৬

الأنعام

সূরা আল্ আন্‌‘আম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬৬ আয়াত এবং ২০ রুকু আছে।

قُلۡ ہَلُمَّ شُہَدَآءَکُمُ الَّذِیۡنَ یَشۡہَدُوۡنَ اَنَّ اللّٰہَ حَرَّمَ ہٰذَا ۚ فَاِنۡ شَہِدُوۡا فَلَا تَشۡہَدۡ مَعَہُمۡ ۚ وَلَا تَتَّبِعۡ اَہۡوَآءَ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَالَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ وَہُمۡ بِرَبِّہِمۡ یَعۡدِلُوۡنَ ﴿۱۵۱﴾٪

১৫১
তুমি বল, ‘তোমরা তোমাদের ঐ সকল সাক্ষীকে উপস্থিত কর যাহারা সাক্ষ্য দেয় যে, নিশ্চয় আল্লাহ্ অমুক অমুক বস্তুকে হারাম করিয়াছেন।’ অতঃপর, যদি তাহারা এরূপ সাক্ষ্য দেয় তাহা হইলে তুমি তাহাদের সহিত সাক্ষ্য দিও না, এবং তুমি ঐ সকল লোকের কুবাসনাসমূহের অনুসরণ করিও না যাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলিয়া অস্বীকার করিয়াছে এবং যাহারা পরকালের উপর ঈমান রাখে না এবং তাহারা তাহাদের প্রভুর সমকক্ষ স্থির করে।
সূরা আল্ আন্‌‘আম - রুকু ১৮

قُلۡ تَعَالَوۡا اَتۡلُ مَا حَرَّمَ رَبُّکُمۡ عَلَیۡکُمۡ اَلَّا تُشۡرِکُوۡا بِہٖ شَیۡئًا وَّبِالۡوَالِدَیۡنِ اِحۡسَانًا ۚ وَلَا تَقۡتُلُوۡۤا اَوۡلَادَکُمۡ مِّنۡ اِمۡلَاقٍ ؕ نَحۡنُ نَرۡزُقُکُمۡ وَاِیَّاہُمۡ ۚ وَلَا تَقۡرَبُوا الۡفَوَاحِشَ مَا ظَہَرَ مِنۡہَا وَمَا بَطَنَ ۚ وَلَا تَقۡتُلُوا النَّفۡسَ الَّتِیۡ حَرَّمَ اللّٰہُ اِلَّا بِالۡحَقِّ ؕ ذٰلِکُمۡ وَصّٰکُمۡ بِہٖ لَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۱۵۲﴾

১৫২
তুমি বল, ‘এস, আমি উহা পড়িয়া শুনাই যাহা তোমাদের প্রভু তোমাদের উপর হারাম৯২৮ করিয়াছেন—উহা এই যে, তোমরা তাঁহার সহিত কোন কিছুকে শরীক করিও না, এবং পিতামাতার সহিত সদ্ব্যবহার করিও, এবং দারিদ্রের কারণে তোমরা তোমাদের সন্তানদিগকে হত্যা করিও না; আমরাই রিয্‌ক দিয়া থাকি তোমাদিগকে এবং তাহাদিগকেও, এবং তোমরা কখনও অশ্লীলতার নিকট যাইও না, উহা প্রকাশ্য হউক বা অপ্রকাশ্য; এবং কোন আত্মাকে হত্যা করিও না যাহাকে (হত্যা করা) আল্লাহ্ হারাম করিয়াছেন, কেবলমাত্র ন্যায়বিচার ব্যতিরেকে। ইহা সেই বিষয় যাহার তাকিদপুর্ণ আদেশ তিনি তোমাদিগকে দিতেছেন যেন তোমরা অনুধাবন কর।
৯২৮। ‘হারাম—নিষিদ্ধ’ শব্দের পরবর্তীতে যে নির্দেশসমূহ আসিয়াছে তাহা আল্লাহ্‌তা’লা আমাদিগকে পালন করিতে আদেশ দিয়াছেন। এই নির্দেশগুলি প্রকাশ্যভাবে করা হইয়াছে,কিন্তু যাহা বিপরীত অর্থাৎ নিষিদ্ধ বা হারাম তাহা উহাদের মধ্যেই নিহিত রহিয়াছে। এইরূপে একদিকে, “হারাম” শব্দ ব্যবহার দ্বারা, অন্যদিকে ইহার পর পরেই প্রত্যক্ষ নির্দেশ দানের দ্বারা, এই আয়াতে প্রত্যক্ষ নির্দেশাবলী এবং উহাদের বিপরীত বিষয়গুলি এতদুভয়কেই বিবৃত করিয়াছে। এই আয়াতের ব্যাখ্যা অন্যভাবেও করা যাইতে পারে। ধরিয়া নেওয়া যায় যে, প্রথম বাক্য তোমাদের প্রভু তোমাদের উপর হারাম করিয়াছেন এই শব্দগুলি দ্বারা শেষ হইয়াছে, এবং পরবর্তী বাক্য ‘আলাইকুম’ দ্বারা শুরু হইয়াছে যাহার তাকিদপূর্ণ আদেশ তিনি ‘তোমাদিগকে দিতেছেন’ শব্দের সাথে আরম্ভ হইয়াছে। এখন আয়াতটি দাঁড়ায় ‘এস, আমি উহা পড়িয়া শুনাই যাহা তোমাদের প্রভু তোমাদের উপর হারাম করিয়াছেন। ইহা তোমাদের উপর নির্দেশ করিতেছে যে, তোমরা আল্লাহ্‌তা’লার সহিত কোন কিছুর শরীক না কর......।’

وَلَا تَقۡرَبُوۡا مَالَ الۡیَتِیۡمِ اِلَّا بِالَّتِیۡ ہِیَ اَحۡسَنُ حَتّٰی یَبۡلُغَ اَشُدَّہٗ ۚ وَاَوۡفُوا الۡکَیۡلَ وَالۡمِیۡزَانَ بِالۡقِسۡطِ ۚ لَا نُکَلِّفُ نَفۡسًا اِلَّا وُسۡعَہَا ۚ وَاِذَا قُلۡتُمۡ فَاعۡدِلُوۡا وَلَوۡ کَانَ ذَا قُرۡبٰی ۚ وَبِعَہۡدِ اللّٰہِ اَوۡفُوۡا ؕ ذٰلِکُمۡ وَصّٰکُمۡ بِہٖ لَعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ ﴿۱۵۳﴾ۙ

১৫৩
এবং কেবল সেই নিয়ম ব্যতীত যাহা সর্বোত্তম, তোমরা এতীমদের ধন-সম্পদের নিকট যাইও না যতক্ষণ পর্যন্ত না তাহারা সাবালক হয়। এবং ন্যায়সঙ্গতভাবে৯২৯ মাপ ও ওজন পুরাপুরি দাও। আমরা কাহাকেও তাহার সাধ্যাতীত দায়িত্ব ভার অর্পণ করি না। এবং যখন তোমরা কথা বল তখন তোমরা ন্যায়বিচার কর— যদিও (সংশ্লিষ্ট ব্যক্তি) নিকট-আত্মীয়ই হউক না কেন; এবং আল্লাহ্‌র অঙ্গীকারকে পূর্ণ কর৯৩০ ইহা সেই বিষয় যাহার তাকিদপুর্ণ আদেশ তিনি তোমাদিগকে দিতেছেন যেন তোমরা উপদেশ গ্রহণ কর।
৯২৯। জীবন রক্ষার নির্দেশের পরেই সম্পত্তি রক্ষা করার হুকুম দেওয়া হইয়াছে।
৯৩০। জিহ্বাকে সংযত বা সতর্ক করার আদেশের পরেই ‘আল্লাহ্‌র অঙ্গীকারকে পূর্ণ কর’ এই শব্দগুলির মধ্যে অন্তর্নিহিত আদেশ আসিয়াছে যাহা অন্তঃকরণের সতর্ককরণ সম্পর্কিত নির্দেশ, এই কারণে পূর্ববর্তী নির্দেশ মানুষের সহিত প্রতিশ্রুতি সম্পর্কিত, পক্ষান্তরে বর্তমান আদেশ আল্লাহ্‌তা’লার সঙ্গে কৃত অঙ্গীকার সম্পর্কিত।

وَاَنَّ ہٰذَا صِرَاطِیۡ مُسۡتَقِیۡمًا فَاتَّبِعُوۡہُ ۚ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِکُمۡ عَنۡ سَبِیۡلِہٖ ؕ ذٰلِکُمۡ وَصّٰکُمۡ بِہٖ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ ﴿۱۵۴﴾

১৫৪
এবং (বল), ‘নিশ্চয় ইহা আমার সরল-সুদৃঢ় পথ, সুতরাং তোমরা ইহার অনুসরণ কর এবং অন্যান্য পথের অনুসরণ করিও না, নচেৎ সেইগুলি তোমাদিগকে তাঁহার পথ হইতে বিচ্ছিন্ন করিয়া ফেলিবে। ইহা সেই বিষয়, যাহার তাকিদপূর্ণ আদেশ তিনি তোমাদিগকে দিতেছেন, যেন তোমরা তাক্‌ওয়া অবলম্বন কর।

ثُمَّ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ تَمَامًا عَلَی الَّذِیۡۤ اَحۡسَنَ وَتَفۡصِیۡلًا لِّکُلِّ شَیۡءٍ وَّہُدًی وَّرَحۡمَۃً لَّعَلَّہُمۡ بِلِقَآءِ رَبِّہِمۡ یُؤۡمِنُوۡنَ ﴿۱۵۵﴾٪

১৫৫
উপরন্তু আমরা মূসাকে কিতাব দিয়াছিলাম সেই ব্যক্তির উপর নেয়ামত পূর্ণ করার জন্য যে সৎকর্ম করে এবং প্রত্যেক বিষয়ে৯৩১ ব্যাখ্যা দেওয়ার জন্য এবং হেদায়াত ও রহমত স্বরূপ, যেন তাহারা তাহাদের প্রভুর সহিত সাক্ষাতের উপর ঈমান আনে।
সূরা আল্ আন্‌‘আম - রুকু ১৯
৯৩১। ‘প্রত্যেক বিষয়’ শব্দের মর্মার্থ-সেই সকল বস্তু যাহা ইহুদী জাতির নৈতিক এবং আধ্যাত্মিক প্রয়োজন মিটাইত। তওরাত ঐ সকল প্রয়োজন পূর্ণ করিয়াছিল।

وَہٰذَا کِتٰبٌ اَنۡزَلۡنٰہُ مُبٰرَکٌ فَاتَّبِعُوۡہُ وَاتَّقُوۡا لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۱۵۶﴾ۙ

১৫৬
এবং এই কিতাব, যাহা আমরা নাযেল করিয়াছি, অতীব বরকতপূর্ণ, সুতরাং তোমরা ইহার অনুসরণ কর৯৩২ এবং তাক্‌ওয়া অবলম্বন কর যেন তোমাদের উপর রহম করা যায়।
৯৩২। এই আয়াত ব্যক্ত করিতেছে যে, ‘কুরআন’ এইরূপ ঐশী-গ্রন্থ যাহা চিরস্থায়ী শিক্ষা বহন করে এবং সেই সকল শাশ্বত সত্যও বহন করে যাহা পূর্ববর্তী গ্রন্থসমূহ নিয়া আসিয়াছিল; ইহাই হইল “মুবারক” শব্দের মর্মার্থ (লেইন)। তাই কুরআনের অনুসরণের মাধ্যমে মুসলমান জাতি ঐসব গ্রন্থ হইতে পথ-নির্দেশ সন্ধান করার প্রয়োজনীয়তা হইতে অব্যাহতি লাভ করিয়াছে।

اَنۡ تَقُوۡلُوۡۤا اِنَّمَاۤ اُنۡزِلَ الۡکِتٰبُ عَلٰی طَآئِفَتَیۡنِ مِنۡ قَبۡلِنَا ۪ وَاِنۡ کُنَّا عَنۡ دِرَاسَتِہِمۡ لَغٰفِلِیۡنَ ﴿۱۵۷﴾ۙ

১৫৭
পাছে তোমরা এই কথা বল যে, কিতাব কেবল আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের৯৩৩ উপর নাযেল করা হইয়াছিল এবং আমরা উহাদের পাঠ সম্বন্ধে সম্পূর্ণ অসতর্ক ছিলাম;
৯৩৩। আয়াতে উল্লিখিত দুই সম্প্রদায় বুঝাইতে পারেঃ— (১) ইহুদীজাতি, যাহাদের প্রতি তওরাত নাযেল হইয়াছিল, এবং যাহাদের ধর্মের সূচনা হইয়াছিল আরবের উত্তরাঞ্চলের ভূখণ্ডে, এবং (২) ‘জরাথুস্ত্র’র ধর্মাবলম্বী জাতি যাহাদের প্রতি যেন্দাবেস্তা নাযেল হইয়াছিল এবং তাহারা আরবের পূর্বাঞ্চলে বাস করিত। অথবা এই শব্দের উদ্দেশ্য ইহুদী এবং খৃষ্টান জাতিও হইতে পারে, এই দুই সম্প্রদায় আরব ভূখণ্ডে বসবাস করিত এবং আরব জাতির লোকেরা তাহাদের সংস্পর্শে আসিয়াছিল।

اَوۡ تَقُوۡلُوۡا لَوۡ اَنَّاۤ اُنۡزِلَ عَلَیۡنَا الۡکِتٰبُ لَکُنَّاۤ اَہۡدٰی مِنۡہُمۡ ۚ فَقَدۡ جَآءَکُمۡ بَیِّنَۃٌ مِّنۡ رَّبِّکُمۡ وَہُدًی وَّرَحۡمَۃٌ ۚ فَمَنۡ اَظۡلَمُ مِمَّنۡ کَذَّبَ بِاٰیٰتِ اللّٰہِ وَصَدَفَ عَنۡہَا ؕ سَنَجۡزِی الَّذِیۡنَ یَصۡدِفُوۡنَ عَنۡ اٰیٰتِنَا سُوۡٓءَ الۡعَذَابِ بِمَا کَانُوۡا یَصۡدِفُوۡنَ ﴿۱۵۸﴾

১৫৮
অথবা তোমরা বল, ‘যদি আমাদের উপর কোন কিতাব নাযেল করা হইত, তাহা হইলে নিশ্চয় আমরা তাহাদের অপেক্ষা অধিক হেদায়াত প্রাপ্ত হইতাম।’ অতএব (এখন) তোমাদের নিকট তোমাদের প্রভুর পক্ষ হইতে সুস্পষ্ট প্রমাণ এবং হেদায়াত এবং রহমত আসিয়াছে। সুতরাং ঐ ব্যক্তি অপেক্ষা বড় অত্যাচারী কে যে আল্লাহ্‌র আয়াতসমূহকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করে এবং উহা হইতে মুখ ফিরাইয়া লয়? আমরা অচিরেই ঐ সকল লোককে যাহারা আমাদের আয়াতসমূহ হইতে মুখ ফিরাইয়া লয়, নিকৃষ্ট শাস্তি দিব এইজন্য যে, তাহারা (অনবরত) মুখ ফিরাইয়া আসিয়াছিল।

ہَلۡ یَنۡظُرُوۡنَ اِلَّاۤ اَنۡ تَاۡتِیَہُمُ الۡمَلٰٓئِکَۃُ اَوۡ یَاۡتِیَ رَبُّکَ اَوۡ یَاۡتِیَ بَعۡضُ اٰیٰتِ رَبِّکَ ؕ یَوۡمَ یَاۡتِیۡ بَعۡضُ اٰیٰتِ رَبِّکَ لَا یَنۡفَعُ نَفۡسًا اِیۡمَانُہَا لَمۡ تَکُنۡ اٰمَنَتۡ مِنۡ قَبۡلُ اَوۡ کَسَبَتۡ فِیۡۤ اِیۡمَانِہَا خَیۡرًا ؕ قُلِ انۡتَظِرُوۡۤا اِنَّا مُنۡتَظِرُوۡنَ ﴿۱۵۹﴾

১৫৯
তাহারা কেবল ইহারই অপেক্ষা করিতেছে যে তাহাদের নিকট ফিরিশ্‌তাগণ আসুক৯৩৪ অথবা তোমার প্রভু আসুক৯৩৫ অথবা তোমার প্রভুর নিদর্শনসমূহের কতক আসুক;৯৩৬ যেদিন তোমার প্রভুর নিদর্শনসমূহের কতক আসিবে সেদিন যে ব্যক্তি পূর্বে ঈমান আনে নাই অথবা ঈমান দ্বারা কল্যাণ অর্জন করে নাই, তাহার ঈমান তাহার কোন উপকারে আসিবে না। তুমি বল, ‘তোমরা অপেক্ষা কর, আমরাও অপেক্ষা করিতেছি।’
৯৩৪। ‘ফিরিশ্‌তাগণ আসুক’ এই বাক্যাংশ যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে জাতির উপর পতিত আযাবের প্রতি নির্দেশ করিতেছে। কারণ, ‘ফিরিশ্‌তার আগমন’ উল্লিখিত হইয়াছে সেই সকল যুদ্ধ প্রসঙ্গে, যাহা মুসলমান এবং তাহাদের বিরুদ্ধবাদী শত্রুদিগের মধ্যে সংঘটিত হইয়াছিল (৩ঃ ১২৫, ১২৬ এবং ৮ঃ১০)।
৯৩৫। ‘প্রভু আসুক’ কথাটি দ্বারা সত্যের শত্রুদের সম্পূর্ণ ধ্বংস বুঝায় (২ঃ২১১)।
৯৩৬। ‘নিদর্শন সমূহের কতক আসুক’ কথা দ্বারা বাস্তব জগতের আযাবসমূহের দিকে ইঙ্গিত করা হইয়াছে, যেমন- দুর্ভিক্ষ, মহামারী, দৈবদুর্যোগ ইত্যাদি।

اِنَّ الَّذِیۡنَ فَرَّقُوۡا دِیۡنَہُمۡ وَکَانُوۡا شِیَعًا لَّسۡتَ مِنۡہُمۡ فِیۡ شَیۡءٍ ؕ اِنَّمَاۤ اَمۡرُہُمۡ اِلَی اللّٰہِ ثُمَّ یُنَبِّئُہُمۡ بِمَا کَانُوۡا یَفۡعَلُوۡنَ ﴿۱۶۰﴾

১৬০
নিশ্চয় যাহারা নিজেদের ধর্মকে খণ্ড-বিখণ্ড করিয়াছে৯৩৭ এবং দলে-উপদলে (বিভক্ত) হইয়াছে তাহাদের সহিত কোন বিষয়ে তোমার সম্পর্ক নাই। তাহাদের বিষয় একমাত্র আল্লাহ্‌র হাতে, অতঃপর তাহারা যাহা করিত সে সম্বন্ধে তিনি তাহাদিগকে অবহিত করিবেন।
৯৩৭। ‘ধর্মকে খণ্ড-বিখণ্ড করিয়াছে’ বাক্যাংশের মর্মার্থ হইতেছে যে, লোকেরা যখন নিজ নিজ শখ এবং খোশখেয়ালের অনুগমন করিতে আরম্ভ করে, তখন তাহাদের মধ্যে মতের ঐক্য লোপ পায় এবং মত বিরোধ দেখা দেয়।