৫১

الذاريات

সূরা আয্‌ যারীয়াত

Adh-Dhariyat

মক্কী ৬১ আয়াত ৩ রুকু পারা ২৬–২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬১ আয়াত এবং ৩ রুকু আছে।

فَفِرُّوۡۤا اِلَی اللّٰہِ ؕ اِنِّیۡ لَکُمۡ مِّنۡہُ نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿ۚ۵۱﴾

৫১
অতএব তোমরা আল্লাহ্‌র দিকে ধাবিত হও, নিশ্চয় আমি তাঁহার নিকট হইতে তোমাদের জন্য এক প্রকাশ্য সতর্ককারী।

وَلَا تَجۡعَلُوۡا مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ ؕ اِنِّیۡ لَکُمۡ مِّنۡہُ نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿ۚ۵۲﴾

৫২
এবং তোমরা আল্লাহ্‌র সহিত অন্য কোন মা’বূদ স্থির করিও না, নিশ্চয় আমি তাঁহার নিকট হইতে তোমাদের জন্য একজন প্রকাশ্য সতর্ককারী।

کَذٰلِکَ مَاۤ اَتَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ مِّنۡ رَّسُوۡلٍ اِلَّا قَالُوۡا سَاحِرٌ اَوۡ مَجۡنُوۡنٌ ﴿ۚ۵۳﴾

৫৩
এইভাবে তাহাদের পূর্ববর্তীদের নিকট এমন কোন রসূল আগমন করে নাই যাহাকে তাহারা একজন যাদুকর অথবা একজন উন্মাদ বলিয়া আখ্যায়িত করে নাই।

اَتَوَاصَوۡا بِہٖ ۚ بَلۡ ہُمۡ قَوۡمٌ طَاغُوۡنَ ﴿ۚ۵۴﴾

৫৪
তাহারা কি একে অপরকে (এই আচরণের) ওসীয়্যত২৮৩৯ করিয়া গিয়াছিল? না, বরং তাহারা সকলে বিদ্রোহপরায়ণ জাতি।
২৮৩৯। প্রত্যেক যুগের সংস্কারকগণের প্রতি বিরুদ্ধাচরণকারীরা এমন একই ধরণের অভিযোগ ও আপত্তি উত্থাপন করিয়াছে যে, আপত্তিগুলির অভিন্ন রূপ দেখিয়া মনে হয়, পূর্বের যুগের বিরুদ্ধাচারীরা যেন এইগুলি পরবর্তীযুগের বিরুদ্ধাচারীদের জন্য উত্তরাধিকার স্বরূপ রাখিয়া গিয়াছিল যাহাতে বার বার একই ধরণের আপত্তি ও অভিযোগ উত্থাপিত হইতে থাকে।

فَتَوَلَّ عَنۡہُمۡ فَمَاۤ اَنۡتَ بِمَلُوۡمٍ ﴿٭۫۵۵﴾

৫৫
সুতরাং তুমি তাহাদের নিকট হইতে মুখ ফিরাইয়া লও; এবং তুমি (তাহাদের কার্যকলাপের জন্য) তিরস্কৃত হইবে না।

وَّذَکِّرۡ فَاِنَّ الذِّکۡرٰی تَنۡفَعُ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۵۶﴾

৫৬
এবং তুমি বারংবার উপদেশ দিতে থাক; কেননা নিশ্চয় উপদেশ মো’মেনদের উপকার সাধন করে।

وَمَا خَلَقۡتُ الۡجِنَّ وَالۡاِنۡسَ اِلَّا لِیَعۡبُدُوۡنِ ﴿۵۷﴾

৫৭
এবং আমি জিন্ন্‌ ও ইনসানকে শুধু এই জন্য সৃষ্টি করিয়াছি যেন তাহারা কেবল মাত্র আমারই ইবাদত২৮৪০ করে।
২৮৪০। ‘ইবাদত’ শব্দটি ব্যাপক অর্থ প্রকাশ করে। ইহার অর্থঃ আল্লাহ্‌তা’লার নির্দেশিত পথের পূর্ণ অনুসরণে বান্দার নিজের অন্তর্নিহিত শক্তি-সামর্থ্যকে পরিপূর্ণভাবে কাজে লাগাইয়া আধ্যাত্মিক নিয়ম-শৃঙ্খলার নিগড়ে নিজেকে এমনিভাবে আষ্টে-পৃষ্ঠে বাঁধিয়া রাখা যাহাতে আল্লাহ্‌তা’লার গুণাবলীর ছবি নিজের ভিতর মোহরাঙ্কিত হইয়া নিজের মাধ্যমে প্রকাশিত হয়। মানুষের জীবনের আসল ব্রত ও উদ্দেশ্য ইহাই এবং আল্লাহ্‌র ইবাদত বলিতেও সত্যিকার অর্থে ইহাই বুঝায়। মানব-প্রকৃতির মধ্যে বাহ্যিক বা অভ্যন্তরীণ যত গুণাবলী আমরা দেখিতে পাই, উহার মধ্যে সর্বাপেক্ষা উচ্চতম হইল ঐ গুণ যাহা আমাদিগকে আল্লাহ্‌তা’লার দিকে প্রধাবিত করে এবং তাঁহার ইচ্ছার প্রতি আমাদিগকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণের প্রেরণা যোগায়।

مَاۤ اُرِیۡدُ مِنۡہُمۡ مِّنۡ رِّزۡقٍ وَّمَاۤ اُرِیۡدُ اَنۡ یُّطۡعِمُوۡنِ ﴿۵۸﴾

৫৮
এবং আমি তাহাদের নিকট কোন রিয্‌ক চাহি না এবং ইহাও চাহি না যে তাহারা আমাকে খাদ্য দান করুক।২৮৪১
২৮৪১। আধ্যাত্মিক পথের যাত্রী অতিশয় ধৈর্য সহকারে নিজের মহৎ উদ্দেশ্য সাধনের দিকে একাগ্রচিত্তে অগ্রসর হইতে থাকে। ইহা দ্বারা আল্লাহ্‌তা’লার কোন উপকার হয় না, এমনকি অন্য কাহারও উপকার হয় না। পরন্তু তাহার নিজেরই ইহাতে লাভ হয়, কেননা এই পথেই তাহার জীবনের অভিষ্ট সিদ্ধ হইয়া থাকে।

اِنَّ اللّٰہَ ہُوَ الرَّزَّاقُ ذُو الۡقُوَّۃِ الۡمَتِیۡنُ ﴿۵۹﴾

৫৯
নিশ্চয় আল্লাহ্ তিনি, যিনি পরম রিয্‌কদাতা, শক্তির অধিকারী, সুদৃঢ়।

فَاِنَّ لِلَّذِیۡنَ ظَلَمُوۡا ذَنُوۡبًا مِّثۡلَ ذَنُوۡبِ اَصۡحٰبِہِمۡ فَلَا یَسۡتَعۡجِلُوۡنِ ﴿۶۰﴾

৬০
অতএব যাহারা যুলুম করিয়াছে নিশ্চয় তাহাদের জন্য সেইরূপ ভাগ্য২৮৪২ নির্ধারিত আছে যেইরূপ তাহাদের (সমমতাবলম্বী) সঙ্গীদের ভাগ্য নির্ধারিত ছিল; সুতরাং তাহারা যেন আমার নিকট (শাস্তি চাহিতে) ব্যস্ততা না দেখায়।
২৮৪২। ‘যানুব’ অর্থঃ- ভাগ্য, অদৃষ্ট, অংশ, প্রতিফল, দীর্ঘ দুর্দিন (লেইন)।