৪৩

الزخرف

সূরা আয্‌ যুখ্‌রুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯০ আয়াত এবং ৭ রুকু আছে।

وَلَوۡ نَشَآءُ لَجَعَلۡنَا مِنۡکُمۡ مَّلٰٓئِکَۃً فِی الۡاَرۡضِ یَخۡلُفُوۡنَ ﴿۶۱﴾

৬১
এবং আমরা চাহিলে অবশ্যই তোমাদের মধ্য হইতে কতককে ফিরিশ্‌তা করিয়া দিতাম, যাহারা পৃথিবীতে (তোমাদের) স্থলাভিষিক্ত হইত।২৬৮৪
২৬৮৪। ফিরিশ্‌তারা মানুষের জন্য আদর্শ বা উদাহরণ হইতে পারেন না, এই জন্য আল্লাহ্‌তা’লা মানুষকেই মানুষের আদর্শ ও পথ-প্রদর্শকরূপে নির্বাচন করিয়া পাঠাইয়াছেন এবং সেই নির্বাচিত আদর্শ মানুষের মাধ্যমে আল্লাহ্ জাল্লা-শানুহু মানুষের কাছে তাঁহার ইচ্ছা ব্যক্ত করিয়া আসিতেছেন।

وَاِنَّہٗ لَعِلۡمٌ لِّلسَّاعَۃِ فَلَا تَمۡتَرُنَّ بِہَا وَاتَّبِعُوۡنِ ؕ ہٰذَا صِرَاطٌ مُّسۡتَقِیۡمٌ ﴿۶۲﴾

৬২
এবং সে নিশ্চয় নির্ধারিত সময়ের২৬৮৫ জন্য একটি নিদর্শন; সুতরাং উহার সম্বন্ধে তোমরা সন্দেহ করিও না, এবং আমার অনুসরণ কর। ইহাই সরল-সুদৃঢ় পথ।
২৬৮৫। ‘সায়াত’ বলিতে এস্থলে সেই সময়কেই বুঝাইয়া থাকিতে পারে, যখন মূসায়ী শরীয়তের মেয়াদ শেষ হইয়া গিয়াছে এবং ‘ইন্নাহু’ শব্দে ‘হু’ দ্বারা ঈসা (আঃ) অথবা কুরআনকে বুঝাইয়াছে। এমতাবস্থায়, আয়াতটিতে বলা হইয়াছে, ঈসা (আঃ)-এর পরে বনী ইসরাঈলী জাতির মধ্যে আর ‘নবীর’ আগমন হইবে না বরং অন্য শরীয়ত- অর্থাৎ কুরআনী বিধি-বিধান আসিয়া মূসায়ী শরীয়তকে রহিত করিয়া দিবে।

وَلَا یَصُدَّنَّکُمُ الشَّیۡطٰنُ ۚ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۶۳﴾

৬৩
এবং শয়তান যেন তোমাদিগকে (সঠিক পথ হইতে) নিবৃত্ত করিয়া না রাখে। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।

وَلَمَّا جَآءَ عِیۡسٰی بِالۡبَیِّنٰتِ قَالَ قَدۡ جِئۡتُکُمۡ بِالۡحِکۡمَۃِ وَلِاُبَیِّنَ لَکُمۡ بَعۡضَ الَّذِیۡ تَخۡتَلِفُوۡنَ فِیۡہِ ۚ فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۶۴﴾

৬৪
এবং ঈসা যখন উজ্জ্বল নিদর্শনসমূহসহ আগমন করিল, তখন সে বলিল, ‘আমি তোমাদের নিকট হিকমতের বিষয় লইয়া আসিয়াছি, এবং (এই জন্য আসিয়াছি) যেন আমি তোমাদিগকে এমন কতক বিষয় খুলিয়া খুলিয়া বর্ণনা করি যাহার সম্বন্ধে তোমরা মতভেদ করিতেছ। অতএব তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং আমার আনুগত্য কর।

اِنَّ اللّٰہَ ہُوَ رَبِّیۡ وَرَبُّکُمۡ فَاعۡبُدُوۡہُ ؕ ہٰذَا صِرَاطٌ مُّسۡتَقِیۡمٌ ﴿۶۵﴾

৬৫
নিশ্চয় আল্লাহ্ আমারও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক; সুতরাং তোমরা তাঁহারই ইবাদত কর। ইহাই সরল-সুদৃঢ় পথ।’

فَاخۡتَلَفَ الۡاَحۡزَابُ مِنۡۢ بَیۡنِہِمۡ ۚ فَوَیۡلٌ لِّلَّذِیۡنَ ظَلَمُوۡا مِنۡ عَذَابِ یَوۡمٍ اَلِیۡمٍ ﴿۶۶﴾

৬৬
কিন্তু বিভিন্ন দল তাহাদের পরস্পরের মধ্যে মতভেদ করিতে লাগিল; সুতরাং যাহারা যুলুম করিয়াছে তাহাদের জন্য রহিয়াছে এক কষ্টদায়ক দিনের আযাবের দুর্ভোগ!

ہَلۡ یَنۡظُرُوۡنَ اِلَّا السَّاعَۃَ اَنۡ تَاۡتِیَہُمۡ بَغۡتَۃً وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۶۷﴾

৬৭
তাহারা কেবল নির্ধারিত সময়ের অপেক্ষা করিতেছে যেন উহা অকস্মাৎ তাহাদের উপর আপতিত হয়, যখন তাহারা ইহা অনুভবও করিতে না পারে।

اَلۡاَخِلَّآءُ یَوۡمَئِذٍۭ بَعۡضُہُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ اِلَّا الۡمُتَّقِیۡنَ ﴿ؕ٪۶۸﴾

৬৮
সেদিন একমাত্র মুত্তাকীগণ ব্যতীত অন্য বন্ধুরা একে অপরের শত্রু হইবে;২৬৮৬
সূরা আয্‌ যুখ্‌রুফ - রুকু ৬
২৬৮৬। মহা সঙ্কটের সময় মানুষ বন্ধুত্বকেও ভুলিয়া যায়; বন্ধুরা পরস্পরকে ছাড়িয়া যায়; এমনকি পরস্পরে শত্রুরূপে দণ্ডায়মান হওয়াও বিচিত্র নয়। কুরআনের অন্যত্র পাপীদের বিপদগ্রস্ত অবস্থার বিচিত্র ও ভয়াবহ বর্ণনা দান করা হইয়াছে, যখন সেই পাপীগণ তাহাদের কুকর্মের ভয়াবহ ফলাফলের সম্মুখীন হয় (৭০ঃ ১১-১৫; ৮০ঃ৩৫-৩৮)।

یٰعِبَادِ لَا خَوۡفٌ عَلَیۡکُمُ الۡیَوۡمَ وَلَاۤ اَنۡتُمۡ تَحۡزَنُوۡنَ ﴿ۚ۶۹﴾

৬৯
(আল্লাহ্ তাহাদিগকে বলিবেন) ‘হে আমার বান্দাগণ! আজ তোমাদের কোন ভয় নাই এবং তোমরা দুঃখিতও হইবে না;

اَلَّذِیۡنَ اٰمَنُوۡا بِاٰیٰتِنَا وَکَانُوۡا مُسۡلِمِیۡنَ ﴿ۚ۷۰﴾

৭০
(তোমরা এমন) যাহারা আমাদের নিদর্শনসমূহের প্রতি ঈমান আনিয়াছে, এবং আত্মসমর্পণ করিয়াছে,