৪৫

الجاثية

সূরা আল্‌ জাসিয়া

Al-Jathiyah

মক্কী ৩৮ আয়াত ৪ রুকু পারা ২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩৮ আয়াত এবং ৪ রুকু আছে।

مِنۡ وَّرَآئِہِمۡ جَہَنَّمُ ۚ وَلَا یُغۡنِیۡ عَنۡہُمۡ مَّا کَسَبُوۡا شَیۡئًا وَّلَا مَا اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ اَوۡلِیَآءَ ۚ وَلَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿ؕ۱۱﴾

১১
তাহাদের সম্মুখে রহিয়াছে জাহান্নাম; এবং তাহারা যাহা কিছু অর্জন করিয়াছে উহা তাহাদের কোন উপকারে আসিবে না, এবং আল্লাহ্‌ ব্যতিরেকে যাহাদিগকে তাহারা বন্ধুরূপে গ্রহণ করিয়াছে তাহারাও (কোন উপকারে আসিবে না)। এবং তাহাদের জন্য মহা আযাব (নির্ধারিত) আছে।

ہٰذَا ہُدًی ۚ وَالَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِ رَبِّہِمۡ لَہُمۡ عَذَابٌ مِّنۡ رِّجۡزٍ اَلِیۡمٌ ﴿٪۱۲﴾

১২
ইহা হইতেছে (সত্যিকার) হেদায়াত। এবং যাহারা নিজেদের প্রতিপালকের নিদর্শনাবলীকে অস্বীকার করিয়াছে তাহাদের জন্য রহিয়াছে জঘন্যতম আযাবের যন্ত্রণাদায়ক শাস্তি।
সূরা আল্‌ জাসিয়া - রুকু ১

اَللّٰہُ الَّذِیۡ سَخَّرَ لَکُمُ الۡبَحۡرَ لِتَجۡرِیَ الۡفُلۡکُ فِیۡہِ بِاَمۡرِہٖ وَلِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِہٖ وَلَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿ۚ۱۳﴾

১৩
আল্লাহ্ তিনি, যিনি সমুদ্রকে তোমাদের সেবায় নিয়োজিত করিয়াছেন যেন তাহার আদেশে উহাতে নৌযানগুলি চলাচল করিতে পারে এবং যেন (উহার দ্বারা) তোমরা তাঁহার অনুগ্রহ অন্বেষণ করিতে পার এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পার।

وَسَخَّرَ لَکُمۡ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ جَمِیۡعًا مِّنۡہُ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّتَفَکَّرُوۡنَ ﴿۱۴﴾

১৪
এবং যাহা কিছু আকাশসমূহে আছে এবং যাহা কিছু পৃথিবীতে আছে সব কিছুই তিনি তাঁহার পক্ষ হইতে তোমাদের সেবায় নিয়োজিত করিয়াছেন। নিশ্চয়ই ইহাতে চিন্তাশীল লোকদের জন্য বহু নিদর্শন আছে।২৭০৮
২৭০৮। এই বিশ্ব-জগতের সব কিছুই সৃষ্টি করা হইয়াছে মানবের সেবার জন্য। ইহা হইতেই বুঝা যায় যে, কত বড় ও সুমহান উদ্দেশ্য পূরণের জন্য মানুষের সৃষ্টি হইয়াছে।

قُلۡ لِّلَّذِیۡنَ اٰمَنُوۡا یَغۡفِرُوۡا لِلَّذِیۡنَ لَا یَرۡجُوۡنَ اَیَّامَ اللّٰہِ لِیَجۡزِیَ قَوۡمًۢا بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿۱۵﴾

১৫
তুমি তাহাদিগকে বল, যাহারা ঈমান আনিয়াছে তাহারা যেন সেই সকল লোককে ক্ষমা করে যাহারা (তাহাদিগকে কষ্ট দেয় এবং) আল্লাহ্‌র দিনগুলির কোন তোয়াক্কা করে না২৭০৯ যেন তিনি এই জাতিকে উহার প্রতিফল দান করেন যাহা তাহারা অর্জন করিয়া আসিতেছে।
২৭০৯। দেখুন ১৪৫৪ টীকা।

مَنۡ عَمِلَ صَالِحًا فَلِنَفۡسِہٖ ۚ وَمَنۡ اَسَآءَ فَعَلَیۡہَا ۫ ثُمَّ اِلٰی رَبِّکُمۡ تُرۡجَعُوۡنَ ﴿۱۶﴾

১৬
যে ব্যক্তি সৎকর্ম করে, উহার কল্যাণ তাহারই নিজের জন্য হইবে এবং যে ব্যক্তি মন্দ কর্ম করে উহার ক্ষতি তাহারই নিজের উপর বর্তিবে। অতঃপর তোমাদিগকে তোমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তিত করা হইবে।

وَلَقَدۡ اٰتَیۡنَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ الۡکِتٰبَ وَالۡحُکۡمَ وَالنُّبُوَّۃَ وَرَزَقۡنٰہُمۡ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلۡنٰہُمۡ عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿ۚ۱۷﴾

১৭
এবং নিশ্চয় আমরা বনী ইসরাঈলকে কিতাব, কর্তৃত্ব এবং নবুওয়াত২৭১০ দান করিয়াছিলাম এবং তাহাদিগকে পবিত্র বস্তু হইতে উপজীবিকা দান করিয়াছিলাম এবং তাহাদিগকে (সমসাময়িক) বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলাম।
২৭১০। ‘নবুওয়াত’ ও ‘কিতাবকে’ পৃথক পৃথক ভাবে উল্লেখ করার মাঝে এই সত্যটি নিহিত আছে যে, মূসা (আঃ)-এর নবুওয়াতের সহচররূপে শরীয়াতওয়ালা কিতাব রহিয়াছে। এই শরীয়াতবাহী কিতাব সম্মানজনকভাবে উল্লেখযোগ্য। কেননা মূসা (আঃ)-এর পরে যাহারা ইসরাঈল জাতির নবী হইয়া আসিয়াছিলেন, তাহারা কেহই নূতন কোন শরীয়াত নিয়া আসেন নাই,বরং ধর্মীয় বিধি-বিধান ও আইন-কানুন বলিতে তাহারা তওরাতকেই অনুসরণ করিতেন, যাহা মূসা (আঃ)-এর কিতাব ছিল (৫ঃ৪৫)।

وَاٰتَیۡنٰہُمۡ بَیِّنٰتٍ مِّنَ الۡاَمۡرِ ۚ فَمَا اخۡتَلَفُوۡۤا اِلَّا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَہُمُ الۡعِلۡمُ ۙ بَغۡیًۢا بَیۡنَہُمۡ ؕ اِنَّ رَبَّکَ یَقۡضِیۡ بَیۡنَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ فِیۡمَا کَانُوۡا فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ ﴿۱۸﴾

১৮
এবং আমরা তাহাদিগকে উক্ত বিষয় সম্বন্ধে সুস্পষ্ট নিদর্শনাবলী দান করিয়াছিলাম,২৭১১ কিন্তু তাহাদের নিকট (প্রকৃত) জ্ঞান (কুরআন) আসিবার পরই তাহারা পরস্পরের মধ্যে বিদ্রোহবশতঃ মতভেদ করিল। তাহারা যে বিষয়ে মতভেদ করিয়া আসিতেছিল নিশ্চয় তোমার প্রতিপালক উহার সম্বন্ধে কিয়ামত দিবসে তাহাদের মধ্যে ফয়সালা করিবেন।
২৭১১। ‘বিষয়’ বলিতে ‘মহানবী (সাঃ)-এর আগমনের বিষয়’ বুঝাইতেছে। এই আয়াতে এই কথাই বলা হইতেছে যে, তাঁহার (সাঃ) আগমনী বার্তার বহু পরিষ্কার ভবিষ্যদ্বাণী মূসা (আঃ)-এর কিতাবে রহিয়াছে। যুক্তি, ঐশী চিহ্নাবলী ও কিতাবের ভবিষ্যদ্বাণীসমূহ নবী করীম (সাঃ)-এর সত্যতাকে সুস্পষ্ট করিয়া দেওয়া সত্বেও ইসরাঈল জাতি তাঁহাকে (সাঃ) প্রত্যাখ্যান করিল। ইহার মূল কারণ হইল তাহাদের ঈর্ষা ও হিংসার মনোভাব। কেননা, ইসরাঈল জাতি ব্যতীত অন্য কোন জাতিতে নবীর আগমন হউক এরূপ কথা ভাবিতেও তাহাদের মনোবেদনা উপস্থিত হয়।

ثُمَّ جَعَلۡنٰکَ عَلٰی شَرِیۡعَۃٍ مِّنَ الۡاَمۡرِ فَاتَّبِعۡہَا وَلَا تَتَّبِعۡ اَہۡوَآءَ الَّذِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ ﴿۱۹﴾

১৯
অতঃপর আমরা তোমাকে উক্ত বিষয় সম্বন্ধে এক মহান শরীয়াতের (বিধানের) উপর অধিষ্ঠিত করিয়াছি; সুতরাং তুমি ইহার অনুসরণ কর এবং ঐ সকল লোকের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, যাহাদের কোন জ্ঞান নাই।২৭১২
২৭১২। এই আয়াতে স্পষ্ট বুঝা যাইতেছে যে, ‘বিষয়’ বলিতে মহানবী (সাঃ)-এর আগমন ও কুরআনের শরীয়ত-প্রতিষ্ঠার বিষয়ের কথাই পূর্বের আয়াতে বলা হইয়াছে।

اِنَّہُمۡ لَنۡ یُّغۡنُوۡا عَنۡکَ مِنَ اللّٰہِ شَیۡئًا ؕ وَاِنَّ الظّٰلِمِیۡنَ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ۚ وَاللّٰہُ وَلِیُّ الۡمُتَّقِیۡنَ ﴿۲۰﴾

২০
নিশ্চয় তাহারা আল্লাহ্‌র মোকাবেলায় তোমার কোন উপকারে আসিবে না। এবং নিশ্চয় যালেমগণ একে অপরের বন্ধু, কিন্তু আল্লাহ্ মুত্তাকীগণের বন্ধু।