৬৪

التغابن

সূরা আত্‌ তাগাবুন

At-Taghabun

মাদানী ১৯ আয়াত ২ রুকু পারা ২৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৯ আয়াত এবং ২ রুকু আছে।

وَالَّذِیۡنَ کَفَرُوۡا وَکَذَّبُوۡا بِاٰیٰتِنَاۤ اُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿٪۱۱﴾

১১
এবং যাহারা অস্বীকার করিয়াছে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে, তাহারাই আগুনের অধিবাসী, তাহারা তথায় সদা বসবাস করিবে এবং উহা কত মন্দ প্রত্যাবর্তনস্থল!
সূরা আত্‌ তাগাবুন - রুকু ১

مَاۤ اَصَابَ مِنۡ مُّصِیۡبَۃٍ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ؕ وَمَنۡ یُّؤۡمِنۡۢ بِاللّٰہِ یَہۡدِ قَلۡبَہٗ ؕ وَاللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۱۲﴾

১২
আল্লাহ্‌র অনুমতি ব্যতিরেকে কোন বিপদ আপতিত হয় না৩০৬২ এবং যে আল্লাহ্‌র উপর ঈমান আনে—তিনি তাহার হৃদয়কে সঠিক পথে পরিচালিত করেন। এবং আল্লাহ্ সকল বিষয়ে সর্বজ্ঞানী।
৩০৬২। আল্লাহ্‌তা’লার সৃষ্ট কতকগুলি আইন-কানুন অনুযায়ী তিনি বিশ্বজগত পরিচালনা করিতেছেন। যখনই মানুষ ঐসব আইন-কানুনের বরখেলাফ করে, তখনই সে নিজেকে বিপদে ফেলে। যেহেতু সকল প্রাকৃতিক আইন-কানুন আল্লাহ্‌তা’লারই সৃষ্ট এবং এইসব আইনের একটি বা অপরটির লঙ্ঘনই মানুষকে কষ্টে ফেলে, কিংবা আল্লাহ্‌তা’লার কোন বিশেষ অভিপ্রায়ে বা হুকুমে কষ্ট উপস্থিত হয়, সেই জন্য বলা হয় যে, এই কষ্ট আল্লাহ্‌র তরফ হইতে আসিয়াছে বা আল্লাহ্‌র হুকুমে আসিয়াছে।

وَاَطِیۡعُوا اللّٰہَ وَاَطِیۡعُوا الرَّسُوۡلَ ۚ فَاِنۡ تَوَلَّیۡتُمۡ فَاِنَّمَا عَلٰی رَسُوۡلِنَا الۡبَلٰغُ الۡمُبِیۡنُ ﴿۱۳﴾

১৩
এবং তোমরা আল্লাহ্‌র আনুগত্য কর এবং এই রসূলের আনুগত্য কর। কিন্তু যদি তোমরা বিমুখ হও তাহা হইলে আমাদের রসূলের উপর দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে (বাণী) পৌঁছাইয়া দেওয়া।

اَللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ﴿۱۴﴾

১৪
আল্লাহ্‌, তিনি ব্যতীত কোন মা’বূদ নাই; সুতরাং মো’মেনগণের তাঁহারই উপর নির্ভর করা উচিত।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنَّ مِنۡ اَزۡوَاجِکُمۡ وَاَوۡلَادِکُمۡ عَدُوًّا لَّکُمۡ فَاحۡذَرُوۡہُمۡ ۚ وَاِنۡ تَعۡفُوۡا وَتَصۡفَحُوۡا وَتَغۡفِرُوۡا فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۵﴾

১৫
হে যাহারা ঈমান আনিয়াছ! নিশ্চয় তোমাদের স্ত্রীগণের এবং তোমাদের সন্তান-সন্ততির মধ্যে কতক তোমাদের শত্রু, অতএব তোমরা তাহাদের সম্বন্ধে সতর্ক থাকিও। এবং যদি তোমরা মার্জনা কর এবং উপেক্ষা কর এবং ক্ষমা কর তাহা হইলে নিশ্চয় আল্লাহ্ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।

اِنَّمَاۤ اَمۡوَالُکُمۡ وَاَوۡلَادُکُمۡ فِتۡنَۃٌ ؕ وَاللّٰہُ عِنۡدَہٗۤ اَجۡرٌ عَظِیۡمٌ ﴿۱۶﴾

১৬
তোমাদের ধন-সম্পদ এবং তোমাদের সন্তান-সন্ততি (তোমাদের জন্য) কেবল পরীক্ষার বিষয়, এবং আল্লাহ্‌ - তাঁহারই নিকট রহিয়াছে মহা পুরস্কার।

فَاتَّقُوا اللّٰہَ مَا اسۡتَطَعۡتُمۡ وَاسۡمَعُوۡا وَاَطِیۡعُوۡا وَاَنۡفِقُوۡا خَیۡرًا لِّاَنۡفُسِکُمۡ ؕ وَمَنۡ یُّوۡقَ شُحَّ نَفۡسِہٖ فَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۱۷﴾

১৭
সুতরাং তোমাদের সাধ্যানুসারে আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর, এবং (তাঁহার কথা) শ্রবণ কর, এবং (তাঁহার) আনুগত্য কর, এবং (তাঁহার পথে) খরচ কর, ইহা তোমাদের নিজেদের জন্যই মঙ্গলজনক এবং যাহাদিগকে তাহাদের হৃদয়ের কার্পণ্য হইতে রক্ষা করা হয়, তাহারাই সফলকাম হইবে।

اِنۡ تُقۡرِضُوا اللّٰہَ قَرۡضًا حَسَنًا یُّضٰعِفۡہُ لَکُمۡ وَیَغۡفِرۡ لَکُمۡ ؕ وَاللّٰہُ شَکُوۡرٌ حَلِیۡمٌ ﴿ۙ۱۸﴾

১৮
যদি তোমরা আল্লাহ্‌কে উত্তমভাবে ঋণ৩০৬৩ দান কর, (তাহা হইলে) তিনি উহাকে তোমাদের জন্য বর্দ্ধিত করিয়া দিবেন এবং তোমাদিগকে ক্ষমা করিবেন; নিশ্চয় আল্লাহ্ অতিশয় গুণগ্রাহী, পরম সহিষ্ণু।
৩০৬৩। সত্যের প্রতিষ্ঠা ও প্রচারের জন্য খরচ করাকে, সর্বমঙ্গলময় স্বীকৃতিদানকারী আল্লাহ্‌কে ‘কর্জ দান’ বলিয়া অভিহিত করা হইয়াছে, যিনি বহুগুণ বেশী দিয়া ঋণ-পরিশোধ করিয়া থাকেন।

عٰلِمُ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿٪۱۹﴾

১৯
তিনি অদৃশ্য ও দৃশ্য৩০৬৩-ক সকল বিষয়ে সর্বজ্ঞ, মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
সূরা আত্‌ তাগাবুন - রুকু ২
৩০৬৩-ক। দৃষ্ট ও অ-দৃষ্ট।