৬০

الممتحنة

সূরা আল্ মুম্‌তাহানা

Al-Mumtahinah

মাদানী ১৪ আয়াত ২ রুকু পারা ২৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৪ আয়াত এবং ২ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡا عَدُوِّیۡ وَعَدُوَّکُمۡ اَوۡلِیَآءَ تُلۡقُوۡنَ اِلَیۡہِمۡ بِالۡمَوَدَّۃِ وَقَدۡ کَفَرُوۡا بِمَا جَآءَکُمۡ مِّنَ الۡحَقِّ ۚ یُخۡرِجُوۡنَ الرَّسُوۡلَ وَاِیَّاکُمۡ اَنۡ تُؤۡمِنُوۡا بِاللّٰہِ رَبِّکُمۡ ؕ اِنۡ کُنۡتُمۡ خَرَجۡتُمۡ جِہَادًا فِیۡ سَبِیۡلِیۡ وَابۡتِغَآءَ مَرۡضَاتِیۡ ٭ۖ تُسِرُّوۡنَ اِلَیۡہِمۡ بِالۡمَوَدَّۃِ ٭ۖ وَاَنَا اَعۡلَمُ بِمَاۤ اَخۡفَیۡتُمۡ وَمَاۤ اَعۡلَنۡتُمۡ ؕ وَمَنۡ یَّفۡعَلۡہُ مِنۡکُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ السَّبِیۡلِ ﴿۲﴾

২
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা তাহাদের নিকট প্রেমের বাণী পেশ করিতেছ,৩০২৮ অথচ তোমাদের নিকট যে সত্য আসিয়াছে উহাকে তাহারা অস্বীকার করিয়াছে; তাহারা এই রসূলকে এবং তোমাদিগকে শুধু এই কারণে বহিষ্কৃত করিয়াছে যে, তোমরা আল্লাহ্‌র প্রতি ঈমান আনিয়াছ, যিনি তোমাদের প্রতিপালক; যখন তোমরা আমার পথে জিহাদ করার এবং আমার সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্যে বাহির হও, তখন তোমরা (কেহ কেহ) গোপনে তাহাদের নিকট প্রেমের বাণী দিয়া থাক, অথচ তোমরা যাহা গোপন কর এবং যাহা প্রকাশ কর সবই আমি ভালরূপে জানি। এবং তোমাদের মধ্যে যে কেহ ইহা করে বস্তুতঃ সে সঠিক পথ হইতে বিচ্যুত হইয়াছে।
৩০২৮। এই নিষেধাজ্ঞাটি অত্যন্ত কঠোর ধরণের। মুসলমানদের নিষেধ করা হইতেছে যে, ঐ সকল লোক যাহারা আল্লাহ্‌র প্রকাশ্য শত্রু, যাহারা নবী করীম (সাঃ) ও তাঁহার সাহাবীগণকে (রাঃ) তাঁহাদের বাড়ীঘর হইতে বহিষ্কার করিয়াছে এবং ইসলামকে ধ্বংস করিবার চেষ্টায় লিপ্ত রহিয়াছে, তাহাদের সাথে মুসলমানগণ যেন বন্ধুত্বের সম্পর্ক স্থাপন না করে। এই নিষেধাজ্ঞা এতই ব্যাপক-ভিত্তিক যে, রক্ত-সম্পর্কের বন্ধনও এই নিষেধাজ্ঞার আওতাকে ক্ষুন্ন করিতে পারিবে না। ইসলামের শত্রু আল্লাহ্‌র শত্রু, সে যে কেহই হউক না কেন। এই আয়াত নাযেল হওয়ার সাথে একটি নিকট-ঘটনার সম্পর্ক আছে। কুরায়শগণ হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করিলে, নবী করীম (সাঃ) তাহাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মনস্থির করিলেন। তখন হাতিব বিন আবি বালতাহ্ নামক এক ব্যক্তি মক্কাবাসীদিগকে একটি পত্র লিখিয়া, মহানবী (সাঃ)-এর আসন্ন মক্কা-অভিযানের কথা জানাইয়া দিবার চেষ্টা করে। রসূলুল্লাহ (সাঃ) ওহীর মাধ্যমে এই কথা জানিতে পারেন এবং হযরত আলী, যুবাইর ও মিকদাদকে ঐ পত্রবাহকের অনুসন্ধানে পাঠান। পত্রবাহক একজন স্ত্রীলোক ছিল, তাহারা তাহার নাগাল পাইলেন এবং পত্রখানি লইয়া মদীনায় ফিরিয়া আসিলেন। হাতিবের দোষ ছিল অতীব গুরুতর, রাষ্ট্রীয় পর্যায়ের গোপন-তথ্য ফাঁস করার অপরাধ। তাহাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা। কিন্তু তাহাকে ক্ষমা করিয়া দেওয়া হইল এই কারণে যে, ঐ ব্যক্তি তাহার এই ধরণের কাজের গুরুতর পরিণতি কি হইতে পারে তাহা না বুঝিয়াই অসাবধানভাবে কাজটা করিয়া ফেলিয়াছিল। এই কাজের পশ্চাতে কোন দুষ্ট-বুদ্ধি বা কু-উদ্দেশ্য ক্রিয়াশীল ছিল না। প্রসঙ্গতঃ এই সূরার অবতরণ ও উপরোক্ত ঘটনা সম-সাময়িক। অতএব, এই সূরার অবতরণের তারিখ নির্ণয়ে কোন অসুবিধা নাই।

اِنۡ یَّثۡقَفُوۡکُمۡ یَکُوۡنُوۡا لَکُمۡ اَعۡدَآءً وَّیَبۡسُطُوۡۤا اِلَیۡکُمۡ اَیۡدِیَہُمۡ وَاَلۡسِنَتَہُمۡ بِالسُّوۡٓءِ وَوَدُّوۡا لَوۡ تَکۡفُرُوۡنَ ؕ﴿۳﴾

৩
যদি তাহারা তোমাদেরকে নিজেদের আয়ত্বে আনিতে পারে তাহা হইলে তাহারা তোমাদের (ঘোর) শক্র হইবে এবং তাহারা তোমাদের অনিষ্ট সাধনে নিজেদের হস্ত এবং রসনাসমূহ তোমাদের দিকে প্রসারিত করিবে; বস্তুতঃ তাহারা কামনা করে যেন তোমরা কাফের হইয়া যাও।

لَنۡ تَنۡفَعَکُمۡ اَرۡحَامُکُمۡ وَلَاۤ اَوۡلَادُکُمۡ ۚۛ یَوۡمَ الۡقِیٰمَۃِ ۚۛ یَفۡصِلُ بَیۡنَکُمۡ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۴﴾

৪
কিয়ামত দিবসে না তোমাদের আত্মীয়-স্বজন এবং না তোমাদের সন্তান-সন্ততি তোমাদের কখনও উপকারে আসিবে। তিনি তোমাদের মধ্যে ফয়সালা করিবেন। এবং তোমরা যে কর্মই কর আল্লাহ্ অবশ্যই উহা দেখিতেছেন।

قَدۡ کَانَتۡ لَکُمۡ اُسۡوَۃٌ حَسَنَۃٌ فِیۡۤ اِبۡرٰہِیۡمَ وَالَّذِیۡنَ مَعَہٗ ۚ اِذۡ قَالُوۡا لِقَوۡمِہِمۡ اِنَّا بُرَءٰٓؤُا مِنۡکُمۡ وَمِمَّا تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ ۫ کَفَرۡنَا بِکُمۡ وَبَدَا بَیۡنَنَا وَبَیۡنَکُمُ الۡعَدَاوَۃُ وَالۡبَغۡضَآءُ اَبَدًا حَتّٰی تُؤۡمِنُوۡا بِاللّٰہِ وَحۡدَہٗۤ اِلَّا قَوۡلَ اِبۡرٰہِیۡمَ لِاَبِیۡہِ لَاَسۡتَغۡفِرَنَّ لَکَ وَمَاۤ اَمۡلِکُ لَکَ مِنَ اللّٰہِ مِنۡ شَیۡءٍ ؕ رَبَّنَا عَلَیۡکَ تَوَکَّلۡنَا وَاِلَیۡکَ اَنَبۡنَا وَاِلَیۡکَ الۡمَصِیۡرُ ﴿۵﴾

৫
তোমাদের জন্য অবশ্য উত্তম আদর্শ রহিয়াছে ইব্‌রাহীম৩০২৯ এবং ঐ সকল লোকের মধ্যে যাহারা তাহার সঙ্গে ছিল, যখন তাহারা তাহাদের জাতিকে বলিয়াছিল, ‘নিশ্চয় আমরা তোমাদের হইতে এবং আল্লাহ্‌ ব্যতীত তোমরা যাহাদের উপাসনা কর তাহাদের হইতে সম্পর্কমুক্ত। আমরা তোমাদের কথা অস্বীকার করিতেছি। এবং আমাদের এবং তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ প্রকাশ হইল যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহ্‌র উপর ঈমান আন, তবে তাহার পিতার প্রতি ইব্‌রাহীমের এই উক্তি ব্যতিরেকে যে আমি নিশ্চয় তোমার জন্য ক্ষমা প্রার্থনা করিব, কিন্তু আল্লাহ্‌র ইচ্ছার বিরুদ্ধে তোমার জন্য কোন কিছু করার ক্ষমতা আমার নাই। (তাহাদের প্রার্থনা এই ছিল) ‘হে আমাদের প্রতিপালক! তোমার উপর আমরা ভরসা করি এবং তোমারই প্রতি আমরা ঝুঁকি এবং তোমারই নিকট আমাদের শেষ প্রত্যাবর্তন;
৩০২৯। এখানে ইব্‌রাহীম (আঃ)-এর দৃষ্টান্ত এইজন্য দেওয়া হইয়াছে, যাহাতে ক্ষেত্র বিশেষে সকল প্রকার বন্ধুত্ব ও ভালবাসার সম্পর্ককেও সত্য ও আল্লাহ্‌র খাতিরে পরিত্যাগ করার প্রয়োজনীয়তা মো’মেন উপলব্ধি করিতে পারে। যখন দেখা যায় যে, কোন ব্যক্তি বা দল সত্যের প্রতি শত্রুতা পোষণ করে এবং সত্যকে নিশ্চিহ্ন করিবার জন্য বদ্ধপরিকর হয়, তখন তাহাদের সাথে মো’মেনের বন্ধুত্ব থাকিতে পারে না। ‘কাফারনা বিকুম’ বাক্যটির সাধারণতঃ অনুবাদ করা হয়—‘আমরা ঐ সব অস্বীকার করি যাহার উপর তোমরা বিশ্বাস কর’। বাক্যটির তাৎপর্য হইতে পারে যে, ‘তোমাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই, ‘কাফারা বিকাযা’ মানে ‘‘সে এই বস্তুর সহিত তাহার সম্পর্কহীনতা ব্যক্ত করিল’’ (লেইন)।

رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَۃً لِّلَّذِیۡنَ کَفَرُوۡا وَاغۡفِرۡ لَنَا رَبَّنَا ۚ اِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۶﴾

৬
হে আমাদের প্রতিপালক! তুমি আমাদিগকে ঐ সকল লোকের জন্য পরীক্ষার কারণ করিও না যাহারা অস্বীকার করিয়াছে এবং তুমি আমাদিগকে ক্ষমা কর, হে আমাদের প্রতিপালক! নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।’

لَقَدۡ کَانَ لَکُمۡ فِیۡہِمۡ اُسۡوَۃٌ حَسَنَۃٌ لِّمَنۡ کَانَ یَرۡجُوا اللّٰہَ وَالۡیَوۡمَ الۡاٰخِرَ ؕ وَمَنۡ یَّتَوَلَّ فَاِنَّ اللّٰہَ ہُوَ الۡغَنِیُّ الۡحَمِیۡدُ ﴿٪۷﴾

৭
নিশ্চয় তাহাদের মধ্যে তোমাদের জন্য এক উত্তম আদর্শ রহিয়াছে— তাহাদের জন্য যাহারা আল্লাহ্‌ এবং পরকালের (সাক্ষাতের) আশা পোষণ করে। এবং যে ব্যক্তি মুখ ফিরাইয়া লয়— সে জানিয়া রাখুক নিশ্চয় আল্লাহ্ই স্বয়ংসম্পূর্ণ এবং প্রশংসাময়।
সূরা আল্ মুম্‌তাহানা - রুকু ১

عَسَی اللّٰہُ اَنۡ یَّجۡعَلَ بَیۡنَکُمۡ وَبَیۡنَ الَّذِیۡنَ عَادَیۡتُمۡ مِّنۡہُمۡ مَّوَدَّۃً ؕ وَاللّٰہُ قَدِیۡرٌ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۸﴾

৮
উহাদের মধ্য হইতে যাহাদের সঙ্গে তোমাদের (আপাততঃ) শত্রুতা রহিয়াছে, তাহাদের ও তোমাদের মধ্যে অচিরেই আল্লাহ্ মহব্বত সৃষ্টি করিয়া দিবেন,৩০৩০ বস্তুতঃ আল্লাহ্ সর্বশক্তিমান এবং আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
৩০৩০। এই আয়াতে একটি ভবিষ্যদ্বাণী নিহিত আছে। নবী করীম (সাঃ)-এর সাহাবীগণকে (রাঃ) বলা হইয়াছিল যে, সত্যের শক্র হওয়ার কারণে তাহাদের রক্তের সম্পর্কযুক্ত নিকট আত্মীয়গণের সাথেও বন্ধুত্বের সম্পর্ক রাখা নিষিদ্ধ করা হইয়াছে বটে, তবে এই অবস্থা বেশী দিন থাকিবে না। তাহাদের আত্মীয়রা শীঘ্রই সত্যের দিকে আসিবে, এবং পূর্বের শত্রুতা ভুলিয়া গিয়া প্রেমময় বন্ধুতে পরিণত হইবে। পরবর্তী আয়াত হইতে বুঝা যায় যে, এই নিষেধাজ্ঞা কেবল ঐসকল অবিশ্বাসীদের ক্ষেত্রেই প্রযোজ্য যাহারা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত আছে। সাধারণ অমুসলমানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা বা স্থাপন করা নিষেধ নহে।

لَا یَنۡہٰٮکُمُ اللّٰہُ عَنِ الَّذِیۡنَ لَمۡ یُقَاتِلُوۡکُمۡ فِی الدِّیۡنِ وَلَمۡ یُخۡرِجُوۡکُمۡ مِّنۡ دِیَارِکُمۡ اَنۡ تَبَرُّوۡہُمۡ وَتُقۡسِطُوۡۤا اِلَیۡہِمۡ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُقۡسِطِیۡنَ ﴿۹﴾

৯
যাহারা (তোমাদের) ধর্মের ব্যাপারে তোমাদের সহিত যুদ্ধে করে নাই এবং তোমাদিগকে তোমাদের ঘর-বাড়ী হইতে বিতাড়িত করে নাই তাহাদের সঙ্গে আল্লাহ্ তোমাদিগকে সদ্ব্যবহার এবং ন্যায়-বিচার করিতে নিষেধ করেন না, নিশ্চয় আল্লাহ্‌ ন্যায়-বিচারকগণকে ভালবাসেন।

اِنَّمَا یَنۡہٰٮکُمُ اللّٰہُ عَنِ الَّذِیۡنَ قٰتَلُوۡکُمۡ فِی الدِّیۡنِ وَاَخۡرَجُوۡکُمۡ مِّنۡ دِیَارِکُمۡ وَظٰہَرُوۡا عَلٰۤی اِخۡرَاجِکُمۡ اَنۡ تَوَلَّوۡہُمۡ ۚ وَمَنۡ یَّتَوَلَّہُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۱۰﴾

১০
আল্লাহ্‌ শুধু তাহাদের সংঙ্গে বন্ধুত্ব করিতে নিষেধ করেন, যাহারা (তোমাদের) ধর্মের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করিয়াছে আর তোমাদিগকে তোমাদের ঘর-বাড়ী হইতে বিতাড়িত করিয়াছে, এবং তোমাদিগকে বিতাড়িত করিতে অন্যদেরকে সাহায্য করিয়াছে; এবং যাহারা তাহাদের সঙ্গে বন্ধুত্ব করিবে—তাহারাই যালেম হইবে।