محمد
Muhammad
ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৩৯ আয়াত এবং ৪ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার সময় ও প্রসঙ্গ
এই সূরাটি ‘কিতাল’ (যুদ্ধ) নামেও পরিচিত। কারণ, এই সূরার একটি বড় অংশ যুদ্ধ সম্বন্ধে নিবেদিত হইয়াছে এবং যুদ্ধের কারণ, যুদ্ধে অবশ্য পালনীয় নিয়ম-নীতি এবং যুদ্ধের পরিণতি ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হইয়াছে। বায়্যাভী, যামাখ্শরী, সায়ূতী এবং অন্যান্যরা ব্যক্ত করিয়াছেন যে, এই সূরা হিজরতের পরে নাযেল হইয়াছে। এর অধিকাংশই হযরত নবী করীম (সাঃ)-এর মদীনা-জীবনের প্রারম্ভকালে সম্ভবতঃ বদর যুদ্ধের পূর্বে অবতীর্ণ হইয়াছিল। পূর্ববতী সূরার শেষাংশে অত্যন্ত দ্বিধাহীনভাবে ও জলদগম্ভীর ভাষায় বলা হইয়াছে যে, ঐশী-বাণীর বিরোধিতা যত শক্তিশালী, সুসংগঠিত ও অবিশ্রান্তই হউক না কেন, কখনও সফল হইবে না। সত্যই পরিণামে বিজয়ী হইবে। এই সূরা এই কথাটা আরো স্পষ্টাকারে সুনির্দিষ্টভাবে বলিতেছে যে, শত বাধা-বিঘ্ন ও প্রতিকূল অবস্থাকে ডিঙ্গাইয়া ইসলাম বিজয়ী হইবেই।
বিষয় বস্তু
সূরার প্রারম্ভেই চ্যালেঞ্জের সুরে বলা হইয়াছে যে, ইসলামের উন্নতিকে ঠেকাইবার জন্য যত রকমের চেষ্টাই অবিশ্বাসীগণ করুক না কেন, তাহারা নিশ্চয়ই ব্যর্থ হইবে। অপরদিকে, মহানবী (সাঃ)-এর অনুসারীদের অবস্থা দিন দিন উন্নত হইতে থাকিবে। এর পর বলা হইয়াছে যে, অবিশ্বাসীরা যখন মহানবী (সাঃ)-এর বিরুদ্ধে তরবারী ধারণ করিয়াছে, অতএব তাহারা তরবারী দ্বারাই ধ্বংসপ্রাপ্ত হইবে। মুসলমানদিগকে প্রতিশ্রুতি দেওয়া হইতেছে যে, তাহারা শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হইবেই, তবে যুদ্ধের প্রয়োজনীয় কতকগুলি নিয়ম-কানুন তাহাদিগকে অবশ্যই পালন করিতে হইবে। যেমন, নিয়মিত ও ঘোষিত যুদ্ধের বেলায়ই কেবল যুদ্ধ-বন্দী লওয়া যাইতে পারে, তাহাও শক্র সম্পূর্ণভাবে পরাজিত হইবার পরে (৫ আয়াত)। অতঃপর যুদ্ধ শেষ হইয়া গেলে, যুদ্ধ-বন্দীকে দয়া প্রদর্শন পূর্বক মুক্ত করিয়া দিতে হইবে নতুবা মুক্তি-পণ আদায় করিয়া বন্দীকে ছাড়িয়া দিতে হইবে। এইভাবে , এই সূরার একটি সংক্ষিপ্ত আয়াত অত্যন্ত কার্যকরভাবে কৃতদাস প্রথার মূলে কুঠারাঘাত করিল। অতঃপর বলা হইল, শক্রদের ভ্রান্ত-বিশ্বাস শেষ পর্যন্ত অপসৃত হইবেই। ইতিহাসের পাতায় এই সত্যই বড়-অক্ষরে লিখিত পাওয়া যায়। আদ, সামূদ, মিদিয়ান ও নৃতের জাতিগণের শোচনীয় ধ্বংসতো মক্কাবাসীর অজানা থাকার কথা নয়। কেননা, এই সব প্রসিদ্ধ জাতি উচ্চাঙ্গের কৃষ্টি, সভ্যতা ও সম্পদের অধিকারী ছিল এবং মক্কার অদূরবর্তী অঞ্চলগুলিতেই বসবাস করিত। ইহাদের বিলুপ্তির ইতিহাস ও দৃষ্টান্ত হইতে মক্কাবাসীদের শিক্ষা গ্রহণ করা উচিত। প্রসঙ্গতঃ মহানবী (সাঃ)-কে সান্তনা ও সুসংবাদ দেওয়া হইতেছে যে, যদিও তিনি সহায়-সম্বলহীন ও বন্ধু-বান্ধব-শূন্য অবস্থায় মাতৃভূমি ত্যাগ করিয়া ভিন্ন স্থানের অপরিচিত লোকদের মধ্যে অসহায়ের মত আশ্রয় নিতেছেন, তথাপি তিনি ও তাঁহার ধর্মই প্রাবল্য লাভ করিবে। অতঃপর ইসলামের আলোকে যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্যাবলী বিশ্লেষণ করার পর, মুসলমানদের প্রতি জীবন; ধন-দৌলত ইত্যাদি সর্বস্বই ধর্মের নামে ব্যয় করিতে উপদেশ দেওয়া হইয়াছে এবং সর্বশেষে বলা হইয়াছে যে, সত্য ও সঠিক উদ্দেশ্যের প্রয়োজনে যখন সবকিছুই দুই হাতে ব্যয় করা দরকার,তখন তাহা না করাটাই হইবে সাধারণ লক্ষ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর,আর ব্যক্তির জন্য আত্ম-হননের শামিল।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اَلَّذِیۡنَ کَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ اَضَلَّ اَعۡمَالَہُمۡ ﴿۲﴾
وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوۡا بِمَا نُزِّلَ عَلٰی مُحَمَّدٍ وَّہُوَ الۡحَقُّ مِنۡ رَّبِّہِمۡ ۙ کَفَّرَ عَنۡہُمۡ سَیِّاٰتِہِمۡ وَاَصۡلَحَ بَالَہُمۡ ﴿۳﴾
ذٰلِکَ بِاَنَّ الَّذِیۡنَ کَفَرُوا اتَّبَعُوا الۡبَاطِلَ وَاَنَّ الَّذِیۡنَ اٰمَنُوا اتَّبَعُوا الۡحَقَّ مِنۡ رَّبِّہِمۡ ؕ کَذٰلِکَ یَضۡرِبُ اللّٰہُ لِلنَّاسِ اَمۡثَالَہُمۡ ﴿۴﴾
فَاِذَا لَقِیۡتُمُ الَّذِیۡنَ کَفَرُوۡا فَضَرۡبَ الرِّقَابِ ؕ حَتّٰۤی اِذَاۤ اَثۡخَنۡتُمُوۡہُمۡ فَشُدُّوا الۡوَثَاقَ ٭ۙ فَاِمَّا مَنًّۢا بَعۡدُ وَاِمَّا فِدَآءً حَتّٰی تَضَعَ الۡحَرۡبُ اَوۡزَارَہَا ۬ۚ۟ۛ ذٰلِکَ ؕۛ وَلَوۡ یَشَآءُ اللّٰہُ لَانۡتَصَرَ مِنۡہُمۡ وَلٰکِنۡ لِّیَبۡلُوَا۠ بَعۡضَکُمۡ بِبَعۡضٍ ؕ وَالَّذِیۡنَ قُتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ فَلَنۡ یُّضِلَّ اَعۡمَالَہُمۡ ﴿۵﴾
سَیَہۡدِیۡہِمۡ وَیُصۡلِحُ بَالَہُمۡ ۚ﴿۶﴾
وَیُدۡخِلُہُمُ الۡجَنَّۃَ عَرَّفَہَا لَہُمۡ ﴿۷﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تَنۡصُرُوا اللّٰہَ یَنۡصُرۡکُمۡ وَیُثَبِّتۡ اَقۡدَامَکُمۡ ﴿۸﴾
وَالَّذِیۡنَ کَفَرُوۡا فَتَعۡسًا لَّہُمۡ وَاَضَلَّ اَعۡمَالَہُمۡ ﴿۹﴾
ذٰلِکَ بِاَنَّہُمۡ کَرِہُوۡا مَاۤ اَنۡزَلَ اللّٰہُ فَاَحۡبَطَ اَعۡمَالَہُمۡ ﴿۱۰﴾