المؤمن
Al-Mu'min
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৮৬ আয়াত এবং ৯ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার সময় ও প্রসংগ
এই সূরা এবং পরবর্তী কয়েকটি সূরা এমনইভাবে এক পর্যায়ভুক্ত যে, এই সূরাগুলি, সংকেতাক্ষর ‘হা মীম্’ দ্বারা আরম্ভ হইয়াছে। এই সূরাগুলি পরস্পরের কাছাকাছি সময়ে অবতীর্ণ হইয়াছে এবং কুরআনের অবতরণ বিষয় নিয়া সূরাগুলি শুরু করা হইয়াছে। হযরত ইবনে আব্বাস ও ইকরিমার মতে সূরাগুলি মক্কাতে ঐ সময়ে অবতীর্ণ হইয়াছিল যখন ইসলামের বিরোধিতা তীব্র সঙ্গবদ্ধ ও ভীষণ রূপ পরিগ্রহ করিয়াছিল (আয়াত - ৫৬,৭৮) এবং হযরত নবী করীম (সাঃ)-এর শত্রুরা তাঁহার প্রাণ নাশের চেষ্টায় রত ছিল (আয়াত - ২৯)। এই গ্রুপের শেষ সূরার সমাপ্তির দিকে, রসূলুল্লাহ্ (সাঃ)-কে সান্ত্বনা ও প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে যে, শীঘ্রই তাঁহার এবং শত্রুগণের মধ্যে, আল্লাহ্তা’লা উপযুক্ত বিচার ও ঐশী মীমাংসা সম্পাদন করিবেন৷ অন্ধকারাচ্ছন্ন, কুচক্রী শঙ্কু-শক্তি ছিন্ন-ভিন্ন হইয়া যাইবে। দেব-দেবীর উপাসনা সারা আরবদেশ হইতে নিশ্চিহ্ন হইয়া যাইবে এবং সমগ্রদেশ অতি শীঘ্রই একমাত্র আল্লাহ্র উপাসনা ও প্রশংসায় মুখরিত হইয়া উঠিবে। আলোচ্য সূরাটি এই শুভ কথা বলিয়া আরম্ভ হইয়াছে যে, সর্বশক্তিমান ও সুমহান আল্লাহ্ এই উদ্দেশ্যে কুরআন অবতীর্ণ করিয়াছেন যাহাতে তাঁহার মহিমা ও পবিত্রতা পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত হয় এবং অবিশ্বাস তিরোহিত হইয়া যায়।
বিষয়-বস্তু
উপরে বলা হইয়াছে যে, এই সূরা একটি সুদৃঢ় ঘোষণার মাধ্যমে আরম্ভ হইয়াছে। ঘোষণাটি এই যে, সময় সমুপস্থিত হইয়াছে যখন মিথ্যার উপর সত্য জয় লাভ করিবে, অধর্মের উপর ধর্ম বিজয়ী হইবে এবং প্রচলিত মূর্তিপূজার স্থলে এক আল্লাহ্র উপাসনা ও প্রশংসা-গতি প্রতিষ্ঠিত হইবে। এই পূর্ণতম পরিবর্তন কুরআনের দ্বারা সুসম্পন্ন হইবে। সত্যের শত্রুরা প্রাণপণ চেষ্টা করিবে,এমনকি তাহাদের সর্বশক্তি নিয়োগ করিবে যাহাতে অঙ্কুরেই ইসলামকে নির্মুল করিয়া দিতে পারে। কিন্তু তাহাদের এই অভিসন্ধি ও প্রচেষ্টা কোন কাজে আসবে না। নবী করীম (সাঃ)-কে আশ্বাস দেওয়া হইল, তিনি যেন কাফেরদের বাহ্যিক ধন-বল, জন-বল ও শক্তির আড়ম্বর দেখিয়া প্রতারিত বা বিভ্রান্ত না হন, কেননা এত কিছু থাকা সত্ত্বেও তাহারা নিশ্চিতভাবে পরাজিত হইবে। নবী করীম (সাঃ)-কে আরো বলা হইল যে, তাঁহার প্রতিপক্ষ কাফেরগণই প্রথম ও একমাত্র সত্য-বিরোধী জাতি নয়। তাহাদের পূর্বে আরও বহু জাতি গত হইয়াছে যাহারা তাহাদের কাছে আগত নবীগণকে হত্যা করার চেষ্টা করিয়াছিল এবং এইভাবে ঐ নবীগণের উদ্দেশ্যকে বানচাল করার সর্বাত্মক প্রচেষ্টা চালাইয়াছিল। কিন্তু আল্লাহ্তা’লার শাস্তি আসিয়া তাহাদিগকেই ধ্বংস করিয়া দিল। তেমনিভাবে রসূলুল্লাহ (সাঃ)-এর শত্রুগণকেও আল্লাহ্তা’লার শাস্তি আসিয়া ঘিরিয়া ফেলিবে। অতঃপর মূসা (আঃ)-এর শত্রুদের পরিণতির উদাহরণ দিয়া বলা হইয়াছে যে, নবী করীম (সাঃ)-এর শত্রুদেরও একইরূপ দুঃখজনক পরিণতি ঘটবে। মূসা (আঃ) ফেরাউনকে যখন সত্য গ্রহণের আহ্বান জানাইলেন, ফেরাউন তাহা প্রত্যাখ্যান করিল। তখন ফেরাউনের গৃহের একজন বিশ্বাসী ব্যক্তি অত্যন্ত জোরালো ও যুক্তি-পূর্ণ বক্তৃতা দিয়া ফেরাউনের জাতিকে বুঝাইতে চেষ্টা করিলেন যে, মূসার মত লোককে হত্যা করার চেষ্টা করা ঠিক হইবে না, কেননা ইহা কোন দোষের ব্যাপার বা অপরাধ নয় যে, তিনি একমাত্র আল্লাহ্কেই তাঁহার প্রভু মনে করেন। বরং মূসা (আঃ)-এর এই বিশ্বাসের পিছনে অকাট্য যুক্তি ও শক্তিশালী প্রমাণ রহিয়াছে। সেই ব্যক্তি তাহাদিগকে সাবধান করিয়া বলিলেন যে, তাহারা যেন তাহাদের ধন, ক্ষমতা ও জাগতিক সম্পদের উপর নির্ভর করিয়া, ভুল পথে পা না বাড়ায়, কেননা এইগুলি অতি-অস্থায়ী বস্তু। দুঃখের বিষয়, ঐ ব্যক্তির সৎ ও সরল উপদেশ দ্বারা উপকৃত হওয়া দূরে থাকুক, ফেরাউন বরং ঐ ব্যক্তির কথাকে হাসি-বিদ্রুপ করিয়া উড়াইয়া দিল। অতঃপর এই সূরা একটি অমোঘ ঐশী আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ পূর্বক বলিতেছে যে, আল্লাহ্তা’লার সাহায্য ও সহায়তা সর্বকালেই তাঁহার প্রেরিত পুরুষগণের সাথে ও তাহাদের অনুসারীদের সাথে রহিয়াছে ও থাকিবে এবং অবিশ্বাসীগণ চিরদিন ব্যর্থতার যে গ্লানি বহন করিয়া আসিয়াছে, দুনিয়ার শেষ দিন পর্যন্ত সেই ব্যর্থতাই তাহাদের ভাগ্যে জুটতে থাকিবে। ঐশী নিয়ম প্রত্যেক নবীর সময়েই কার্যকর হইয়াছে এবং মহানবী (সাঃ)-এর ক্ষেত্রে এই নিয়ম সর্বাপেক্ষা উজ্জ্বলরূপে কার্যকর হইবে। অতঃপর অবিশ্বাসীদিগকে বলা হইয়াছে যে, মহানবী (সাঃ)-এর দাবীকে প্রত্যাখ্যান করার কোন কারণই তাহাদের হাতে নাই। তাহার আগমন এমন অভিনব কিছু নহে, প্রাকৃতিক মর্ত্যলোকে যেমন রাত্রির পরে দিন আসে, তেমনি আধ্যাত্মিক জগতেও নৈতিক অধঃপতনের পরে পরেই আধ্যাত্মিক পুনর্জাগরণের সূচনা হইয়া থাকে। ইহাই প্রাকৃতিক বিধি ও আল্লাহ্তা’লার সাধারণ নিয়ম। যেহেতু এই বিশ্ব আধ্যাত্মিকভাবে মৃতপ্রায় হইয়া গিয়াছিল, সেইহেতু আল্লাহ্তা’লা ইহাতে নতুন জীবন সঞ্চার করিবার জন্য মহানবী (সাঃ)-কে যথা সময়ে পাঠাইয়াছেন। এরপর সূরাটি এইকথা বলিয়া সমাপ্তি টানিতেছে যে, আল্লাহ্তা’লা মানুষের শারীরিক প্রয়োজনাদি মিটাইবার জন্য কত বড় রকমের ব্যবস্থাদি করিয়াছেন। অতএব তিনি তাহাদের নৈতিক ও আধ্যাত্মিক প্রয়োজন মিটাইবার ব্যবস্থা করিবেন না, তাহা চিন্তা করা যায় না। তিনি স্মরণাতীত কাল হইতে মানুষের আধ্যাত্মিক প্রয়োজনসমূহ মিটাইয়া আসিয়াছেন। তিনি তাঁহার রসূল ও নবীগণকে পৃথিবীতে পাঠাইয়া আসিতেছেন, যাহারা মানুষকে আল্লাহ্র দিকে আহ্বান করিয়া থাকেন এবং আল্লাহ্র সাথে মানুষের সম্পর্ক স্থাপন করেন। মানুষ তাহার প্রকৃত প্রভু ও প্রকৃত স্রষ্টাকে তাঁহাদের মাধ্যমেই চিনিতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অন্ধকারের সন্তানেরা নিজেদের নির্বুদ্ধিতা ও অকৃতজ্ঞতার কারণে ঐসব প্রেরিত মহাপুরুষকে যুগে যুগে অস্বীকার করিয়া আসিয়াছে এবং আল্লাহ্তা’লার অসন্তুষ্টি অর্জন করিয়াছে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
حٰمٓ ۚ﴿۲﴾
تَنۡزِیۡلُ الۡکِتٰبِ مِنَ اللّٰہِ الۡعَزِیۡزِ الۡعَلِیۡمِ ۙ﴿۳﴾
غَافِرِ الذَّنۡۢبِ وَقَابِلِ التَّوۡبِ شَدِیۡدِ الۡعِقَابِ ۙ ذِی الطَّوۡلِ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ اِلَیۡہِ الۡمَصِیۡرُ ﴿۴﴾
مَا یُجَادِلُ فِیۡۤ اٰیٰتِ اللّٰہِ اِلَّا الَّذِیۡنَ کَفَرُوۡا فَلَا یَغۡرُرۡکَ تَقَلُّبُہُمۡ فِی الۡبِلَادِ ﴿۵﴾
کَذَّبَتۡ قَبۡلَہُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّالۡاَحۡزَابُ مِنۡۢ بَعۡدِہِمۡ ۪ وَہَمَّتۡ کُلُّ اُمَّۃٍۭ بِرَسُوۡلِہِمۡ لِیَاۡخُذُوۡہُ وَجٰدَلُوۡا بِالۡبَاطِلِ لِیُدۡحِضُوۡا بِہِ الۡحَقَّ فَاَخَذۡتُہُمۡ ۟ فَکَیۡفَ کَانَ عِقَابِ ﴿۶﴾
وَکَذٰلِکَ حَقَّتۡ کَلِمَتُ رَبِّکَ عَلَی الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنَّہُمۡ اَصۡحٰبُ النَّارِ ۘ﴿ؔ۷﴾
اَلَّذِیۡنَ یَحۡمِلُوۡنَ الۡعَرۡشَ وَمَنۡ حَوۡلَہٗ یُسَبِّحُوۡنَ بِحَمۡدِ رَبِّہِمۡ وَیُؤۡمِنُوۡنَ بِہٖ وَیَسۡتَغۡفِرُوۡنَ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا ۚ رَبَّنَا وَسِعۡتَ کُلَّ شَیۡءٍ رَّحۡمَۃً وَّعِلۡمًا فَاغۡفِرۡ لِلَّذِیۡنَ تَابُوۡا وَاتَّبَعُوۡا سَبِیۡلَکَ وَقِہِمۡ عَذَابَ الۡجَحِیۡمِ ﴿۸﴾
رَبَّنَا وَاَدۡخِلۡہُمۡ جَنّٰتِ عَدۡنِ ۣالَّتِیۡ وَعَدۡتَّہُمۡ وَمَنۡ صَلَحَ مِنۡ اٰبَآئِہِمۡ وَاَزۡوَاجِہِمۡ وَذُرِّیّٰتِہِمۡ ؕ اِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ۙ﴿۹﴾
وَقِہِمُ السَّیِّاٰتِ ؕ وَمَنۡ تَقِ السَّیِّاٰتِ یَوۡمَئِذٍ فَقَدۡ رَحِمۡتَہٗ ؕ وَذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿٪۱۰﴾