৬

الأنعام

সূরা আল্ আন্‌‘আম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬৬ আয়াত এবং ২০ রুকু আছে।

قَدۡ خَسِرَ الَّذِیۡنَ قَتَلُوۡۤا اَوۡلَادَہُمۡ سَفَہًۢا بِغَیۡرِ عِلۡمٍ وَّحَرَّمُوۡا مَا رَزَقَہُمُ اللّٰہُ افۡتِرَآءً عَلَی اللّٰہِ ؕ قَدۡ ضَلُّوۡا وَمَا کَانُوۡا مُہۡتَدِیۡنَ ﴿۱۴۱﴾٪

১৪১
নিশ্চয় তাহারা ক্ষতিগ্রস্থ হইয়াছে যাহারা নির্বুদ্ধিতাবশতঃ না জানিয়া নিজেদের সন্তানদিগকে হত্যা করে এবং আল্লাহ্ তাহাদিগকে যাহা রিয্‌ক দান করিয়াছেন, তাহারা আল্লাহ্‌র উপর মিথ্যা রচনা করিয়া উহা হারাম করে। তাহারা অবশ্যই পথভ্রষ্ট হইয়াছে, বস্তুতঃ তাহারা হেদায়াতপ্রাপ্তই ছিল না।
সূরা আল্ আন্‌‘আম - রুকু ১৬

وَہُوَ الَّذِیۡۤ اَنۡشَاَ جَنّٰتٍ مَّعۡرُوۡشٰتٍ وَّغَیۡرَ مَعۡرُوۡشٰتٍ وَّالنَّخۡلَ وَالزَّرۡعَ مُخۡتَلِفًا اُکُلُہٗ وَالزَّیۡتُوۡنَ وَالرُّمَّانَ مُتَشَابِہًا وَّغَیۡرَ مُتَشَابِہٍ ؕ کُلُوۡا مِنۡ ثَمَرِہٖۤ اِذَاۤ اَثۡمَرَ وَاٰتُوۡا حَقَّہٗ یَوۡمَ حَصَادِہٖ ۫ۖ وَلَا تُسۡرِفُوۡا ؕ اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ﴿۱۴۲﴾ۙ

১৪২
এবং তিনিই তো উৎপন্ন করেন বাগানসমূহ, কতক মাচার উপর চড়ানো (আঙ্গুর জাতীয় গুল্ম-লতা) এবং কতক মাচার উপর চড়ানো নহে (বৃক্ষরাজি), এবং খর্জূর-বৃক্ষ এবং শস্য-ক্ষেত, যাহাদের স্বাদ বিভিন্ন, এবং যায়তূন এবং ডালিম যাহাদের কতক সদৃশ এবং কতক অসদৃশ। যখন উহাতে ফল ধরে তখন উহার ফল হইতে আহার কর এবং উহা কাটার দিনে তাঁহার প্রাপ্য আদায় কর,৯২১ এবং তোমরা অপব্যয় করিও না। নিশ্চয়ই তিনি অপব্যয়কারীদিগকে ভালবাসেন না।
৯২১। পূর্ববর্তী আয়াতসমূহে প্রতিমা উপাসনার প্রথা বা অর্থহীন পদ্ধতি এবং নিয়মের কতকগুলি উল্লেখ করা হইয়াছে যাহা পৌত্তলিক আরবেরা নিজেরাই উদ্ভাবন করিয়া লইয়াছিল। তফসীরাধীন আয়াত দ্বারা এই ‘সূরা’ কিছু কিছু ঐশী-বিধান উত্থাপন করিতে শুরু করিয়াছে।

وَمِنَ الۡاَنۡعَامِ حَمُوۡلَۃً وَّفَرۡشًا ؕ کُلُوۡا مِمَّا رَزَقَکُمُ اللّٰہُ وَلَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۱۴۳﴾ۙ

১৪৩
এবং (তিনি সৃষ্টি করিয়াছেন) চতুষ্পদ জন্তুর মধ্যে কতক ভারবাহীরূপে এবং কতক ক্ষুদ্রকায়রূপে। আল্লাহ্ তোমাদিগকে যাহা রিয্‌ক দান করিয়াছেন উহা হইতে তোমরা আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।৯২২
৯২২। প্রাথমিক অর্থ ছাড়াও এই আয়াত ইঙ্গিত করে যে, হালাল খাদ্য-দ্রব্য খাওয়া শয়তানের উপদ্রব বা আক্রমণের বিরুদ্ধে নিজেকে নিরাপদ রাখার একটি উপায়।

ثَمٰنِیَۃَ اَزۡوَاجٍ ۚ مِنَ الضَّاۡنِ اثۡنَیۡنِ وَمِنَ الۡمَعۡزِ اثۡنَیۡنِ ؕ قُلۡ ءٰٓالذَّکَرَیۡنِ حَرَّمَ اَمِ الۡاُنۡثَیَیۡنِ اَمَّا اشۡتَمَلَتۡ عَلَیۡہِ اَرۡحَامُ الۡاُنۡثَیَیۡنِ ؕ نَبِّـُٔوۡنِیۡ بِعِلۡمٍ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۱۴۴﴾ۙ

১৪৪
(তিনি সৃষ্টি করিয়াছেন) আট জোড়া, মেষ হইতে দুইটি এবং ছাগল হইতে দুইটি। তুমি বল, ‘তিনি কি হারাম করিয়াছেন দুইটি পুংপশুকে অথবা দুইটি স্ত্রীপশুকে কিংবা দুইটি স্ত্রীপশুর গর্ভসমূহ যাহা ধারণ করিয়াছে উহাকে? তোমরা যদি সত্যবাদী হইয়া থাক, তাহা হইলে তোমরা জ্ঞানের ভিত্তিতে আমাকে অবগত কর।’

وَمِنَ الۡاِبِلِ اثۡنَیۡنِ وَمِنَ الۡبَقَرِ اثۡنَیۡنِ ؕ قُلۡ ءٰٓالذَّکَرَیۡنِ حَرَّمَ اَمِ الۡاُنۡثَیَیۡنِ اَمَّا اشۡتَمَلَتۡ عَلَیۡہِ اَرۡحَامُ الۡاُنۡثَیَیۡنِ ؕ اَمۡ کُنۡتُمۡ شُہَدَآءَ اِذۡ وَصّٰکُمُ اللّٰہُ بِہٰذَا ۚ فَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا لِّیُضِلَّ النَّاسَ بِغَیۡرِ عِلۡمٍ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿۱۴۵﴾٪

১৪৫
এবং (তিনি সৃষ্টি করিয়াছেন) উটের মধ্য হইতে দুইটি এবং গরুর মধ্য হইতে দুইটি। তুমি বল, ‘তিনি কি হারাম৯২৩ করিয়াছেন দুইটি পুংপশুকে অথবা দুইটি স্ত্রীপশুকে কিংবা দুইটি স্ত্রীপশুর গর্ভসমুহ যাহা ধারণ করিয়াছে উহাকে? তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে যখন আল্লাহ্ তোমাদিগকে এই আদেশ দেন? ঐ ব্যক্তি অপেক্ষা বড় অত্যাচারী কে যে জানিয়া বুঝিয়া আল্লাহ্‌র বিরুদ্ধে মিথ্যা রচনা করে যাহাতে সে মানুষকে বিনা জ্ঞানে পথভ্রষ্ট করিতে পারে? আল্লাহ্‌ অত্যাচারী জাতিকে আদৌ হেদায়াত দেন না।
সূরা আল্ আন্‌‘আম - রুকু ১৭
৯২৩। পৌত্তলিকদিগকে জিজ্ঞাসা করা হইয়াছে যে, তাহারা কি উপস্থিত ছিল যখন আল্লাহ্‌তা’লা ষাঁড় বা উটের মাংস খাইতে নিষিদ্ধ করিয়াছিলেন? তাহাদিগকে আহবান করা হইয়াছে যে, তাহারা পারিলে ঐশী-প্রমাণ পেশ করুক যে, গরু বা উট খাওয়া প্রকৃতই নিষিদ্ধ করা হইয়াছিল। এই প্রশ্নের কারণ, গরু এবং উটের মাংস ভক্ষণ করা কোন কোন জাতির লোকের বিবেচনায় শাস্ত্রসম্মত নহে,—গরু হিন্দুদের মতে এবং উট কিছু ইহুদীর মতে বর্জনীয়।

قُلۡ لَّاۤ اَجِدُ فِیۡ مَاۤ اُوۡحِیَ اِلَیَّ مُحَرَّمًا عَلٰی طَاعِمٍ یَّطۡعَمُہٗۤ اِلَّاۤ اَنۡ یَّکُوۡنَ مَیۡتَۃً اَوۡ دَمًا مَّسۡفُوۡحًا اَوۡ لَحۡمَ خِنۡزِیۡرٍ فَاِنَّہٗ رِجۡسٌ اَوۡ فِسۡقًا اُہِلَّ لِغَیۡرِ اللّٰہِ بِہٖ ۚ فَمَنِ اضۡطُرَّ غَیۡرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ رَبَّکَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۴۶﴾

১৪৬
তুমি বল, ‘যাহা কিছু আমার প্রতি ওহী করা হইয়াছে উহাতে আমি কোন বস্তু আহারকারীর জন্য যাহা যে আহার করিতে চাহে, হারাম পাই না কেবল মৃতজীব অথবা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস ব্যতীত, কেননা ইহা অপবিত্র অথবা অবাধ্যতা পূর্বক এমন বস্তু আহার করা যাহার উপর আল্লাহ্‌ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হইয়াছে।৯২৪ কিন্তু যে ব্যক্তি নিরুপায় হইয়া বাধ্য হয়, বিদ্রোহী এবং সীমালংঘনকারী না হয়, তাহা হইলে (ইহা স্বতন্ত্র ব্যাপার); নিশ্চয় তোমার প্রভু অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
৯২৪। এই আয়াত নির্দেশ করিতেছে যে, হালাল ও হারাম খাদ্যের সম্পর্কে আরবের পৌত্তলিকগণ কর্তৃক প্রবর্তিত নিয়ম-কানুন ছিল স্বেচ্ছাচারী ও জ্ঞান বিবর্জিত; অথচ ইসলামের প্রবর্তিত খাদ্য-বিধান যুক্তি এবং জ্ঞান-ভিত্তিক। মূলতঃ বলিতে গেলে, ইসলাম চারটি বস্তু নিষিদ্ধ করিয়াছে—তিনটির ভিত্তি হইল উহাদের “রিজ্‌সুন” অর্থাৎ দুষিত ও অপবিত্র হওয়ার কারণে; এবং একটি উহার “ফিস্‌কুন” অর্থাৎ জঘন্য অপবিত্র এবং ধর্মবিরোধী হওয়ার কারণে। প্রথমোক্ত তিনটি বস্তু হইল মৃত জীব-জন্তুর মাংস, জখমকৃত বা বধকৃত বা যবহ্‌-করা প্রাণীর দেহ হইতে নির্গত হওয়া রক্ত এবং শূকরের মাংস। এইগুলিই আয়াতে উল্লিখিত “রিজ্‌সুন” (দুষিত এবং অপবিত্র) অর্থাৎ মানুষের নৈতিক এবং দৈহিক উভয় ক্ষেত্রে অনিষ্টকর। স্মরণ রাখিতে হইবে, “রিজ্‌সুন” শব্দ প্রথমোক্ত তিনটি নিষিদ্ধ বস্তুর প্রত্যেকটির সঙ্গে পাঠ করিতে হইবে। চতুর্থ হারাম বস্তু হইল, যাহার উপর আল্লাহ্‌ ব্যতীত অন্য কিছুর নাম উচ্চারিত হয়। উহা হইল “ফিস্‌কুন” (নাপাক বা অপবিত্র), অর্থাৎ আল্লাহ্‌তা’লার অবাধ্যতা অথবা বিরুদ্ধাচরণের উৎস। এইরূপ খাদ্য-দ্রব্য ভক্ষণ মানুষের আধ্যাত্মিক জীবনের ক্ষতি সাধন করে, এবং আল্লাহ্‌র জন্য ভালবাসা ও মর্যাদাবোধের অনুভূতি নষ্ট করে।

وَعَلَی الَّذِیۡنَ ہَادُوۡا حَرَّمۡنَا کُلَّ ذِیۡ ظُفُرٍ ۚ وَمِنَ الۡبَقَرِ وَالۡغَنَمِ حَرَّمۡنَا عَلَیۡہِمۡ شُحُوۡمَہُمَاۤ اِلَّا مَا حَمَلَتۡ ظُہُوۡرُہُمَاۤ اَوِ الۡحَوَایَاۤ اَوۡ مَا اخۡتَلَطَ بِعَظۡمٍ ؕ ذٰلِکَ جَزَیۡنٰہُمۡ بِبَغۡیِہِمۡ ۫ۖ وَاِنَّا لَصٰدِقُوۡنَ ﴿۱۴۷﴾

১৪৭
এবং যাহারা ইহুদী হইয়াছে তাহাদের জন্য আমরা সকল নখরবিশিষ্ট পশু হারাম করিয়াছিলাম, এবং গরু ও ছাগলের মধ্য হইতে উভয়ের চর্বি আমরা তাহাদের জন্য হারাম করিয়াছিলাম কেবল ঐ চর্বি ব্যতীত যাহা উহাদের পৃষ্ঠদেশ অথবা অন্ত্র ধারণ করিয়া থাকে অথবা হাড়ের সহিত সংযুক্ত থাকে।৯২৫ এই প্রতিফল আমরা তাহাদিগকে তাহাদের বিদ্রোহিতার৯২৬ কারণে দিয়াছিলাম। এবং নিশ্চয় আমরাই সত্যবাদী।
৯২৫। লেবীয় ৩ঃ ১৭, এবং ৭ঃ ২৩ দ্রষ্টব্য। তালমূদে, পাঁজরের হাড়ের সঙ্গে লাগিয়া থাকা চর্বি সম্বন্ধে ব্যতিক্রম করা হইয়াছে।
৯২৬। এই সকল বস্তু ইহুদী জাতির সীমালঙ্ঘন করার বা অপরাধের শাস্তি স্বরূপ হারাম করা হইয়াছিল।

فَاِنۡ کَذَّبُوۡکَ فَقُلۡ رَّبُّکُمۡ ذُوۡ رَحۡمَۃٍ وَّاسِعَۃٍ ۚ وَلَا یُرَدُّ بَاۡسُہٗ عَنِ الۡقَوۡمِ الۡمُجۡرِمِیۡنَ ﴿۱۴۸﴾

১৪৮
কিন্তু যদি তাহারা তোমাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করে তাহা হইলে তুমি বলিয়া দাও, ‘তোমাদের প্রভু অসীম দয়ার অধিকারী, এবং তাঁহার শাস্তি অপরাধী জাতি হইতে অপসারিত করা যায় না।’

سَیَقُوۡلُ الَّذِیۡنَ اَشۡرَکُوۡا لَوۡ شَآءَ اللّٰہُ مَاۤ اَشۡرَکۡنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمۡنَا مِنۡ شَیۡءٍ ؕ کَذٰلِکَ کَذَّبَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ حَتّٰی ذَاقُوۡا بَاۡسَنَا ؕ قُلۡ ہَلۡ عِنۡدَکُمۡ مِّنۡ عِلۡمٍ فَتُخۡرِجُوۡہُ لَنَا ؕ اِنۡ تَتَّبِعُوۡنَ اِلَّا الظَّنَّ وَاِنۡ اَنۡتُمۡ اِلَّا تَخۡرُصُوۡنَ ﴿۱۴۹﴾

১৪৯
যাহারা শিরক্‌ করিয়াছে তাহারা নিশ্চয় বলিবে, ‘যদি আল্লাহ্ চাহিতেন তাহা হইলে না আমরা শি‌রক্‌, করিতাম এবং না আমাদের পিতৃপুরুষগণ, এবং না আমরা কোন বস্তুকে হারাম করিতাম।’ এই রূপেই তাহাদের পূর্বে যাহারা ছিল তাহারাও (রসূলদিগকে) মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিতে থাকিল এমন কি তাহারা আমাদের শাস্তির স্বাদ গ্রহণ করিল। তুমি বল, ‘তোমাদের নিকট কি কোন জ্ঞান আছে? তাহা হইলে তোমরা উহা আমাদের সম্মুখে পেশ কর; তোমরা কেবল ধারণার অনুসরণ করিতেছ। বস্তুতঃ তোমরা কেবল অনুমানের উপর কথা বলিতেছ।’

قُلۡ فَلِلّٰہِ الۡحُجَّۃُ الۡبَالِغَۃُ ۚ فَلَوۡ شَآءَ لَہَدٰٮکُمۡ اَجۡمَعِیۡنَ ﴿۱۵۰﴾

১৫০
তুমি বল, ‘অকাট্য প্রমাণ একমাত্র আল্লাহ্‌র অধিকারে আছে, তিনি চাহিলে তোমাদের সকলকে অবশ্যই হেদায়াত দিতেন।’৯২৭
৯২৭। আল্লাহ্‌তা’লা যদি মানবকে জোর পূর্বক তাঁহার ইচ্ছা পালন করাইতে চাহিতেন, তাহা হইলে নিশ্চয়ই তিনি তাহাদিগকে সৎকাজ বা ন্যায় কাজ করিতে বাধ্য করিতেন কিন্তু অন্যায় কাজে নহে। কিন্তু তাঁহার অসীম প্রজ্ঞা দ্বারা তিনি মানুষকে স্বাধীন সত্তায় সৃষ্টি করিয়াছেন। মানবের নিকট বিশদভাবে বলিয়া দিয়াছেন যে, কোনটি সঠিক এবং কোনটি ভ্রান্ত, এবং তৎপর তাহাকে পূর্ণ স্বাধীন করিয়া ছাড়িয়া দিয়াছেন যাহাতে সে তাহার পসন্দ মাফিক যে কোন পথ বা পন্থা বাছিয়া লইতে পারে।