৪১

حم السجدة

হা মীম্‌ আস্ সাজ্‌দা

Ha Mim As-Sajdah

মক্কী ৫৫ আয়াত ৬ রুকু পারা ২৪–২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৫ আয়াত এবং ৬ রুকু আছে।

اِنَّ الَّذِیۡنَ یُلۡحِدُوۡنَ فِیۡۤ اٰیٰتِنَا لَا یَخۡفَوۡنَ عَلَیۡنَا ؕ اَفَمَنۡ یُّلۡقٰی فِی النَّارِ خَیۡرٌ اَمۡ مَّنۡ یَّاۡتِیۡۤ اٰمِنًا یَّوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اِعۡمَلُوۡا مَا شِئۡتُمۡ ۙ اِنَّہٗ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۴۱﴾

৪১
যাহারা আমাদের নিদর্শনাবলীর মধ্যে বক্রতা দেখাইবার জন্য উহাদিগকে বিকৃত করে তাহারা কখনও আমাদের দৃষ্টি হইতে গোপন নহে যে ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হইবে, সেই ব্যক্তি কি উত্তম অথবা যে ব্যক্তি কিয়ামতের দিনে শান্তির সহিত (আমাদের নিকটে) আসিবে, সে উত্তম? তোমরা যাহা চাহ কর; যাহা কিছু তোমরা করিতেছ, নিশ্চয় তিনি উহার দ্রষ্টা।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا بِالذِّکۡرِ لَمَّا جَآءَہُمۡ ۚ وَاِنَّہٗ لَکِتٰبٌ عَزِیۡزٌ ﴿ۙ۴۲﴾

৪২
নিশ্চয় যাহারা এই যিক্‌রকে২৬৩৭ (কুরআনকে) অস্বীকার করিয়াছে যখন ইহা তাহাদের নিকট আসিল (তাহারা ক্ষতিগ্রস্ত হইয়াছে)। অথচ ইহা নিশ্চয়ই এক মহা সম্মানিত কিতাব,
২৬৩৭। কুরআনকে ‘যিকর’ বলা হইয়াছে। কারণঃ (ক) ইহাতে নৈতিক ও আধ্যাত্মিক বিধিবিধান ও সংশ্লিষ্ট বিষয়াদি বিভিন্নভাবে, বিভিন্ন আকারে বার বার উপস্থাপন করা হইয়াছে, যাহাতে মানুষ সহজে স্মরণ রাখিতে পারে; (খ) ইহা মানুষকে ঐ সকল মহতী শিক্ষাগুলি স্মরণ করাইয়া দেয়, যেগুলি পূর্বেকার ধর্মগ্রন্থগুলিতে অবতীর্ণ হইয়াছিল; (গ) ইহার শিক্ষাগুলিকে বাস্তব জীবনে অবলম্বন ও অনুসরণ করিয়া মানুষ আধ্যাত্মিক মর্যাদার উচ্চতম পর্যায়ে পৌঁছিতে সক্ষম হয় (যিক্‌র শব্দের অন্য অর্থ সম্মান, মর্যাদা)।

لَّا یَاۡتِیۡہِ الۡبَاطِلُ مِنۡۢ بَیۡنِ یَدَیۡہِ وَلَا مِنۡ خَلۡفِہٖ ؕ تَنۡزِیۡلٌ مِّنۡ حَکِیۡمٍ حَمِیۡدٍ ﴿۴۳﴾

৪৩
কোন প্রকার মিথ্যা ইহার নিকট ইহার সম্মুখ হইতেও আসিতে পারে না এবং ইহার পশ্চাৎ২৬৩৮ হইতেও না। পরম প্রজ্ঞাময়, মহা-প্রশংশনীয় আল্লাহ্‌র নিকট হইতে ইহা নাযেল হইয়াছে।
২৬৩৮। কুরআন এমনই একটি আশ্চর্যগ্রন্থ যে, ইহার প্রচারিত মহান সত্যসমূহ, নীতিমালা ও আদর্শসমূহের একটিকেও পুরাতন জ্ঞান বা আধুনিক বিজ্ঞানের দ্বারা ভুল প্রমাণ করা আজ পর্যন্ত সম্ভব হয় নাই।

مَا یُقَالُ لَکَ اِلَّا مَا قَدۡ قِیۡلَ لِلرُّسُلِ مِنۡ قَبۡلِکَ ؕ اِنَّ رَبَّکَ لَذُوۡ مَغۡفِرَۃٍ وَّذُوۡ عِقَابٍ اَلِیۡمٍ ﴿۴۴﴾

৪৪
তোমাকে (শত্রুপক্ষ হইতে) কেবল উহাই বলা হইতেছে যাহা তোমার পূর্ববর্তী রসূলগণকে বলা হইয়াছিল। নিশ্চয় তোমার প্রতিপালক ক্ষমার অধিকারী এবং যন্ত্রণাদায়ক শাস্তির মালিক।

وَلَوۡ جَعَلۡنٰہُ قُرۡاٰنًا اَعۡجَمِیًّا لَّقَالُوۡا لَوۡلَا فُصِّلَتۡ اٰیٰتُہٗ ؕ ءَؔاَعۡجَمِیٌّ وَّعَرَبِیٌّ ؕ قُلۡ ہُوَ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا ہُدًی وَّشِفَآءٌ ؕ وَالَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ فِیۡۤ اٰذَانِہِمۡ وَقۡرٌ وَّہُوَ عَلَیۡہِمۡ عَمًی ؕ اُولٰٓئِکَ یُنَادَوۡنَ مِنۡ مَّکَانٍۭ بَعِیۡدٍ ﴿٪۴۵﴾

৪৫
এবং আমরা যদি ইহাকে অনারবী ভাষায় (নাযেল) করিতাম তাহা হইলে নিশ্চয় তাহারা (মক্কাবাসীরা) বলিত, ‘কেন ইহার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করা হয় নাই? কি! ভাষা অনারবী এবং (নবী) আরবীয়?’ তুমি বল, ‘ইহা একটি হেদায়াত এবং আরোগ্য তাহাদের জন্য যাহারা ঈমান আনিয়াছে।’ এবং যাহারা ঈমান আনে নাই তাহাদের কর্ণে বধিরতা আছে, এবং ইহা তাহাদের নিকট অন্ধকারাচ্ছন্ন হইয়া আছে।২৬৩৮-ক তাহারাই এমন লোক (যেন) তাহাদিগকে অনেক দূরবর্তী স্থান হইতে আহ্বান করা হইতেছে।২৬৩৯
হা মীম্‌ আস্ সাজ্‌দা - রুকু ৫
২৬৩৮-ক। কুরআনের অর্থ ও মর্ম তাহাদের কাছে অস্পষ্ট এবং ইহার সৌন্দর্য ও উপকারিতা তাহাদের চক্ষু হইতে লুক্কায়িত।
২৬৩৯। এই উক্তি ‘তাহাদিগকে অনেক স্থান হইতে আহ্বান করা হইতেছে’ এর অর্থ—কিয়ামত দিবসে অবিশ্বাসীগণকে আল্লাহ্‌তা’লার বিচারাসনের কাছেও ঘেঁষিতে দেওয়া হইবে না, বরং বহু দূরবর্তী স্থান হইতে তাহাদের অপকর্মের হিসাব দিতে তাহাদিগকে আহ্বান করা হইবে। এই বাক্যাংশটির অর্থ ইহাও হইতে পারে যে, যেহেতু অবিশ্বাসীগণ কুরআনের বাণীর প্রতি কর্ণপাত করে নাই এবং ইহার বিষয়বস্তুর উপরে চিন্তা-ভাবনা করিতেও অস্বীকার করে, অতএব ইহা তাহাদের নিকট দুর্বোধ্য, অস্পষ্ট ও এলোমেলো মনে হইতেছে, যেমন দূর হইতে আওয়াজ আসিলে শব্দ বা বাক্যগুলি স্পষ্ট ও অর্থবোধক হয় না।

وَلَقَدۡ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ فَاخۡتُلِفَ فِیۡہِ ؕ وَلَوۡلَا کَلِمَۃٌ سَبَقَتۡ مِنۡ رَّبِّکَ لَقُضِیَ بَیۡنَہُمۡ ؕ وَاِنَّہُمۡ لَفِیۡ شَکٍّ مِّنۡہُ مُرِیۡبٍ ﴿۴۶﴾

৪৬
এবং আমরা মূসাকেও এক কিতাব দিয়াছিলাম, কিন্তু উহার মধ্যেও মতভেদ করা হইয়াছিল; বস্তুতঃ যদি তোমার প্রতিপালকের নিকট হইতে এক বাক্য পূর্ব হইতে বলা না থাকিত২৬৩৯-ক তাহা হইলে অবশ্যই তাহাদের মধ্যে (অনেক পূর্বেই) ফয়সালা করিয়া দেওয়া হইত, এবং নিশ্চয় তাহারা ইহার সম্বন্ধে এক অস্বস্তিকর সন্দেহে নিপতিত রহিয়াছে।
২৬৩৯-ক। ইহা আল্লাহ্‌তা’লার এই কথাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করিতেছে, ‘আমার রহমত প্রত্যেক বস্তুকে পরিবেষ্টন করিয়া রহিয়াছে’ (৭ঃ১৫৭)।

مَنۡ عَمِلَ صَالِحًا فَلِنَفۡسِہٖ وَمَنۡ اَسَآءَ فَعَلَیۡہَا ؕ وَمَا رَبُّکَ بِظَلَّامٍ لِّلۡعَبِیۡدِ ﴿۴۷﴾

৪৭
যে ব্যক্তি সৎকর্ম করে, বস্তুতঃ উহা তাহারই নিজের কল্যাণের জন্য হইবে; এবং যে ব্যক্তি মন্দকর্ম করে, উহার শাস্তি তাহারই উপর বর্তিবে। এবং তোমার প্রতিপালক বান্দাগণের প্রতি আদৌ যুলুমকারী নহেন।

اِلَیۡہِ یُرَدُّ عِلۡمُ السَّاعَۃِ ؕ وَمَا تَخۡرُجُ مِنۡ ثَمَرٰتٍ مِّنۡ اَکۡمَامِہَا وَمَا تَحۡمِلُ مِنۡ اُنۡثٰی وَلَا تَضَعُ اِلَّا بِعِلۡمِہٖ ؕ وَیَوۡمَ یُنَادِیۡہِمۡ اَیۡنَ شُرَکَآءِیۡ ۙ قَالُوۡۤا اٰذَنّٰکَ ۙ مَا مِنَّا مِنۡ شَہِیۡدٍ ﴿ۚ۴۸﴾

৪৮
কেবল তাঁহারই প্রতি কিয়ামতের জ্ঞান সমর্পিত হয়। তাঁহার অজ্ঞাতসারে২৬৪০ কোন ফল উহার কলির আবরণ হইতে বাহির হয় না এবং কোন নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসবও করে না। এবং যেদিন তিনি তাহাদিগকে আহ্বান করিবেন, এই বলিয়া যে, ‘কোথায় আমার শরীকেরা?’ তাহারা বলিবে, ‘আমরা তোমাকে স্পষ্টভাবে নিবেদন করিয়াছি যে, আমাদের মধ্যে কেহই (এই কথার) সাক্ষী নাই।’
২৬৪০। একমাত্র আল্লাহ্‌তা’লাই জানেন, আরবের ভূমিতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) যে বীজ বপন করিয়াছেন, তাহা কিরূপে কত বড় হইবে এবং কি ধরণের ফল দান করিবে। ফলগুলি পচা হইলে তো ঐগুলিকে ধ্বংসই করা হইবে কিন্তু ঐ ফল যদি সুস্বাদু ও পুষ্টিকর হয় তাহা হইলে সেগুলি নিশ্চয়ই সযত্নে সুরক্ষিত হইবে।

وَضَلَّ عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَدۡعُوۡنَ مِنۡ قَبۡلُ وَظَنُّوۡا مَا لَہُمۡ مِّنۡ مَّحِیۡصٍ ﴿۴۹﴾

৪৯
তাহারা পূর্বে যাহাদিগকে আহ্বান করিত তাহারা তাহাদের নিকট হইতে উধাও হইয়া যাইবে এবং তাহারা বিশ্বাস করিবে যে, এখন তাহাদের জন্য পলায়নের কোন স্থান নাই।

لَا یَسۡـَٔمُ الۡاِنۡسَانُ مِنۡ دُعَآءِ الۡخَیۡرِ ۫ وَاِنۡ مَّسَّہُ الشَّرُّ فَیَـُٔوۡسٌ قَنُوۡطٌ ﴿۵۰﴾

৫০
মানুষ নিজ কল্যাণের জন্য প্রার্থনা করিতে কখনও ক্লান্ত হয় না, কিন্তু যদি কোন অকল্যাণ তাহাকে স্পর্শ করে তখনই সে নিরাশ হইয়া পড়ে।