৪৩

الزخرف

সূরা আয্‌ যুখ্‌রুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯০ আয়াত এবং ৭ রুকু আছে।

الَّذِیۡ جَعَلَ لَکُمُ الۡاَرۡضَ مَہۡدًا وَّجَعَلَ لَکُمۡ فِیۡہَا سُبُلًا لَّعَلَّکُمۡ تَہۡتَدُوۡنَ ﴿ۚ۱۱﴾

১১
যিনি তোমাদের জন্য পৃথিবীকে শয্যাস্বরূপ সৃষ্টি করিয়াছেন, এবং ইহাতে বহু পথ সৃষ্টি করিয়াছেন যেন তোমরা সঠিক পথে চলিতে পার;

وَالَّذِیۡ نَزَّلَ مِنَ السَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ ۚ فَاَنۡشَرۡنَا بِہٖ بَلۡدَۃً مَّیۡتًا ۚ کَذٰلِکَ تُخۡرَجُوۡنَ ﴿۱۲﴾

১২
এবং যিনি মেঘ হইতে পরিমাণমত বারি বর্ষণ করেন, অতঃপর উহার দ্বারা আমরা মৃত যমীনকে জীবিত করিয়া তুলি—এইরূপে তোমাদিগকে বহির্গত করা হইবে,২৬৭২
২৬৭২। বৃষ্টির আগমনে শুষ্ক ও শক্ত জমি যেমন শাক-শব্‌জিও ফলে-ফুলে সুশোভিত হইয়া উঠে, তেমনিভাবে ঐশী-বাণীর আগমনে, নৈতিক ও আধ্যাত্মিকভাবে মৃত জাতির মধ্যেও নতুন জীবনের নব চেতনার সঞ্চার হইয়া থাকে।

وَالَّذِیۡ خَلَقَ الۡاَزۡوَاجَ کُلَّہَا وَجَعَلَ لَکُمۡ مِّنَ الۡفُلۡکِ وَالۡاَنۡعَامِ مَا تَرۡکَبُوۡنَ ﴿ۙ۱۳﴾

১৩
এবং যিনি সর্বপ্রকার জোড়া সৃষ্টি করিয়াছেন, এবং তোমাদের জন্য যিনি নৌকাসমূহ এবং চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন যাহাদের উপর তোমরা আরোহণ করিয়া থাক,

لِتَسۡتَوٗا عَلٰی ظُہُوۡرِہٖ ثُمَّ تَذۡکُرُوۡا نِعۡمَۃَ رَبِّکُمۡ اِذَا اسۡتَوَیۡتُمۡ عَلَیۡہِ وَتَقُوۡلُوۡا سُبۡحٰنَ الَّذِیۡ سَخَّرَ لَنَا ہٰذَا وَمَا کُنَّا لَہٗ مُقۡرِنِیۡنَ ﴿ۙ۱۴﴾

১৪
যেন তোমরা উহাদের পৃষ্ঠদেশে স্থিরভাবে উপবেশন করিতে পার, অতঃপর তোমরা যখন উহাদের উপর স্থিরভাবে উপবেশন কর, তখন যেন তোমরা তোমাদের প্রতিপালকের নেয়ামতকে স্মরণ কর এবং বল, ‘তিনি পবিত্র, যিনি ইহাদিগকে আমাদের সেবায় নিয়োজিত করিয়াছেন, অথচ আমরা ইহাদিগকে আয়ত্তাধীন করিতে সক্ষম ছিলাম না,

وَاِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنۡقَلِبُوۡنَ ﴿۱۵﴾

১৫
এবং নিশ্চয়ই আমরাও আমাদের প্রতিপালকের দিকে ফিরিয়া যাইব।’

وَجَعَلُوۡا لَہٗ مِنۡ عِبَادِہٖ جُزۡءًا ؕ اِنَّ الۡاِنۡسَانَ لَکَفُوۡرٌ مُّبِیۡنٌ ﴿ؕ٪۱۶﴾

১৬
কিন্তু তাহারা আল্লাহ্‌র জন্য তাঁহারই বান্দাদের মধ্য হইতে একাংশকে (শরীকরূপে) নির্ধারিত করিয়াছে।২৬৭২-ক নিশ্চয় মানুষ স্পষ্টই অকৃতজ্ঞ।
সূরা আয্‌ যুখ্‌রুফ - রুকু ১
২৬৭২-ক। এখানে খৃষ্টান মতবাদ—“যীশু খোদার জাত-পুত্র”—এর প্রতি ইঙ্গিত করা হইয়াছে।

اَمِ اتَّخَذَ مِمَّا یَخۡلُقُ بَنٰتٍ وَّاَصۡفٰکُمۡ بِالۡبَنِیۡنَ ﴿۱۷﴾

১৭
তিনি কি তাঁহার সৃষ্টি হইতে নিজের জন্য কন্যা গ্রহণ করিয়াছেন এবং তোমাদিগকে বৈশিষ্ট্য দান করিয়াছেন পুত্র দ্বারা?

وَاِذَا بُشِّرَ اَحَدُہُمۡ بِمَا ضَرَبَ لِلرَّحۡمٰنِ مَثَلًا ظَلَّ وَجۡہُہٗ مُسۡوَدًّا وَّہُوَ کَظِیۡمٌ ﴿۱۸﴾

১৮
অথচ যখন তাহাদের কাহাকেও উহার সুসংবাদ দেওয়া হয় যাহাকে সে রহমান আল্লাহ্‌র জন্য উপমা বর্ণনা করিয়া থাকে, তখন তাহার মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হইয়া যায়, এবং চাপা ক্রোধে সে ক্ষুব্ধ হইয়া পড়ে।

اَوَمَنۡ یُّنَشَّؤُا فِی الۡحِلۡیَۃِ وَہُوَ فِی الۡخِصَامِ غَیۡرُ مُبِیۡنٍ ﴿۱۹﴾

১৯
তবে কি (তাহারা আল্লাহ্‌র জন্য নারীর দৃষ্টান্ত বর্ণনা করে) যে অলংকারে২৬৭৩ লালিত-পালিত হয় এবং বাক-বিতণ্ডার মধ্যে স্পষ্টভাবে (নিজের) মনোভাবও প্রকাশ করিতে পারে না?
২৬৭৩। এই আয়াতে প্রতিমার উপাসকদিগকে বলা হইয়াছে যে, তাহারা এই পুতুলগুলিকে মনি-মুক্তা ও অলঙ্কারাদি দ্বারা সুসজ্জিত করে। অথচ এই প্রতিমাগুলি না পারে কথা বলিতে, না পারে পূজারীর প্রার্থনার উত্তর দিতে। এমনকি এইগুলিকে ভাঙ্গিয়া ফেলিলেও ইহারা আত্মরক্ষা পর্যন্ত করিতে পারে না।

وَجَعَلُوا الۡمَلٰٓئِکَۃَ الَّذِیۡنَ ہُمۡ عِبٰدُ الرَّحۡمٰنِ اِنَاثًا ؕ اَشَہِدُوۡا خَلۡقَہُمۡ ؕ سَتُکۡتَبُ شَہَادَتُہُمۡ وَیُسۡـَٔلُوۡنَ ﴿۲۰﴾

২০
এবং তাহারা ফিরিশ্‌তাগণকে, যাহারা রহমান আল্লাহ্‌র বান্দা, নারীরূপে অভিহিত করিয়াছে। তাহারা কি উহাদের সৃষ্টির সময়ে উপস্থিত ছিল? তাহা হইলে তাহাদের সাক্ষ্য নিশ্চয় লিপিবদ্ধ করা হইবে এবং (কিয়ামতের দিন) তাহাদিগকে এই সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হইবে।