الممتحنة
Al-Mumtahinah
ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ১৪ আয়াত এবং ২ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার সময় ও প্রসঙ্গ
এই সূরার বিষয়বস্তু দৃষ্টে স্পষ্টই বুঝা যায় যে, পূর্ববর্তী তিনটি সূরার মত ইহাও মদীনাতে ৭ম ও ৮ম হিজরীর মধ্যবর্তী সময়ে, হুদায়বিয়ার সন্ধির পরে ও মক্কা বিজয়ের পূর্বে অবতীর্ণ হইয়াছিল। পূর্ববর্তী সূরাতে মোনাফেকদের ও মদীনার ইহুদীদের গোপন তৎপরতা ও ষড়যন্ত্রের কথা আলোচিত হইয়াছে এবং তাহাদের যথাযোগ্য শাস্তিরও উল্লেখ করা হইয়াছে। বর্তমান সূরাতে সাধারণভাবে মোমেনদের সহিত কাফেরদের সামাজিক সম্পর্কের ব্যাপারে, বিশেষ করিয়া ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্তদের ব্যাপারে আলোকপাত করা হইয়াছে। সূরার প্রারম্ভেই মুসলমানদের প্রতি নিষেধাজ্ঞা জারী করা হইয়াছে যে, ঐসব কাফের যাহারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধেরত আছে এবং ইসলামকে নিশ্চিহ্ন করিতে চায়, তাহাদের সাথে আন্তরিক বন্ধুত্ব স্থাপন করিবে না। এই নির্দেশ এত কড়া ও এত ব্যাপক যে, ইহার আওতা হইতে রক্ত-সম্পর্কের নিকট-আত্মীয়রাও বাদ পড়ে নাই। এই নিষেধাজ্ঞাপূর্ণ নির্দেশের পরে পরেই একটি পরোক্ষ ভবিষ্যদ্বাণী দেওয়া হইয়াছে যে, অতি শীঘ্রই ইসলামের এই অদম্য শক্ররা ইসলামের ভক্ত অনুসারীতে পরিণত হইবে। এই নিষেধাজ্ঞার মধ্যে অবশ্য ব্যতিক্রম যে একেবারে নাই তাহা নহে, ব্যতিক্রম কেবল ঐ সকল কাফেরদের ক্ষেত্রে যাহারা মুসলমানদের সহিত ভাল প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখে। এইরূপ কাফেরগণের সহিত সদ্ব্যবহার ও সদয় আচরণের উপদেশ দেওয়া হইয়াছে। অতঃপর এই সূরাতে মো’মেন মহিলাগণ যাহারা মক্কা ছাড়িয়া মদীনায় আসিয়া আশ্রয় নিলেন এবং ঐ সকল (মদীনাত্যাগী) মহিলা যাহারা মদীনা ত্যাগ করিয়া কাফেরদের কাছে চলিয়া গেল, তাহাদের ব্যপারে প্রয়োজনীয় নিষেধাজ্ঞা জারী করা হইয়াছে। আলোচ্য বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ তাহা মুসলমানকে বুঝাইবার জন্য সূরার শেষ দিকে পুনরায় বলা হইয়াছে যে, তাহারা যেন কোন ক্রমেই ঐ সকল কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন না করে যাহারা ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতা দ্বারা নিজেদেরকে আল্লাহ্তা’লার কোপানলে নিক্ষেপ করিয়াছে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡا عَدُوِّیۡ وَعَدُوَّکُمۡ اَوۡلِیَآءَ تُلۡقُوۡنَ اِلَیۡہِمۡ بِالۡمَوَدَّۃِ وَقَدۡ کَفَرُوۡا بِمَا جَآءَکُمۡ مِّنَ الۡحَقِّ ۚ یُخۡرِجُوۡنَ الرَّسُوۡلَ وَاِیَّاکُمۡ اَنۡ تُؤۡمِنُوۡا بِاللّٰہِ رَبِّکُمۡ ؕ اِنۡ کُنۡتُمۡ خَرَجۡتُمۡ جِہَادًا فِیۡ سَبِیۡلِیۡ وَابۡتِغَآءَ مَرۡضَاتِیۡ ٭ۖ تُسِرُّوۡنَ اِلَیۡہِمۡ بِالۡمَوَدَّۃِ ٭ۖ وَاَنَا اَعۡلَمُ بِمَاۤ اَخۡفَیۡتُمۡ وَمَاۤ اَعۡلَنۡتُمۡ ؕ وَمَنۡ یَّفۡعَلۡہُ مِنۡکُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ السَّبِیۡلِ ﴿۲﴾
اِنۡ یَّثۡقَفُوۡکُمۡ یَکُوۡنُوۡا لَکُمۡ اَعۡدَآءً وَّیَبۡسُطُوۡۤا اِلَیۡکُمۡ اَیۡدِیَہُمۡ وَاَلۡسِنَتَہُمۡ بِالسُّوۡٓءِ وَوَدُّوۡا لَوۡ تَکۡفُرُوۡنَ ؕ﴿۳﴾
لَنۡ تَنۡفَعَکُمۡ اَرۡحَامُکُمۡ وَلَاۤ اَوۡلَادُکُمۡ ۚۛ یَوۡمَ الۡقِیٰمَۃِ ۚۛ یَفۡصِلُ بَیۡنَکُمۡ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۴﴾
قَدۡ کَانَتۡ لَکُمۡ اُسۡوَۃٌ حَسَنَۃٌ فِیۡۤ اِبۡرٰہِیۡمَ وَالَّذِیۡنَ مَعَہٗ ۚ اِذۡ قَالُوۡا لِقَوۡمِہِمۡ اِنَّا بُرَءٰٓؤُا مِنۡکُمۡ وَمِمَّا تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ ۫ کَفَرۡنَا بِکُمۡ وَبَدَا بَیۡنَنَا وَبَیۡنَکُمُ الۡعَدَاوَۃُ وَالۡبَغۡضَآءُ اَبَدًا حَتّٰی تُؤۡمِنُوۡا بِاللّٰہِ وَحۡدَہٗۤ اِلَّا قَوۡلَ اِبۡرٰہِیۡمَ لِاَبِیۡہِ لَاَسۡتَغۡفِرَنَّ لَکَ وَمَاۤ اَمۡلِکُ لَکَ مِنَ اللّٰہِ مِنۡ شَیۡءٍ ؕ رَبَّنَا عَلَیۡکَ تَوَکَّلۡنَا وَاِلَیۡکَ اَنَبۡنَا وَاِلَیۡکَ الۡمَصِیۡرُ ﴿۵﴾
رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَۃً لِّلَّذِیۡنَ کَفَرُوۡا وَاغۡفِرۡ لَنَا رَبَّنَا ۚ اِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۶﴾
لَقَدۡ کَانَ لَکُمۡ فِیۡہِمۡ اُسۡوَۃٌ حَسَنَۃٌ لِّمَنۡ کَانَ یَرۡجُوا اللّٰہَ وَالۡیَوۡمَ الۡاٰخِرَ ؕ وَمَنۡ یَّتَوَلَّ فَاِنَّ اللّٰہَ ہُوَ الۡغَنِیُّ الۡحَمِیۡدُ ﴿٪۷﴾
عَسَی اللّٰہُ اَنۡ یَّجۡعَلَ بَیۡنَکُمۡ وَبَیۡنَ الَّذِیۡنَ عَادَیۡتُمۡ مِّنۡہُمۡ مَّوَدَّۃً ؕ وَاللّٰہُ قَدِیۡرٌ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۸﴾
لَا یَنۡہٰٮکُمُ اللّٰہُ عَنِ الَّذِیۡنَ لَمۡ یُقَاتِلُوۡکُمۡ فِی الدِّیۡنِ وَلَمۡ یُخۡرِجُوۡکُمۡ مِّنۡ دِیَارِکُمۡ اَنۡ تَبَرُّوۡہُمۡ وَتُقۡسِطُوۡۤا اِلَیۡہِمۡ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُقۡسِطِیۡنَ ﴿۹﴾
اِنَّمَا یَنۡہٰٮکُمُ اللّٰہُ عَنِ الَّذِیۡنَ قٰتَلُوۡکُمۡ فِی الدِّیۡنِ وَاَخۡرَجُوۡکُمۡ مِّنۡ دِیَارِکُمۡ وَظٰہَرُوۡا عَلٰۤی اِخۡرَاجِکُمۡ اَنۡ تَوَلَّوۡہُمۡ ۚ وَمَنۡ یَّتَوَلَّہُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۱۰﴾