৫৪

القمر

সূরা আল্ কামার

Al-Qamar

মক্কী ৫৬ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৬ আয়াত এবং ৩ রুকু আছে।

فَکَیۡفَ کَانَ عَذَابِیۡ وَنُذُرِ ﴿۳۱﴾

৩১
অতএব (দেখ) কেমন (কঠোর) ছিল আমার আযাব এবং সতর্কবাণী!

اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ صَیۡحَۃً وَّاحِدَۃً فَکَانُوۡا کَہَشِیۡمِ الۡمُحۡتَظِرِ ﴿۳۲﴾

৩২
নিশ্চয় আমরা তাহাদের উপর একটি বিকট শব্দকারী আযাব পাঠাইলাম, ফলে তাহারা খোঁয়াড় নির্মাণকারীর (ছুরি দিয়া চাঁছা) শুকনা কাষ্ঠ-টুকরার ন্যায় হইয়া গেল।২৯০৮
২৯০৮। অবিশ্বাসীদেরকে একেবারে ধ্বংস করা হইল৷ অথবা আল্লাহ্‌র কাছে তাহাদের অবস্থা এতই তুচ্ছ হইয়া পড়িল, যেমন বেড়া বা খোঁয়াড় তৈরীকারী তৃণ-গুল্মকে কর্তিত অবস্থায় একত্রে বাঁধে, কর্তন করিয়া বা চিরিয়া চূর্ণ-বিচূর্ণ করে।

وَلَقَدۡ یَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّکۡرِ فَہَلۡ مِنۡ مُّدَّکِرٍ ﴿۳۳﴾

৩৩
এবং নিশ্চয় আমরা কুরআনকে স্মরণ রাখার জন্য সহজ করিয়া দিয়াছি। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

کَذَّبَتۡ قَوۡمُ لُوۡطٍۭ بِالنُّذُرِ ﴿۳۴﴾

৩৪
লূতের জাতিও সতর্ককারীদিগকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল।

اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوۡطٍ ؕ نَجَّیۡنٰہُمۡ بِسَحَرٍ ﴿ۙ۳۵﴾

৩৫
নিশ্চয় আমরা তাহাদের উপর শিলা-বৃষ্টি প্রেরণ করিয়াছিলাম লূতের পরিবার ছাড়া, যাহাদিগকে আমরা প্রভাতে রক্ষা করিয়াছিলাম—

نِّعۡمَۃً مِّنۡ عِنۡدِنَا ؕ کَذٰلِکَ نَجۡزِیۡ مَنۡ شَکَرَ ﴿۳۶﴾

৩৬
আমাদের পক্ষ হইতে নেয়ামতস্বরূপ। এইভাবেই আমরা পুরস্কার দিয়া থাকি যাহারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

وَلَقَدۡ اَنۡذَرَہُمۡ بَطۡشَتَنَا فَتَمَارَوۡا بِالنُّذُرِ ﴿۳۷﴾

৩৭
এবং সে তাহাদিগকে আমাদের গুরুতর ধৃতকরণ সম্বন্ধে সতর্ক করিয়াছিল, কিন্তু তাহারা সতর্কবাণী সম্বন্ধে তর্ক-বিতর্ক করিয়াছিল।

وَلَقَدۡ رَاوَدُوۡہُ عَنۡ ضَیۡفِہٖ فَطَمَسۡنَاۤ اَعۡیُنَہُمۡ فَذُوۡقُوۡا عَذَابِیۡ وَنُذُرِ ﴿۳۸﴾

৩৮
এবং তাহারা তাহাকে তাহার মেহমানের বিরুদ্ধে প্ররোচিত করিতে চাহিয়াছিল; ফলে আমরা তাহাদের চক্ষুসমূহকে অন্ধ করিয়া দিয়াছিলাম২৯০৯ এবং (বলিয়াছিলাম) ‘আমার আযাব এবং সতর্কবাণীর স্বাদ গ্রহণ কর।’
২৯০৯। লুতের জাতি তাঁহার অতিথিগণকে ধরিয়া নিতে চাহিয়াছিল, কিন্ত তাহারা লুকাইয়া রহিয়াছিল বলিয়া মনে হয়। তাই তাহারা অতিথিদিগকে দেখিতে পাইল না। এইরূপ অর্থও হইতে পারে যে, আল্লাহ্‌তা’লা এমন ব্যবস্থাই করিলেন যে, নূতের জাতির মনোযোগ অন্যদিকে ফিরিয়া গেল।

وَلَقَدۡ صَبَّحَہُمۡ بُکۡرَۃً عَذَابٌ مُّسۡتَقِرٌّ ﴿ۚ۳۹﴾

৩৯
এবং প্রাতঃকালেই এক বিরামহীন আযাব তাহাদের উপর আসিয়া পড়িল।

فَذُوۡقُوۡا عَذَابِیۡ وَنُذُرِ ﴿۴۰﴾

৪০
‘অতএব তোমরা এখন আমার আযাব ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ কর।’