৬

الأنعام

সূরা আল্ আন্‌‘আম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬৬ আয়াত এবং ২০ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত অসীম দাতা, পরম দয়াময়।

اَلۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَجَعَلَ الظُّلُمٰتِ وَالنُّوۡرَ ۬ؕ ثُمَّ الَّذِیۡنَ کَفَرُوۡا بِرَبِّہِمۡ یَعۡدِلُوۡنَ ﴿۲﴾

২
সকল প্রশংসা আল্লাহ্‌রই যিনি আকাশ মণ্ডল এবং পৃথিবী সৃষ্টি৮১৭ করিয়াছেন এবং অন্ধকাররাশি এবং আলোকের উদ্ভব করিয়াছেন; ইহা সত্বেও যাহারা অস্বীকার করিয়াছে তাহারা তাহাদের প্রভুর সমকক্ষ স্থিরিকৃত করে।
৮১৭। ‘জা’আলা’ শব্দ কোন কোন সময় ‘খালাকা’ শব্দের সমার্থক রূপে ব্যবহৃত হইয়া থাকে (যাহার অর্থ তিনি সৃষ্টি করিয়াছিলেন); কিন্তু দ্বিতীয় শব্দ যখন কোন বস্তু পরিমিত ভাবে পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি করার ভাব প্রকাশ করে, তখন প্রথমোক্ত শব্দ কোন জিনিষের বিশেষ অবস্থা বা পরিবেশ, অথবা ইহা গঠিত করা বা নির্দিষ্ট উদ্দেশ্যে নিযুক্ত করা বুঝায় (লেইন)। পৌত্তলিকতার বুনিয়াদ মনে হয় দুইটি মতবাদের উপর প্রতিষ্ঠিত। হিন্দুরা এই মতবাদের প্রধান সমর্থক, তাহাদের মতে ঈশ্বর তাঁহার ক্ষমতা অন্য কতকগুলি সত্ত্বাতে অর্পণ করিয়াছেন। জর-থুস্ত্রীয়গণ দুই খোদায় বিশ্বাস করেঃ অহূরমুজদ—আলোর খোদা এবং আহ্‌রিমন্‌— অন্ধকারের খোদা। আলোচ্য আয়াত উক্ত উভয় মতবাদই খণ্ডন করে এবং ঘোষণা করে যে, আল্লাহ্‌তা’লা আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা এবং তিনিই আলো এবং অন্ধকার সৃষ্টি করিয়াছেন; এবং যেহেতু সকল শক্তি এবং সকল প্রশংসা তাঁহারই, অতএব, তাঁহার কি প্রয়োজন যে, তিনি অন্যের উপর ক্ষমতা অর্পণ এবং কার্য সম্পাদনের দায়িত্ব প্রদান করিবেন?

ہُوَ الَّذِیۡ خَلَقَکُمۡ مِّنۡ طِیۡنٍ ثُمَّ قَضٰۤی اَجَلًا ؕ وَاَجَلٌ مُّسَمًّی عِنۡدَہٗ ثُمَّ اَنۡتُمۡ تَمۡتَرُوۡنَ ﴿۳﴾

৩
তিনি তোমাদিগকে কাদা হইতে সৃষ্টি করিয়াছেন অতঃপর, তিনি এক নির্দিষ্ট মিয়াদ৮১৮ নির্ধারিত করিয়াছেন। এবং তাহার নিকট৮১৯ অপর একটি নির্দিষ্ট মিয়াদ রহিয়াছে। তথাপি সন্দেহ কর তোমরা।
৮১৮। মানুষের সৃষ্টি এবং তাহার মৃত্যু (নির্ধারিত সময়ে) আল্লাহ্‌তা’লার করুণার কর্ম বলিয়া উল্লেখিত হইয়াছে।
৮১৯। “মিয়াদ” শব্দের অর্থঃ—(১) ব্যক্তি-জীবনের পরিসর সম্পর্কিত এবং (২) “সময়-সীমা” বিশ্বজগতের জীবন বা অস্তিত্বকাল নির্দেশ করে।

وَہُوَ اللّٰہُ فِی السَّمٰوٰتِ وَفِی الۡاَرۡضِ ؕ یَعۡلَمُ سِرَّکُمۡ وَجَہۡرَکُمۡ وَیَعۡلَمُ مَا تَکۡسِبُوۡنَ ﴿۴﴾

৪
এবং আকাশ মণ্ডল ও পৃথিবীতে৮২০ তিনিই আল্লাহ্। তিনি তোমাদের গুপ্ত এবং তোমাদের প্রকাশ্য সব কিছু জানেন। এবং তিনি উহাও জানেন যাহা তোমরা অর্জন কর।
৮২০। আয়াতের অর্থ ইহা নহে যে, আল্লাহ্‌তা’লার সত্তা আকাশ ও পৃথিবীতে পরিব্যাপ্ত হইয়া রহিয়াছে। ইহার মর্মার্থ হইল, সমগ্র বিশ্বচরাচর তাঁহার জ্ঞানের আওতাভুক্ত।

وَمَا تَاۡتِیۡہِمۡ مِّنۡ اٰیَۃٍ مِّنۡ اٰیٰتِ رَبِّہِمۡ اِلَّا کَانُوۡا عَنۡہَا مُعۡرِضِیۡنَ ﴿۵﴾

৫
এবং তাহাদের নিকট তাহাদের প্রভুর নিদর্শনাবলী হইতে যে নিদর্শনই৮২১ আসে তাহারা উহা হইতে মুখ ফিরাইয়া লয়।
৮২১। আল্লাহ্‌তা’লার জ্ঞান ও শক্তির অতিশয় গুরুত্বপূর্ণ প্রমাণ হইতেছে, তাঁহার ভবিষ্যদ্বাণীসমূহ যাহা তিনি তাঁহার নবী-রসূলগণের নিকট প্রকাশ করিয়া থাকেন এবং ইহাদের মাধ্যমে প্রবল বাধা-বিপত্তির মোকাবিলাতে তাহাদের প্রতি তাঁহার অপ্রতিহত ও অসাধারণ সাহায্য এবং সমর্থন জানাইয়া থাকেন। এই সকল বিষয়কেই মোজেযা ও নিদর্শন বলা হয়।

فَقَدۡ کَذَّبُوۡا بِالۡحَقِّ لَمَّا جَآءَہُمۡ ؕ فَسَوۡفَ یَاۡتِیۡہِمۡ اَنۡۢبٰٓؤُا مَا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۶﴾

৬
সুতরাং যখন পূর্ণ সত্য তাহাদের নিকট আসিল তখন ইহাকেও তাহারা মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিল; সুতরাং অচিরেই উহার সংবাদসমূহ৮২২ তাহাদের নিকট পৌঁছবে যাহা লইয়া তাহারা ঠাট্টা-বিদ্রূপ করিতেছিল।
৮২২। ‘নাবা’-এর বহুবচনে “আম্বাউ” শব্দ কুরআনে সাধারণতঃ গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে ব্যবহার করা হইয়াছে, যাহা কোন বৃহৎ ঘটনার সহিত সম্পর্কযুক্ত (কুল্লিয়াত)।

اَلَمۡ یَرَوۡا کَمۡ اَہۡلَکۡنَا مِنۡ قَبۡلِہِمۡ مِّنۡ قَرۡنٍ مَّکَّنّٰہُمۡ فِی الۡاَرۡضِ مَا لَمۡ نُمَکِّنۡ لَّکُمۡ وَاَرۡسَلۡنَا السَّمَآءَ عَلَیۡہِمۡ مِّدۡرَارًا ۪ وَّجَعَلۡنَا الۡاَنۡہٰرَ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہِمۡ فَاَہۡلَکۡنٰہُمۡ بِذُنُوۡبِہِمۡ وَاَنۡشَاۡنَا مِنۡۢ بَعۡدِہِمۡ قَرۡنًا اٰخَرِیۡنَ ﴿۷﴾

৭
তাহারা কি দেখে নাই যে, তাহাদের পূর্বে আমরা কত যুগের মানুষকে৮২৩ ধ্বংস করিয়াছি, তাহাদিগকে আমরা পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করিয়াছিলাম যেভাবে আমরা তোমাদিগকে প্রতিষ্ঠিত করি নাই৮২৪ এবং তাহাদের উপর আমরা মুষলধারে বর্ষণশীল মেঘমালা পাঠাইয়াছিলাম; এবং এমন নহরসমূহ জারী করিয়াছিলাম যাহা তাহাদের তলদেশ দিয়া প্রবাহিত হইত; অতঃপর তাহাদের পাপ সমূহের জন্য আমরা তাহাদিগকে ধ্বংস করিয়া দিয়াছিলাম, এবং তাহাদের পরে অন্য বংশধরকে উদ্ভব করিয়াছিলাম।
৮২৩। ‘কার্ণ’ অর্থ মানুষের বংশধর ও প্রজন্ম। পূর্ববর্তী বা পরবর্তী প্রজন্মের সঙ্গে সংযুক্ত প্রজন্ম, এক যমানার সব মানুষ (লেইন)।
৮২৪। “যেভাবে আমরা তোমাদিগকে প্রতিষ্ঠিত করি নাই” এই কথার অর্থ ইহা নহে যে, পৃথিবী পশ্চাদ্‌গামী। কোন সন্দেহ নাই যে, ইহা সামগ্রিকভাবে অগ্রগতির দিকেই চলিয়াছে। কিন্তু কোন কোন প্রাচীন জাতি যাহারা অতীতে সভ্যতার উচ্চ শিখরে আরোহণ করিয়াছিল, তাহারা শিল্প এবং বিজ্ঞানের বিশেষ শাখায় এত উন্নত ছিল যে, তাহাদের পরবর্তী বংশধরগণ তাহাদিগের সমকক্ষ হইতে পারে নাই। উদাহরণ স্বরূপ বলা যাইতে পারে যে, বর্তমান বিজ্ঞানের রাজ্যে বিস্ময়কর অগ্রগতি সত্বেও আধুনিক যুগ প্রাচীন মিশরীয় সভ্যতার কোন কোন নিদর্শনের প্রতি এখনও অবাক হইয়া তাকাইয়া থাকে।

وَلَوۡ نَزَّلۡنَا عَلَیۡکَ کِتٰبًا فِیۡ قِرۡطَاسٍ فَلَمَسُوۡہُ بِاَیۡدِیۡہِمۡ لَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ ہٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿۸﴾

৮
এবং যদি আমরা তোমার উপর কাগজে লিখিত কিতাব নাযেল করিতাম এবং উহাকে তাহারা নিজেদের হাত দিয়া৮২৫ স্পর্শ করিত, তবুও যাহারা অস্বীকার করিয়াছে তাহারা অবশ্যই বলিত, ‘ইহা যাদু ব্যতীত আর কিছুই নহে।’
৮২৫। তাহারা নিশ্চিত করিয়া লইয়াছিল যে ইহা ঐশী-বস্তু, পার্থিব নহে— (তথাপি তাহারা ইহাকে স্পষ্ট যাদু বলিয়াই অভিহিত করিত)।

وَقَالُوۡا لَوۡلَاۤ اُنۡزِلَ عَلَیۡہِ مَلَکٌ ؕ وَلَوۡ اَنۡزَلۡنَا مَلَکًا لَّقُضِیَ الۡاَمۡرُ ثُمَّ لَا یُنۡظَرُوۡنَ ﴿۹﴾

৯
এবং তাহারা বলে, ‘তাহার উপর কোন ফিরিশ্‌তা কেন নাযেল করা হয় নাই?’ এবং যদি আমরা কোন ফিরিশ্‌তা নাযেল করিতাম৮২৬, তাহা হইলে তো বিষয়বস্তুর ফয়সালাই করিয়া দেওয়া হইত, অতঃপর তাহাদিগকে কোন অবকাশ দেওয়া হইত না।
৮২৬। “ফিরিশ্‌তা নাযেল করিতাম” বাক্যটি অত্যাসন্ন ঐশী-শাস্তির প্রতি নির্দেশ করে।

وَلَوۡ جَعَلۡنٰہُ مَلَکًا لَّجَعَلۡنٰہُ رَجُلًا وَّلَلَبَسۡنَا عَلَیۡہِمۡ مَّا یَلۡبِسُوۡنَ ﴿۱۰﴾

১০
এবং যদি আমরা তাহাকে (এই রসূলকে) ফিরিশ্‌তা করিতাম, তাহা হইলেও আমরা নিশ্চয় তাহাকে একজন পুরুষই করিতাম এবং তাহাদের উপর বিষয়টি আমরা সংশয়াচ্ছন্ন করিয়া দিতাম যাহাকে তাহারা নিজেরাই সংশয়াচ্ছন্ন করিতেছে।৮২৭
৮২৭। এই আয়াত দ্বারা কাফেরদের পথ প্রদর্শনের জন্য ফিরিশ্‌তার আগমন হওয়া উচিৎ ছিল— তাহাদের এই দাবীর অসংগতি তুলিয়া ধরা হইয়াছে।