القمر
Al-Qamar
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৬ আয়াত এবং ৩ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরাটি পূর্ববর্তী আন-নাজমের অবতীর্ণ হবার কাছাকাছি সময়ে নবুওয়তের পঞ্চম বছরে অবতীর্ণ হয়েছিল। সূরা আন-নাজম কাফিরদেরকে এ সতর্কবাণী শুনিয়ে সমাপ্ত হয়েছিল যে, তাদের দিন ফুরিয়ে এসেছে। আর এ সূরা আরম্ভ হয়েছে অনুরূপ একটি সাবধানবাণী দ্বারা যে, কাফিরদের ধ্বংসের নির্ধারিত সময় অতি সন্নিকটে বরং দ্বারদেশে উপস্থিত। সূরা কাফ থেকে আরম্ভ করে সূরা ওয়াকিআ পর্যন্ত যে সাতটি সূরায় নবুওয়তের প্রাথমিক পর্যায়েই ইসলামের মৌলিক বিশ্বাসগুলো সন্নিবেশিত হয়েছিল, এ সূরাটি সেই সাতটি সূরার পঞ্চম স্থানীয়। এ সূরাগুলোতে আল্লাহ তা’লার অস্তিত্ব ও একত্ব, পুনরুত্থান, ওহী-ইলহাম ইত্যাদি মৌলিক বিষয়গুলোকে প্রাকৃতিক নিয়মকানুন, মানবের বিবেকবুদ্ধি, সাধারণ কাণ্ডজ্ঞান এবং পূর্ববর্তী নবীগণের ইতিহাসের ভিত্তিতে যুক্তি দ্বারা প্রমাণ করা হয়েছে। এ সূরাগুলোর প্রত্যেকটিতে বিভিন্ন ধরনের যুক্তি প্রাধান্য পেয়েছে, অন্য যুক্তিগুলোকে কেবল স্পর্শ করেছে মাত্র। আলোচ্য সূরাটিতে মহানবী (সা.)-এর দাবির সত্যতা ও পুনরুত্থানের যথার্থতা, পূর্ববর্তী নবীগণের জাতিসমূহের ইতিহাসের প্রেক্ষিতে আলোচিত হয়েছে এবং এ প্রসঙ্গে নূহ (আ.)-এর জাতি, আদ, সামূদ জাতি ও লূত (আ.)-এর জাতির দৃষ্টান্ত দেখানো হয়েছে। সূরার শেষ দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেই ভবিষ্যদ্বাণীর পূর্ণতার দিকে, যে ভবিষ্যদ্বাণী পৌত্তলিক আরবদের ক্ষমতাচ্যুতি ও ধ্বংস সম্বন্ধে পূর্বেই সূরা নাজমের ৫৮ নম্বর আয়াতে সাবধানবাণীরূপে উচ্চারিত হয়েছিল।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اِقۡتَرَبَتِ السَّاعَۃُ وَانۡشَقَّ الۡقَمَرُ ﴿۲﴾
وَاِنۡ یَّرَوۡا اٰیَۃً یُّعۡرِضُوۡا وَیَقُوۡلُوۡا سِحۡرٌ مُّسۡتَمِرٌّ ﴿۳﴾
وَکَذَّبُوۡا وَاتَّبَعُوۡۤا اَہۡوَآءَہُمۡ وَکُلُّ اَمۡرٍ مُّسۡتَقِرٌّ ﴿۴﴾
وَلَقَدۡ جَآءَہُمۡ مِّنَ الۡاَنۡۢبَآءِ مَا فِیۡہِ مُزۡدَجَرٌ ۙ﴿۵﴾
حِکۡمَۃٌۢ بَالِغَۃٌ فَمَا تُغۡنِ النُّذُرُ ۙ﴿۶﴾
فَتَوَلَّ عَنۡہُمۡ ۘ یَوۡمَ یَدۡعُ الدَّاعِ اِلٰی شَیۡءٍ نُّکُرٍ ۙ﴿۷﴾
خُشَّعًا اَبۡصَارُہُمۡ یَخۡرُجُوۡنَ مِنَ الۡاَجۡدَاثِ کَاَنَّہُمۡ جَرَادٌ مُّنۡتَشِرٌ ۙ﴿۸﴾
مُّہۡطِعِیۡنَ اِلَی الدَّاعِ ؕ یَقُوۡلُ الۡکٰفِرُوۡنَ ہٰذَا یَوۡمٌ عَسِرٌ ﴿۹﴾
کَذَّبَتۡ قَبۡلَہُمۡ قَوۡمُ نُوۡحٍ فَکَذَّبُوۡا عَبۡدَنَا وَقَالُوۡا مَجۡنُوۡنٌ وَّازۡدُجِرَ ﴿۱۰﴾