৬৮

القلم

সূরা আল-কালাম

Al-Qalam

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত এবং ২ রুকূ

فَاَصۡبَحَتۡ کَالصَّرِیۡمِ ﴿ۙ۲۱﴾

২১
অতঃপর তা এমন হয়ে গেল, যেন কেটে ফেলা হয়েছে।

فَتَنَادَوۡا مُصۡبِحِیۡنَ ﴿ۙ۲۲﴾

২২
সুতরাং প্রত্যুষে তারা একে অপরকে ডেকে বলল,

اَنِ اغۡدُوۡا عَلٰی حَرۡثِکُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰرِمِیۡنَ ﴿۲۳﴾

২৩
‘ফসল কাটতে হলে তোমরা প্রত্যুষে নিজেদের ক্ষেতে যাও।’

فَانۡطَلَقُوۡا وَہُمۡ یَتَخَافَتُوۡنَ ﴿ۙ۲۴﴾

২৪
অতএব তারা নীচু স্বরে একথা বলতে বলতে রওনা হলো

اَنۡ لَّا یَدۡخُلَنَّہَا الۡیَوۡمَ عَلَیۡکُمۡ مِّسۡکِیۡنٌ ﴿ۙ۲۵﴾

২৫
যে, ‘আজ তোমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো অভাবী লোক যেন এতে প্রবেশ করতে না পারে।৩০৯৯
৩০৯৯। এ রূপক কাহিনির বাগানের মালিকরা সেসব স্বার্থান্বেষী, নিষ্ঠুর লোভী ব্যক্তিদের ন্যায়, যারা অন্যের পরিশ্রমের ফল নিজেরা একাকী ভোগ করে। তারা এতই কৃপণ যে, অন্যায়ভাবে অর্জিত তাদের ঋণের একাংশ দ্বারা তারা যে গরিবদুঃখীর প্রয়োজন মেটাবে তা তারা করে না।

وَّغَدَوۡا عَلٰی حَرۡدٍ قٰدِرِیۡنَ ﴿۲۶﴾

২৬
আর তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে খুব দাপটের সাথে ভোরেই বেরিয়ে পড়ল।৩১০০
৩১০০। অন্যের পরিশ্রমকে লুটে নিয়ে যারা ধনসম্পদ উপার্জন করে তারা সবাই একই শোষক শ্রেণির। তারা সর্বদা এ ষড়যন্ত্রে লিপ্ত থাকে যে, মাথার ঘাম পায়ে ফেলে শ্রমিকরা যা ন্যায্য উপার্জন করে তা থেকে তাদেরকে কীভাবে বঞ্চিত করা যায়। তারা সম্পদের ওপর গা ভাসিয়ে বেড়ায়, আনন্দোৎসব করে অথচ তাদের গরিব ভাইয়েরা জীর্ণ- মলিন, বিষণ্ণভারাক্রান্ত জীবন নিয়ে কোনো রকমে মুখ থুবড়ে পথ চলে। তারা তা দেখেও দেখে না।

فَلَمَّا رَاَوۡہَا قَالُوۡۤا اِنَّا لَضَآلُّوۡنَ ﴿ۙ۲۷﴾

২৭
এরপর তারা যখন সেটি (তথা বাগানটি) দেখল তখন তারা বলল, ‘আমরা তো মাঠে মারা গেছি!*
* ‘যাল্লার রাজুলু’ অর্থ ‘মাতা’ অর্থাৎ মারা যাওয়া (আল-মুনজিদ)। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

بَلۡ نَحۡنُ مَحۡرُوۡمُوۡنَ ﴿۲۸﴾

২৮
বরং আমরা (যে আজ) সর্বশান্ত!’

قَالَ اَوۡسَطُہُمۡ اَلَمۡ اَقُلۡ لَّکُمۡ لَوۡلَا تُسَبِّحُوۡنَ ﴿۲۹﴾

২৯
তাদের সর্বোত্তম ব্যক্তি বলল, ‘আমি কি তোমাদের বলি নি- তোমরা কেন আল্লাহর তাসবীহ (তথা পবিত্রতা-মহিমা ঘোষণা) করো না?’

قَالُوۡا سُبۡحٰنَ رَبِّنَاۤ اِنَّا کُنَّا ظٰلِمِیۡنَ ﴿۳۰﴾

৩০
তারা বলল, ‘আমাদের প্রতিপালক-প্রভু পবিত্র। নিশ্চয় আমরাই সীমালঙ্ঘনকারী ছিলাম।’