الطور
At-Tur
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৫০ আয়াত এবং ২ রুকু আছে।
নাযেল হওয়ার সময় ও প্রসঙ্গ
নবুওয়াতের প্রথম দিকেই মক্কাতে এই সূরাটি নাযিল হইয়াছিল। নলডিকি এই সূরাকে সূরা যারীয়াতের পরে পরেই অবতীর্ণ বলিয়া মনে করেন। কিন্তু মূহর ইহার অবতরণকে আরো কিছু পরে বলিয়া সাব্যস্ত করেন। পূর্ববর্তী সূরাতে কুরআনের দ্বারা সৃষ্ট আধ্যাত্মিক মহাজাগরণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হইয়াছিল। সূরাটিতে বলা হইয়াছিল, যেহেতু মানুষ একেবারে কলুষিত হইয়া সৃষ্টিকর্তা প্রভুকে জীবন হইতে সম্পূর্ণরূপে মুছিয়া ফেলিয়াছিল, সেই কারণেই প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী এবং অনিবার্য প্রয়োজনের তাগিদে, নূতনভাবে আল্লাহ্র বাণী আসা অপরিহার্য হইয়া উঠিয়াছিল। সূরাটির শেষদিকে এই কথাও উচ্চারিত হইয়াছিল যে, পূর্ববর্তী সকল নবীদের মত, হযরত নবী করীম (সাঃ) ও প্রবল বিরোধিতার সম্মুখীন হইবেন। কিন্তু শেষ পর্যন্ত মহানবী (সাঃ)-এর আনীত সত্যই বিজয়ী হইবে এবং অবিশ্বাসীরা শাস্তিতে নিপতিত হইবে। এখন এই সূরাতে মহানবী (সাঃ)-এর সম্পর্কে বাইবেলে যে ভবিষ্যদ্বাণী রহিয়াছে উহার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া অবিশ্বাসীগণকে সাবধান করা হইতেছে যে, তাহারা যদি বিরোধিতা ও অত্যাচার করা হইতে ক্ষান্ত না হয়, তাহা হইলে ঐশী শাস্তি আসিয়া তাহাদিগকে ধ্বংস করিয়া দিবে।
বিষয়-বস্তু
সূরাটির প্রারম্ভেই বাইবেলে কুরআন ও নবী করীম (সাঃ) সম্বন্ধে যে সব ভবিষ্যদ্বাণী রহিয়াছে, উহার প্রতি সরাসরি আলোকপাত করিয়া বলা হইতেছে যে, বাইবেল, কুরআন এবং কা’বা, সবই ইসলাম ও মহানবী (সাঃ)-এর সত্যতার সাক্ষ্য বহন করে। অতএব, অবিশ্বাসীগণকে সাবধান করিয়া দেওয়া হইতেছে যে, সত্যের শত্রুতা করিয়া তাহারা কখনও সুফল লাভ করিতে পারিবে না। কিন্তু আল্লাহ্র ঐ সব ধার্মিক বান্দাগণ, যাহারা ঐশী শিক্ষামালাকে মনে-প্রাণে গ্রহণ পূর্বক তাহাদের জীবনকে সেই ছাঁচে ঢালিয়া সাজান, তাহারা নিশ্চয় আল্লাহ্-প্রদত্ত অনুগ্রহরাজির অধিকারী হইয়া থাকেন। অতঃপর, সূরাটি ঘোষণা করিতেছে যে, মহানবী (সাঃ) কোন ভবিষ্যদ্বক্তা, পাগল বা কবি নহেন। তাহার উপর নাযেলকৃত ঐশী কিতাব কুরআনও কোন মিথ্যা জালকারীর রচনা নহে। ইহা পৃথিবী ও আকাশমালা সৃষ্টিকারীর পবিত্র কালাম। মহানবী (সাঃ) কোন পুরস্কার-প্রার্থী নহেন। তিনি আল্লাহ্র দেওয়া কর্তব্য পালনে ব্রত আছেন। অতএব তাঁহার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই কার্যকরী হইবে না। কেননা, তিনি আল্লাহ্তা’লার রক্ষণাবেক্ষণের মধ্যে সর্বদা বিচরণ করেন। বরং অবিশ্বাসীরা অতি শীঘ্রই ঐশী শাস্তির মধ্যে নিপতিত হইবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
وَالطُّوۡرِ ۙ﴿۲﴾
وَکِتٰبٍ مَّسۡطُوۡرٍ ۙ﴿۳﴾
وَّالۡبَیۡتِ الۡمَعۡمُوۡرِ ۙ﴿۵﴾
وَالسَّقۡفِ الۡمَرۡفُوۡعِ ۙ﴿۶﴾
وَالۡبَحۡرِ الۡمَسۡجُوۡرِ ۙ﴿۷﴾
یَّوۡمَ تَمُوۡرُ السَّمَآءُ مَوۡرًا ۙ﴿۱۰﴾