৪০

المؤمن

সূরা আল্ মো’মেন

Al-Mu'min

মক্কী ৮৬ আয়াত ৯ রুকু পারা ২৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৬ আয়াত এবং ৯ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

حٰمٓ ۚ﴿۲﴾

২
হা মীম্‌।২৫৯২
২৫৯২। ‘হা মীম্‌’ অক্ষর দুইটি দ্বারা আল্লাহ্‌তা’লার দুইটি গুণ হামীদ, মজীদ, (প্রশংসা ও সম্মানের অধিকারী ) বুঝাইয়া থাকিবে অথবা ‘হাইয়্যুন, কাইয়্যুমুন’ (চিরঞ্জীব-চিরস্থায়ী) বুঝাইয়া থাকিবে। এই উভয় প্রকারের গুণাবলীর সহিত এই সূরায় বর্ণিত বিষয়াবলীর ঘনিষ্ঠ সম্পর্ক রহিয়াছে। ইহাতে আল্লাহ্‌তা’লার সম্মান, মহিমা, দীপ্তি, সর্বময় ক্ষমতাগুণের উল্লেখ বারংবার করা হইয়াছে এবং প্রথম কয়েকটি আয়াতের মধ্যেই উপরোক্ত গুণাবলী প্রকাশক ‘আরশ’ শব্দটি দুইবার ব্যবহার করা হইয়াছে। দ্বিতীয় বিষয়টি হইল, একটি আধ্যাত্মিকতা-বিহীন মৃত জাতির আধ্যাত্মিক পুনর্জাগরণ ও নব-জীবন লাভ। ‘হাইয়্যু’ ও ‘কাইয়্যুম’ শব্দ দুইটির সম্পর্ক এই বিষয়টির সহিত জড়িত। এজন্যই সংক্ষিপ্তাকারের ‘হা মীম্‌’ এই সূরার প্রারম্ভে ব্যবহৃত হইয়াছে। ইহা বিশেষভাবে লক্ষ্য করিবার বিষয় যে, এই সূরা ও পরবর্তী ছয়টি সূরা মিলিয়া একটি বিশেষ গ্রুপ গঠন করিয়াছে। এই গ্রুপের প্রত্যেকটি সূরা ‘হা মীম্‌’ সংকেত দ্বারা শুরু হইয়াছে। ইহা দ্বারা বুঝা যায় যে, সূরাগুলির বিষয়-বস্তুর মধ্যে একটা প্রগাঢ় সম্পর্কে রহিয়াছে।

تَنۡزِیۡلُ الۡکِتٰبِ مِنَ اللّٰہِ الۡعَزِیۡزِ الۡعَلِیۡمِ ۙ﴿۳﴾

৩
এই কামিল কিতাব নাযেল হইয়াছে মহা পরাক্রমশালী, সর্বজ্ঞানী আল্লাহ্‌র তরফ হইতে,

غَافِرِ الذَّنۡۢبِ وَقَابِلِ التَّوۡبِ شَدِیۡدِ الۡعِقَابِ ۙ ذِی الطَّوۡلِ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ اِلَیۡہِ الۡمَصِیۡرُ ﴿۴﴾

৪
যিনি পাপ ক্ষমাকারী, তওবা গ্রহণকারী, কঠোর শাস্তিদাতা, পরম দানশীল।২৫৯৩ তিনি ব্যতীত কোন মা’বূদ নাই। তাঁহারই নিকট প্রত্যাবর্তন ঘটিবে।
২৫৯৩। তাউল অর্থ দয়া-দাক্ষিণ্য, বদান্যতা, শ্রেষ্ঠত্ব, সীমাহীন প্রাচুর্য, ক্ষমতা, ধন-সম্পদ, উন্নতি (লেইন)।

مَا یُجَادِلُ فِیۡۤ اٰیٰتِ اللّٰہِ اِلَّا الَّذِیۡنَ کَفَرُوۡا فَلَا یَغۡرُرۡکَ تَقَلُّبُہُمۡ فِی الۡبِلَادِ ﴿۵﴾

৫
যাহারা অস্বীকার করিয়াছে, তাহারা ব্যতীত আর কেহই আল্লাহ্‌র আয়াতসমূহ সম্বন্ধে বিতর্ক করে না। সুতরাং (স্বাধীনভাবে) নগরে নগরে তাহাদের পরিভ্রমণ যেন২৫৯৪ তোমাকে প্রতারিত না করে।
২৫৯৪। বিশ্বাসীদিগকে বলা হইতেছে যে, অবিশ্বাসীদের জাঁকজমক ও জাগতিক ক্ষমতার চাকচিক্য যেন তাহাদিগকে বিভ্রান্ত না করে, এইসব বস্তুগত চাকচিক্য বেশী দিন থাকিবে না।

کَذَّبَتۡ قَبۡلَہُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّالۡاَحۡزَابُ مِنۡۢ بَعۡدِہِمۡ ۪ وَہَمَّتۡ کُلُّ اُمَّۃٍۭ بِرَسُوۡلِہِمۡ لِیَاۡخُذُوۡہُ وَجٰدَلُوۡا بِالۡبَاطِلِ لِیُدۡحِضُوۡا بِہِ الۡحَقَّ فَاَخَذۡتُہُمۡ ۟ فَکَیۡفَ کَانَ عِقَابِ ﴿۶﴾

৬
তাহাদের পূর্বে নূহের জাতি এবং তাহাদের পরে অনেক অনেক দল (আমাদের নিদর্শনাবলীকে) মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল এবং প্রত্যেক জাতিই তাহাদের রসূলগণকে গ্রেপ্তার করিবার সংকল্প করিয়াছিল এবং মিথ্যা দলীল-প্রমাণ দ্বারা বাক-বিতণ্ডা করিয়াছিল যেন তাহারা উহার দ্বারা সত্যকে স্থানচ্যুত করিয়া নিষ্ফল করিতে পারে। ফলে আমরা তাহাদিগকে গ্রেপ্তার করিলাম, সুতরাং (দেখ) আমার শাস্তি কেমন (ভয়াবহ) হইয়াছিল!

وَکَذٰلِکَ حَقَّتۡ کَلِمَتُ رَبِّکَ عَلَی الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنَّہُمۡ اَصۡحٰبُ النَّارِ ۘ﴿ؔ۷﴾

৭
এবং এইভাবে তোমার প্রতিপালকের বাক্য কাফেরদের সম্বন্ধে পূর্ণ হইয়াছে যে, তাহারা আগুনের অধিবাসী।

اَلَّذِیۡنَ یَحۡمِلُوۡنَ الۡعَرۡشَ وَمَنۡ حَوۡلَہٗ یُسَبِّحُوۡنَ بِحَمۡدِ رَبِّہِمۡ وَیُؤۡمِنُوۡنَ بِہٖ وَیَسۡتَغۡفِرُوۡنَ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا ۚ رَبَّنَا وَسِعۡتَ کُلَّ شَیۡءٍ رَّحۡمَۃً وَّعِلۡمًا فَاغۡفِرۡ لِلَّذِیۡنَ تَابُوۡا وَاتَّبَعُوۡا سَبِیۡلَکَ وَقِہِمۡ عَذَابَ الۡجَحِیۡمِ ﴿۸﴾

৮
যাহারা ‘আরশকে’ বহন করে২৫৯৫ এবং যাহারা উহার চতুষ্পার্শ্বে আছে, তাহারা তাহাদের প্রতিপালকের প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তাঁহার উপর ঈমান রাখে এবং যাহারা ঈমান আনিয়াছে তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করে (এই বলিয়া যে) ‘হে আমাদের প্রতিপালক! তুমি প্রত্যেক বস্তুকে নিজ করুণা ও জ্ঞান দ্বারা পরিবেষ্টন করিয়া রাখিয়াছ। সুতরাং যাহারা তওবা করে এবং তোমার পথ অনুসরণ করে, তুমি তাহাদিগকে ক্ষমা কর, এবং দোযখের আযাব হইতে রক্ষা কর;
২৫৯৫। ‘আরশ’ শব্দ দ্বারা আল্লাহ্‌তা’লার ঐসব গুণাবলীকে বুঝায়, যাহা একান্তভাবেই তাঁহার, যাহা অন্য কোন প্রাণী বা মানুষের মাঝে সামান্য পরিমাণে পাওয়া যাইবে না (৯৮৬,১২৩৩ টীকাদ্বয় দ্রষ্টব্য)। ‘যাহারা আরশকে বহন করে’ এই কথাগুলির অর্থ দাঁড়াইতেছেঃ ঐ সকল সত্তা বা ব্যক্তিবর্গ যাঁহাদের মাধ্যমে ঐ সকল গুণাবলী প্রকাশিত হয়। যেহেতু প্রাকৃতিক নিয়ম-কানুন ফিরিশ্‌তাদের দ্বারা পরিচালিত হয় এবং যেহেতু নবীগণের মাধ্যমে আল্লাহ্‌র বাণী মানুষের কাছে পৌঁছাইয়া থাকে, অতএব আল্লাহ্‌তা’লার “আরশ-বহনকারী” বলিতে ফিরিশ্‌তা এবং নবীগণকে বুঝাইতে পারে এবং “যাহারা ইহার (আরশের) চতুষ্পার্শ্বে আছে” বলিতে ঐসব অধীনস্থ ফিরিশ্‌তা যাহারা বড় বড় ফিরিশ্‌তাগণের কাজে সাহায্য করেন, তাহাদিগকে বুঝাইতে পারে অথবা নবীগণের সত্যিকারের অনুসারীগণ, যাহারা আল্লাহ্‌র বাণী ও নবীগণের শিক্ষাকে সর্বসাধারণের মাঝে প্রচার করিয়া থাকেন, তাহাদিগকে বুঝাইতে পারে। (দেখুন টীকা ৯৮৬)।

رَبَّنَا وَاَدۡخِلۡہُمۡ جَنّٰتِ عَدۡنِ ۣالَّتِیۡ وَعَدۡتَّہُمۡ وَمَنۡ صَلَحَ مِنۡ اٰبَآئِہِمۡ وَاَزۡوَاجِہِمۡ وَذُرِّیّٰتِہِمۡ ؕ اِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ۙ﴿۹﴾

৯
হে আমাদের প্রতিপালক! তুমি তাহাদিগকে চিরস্থায়ী জান্নাতে দাখিল কর, যাহার প্রতিশ্রুতি তুমি তাহাদিগকে দান করিয়াছ, এবং তাহাদের পিতৃপুরুষগণ, তাহাদের সহধর্মিণীগণ২৫৯৬ এবং তাহাদের সন্তান-সন্ততিগণের মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে তাহাদিগকেও (জান্নাতে দাখিল কর)। নিশ্চয় তুমিই মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়;
২৫৯৬। এই আয়াতটিতে একটি গুরুত্বপূর্ণ নীতি বিবৃত হইয়াছে। এই পৃথিবীতে একাকী কোন কাজ সম্পাদন বা কোন কৃতকার্যতা অর্জন সম্ভব নহে। এতে জানা-অজানা আরও অনেকের অবদান থাকে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। কৃতকার্যতা অর্জনে বা কর্ম সম্পাদনে প্রাথমিক ভাবে যাহাদের সাহায্য বিজড়িত থাকে, তাহারা হইল পিতা-মাতা ও স্ত্রী-পুত্রগণ। সেইজন্য, এই নিকটতম আত্মীয়রাও সৎকর্মশীল বিশ্বাসী ব্যক্তিগণের উপর বর্ষিত নেয়ামতসমূহ উপভোগে অংশীদার হইবে।

وَقِہِمُ السَّیِّاٰتِ ؕ وَمَنۡ تَقِ السَّیِّاٰتِ یَوۡمَئِذٍ فَقَدۡ رَحِمۡتَہٗ ؕ وَذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿٪۱۰﴾

১০
এবং তুমি তাহাদিগকে সকল অনিষ্ট হইতে রক্ষা কর, বস্তুতঃ তুমি যাহাকে সেই দিন অনিষ্টসমূহ হইতে রক্ষা করিবে তাহার প্রতি তুমি নিশ্চয় দয়া করিবে; এবং ইহাই প্রকৃত পক্ষে মহা সফলতা।’
সূরা আল্ মো’মেন - রুকু ১