেরা একাকী ভোগ করে। তাহারা এতই কৃপণ যে, অন্যায়ভাবে অর্জিত তাহাদের ঋণের একাংশ দ্বারা তাহারা যে গরীব-দুঃখীর প্রয়োজন মিটাইবে, তাহাও তাহারা করে না।

وَّغَدَوۡا عَلٰی حَرۡدٍ قٰدِرِیۡنَ ﴿۲۶﴾

২৬
এইরূপে তাহারা প্রত্যুষে কৃপণতার সঙ্কল্প করিয়া অগ্রসর হইল,৩১০০
৩১০০। অন্যের পরিশ্রমকে লুটিয়া যাহারা ধন উপার্জন করে, তাহারা সকলে একই শোষক শ্রেণীর। তাহারা সর্বদা এই অন্বেষা ও ষড়যন্ত্রে লিপ্ত থাকে যে, শ্রমিকেরা মাথার ঘাম পায়ে ফেলিয়া যাহা ন্যায্য ভাবে উপার্জন করে, তাহা হইতে শ্রমিকদিগকে কি করিয়া বঞ্চিত করা যায়। তাহারা ধনের উপর ভাসিয়া বেড়ায়, আনন্দোৎসব করে। আর তাহাদের গরীব ভ্রাতারা জীর্ণ-মলিন, বিষন্ন-ভারাক্রান্ত জীবনটা নিয়া কোন রূপে মুখ থুবড়াইয়া পথ চলে। তাহারা ইহা দেখিয়াও দেখে না।

فَلَمَّا رَاَوۡہَا قَالُوۡۤا اِنَّا لَضَآلُّوۡنَ ﴿ۙ۲۷﴾

২৭
কিন্তু যখন তাহারা উহা দেখিল তখন তাহারা বলিল, ‘আমরা নিশ্চয় পথ ভুলিয়া গিয়াছি!

بَلۡ نَحۡنُ مَحۡرُوۡمُوۡنَ ﴿۲۸﴾

২৮
বরং প্রকৃত পক্ষে আমরা (আমাদের ফল হইতে) সম্পূর্ণ বঞ্চিত।’

قَالَ اَوۡسَطُہُمۡ اَلَمۡ اَقُلۡ لَّکُمۡ لَوۡلَا تُسَبِّحُوۡنَ ﴿۲۹﴾

২৯
তাহাদের সর্বোত্তম লোকটি বলিল, ‘আমি কি তোমাদিগকে বলি নাই, কেন তোমরা (আল্লাহ্‌র) তসবীহ্ (পবিত্রতা ও মহিমা ঘোষণা) করিতেছ না?’

قَالُوۡا سُبۡحٰنَ رَبِّنَاۤ اِنَّا کُنَّا ظٰلِمِیۡنَ ﴿۳۰﴾

৩০
তাহারা বলিল, ‘আমাদের প্রতিপালক সকল প্রকার ত্রুটি হইতে পবিত্র! নিশ্চয় আমরাই যালেম ছিলাম।’