القمر
Al-Qamar
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৫৬ আয়াত এবং ৩ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার সময় ও প্রসংগ:
এই সূরাটি পূর্ববর্তী ‘আন্ নাজ্মের’ নাযেলের কাছাকাছি সময়ে নবুওয়াতের ৫ম বৎসরে নাযেল হইয়াছিল। সূরা আন্ নাজ্ম কাফেরদিগকে এই সাবধান-বাণী শুনাইয়া সমাপ্ত হইয়াছিল যে, তাহাদের দিন ফুরাইয়া আসিয়াছে। আর এই সূরা আরম্ভ হইয়াছে এইরূপই একটি সাবধান-বাণী দ্বারা যে, কাফেরদের ধ্বংসের নির্ধারিত সময় অতি সন্নিকটে বরং দ্বারদেশে উপস্থিত। সূরা ‘কাফ’ হইতে আরম্ভ করিয়া সূরা ‘ওয়াকেআ’ পর্যন্ত যে সাতটি সূরার মধ্যে নবুওয়াতের প্রাথমিক পর্যায়েই ইসলামের মৌলিক বিশ্বাসগুলি সন্নিবেশিত হইয়াছিল, এই সূরাটি সেই সাতটি সূরার পঞ্চম স্থানীয়। এই সূরাগুলিতে আল্লাহ্তা’লার অস্তিত্ব ও একত্ব, পুনরুত্থান, ওহী-ইলহাম ইত্যাদি মৌলিক বিষয়গুলিকে প্রকৃতির নিয়ম-কানুন, মানবের বিবেক-বুদ্ধি, সাধারণ কাণ্ড-জ্ঞান এবং পূর্ববর্তী নবীগণের ইতিহাসের ভিত্তিতে যুক্তি দ্বারা প্রমাণ করা হইয়াছে। এই সূরাগুলির এক একটিতে এক এক ধরণের যুক্তি প্রাধান্য পাইয়াছে, অন্য যুক্তিগুলিকে কেবল স্পর্শ করিয়াছে মাত্র। আলোচ্য সূরাটিতে মহানবী (সাঃ)-এর দাবীর সত্যতা ও পুনরুত্থানের যথার্থতা, পূর্ববর্তী নবীগণের জাতিসমূহের ইতিহাসের প্রেক্ষিতে আলোচিত হইয়াছে এবং এই প্রসঙ্গে নূহ (আঃ)-এর জাতি, আদ, সামূদ ও লুত (আঃ)-এর জাতির দৃষ্টান্ত দেখানো হইয়াছে। সূরার শেষদিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে ঐ ভবিষ্যদ্বাণীর পূর্ণতার দিকে, যে ভবিষ্যদ্বাণী পৌত্তলিক আরবগণের ক্ষমতাচ্যুতি ও ধ্বংস সম্বন্ধে পূর্বেই সূরা নাজমের ৫৮ আয়াতে সাবধান-বাণীরূপে উচ্চারিত হইয়াছিল।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اِقۡتَرَبَتِ السَّاعَۃُ وَانۡشَقَّ الۡقَمَرُ ﴿۲﴾
وَاِنۡ یَّرَوۡا اٰیَۃً یُّعۡرِضُوۡا وَیَقُوۡلُوۡا سِحۡرٌ مُّسۡتَمِرٌّ ﴿۳﴾
وَکَذَّبُوۡا وَاتَّبَعُوۡۤا اَہۡوَآءَہُمۡ وَکُلُّ اَمۡرٍ مُّسۡتَقِرٌّ ﴿۴﴾
وَلَقَدۡ جَآءَہُمۡ مِّنَ الۡاَنۡۢبَآءِ مَا فِیۡہِ مُزۡدَجَرٌ ۙ﴿۵﴾
حِکۡمَۃٌۢ بَالِغَۃٌ فَمَا تُغۡنِ النُّذُرُ ۙ﴿۶﴾
فَتَوَلَّ عَنۡہُمۡ ۘ یَوۡمَ یَدۡعُ الدَّاعِ اِلٰی شَیۡءٍ نُّکُرٍ ۙ﴿۷﴾
خُشَّعًا اَبۡصَارُہُمۡ یَخۡرُجُوۡنَ مِنَ الۡاَجۡدَاثِ کَاَنَّہُمۡ جَرَادٌ مُّنۡتَشِرٌ ۙ﴿۸﴾
مُّہۡطِعِیۡنَ اِلَی الدَّاعِ ؕ یَقُوۡلُ الۡکٰفِرُوۡنَ ہٰذَا یَوۡمٌ عَسِرٌ ﴿۹﴾
کَذَّبَتۡ قَبۡلَہُمۡ قَوۡمُ نُوۡحٍ فَکَذَّبُوۡا عَبۡدَنَا وَقَالُوۡا مَجۡنُوۡنٌ وَّازۡدُجِرَ ﴿۱۰﴾