৬

الأنعام

সূরা আল্ আন্‌‘আম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬৬ আয়াত এবং ২০ রুকু আছে।

یٰمَعۡشَرَ الۡجِنِّ وَالۡاِنۡسِ اَلَمۡ یَاۡتِکُمۡ رُسُلٌ مِّنۡکُمۡ یَقُصُّوۡنَ عَلَیۡکُمۡ اٰیٰتِیۡ وَیُنۡذِرُوۡنَکُمۡ لِقَآءَ یَوۡمِکُمۡ ہٰذَا ؕ قَالُوۡا شَہِدۡنَا عَلٰۤی اَنۡفُسِنَا وَغَرَّتۡہُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا وَشَہِدُوۡا عَلٰۤی اَنۡفُسِہِمۡ اَنَّہُمۡ کَانُوۡا کٰفِرِیۡنَ ﴿۱۳۱﴾

১৩১
‘হে জিন্ন্‌ ও ইনসানের দল! তোমাদের মধ্য হইতে, রসূলগণ কি তোমাদের নিকট আসে নাই যাহারা তোমাদিগকে আমার আয়াতসমূহ পাঠ করিয়া শুনাইত এবং তোমাদিগকে তোমাদের আজিকার দিবসের এই সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করিত?’ তাহারা বলিবে, ‘আমরা আমাদের নিজেদেরই বিরুদ্ধে সাক্ষ্য দিতেছি।’ এবং পার্থিব জীবন তাহাদিগকে প্রতারিত করিয়াছিল; এবং তাহারা নিজেদের বিরুদ্ধে নিজেরাই সাক্ষ্য দিবে যে নিশ্চয় তাহারা কাফের ছিল।

ذٰلِکَ اَنۡ لَّمۡ یَکُنۡ رَّبُّکَ مُہۡلِکَ الۡقُرٰی بِظُلۡمٍ وَّاَہۡلُہَا غٰفِلُوۡنَ ﴿۱۳۲﴾

১৩২
(রসূলগণকে পাঠানোর) উদ্দেশ্য ইহাই যে, তোমার প্রভু জনপদসমূহকে৯১১ উহাদের অধিবাসীগণের অসর্তক৯১২ থাকা অবস্থায় অন্যায়ভাবে ধ্বংস করিতে পারেন না।
৯১১। হযরত নবী করীম (সাঃ) সমগ্র বিশ্বের জন্য প্রেরিত হইয়াছিলেন, অতএব “আল্‌কুরা” শব্দটি তাঁহার ক্ষেত্রে সমগ্র বিশ্বের জন্য প্রযোজ্য।
৯১২। আসন্ন দৈবদুর্বিপাক সম্বন্ধে সতর্ককারী না পাঠাইয়া আল্লাহ্‌তা’লা কখনও সাধারণের জন্য শাস্তি প্রেরণ করেন না। এখানে উল্লিখিত বিপদ-আপদ দ্বারা সাধারণভাবে আপতিত দৈবদুর্বিপাক বুঝায় যথা— ভূমিকম্প, বিধ্বসী যুদ্ধ, মহামারী ইত্যাদি, যাহা গোটা জনগোষ্ঠীকেই আঘাত করিয়া থাকে।

وَلِکُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوۡا ؕ وَمَا رَبُّکَ بِغَافِلٍ عَمَّا یَعۡمَلُوۡنَ ﴿۱۳۳﴾

১৩৩
এবং প্রত্যেকের জন্য সেই কৃত-কর্ম অনুযায়ী পদমর্যাদা রহিয়াছে যাহা তাহারা করে; এবং তোমার প্রভু সে সম্বন্ধে অসতর্ক নহেন যাহা তাহারা করিতেছে।

وَرَبُّکَ الۡغَنِیُّ ذُو الرَّحۡمَۃِ ؕ اِنۡ یَّشَاۡ یُذۡہِبۡکُمۡ وَیَسۡتَخۡلِفۡ مِنۡۢ بَعۡدِکُمۡ مَّا یَشَآءُ کَمَاۤ اَنۡشَاَکُمۡ مِّنۡ ذُرِّیَّۃِ قَوۡمٍ اٰخَرِیۡنَ ﴿۱۳۴﴾ؕ

১৩৪
বস্তুতঃ তোমার প্রভু পরম ঐশ্বর্যশালী, রহমতের অধিকারী। তিনি চাহিলে তোমাদিগকে অপসারিত করিতে পারেন; এবং তোমাদের পরে যাহাদিগকে তিনি চাহিবেন তোমাদের স্থলাভিষিক্ত করিতে পারেন; যেভাবে তিনি অন্য জাতির বংশধর হইতে তোমাদের উদ্ভব করিয়াছেন।

اِنَّ مَا تُوۡعَدُوۡنَ لَاٰتٍ ۙ وَّمَاۤ اَنۡتُمۡ بِمُعۡجِزِیۡنَ ﴿۱۳۵﴾

১৩৫
নিশ্চয় তোমাদিগকে যাহার প্রতিশ্রুতি দেওয়া হইতেছে, উহা আসিবেই আসিবে এবং তোমরা কিছুতেই উহা ব্যর্থ করিতে। পারিবে না।

قُلۡ یٰقَوۡمِ اعۡمَلُوۡا عَلٰی مَکَانَتِکُمۡ اِنِّیۡ عَامِلٌ ۚ فَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ۙ مَنۡ تَکُوۡنُ لَہٗ عَاقِبَۃُ الدَّارِ ؕ اِنَّہٗ لَا یُفۡلِحُ الظّٰلِمُوۡنَ ﴿۱۳۶﴾

১৩৬
তুমি বল, ‘হে আমার জাতি! তোমরা (স্ব স্ব স্থানে) আপন আপন সামর্থ্য৯১৩ অনুযায়ী কর্ম কর। আমিও (আমার) কাজ করিব; অতঃপর অচিরেই তোমরা জানিতে পারিবে যে, এই আবাস গৃহের পরিণাম কাহার পক্ষে যায়;’ প্রকৃত কথা এই যে, অত্যাচারী কখনও সফলকাম হয় না।
৯১৩। এই শব্দগুলির অর্থ (১) তোমরা তোমাদের মতে কাজ করিতে থাক, (২) তোমরা নিকৃষ্টতম ব্যবহার কর। এই আয়াতে মক্কার পৌত্তলিকদিগকে চ্যালেঞ্জ প্রদান করা হইয়াছে যে, ইসলামকে সম্পূর্ণ নির্মূল করার জন্য ও মুসলমানদের ক্ষুদ্র সম্প্রদায়কে ধ্বংস করার জন্য তাহারা তাহাদের সর্ব শক্তি নিয়োগ ও উপায় অবলম্বন করিবার চেষ্টা করিয়া দেখুক, কিন্তু তাহারা তাহাদের দুরভিসন্ধিপূর্ণ পরিকল্পনা এবং প্রবল চেষ্টা সত্বেও সম্পূর্ণ ব্যর্থ হইবে।

وَجَعَلُوۡا لِلّٰہِ مِمَّا ذَرَاَ مِنَ الۡحَرۡثِ وَالۡاَنۡعَامِ نَصِیۡبًا فَقَالُوۡا ہٰذَا لِلّٰہِ بِزَعۡمِہِمۡ وَہٰذَا لِشُرَکَآئِنَا ۚ فَمَا کَانَ لِشُرَکَآئِہِمۡ فَلَا یَصِلُ اِلَی اللّٰہِ ۚ وَمَا کَانَ لِلّٰہِ فَہُوَ یَصِلُ اِلٰی شُرَکَآئِہِمۡ ؕ سَآءَ مَا یَحۡکُمُوۡنَ ﴿۱۳۷﴾

১৩৭
এবং তাহারা আল্লাহ্‌র জন্য সেই সকল শস্য-ক্ষেত্র এবং চতুষ্পদ জন্তু হইতে, যাহা তিনি সৃষ্টি করিয়াছেন, এক অংশ নির্দিষ্ট করে; অতঃপর, তাহারা নিজেদের ধারণা অনুযায়ী বলে যে, ‘ইহা আল্লাহ্‌র জন্য এবং ইহা আমাদের শরীকদের জন্য।’ কিন্তু যে অংশ তাহাদের শরীকগণের জন্য, উহা আল্লাহ্‌র নিকট পৌঁছে না, এবং যে অংশ আল্লাহ্‌র জন্য উহা তাহাদের শরীকদের নিকট পৌঁছে। তাহারা যাহা ফয়সালা৯১৪ করে তাহা কতই না মন্দ!
৯১৪। আরববাসীর এক পৌত্তলিক প্রথা সম্পর্কে এখানে উল্লেখ করা হইয়াছে। তাহারা তাহাদের ভূমির উৎপাদিত দ্রব্যাদি খোদা ও প্রতিমার উদ্দেশ্যে বিভক্ত করিত। যদি প্রতিমার জন্য রক্ষিত অংশ অন্য কোন উপলক্ষ্যে খরচ হইয়া যাইত, তাহা হইলে খোদার জন্য রাখা অংশ হইতে তাহাদের দেবমূর্তির নামে দান-খয়রাত করা হইত; কিন্তু খোদার নামে রক্ষিত অংশ যদি অন্য কোন উদ্দেশ্যে খরচ হইয়া যাইত তাহা হইলে প্রতিমার জন্য সংরক্ষিত অংশ হইতে খোদার নামে দান করা হইত না।

وَکَذٰلِکَ زَیَّنَ لِکَثِیۡرٍ مِّنَ الۡمُشۡرِکِیۡنَ قَتۡلَ اَوۡلَادِہِمۡ شُرَکَآؤُہُمۡ لِیُرۡدُوۡہُمۡ وَلِیَلۡبِسُوۡا عَلَیۡہِمۡ دِیۡنَہُمۡ ؕ وَلَوۡ شَآءَ اللّٰہُ مَا فَعَلُوۡہُ فَذَرۡہُمۡ وَمَا یَفۡتَرُوۡنَ ﴿۱۳۸﴾

১৩৮
এইরূপে মোশরেকদের অধিকাংশের দৃষ্টিতে তাহাদের সন্তানদিগকে৯১৫ হত্যা করাকে তাহাদের শরীক দেবতারা৯১৬ সুন্দর সুশোভন করিয়া দেখাইল তাহাদিগকে ধ্বংস করার জন্য এবং তাহাদের ধর্মকে তাহাদের নিকট সন্দেহযুক্ত করার জন্য। এবং যদি আল্লাহ্‌ চাহিতেন তাহা হইলে তাহারা ইহা করিত না; অতএব তুমি তাহাদিগকেও এবং তাহারা যাহা মিথ্যা রচনা করিতেছে উহাকেও ছাড়িয়া দাও।
৯১৫। সহযোগী দেবতা বা অংশীদার দেব-দেবী বলিতে এখানে ঐশ্বরিক ভবিষ্যদ্বক্তা বা দৈবজ্ঞ এবং জ্যোতিষী বা গ্রহাচার্য প্রভৃতির প্রতি ইঙ্গিত করা হইয়াছে।
৯১৬। কোন কোন আরব উপজাতির মধ্যে প্রাকৃতিক দুর্যোগ অপসারিত করার জন্য কন্যা-সন্তানকে হত্যা করা বা জীবিত কবরস্থ করা অথবা ইহাদিগকে তাহাদের দেব-দেবীর বেদীতে বলিরুপে অর্পণ করার যে অতীব নৃশংস প্রথা ছিল উহার প্রতি ইঙ্গিত করা হইয়াছে। অথবা ইহা তাহাদের কুসংস্কারাচ্ছন্ন ব্রত বা শপথের প্রতি ইশারা হইতে পারে যে, যদি তাহাদের এক বিশেষ সংখ্যক সন্তান থাকিত তাহা হইলে উহাদের একজনকে বলির জন্য উৎসর্গ করিতে হইত।

وَقَالُوۡا ہٰذِہٖۤ اَنۡعَامٌ وَّحَرۡثٌ حِجۡرٌ ٭ۖ لَّا یَطۡعَمُہَاۤ اِلَّا مَنۡ نَّشَآءُ بِزَعۡمِہِمۡ وَاَنۡعَامٌ حُرِّمَتۡ ظُہُوۡرُہَا وَاَنۡعَامٌ لَّا یَذۡکُرُوۡنَ اسۡمَ اللّٰہِ عَلَیۡہَا افۡتِرَآءً عَلَیۡہِ ؕ سَیَجۡزِیۡہِمۡ بِمَا کَانُوۡا یَفۡتَرُوۡنَ ﴿۱۳۹﴾

১৩৯
এবং তাহারা তাহাদের ধারণা অনুযায়ী বলে, অমুক অমুক চতুষ্পদ জন্তু ও শস্য (খাওয়া) নিষিদ্ধ৯১৭। যাহার সম্বন্ধে আমরা চাহিব কেবল সে-ই উহা খাইবে; এবং (তাহারা বলে যে) কতক চতুষ্পদ জন্তু আছে যাহাদের পৃষ্ঠদেশ (আরোহণ করার জন্য) হারাম৯১৮ করা হইয়াছে, এবং কতক চতুষ্পদ জন্তু আছে যবহ্‌ করার সময় তাহারা যেগুলির উপর আল্লাহ্‌র নাম উচ্চারণ করে না,৯১৯ (তাহাদের এইসব কার্যকলাপ) তাঁহার বিরুদ্ধে মিথ্যা রচনা স্বরূপ। তাহারা যাহা কিছু মিথ্যা রচনা করিতেছে উহার প্রতিফল তিনি অচিরেই তাহাদিগকে দিবেন।
৯১৭। “নিষিদ্ধ শস্য” দ্বারা এমন আবাদী শস্যক্ষেত্র বুঝায়, যাহা দেব-দেবীর জন্য উৎসর্গীকৃত। এইগুলি কেবল মাত্র পূজার পুরোহিতগণই ভোগ করিতে পারিত।
৯১৮। ৫ঃ১০৪ আয়াতে উল্লিখিত ‘গবাদি পশু’, ইহারা চড়িবার জন্য বা ভারবাহী পশুরূপে ব্যবহৃত হইত না।
৯১৯। “গবাদি পশু” অর্থে মক্কার পৌত্তলিকদিগের সহযোগী দেব-দেবীর প্রতি উৎসর্গীকৃত পশু। যবহ্‌ করার সময় আল্লাহ্‌তা’লার নাম উচ্চারণের উল্লেখ সম্বন্ধে কোন ইশারা এখানে নাই।

وَقَالُوۡا مَا فِیۡ بُطُوۡنِ ہٰذِہِ الۡاَنۡعَامِ خَالِصَۃٌ لِّذُکُوۡرِنَا وَمُحَرَّمٌ عَلٰۤی اَزۡوَاجِنَا ۚ وَاِنۡ یَّکُنۡ مَّیۡتَۃً فَہُمۡ فِیۡہِ شُرَکَآءُ ؕ سَیَجۡزِیۡہِمۡ وَصۡفَہُمۡ ؕ اِنَّہٗ حَکِیۡمٌ عَلِیۡمٌ ﴿۱۴۰﴾

১৪০
এবং তাহারা বলে, ‘এই সকল চতুষ্পদ জন্তুর গর্ভে যাহা কিছু আছে, উহা আমাদের পুরুষগণের জন্য বিশেষরূপে নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীগণের জন্য হারাম,৯২০ কিন্তু যদি উহা মৃত হয় তাহা হইলে তাহারা (স্ত্রী-পুরুষ) সকলেই উহাতে অংশীদার হয়। অচিরেই তিনি তাহাদিগকে তাহাদের এইসব কথার প্রতিফল দিবেন। নিশ্চয় তিনি পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞানী।
৯২০। ইহা আরবদের আরো একটি উদ্ভট প্রথা।