৪৪

الدخان

সূরা আদ্‌ দুখান

Ad-Dukhan

মক্কী ৬০ আয়াত ৩ রুকু পারা ২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬০ আয়াত এবং ৩ রুকু আছে।

وَاِنِّیۡ عُذۡتُ بِرَبِّیۡ وَرَبِّکُمۡ اَنۡ تَرۡجُمُوۡنِ ﴿۫۲۱﴾

২১
এবং নিশ্চয় আমার ও তোমাদের প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করি যেন তোমরা আমাকে প্রস্তরাঘাতে নিহত না কর,

وَاِنۡ لَّمۡ تُؤۡمِنُوۡا لِیۡ فَاعۡتَزِلُوۡنِ ﴿۲۲﴾

২২
যদি তোমরা আমার উপর ঈমান না আন তাহা হইলে তোমরা আমাকে একাকী ছাড়িয়া দাও।’

فَدَعَا رَبَّہٗۤ اَنَّ ہٰۤؤُلَآءِ قَوۡمٌ مُّجۡرِمُوۡنَ ﴿ؓ۲۳﴾

২৩
অতঃপর সে তাহার প্রতিপালকের নিকট প্রার্থনা করিল (এবং বলিল) যে, ‘নিশ্চয় ইহারা এক অপরাধী জাতি।’

فَاَسۡرِ بِعِبَادِیۡ لَیۡلًا اِنَّکُمۡ مُّتَّبَعُوۡنَ ﴿ۙ۲۴﴾

২৪
অতএব (আল্লাহ্ বলিলেন) ‘তুমি আমার বান্দাগণকে লইয়া রাত্রিযোগে চলিয়া যাও, নিশ্চয় তোমরা পশ্চাদ্ধাবিত হইবে।

وَاتۡرُکِ الۡبَحۡرَ رَہۡوًا ؕ اِنَّہُمۡ جُنۡدٌ مُّغۡرَقُوۡنَ ﴿۲۵﴾

২৫
এবং তুমি (বালিয়াড়ির উপর দিয়া) সমুদ্রকে শান্ত২৬৯৭ অবস্থায় পিছনে ছাড়িয়া যাও। তাহারা এমন এক সৈন্যদল, যাহাদিগকে নিশ্চয় নিমজ্জিত করা হইবে।’
২৬৯৭। ‘রাহওয়ুন’ শব্দ রাহা হইতে উৎপন্ন। ‘রাহা বায়না রিজলাইহে’ অর্থ সে তাহার পদ-যুগল ফাঁক করিয়া, দুই পায়ের মধ্য দিয়া পথ করিয়া দিল। ‘রাহাল বাহরু’ অর্থ সমুদ্র শান্ত ও স্থির হইল। ‘রাহওয়’ অর্থ নীচু জায়গা যেখানে পানি জমে; উচ্চ সমভূমি; নিস্তদ্ধ, গতিহীন অবস্থা, (লেইন)। মূসা (আঃ) যখন বনী ইসরাইল জাতিকে সঙ্গে নিয়া লোহিত সাগরের উত্তর প্রান্তে পৌঁছিলেন, তখন সমুদ্রের ‘ভাটা’ আরম্ভ হইয়াছিল। ভাটার’ টানে পানি দ্রুত সরিতেছিল এবং বালুকা স্তুপের উপরিভাগ ভাসিয়া উঠিতে ছিল। ঠিক এইরূপ সময়ে বনী ইসরাঈল জাতি সমুদ্র পার হইয়া গেল। দেখুন ২০ঃ৭৮।

کَمۡ تَرَکُوۡا مِنۡ جَنّٰتٍ وَّعُیُوۡنٍ ﴿ۙ۲۶﴾

২৬
তাহারা কত বাগান ও ঝরণা ছাড়িয়া গেল,

وَّزُرُوۡعٍ وَّمَقَامٍ کَرِیۡمٍ ﴿ۙ۲۷﴾

২৭
এবং শস্যক্ষেত ও সুন্দর-মনোরম আবাসস্থল,

وَّنَعۡمَۃٍ کَانُوۡا فِیۡہَا فٰکِہِیۡنَ ﴿ۙ۲۸﴾

২৮
এবং নেয়ামত, যাহাতে তাহারা পরম সুখ ও আনন্দে ছিল!

کَذٰلِکَ ۟ وَاَوۡرَثۡنٰہَا قَوۡمًا اٰخَرِیۡنَ ﴿۲۹﴾

২৯
এইভাবেই (হইয়াছিল) এবং আমরা অন্য এক জাতিকে ঐ সকলের উত্তরাধিকারী করিয়া দিলাম।

فَمَا بَکَتۡ عَلَیۡہِمُ السَّمَآءُ وَالۡاَرۡضُ وَمَا کَانُوۡا مُنۡظَرِیۡنَ ﴿٪۳۰﴾

৩০
তখন তাহাদের জন্য আকাশ ও পৃথিবী ক্রন্দন করে নাই, এবং তাহাদিগকে কোন অবকাশও দেওয়া হয় নাই।২৬৯৮
সূরা আদ্‌ দুখান - রুকু ১
২৬৯৮। তাহারা (ফেরাউনের দল) কী ভয়ানক অপমান ও অসম্মানের বোঝা মাথায় নিয়া ধ্বংস প্রাপ্ত হইল! তাহাদের জন্য না কেহ কাঁদিল, না কেহ একটু সম্মান দেখাইল, না কেহ একটি শোক-গাঁথা গাহিল। হতভাগা বাদশাহ যে নিজেকে ঔদ্ধত্ত ও দম্ভভরে ও সগর্বে খোদা বলিয়া অভিহিত করিত, সে সমুদ্রের গভীর জলে তলাইয়া গেল (১০ঃ৯১)। ধ্বংসের প্রাক্কালে এই অবিস্মরণীয় কথাগুলি তাহার মুখ হইতে নিঃসৃত হইয়াছিল— বনী ইসরাঈল জাতি যে আল্লাহ্‌র উপর বিশ্বাস রাখে, আমিও সেই আল্লাহ্‌র উপরই বিশ্বাস স্থাপন করিলাম। তিনি ছাড়া অন্য কোন উপাস্য নাই।