৫৪

القمر

সূরা আল্ কামার

Al-Qamar

মক্কী ৫৬ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৬ আয়াত এবং ৩ রুকু আছে।

فَدَعَا رَبَّہٗۤ اَنِّیۡ مَغۡلُوۡبٌ فَانۡتَصِرۡ ﴿۱۱﴾

১১
তখন সে তাহার প্রতিপালকের নিকট প্রার্থনা করিয়াছিল, ‘নিশ্চয় আমি পরাভূত, সুতরাং তুমি আমাকে সাহায্য কর।’

فَفَتَحۡنَاۤ اَبۡوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنۡہَمِرٍ ﴿۫ۖ۱۲﴾

১২
তখন আমরা মুষলধারে বারি বর্ষণে আকাশের দ্বারসমূহ উম্মুক্ত করিয়া দিলাম;

وَّفَجَّرۡنَا الۡاَرۡضَ عُیُوۡنًا فَالۡتَقَی الۡمَآءُ عَلٰۤی اَمۡرٍ قَدۡ قُدِرَ ﴿ۚ۱۳﴾

১৩
এবং ভূমিতেও আমরা ঝরণাসূমহ প্রবাহিত করিলাম, সুতরাং (দুই দিকের) পানি২৯০২ সম্মিলিত হইয়া গেল এমন এক বিষয়ের জন্য যাহার সিদ্ধান্ত পূর্ব হইতে করা হইয়াছিল।
২৯০২। আকাশ হইতে মূষলধারে ক্রমাগত বৃষ্টিপাত হইতে লাগিল এবং ভূগর্ভ হইতেও স্রোতের মত পানি উঠিতে লাগিল। উভয় পানি মহাপ্লাবনের সৃষ্টি করিল এবং দেখিতে দেখিতে সমস্ত দেশ ডুবিয়া সমুদ্রের রূপ ধারণ করিল। আর এইভাবেই নূহ (আঃ)-এর অত্যাচারী-অবিশ্বাসী জাতি ডুবিয়া মরিল।

وَحَمَلۡنٰہُ عَلٰی ذَاتِ اَلۡوَاحٍ وَّدُسُرٍ ﴿ۙ۱۴﴾

১৪
এবং আমরা তাহাকে তক্তা ও পেরেক দ্বারা নির্মিত যানের উপর আরোহণ করাইয়াছিলাম।

تَجۡرِیۡ بِاَعۡیُنِنَا ۚ جَزَآءً لِّمَنۡ کَانَ کُفِرَ ﴿۱۵﴾

১৫
উহা আমাদের দৃষ্টির সম্মুখে চলিতেছিল, ইহা সেই ব্যক্তির জন্য প্রতিদান স্বরূপ ছিল যাহাকে অস্বীকার করা হইয়াছিল।

وَلَقَدۡ تَّرَکۡنٰہَاۤ اٰیَۃً فَہَلۡ مِنۡ مُّدَّکِرٍ ﴿۱۶﴾

১৬
এবং আমরা উহাকে (পরবর্তীদের জন্য) এক নিদর্শন স্বরূপ রাখিয়াছিলাম। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

فَکَیۡفَ کَانَ عَذَابِیۡ وَنُذُرِ ﴿۱۷﴾

১৭
অতএব (দেখ,) কেমন (কঠোর) ছিল আমার আযাব ও সতর্কবাণী!

وَلَقَدۡ یَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّکۡرِ فَہَلۡ مِنۡ مُّدَّکِرٍ ﴿۱۸﴾

১৮
এবং নিশ্চয় আমরা কুরআনকে স্মরণ রাখার২৯০৩ জন্য সহজ করিয়া দিয়াছি। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?
২৯০৩। কুরআন অন্য অর্থেও সহজ করা হইয়াছে, এইভাবে যে, পূর্ববর্তী ধর্ম-গ্রন্থাবলীর শাশ্বত ও চিরস্থায়ী শিক্ষামালা ইহাতে স্থান লাভ করিয়াছে। অবশ্য এই কথাও সত্য যে, অনেক নূতন যুগোপযোগী শিক্ষা যাহা সমসাময়িক ও ভবিষ্যৎ-মানবের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যাবশ্যকীয় ছিল অথচ পুরানো গ্রন্থাবলীতে ছিল না, সেগুলিও ইহাতে সংযোজিত হইয়াছে (৯৮ঃ ৪)। আল্লাহ্‌তা’লার সঠিক পরিচিতির মহামূল্য সম্পদ এবং সেই অজানার অন্তহীন নিগুঢ় রহস্যাবলী যাহা কুরআন করীমে লুক্কায়িত রহিয়াছে, সেইগুলির ভাণ্ডার ঐ সকল অল্প সংখ্যক সৌভাগ্যশীল ধার্মিক লোকদের অদৃষ্টেই জোটে, যাহারা নিজেদের বিশেষ অন্তদৃষ্টিকে সর্বক্ষণ অনন্তের সন্ধানে নিয়োজিত রাখেন এবং জটিল ঘূর্ণায়মান পথে স্বীয় যাত্রাকে অবিশ্রান্ত রাখিয়া,পর্বত-প্রমাণ উচ্চতায় ঐশী সান্নিধ্যে উপনীত হন ও আল্লাহ্‌তা’লা কর্তৃক পরিশুদ্ধ হন (৫৬৪৮o)।

کَذَّبَتۡ عَادٌ فَکَیۡفَ کَانَ عَذَابِیۡ وَنُذُرِ ﴿۱۹﴾

১৯
‘আদ’ জাতিও (সত্যকে) মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল। সুতরাং (দেখ) কেমন (কঠোর) ছিল আমার আযাব ও সতর্কবাণী!

اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ رِیۡحًا صَرۡصَرًا فِیۡ یَوۡمِ نَحۡسٍ مُّسۡتَمِرٍّ ﴿ۙ۲۰﴾

২০
এবং আমরা তাহাদের উপর এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু পাঠাইয়াছিলাম এক দীর্ঘস্থায়ী অশুভ দিনে,২৯০৪
২৯০৪। এই আয়াতের অর্থ ইহা নয় যে, কোন একটি বিশিষ্ট সময় শুভ বা অশুভ, ভাগ্যসূচক বা দুর্ভাগ্যসূচক। অর্থ অতটুকুই যে, ঐ (শাস্তির) দিনটা ‘আদ’ জাতির জন্য বড়ই দুর্ভাগ্যজনক ছিল।