৪

النساء

সূরা আন্‌-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৭৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

مَنۡ یُّطِعِ الرَّسُوۡلَ فَقَدۡ اَطَاعَ اللّٰہَ ۚ وَمَنۡ تَوَلّٰی فَمَاۤ اَرۡسَلۡنٰکَ عَلَیۡہِمۡ حَفِیۡظًا ﴿ؕ۸۱﴾

৮১
যে কেহ এই রসূলের আনুগত্য করে বস্তুতঃ সে আল্লাহ্‌রই আনুগত্য করে, এবং যে কেহ পৃষ্ঠপ্রদর্শন করে সেইক্ষেত্রে আমরা তোমাকে তাহাদের উপর রক্ষক হিসাবে পাঠাই নাই।

وَیَقُوۡلُوۡنَ طَاعَۃٌ ۫ فَاِذَا بَرَزُوۡا مِنۡ عِنۡدِکَ بَیَّتَ طَآئِفَۃٌ مِّنۡہُمۡ غَیۡرَ الَّذِیۡ تَقُوۡلُ ؕ وَاللّٰہُ یَکۡتُبُ مَا یُبَیِّتُوۡنَ ۚ فَاَعۡرِضۡ عَنۡہُمۡ وَتَوَکَّلۡ عَلَی اللّٰہِ ؕ وَکَفٰی بِاللّٰہِ وَکِیۡلًا ﴿۸۲﴾

৮২
এবং তাহারা বলে, ‘আনুগত্যই (আমাদের আদর্শ নীতি)’, কিন্তু যখন তাহারা তোমার নিকট হইতে চলিয়া যায় তখন তাহাদের মধ্যে একদল, তুমি যাহা বলিয়া থাক, উহার বিরুদ্ধে রাত্রে সলা-পরামর্শ করে।৬৩৮ এবং তাহারা রাত্রিতে যে সলা পরামর্শ করিতেছে উহা আল্লাহ্ লিপিবদ্ধ করিতেছেন। অতএব, তুমি তাহাদের নিকট হইতে মুখ ফিরাইয়া লও এবং আল্লাহ্‌র উপর ভরসা কর। বস্তুতঃ কার্যনির্বাহক হিসাবে আল্লাহ্ই যথেষ্ট।
৬৩৮। এখানে গোপন ষড়যন্ত্রের কথা বলা হইয়াছে, রাত্রিকালীনই হউক আর দিবালোকেই হউক। যেহেতু সাধারণতঃ রাত্রিকালেই গোপনে ষড়যন্ত্রমূলক সলা-পরামর্শ করা হইয়া থাকে, সেই কারণেই ‘বাইয়াতা’ শব্দটি এখানে ব্যবহৃত হইয়াছে, রাত্রিতে গোপনীয়তা ও আচ্ছন্ন অবস্থা বুঝাইবার জন্য।

اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ ؕ وَلَوۡ کَانَ مِنۡ عِنۡدِ غَیۡرِ اللّٰہِ لَوَجَدُوۡا فِیۡہِ اخۡتِلَافًا کَثِیۡرًا ﴿۸۳﴾

৮৩
তবে কি তাহারা কুরআনের প্রতি গভীর মনোনিবেশ করে না? এবং যদি ইহা আল্লাহ্ ব্যতীত অন্য কাহারও নিকট হইতে হইত, তাহা হইলে নিশ্চয় তাহারা উহার মধ্যে বহু গরমিল৬৩৯ পাইত।
৬৩৯। ‘গরমিল’ দুইতিন প্রকারের হইতে পারেঃ (ক) এক কথার সাথে অন্য কথার বিরোধিতা, (খ) একটি শিক্ষা অপর একটি শিক্ষার বিপরীত, (গ) ভবিষ্যদ্বাণী একরকম কিন্তু ফল হইয়াছে অন্য রকম অর্থাৎ ঘোষিত ভবিষ্যদ্বাণী ও উহার ফলাফল পরস্পর বিপরীতমুখী হইয়াছে।

وَاِذَا جَآءَہُمۡ اَمۡرٌ مِّنَ الۡاَمۡنِ اَوِ الۡخَوۡفِ اَذَاعُوۡا بِہٖ ؕ وَلَوۡ رَدُّوۡہُ اِلَی الرَّسُوۡلِ وَاِلٰۤی اُولِی الۡاَمۡرِ مِنۡہُمۡ لَعَلِمَہُ الَّذِیۡنَ یَسۡتَنۡۢبِطُوۡنَہٗ مِنۡہُمۡ ؕ وَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَرَحۡمَتُہٗ لَاتَّبَعۡتُمُ الشَّیۡطٰنَ اِلَّا قَلِیۡلًا ﴿۸۴﴾

৮৪
এবং যখন তাহাদের নিকট নিরাপত্তার অথবা ভয়-ভীতির কোন সংবাদ আসে তখন তাহারা ইহাকে খুব প্রচার করিয়া বেড়ায়;৬৪০ তখন যদি তাহারা উহা রসূলের নিকট এবং তাহাদের কর্তৃপক্ষের নিকট উত্থাপন করিত, তাহা হইলে তাহাদের মধ্যে যাহারা তথ্য অনুসন্ধান করিতে পারে তাহারা নিশ্চয় ইহা জানিয়া লইত। যদি আল্লাহ্‌র ফযল এবং তাহার রহমত তোমাদের উপর না হইত, তাহা হইলে অল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা সকলেই শয়তানের অনুসরণ করিতে।
৬৪০। এখানে শান্তি-বিষয়ক শুভ সংবাদের কথা প্রথমে বলিয়া পরে ভীতি-বিষয়ক সংবাদের কথা উল্লেখ করা হইয়াছে। ইহার কারণ এই যে, কুরআন এখানে যুদ্ধের বিষয়ে কথা বলিয়াছে। যুদ্ধের সময়ে, কোন কোন অবস্থায় শান্তি-প্রতিষ্ঠার ক্ষেত্রে আনন্দসূচক সংবাদাদি ছড়ানোও যুদ্ধ-ভীতির সংবাদাদি ছড়ানো হইতে অধিকতর বিপজ্জনক হয়। সাধারণ অবস্থায়ও কোন সংবাদ শুনিয়াই, তাহা প্রচার করিতে থাকা সমাজের জন্য ক্ষতিকর। কেননা, সংবাদটি গুজবও হইতে পারে এবং শত্রুর উদ্দেশ্যমূলক কারসাজিও হইতে পারে। ‘উলীল আম্‌র’ (আদেশ দেওয়ার অধিকারী কর্তৃপক্ষ) বলিতে মহানবী (সাঃ)-কে কিংবা তাঁহার খলীফাবৃন্দ কিংবা তাহাদের নিয়োজিত আমীরগণকে বুঝাইয়া থাকে।

فَقَاتِلۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۚ لَا تُکَلَّفُ اِلَّا نَفۡسَکَ وَحَرِّضِ الۡمُؤۡمِنِیۡنَ ۚ عَسَی اللّٰہُ اَنۡ یَّکُفَّ بَاۡسَ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ وَاللّٰہُ اَشَدُّ بَاۡسًا وَّاَشَدُّ تَنۡکِیۡلًا ﴿۸۵﴾

৮৫
অতএব, তুমি আল্লাহ্‌র পথে যুদ্ধ কর, তোমাকে তোমার নিজের জন্য৬৪১ ছাড়া দায়ী করা হয় নাই– এবং তুমি মো’মেনদিগকে যুদ্ধের জন্য উৎসাহিত করিতে থাক। হয় তো অচিরেই আল্লাহ্ কাফেরদের যুদ্ধ প্রতিরোধ করিয়া দিবেন বস্তুতঃ আল্লাহ্ শক্তিতে অতীব কঠোর এবং শাস্তি দানেও অতীব কঠোর।
৬৪১। ‘যুদ্ধ কর’ এই আদেশটি কেবল নবী করীম (সাঃ)-এর উপর ব্যক্তিগতভাবে প্রযোজ্য নহে। যদি তাহাই হইত, তাহা হইলে পরবর্তী বাক্যাংশটি হইত ‘ইল্লা নাফ্‌সুকা’ তুমি ছাড়া আর কেহ দায়ী নয়। কিন্তু পরবর্তী বাক্যটি আসিয়াছে ‘ইল্লা নাফ্‌সাকা’ (তোমাকে তোমার নিজের জন্য ছাড়া দায়ী করা হয় নাই)। প্রকৃত পক্ষে, এই আয়াত ইহাই বলিতেছে যে, প্রত্যেক ব্যক্তি, এমন কি নবী করীম (সাঃ)ও ব্যক্তিগতভাবে, আল্লাহ্‌র কাছে দায়ী। তবে মহানবী (সাঃ)-এর এই বিষয়ে দায়িত্ব দুইটি—একটি দায়িত্ব নিজে যুদ্ধ করা অপর দায়িত্বটি তাঁহার অনুসারীদিগকে যুদ্ধে শরীক করানো। যদিও তিনি তাহাদের জন্য দায়ী নহেন।

مَنۡ یَّشۡفَعۡ شَفَاعَۃً حَسَنَۃً یَّکُنۡ لَّہٗ نَصِیۡبٌ مِّنۡہَا ۚ وَمَنۡ یَّشۡفَعۡ شَفَاعَۃً سَیِّئَۃً یَّکُنۡ لَّہٗ کِفۡلٌ مِّنۡہَا ؕ وَکَانَ اللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ مُّقِیۡتًا ﴿۸۶﴾

৮৬
যে কেহ সৎ (কাজের) সুপারিশ করিবে, তাহার জন্য উহা হইতে একাংশ থাকিবে এবং যে কেহ মন্দ (কাজের) সুপারিশ করিবে, তাহার জন্য উহার তুল্য অংশ৬৪২ থাকিবে, এবং আল্লাহ্ সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান।
৬৪২। এই আয়াতের তাৎপর্য হইল, সুপারিশ করার কাজটি হালকা মনে করা ঠিক নয়। যে ব্যক্তি অন্যের জন্য কোন সুপারিশ করে, সুপারিশকারী ব্যক্তি নিজে তাহার সুপারিশের ন্যায্যতার জন্য দায়ী হইবে। তাহার সুপারিশ যদি সঠিক ও ন্যায়ভিত্তিক হইয়া থাকে, তাহা হইলে সে পুরস্কৃত হইবে। অন্যথায় তাহার সুপারিশের খারাপ ফলাফলের জন্য সে দায়ী হইবে। এ কথাটা এইখানে বিশেষভাবে লক্ষ্য করা প্রয়োজন যে সৎ কাজের সুপারিশের ক্ষেত্রে ‘নসীব’ (অংশ) শব্দদ্বারা পুরস্কারের ইঙ্গিত করা হইয়াছে এবং অন্যায় সুপারিশের ফলশ্রুতি ‘কিফল’ (সম-পরিমাণ অংশ) শব্দদ্বারা ব্যক্ত করা হইয়াছে। ইহাতে বুঝানো হইয়াছে যে, মন্দ-সুপারিশের শাস্তি সম-পরিমাণের হইবে, কিন্তু উত্তম সুপারিশের পুরস্কার হইবে অনেক বেশী, যাহা আল্লাহ্‌তা’লা ন্যূনতম পরিমান দশগুণ বলিয়া ব্যক্ত করিয়াছেন।

وَاِذَا حُیِّیۡتُمۡ بِتَحِیَّۃٍ فَحَیُّوۡا بِاَحۡسَنَ مِنۡہَاۤ اَوۡ رُدُّوۡہَا ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلٰی کُلِّ شَیۡءٍ حَسِیۡبًا ﴿۸۷﴾

৮৭
এবং যখন তোমাদিগকে সাদর-সম্ভাষণে সম্বোধন করা হয়, তখন তোমরা উহা হইতে উৎকৃষ্টতর সাদর-সম্ভাষণ জানাইও, অথবা (কমপক্ষে) উহাই প্রত্যার্পণ করিও৬৪৩; নিশ্চয় আল্লাহ্ সকল বিষয়ে হিসাব গ্রহণকারী।
৬৪৩। ইহা সামাজিক কর্তব্যের বিশেষ অঙ্গ, ইহার প্রতি আমাদের বিশেষ দৃষ্টি রাখা কর্তব্য।

اَللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ لَیَجۡمَعَنَّکُمۡ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ لَا رَیۡبَ فِیۡہِ ؕ وَمَنۡ اَصۡدَقُ مِنَ اللّٰہِ حَدِیۡثًا ﴿٪۸۸﴾

৮৮
আল্লাহ্ সেই সত্তা যিনি ব্যতীত কোন উপাস্য নাই, তিনি নিশ্চয় কিয়ামত দিবস পর্যন্ত তোমাদিগকে একত্রিত করিতে থাকিবেন যাহার সম্বন্ধে কোন সন্দেই নাই। এবং আল্লাহ্ অপেক্ষা কথায় অধিক সত্যবাদী কে?
সূরা আন্‌-নিসা - রুকু ১১

فَمَا لَکُمۡ فِی الۡمُنٰفِقِیۡنَ فِئَتَیۡنِ وَاللّٰہُ اَرۡکَسَہُمۡ بِمَا کَسَبُوۡا ؕ اَتُرِیۡدُوۡنَ اَنۡ تَہۡدُوۡا مَنۡ اَضَلَّ اللّٰہُ ؕ وَمَنۡ یُّضۡلِلِ اللّٰہُ فَلَنۡ تَجِدَ لَہٗ سَبِیۡلًا ﴿۸۹﴾

৮৯
তোমাদের কি হইয়াছে যে তোমরা মোনাফেকদের৬৪৪ বিষয়ে দুই দল হইয়াছ? অথচ আল্লাহ্ তাহাদের কৃতকর্মের জন্য তাহাদিগকে বিপর্যস্ত করিয়া দিয়াছেন। আল্লাহ্‌ যাহাকে পথভ্রষ্ট করিয়াছেন তোমরা কি তাহাকে হেদায়াত দিতে চাহিতেছ? এবং আল্লাহ্ যাহাকে পথভ্রষ্ট হইতে দেন তুমি তাহার জন্য কোন পথ খুঁজিয়া পাইবে না।
৬৪৪। মদীনার আশপাশের অধিবাসী মুনাফেকদের (পার্শ্ববর্তী এলাকার বেদুঈনদের) প্রতি কিরূপ ব্যবহার করা উচিত, এইবিষয়ে মো’মেনগণ মতভেদ করিতেছিল। একাংশ তাহাদের প্রতি সহানুভূতিশীল হইয়া, তাহাদের প্রতি নরম ব্যবহার করার সুপারিশ করিলেন। তাহারা ভাবিলেন, এইরূপ করিলে, ধীরে ধীরে তাহারা সংশোধিত হইয়া যাইবে। অন্যেরা তাহাদিগকে ইসলামের জন্য এক গুরুতর বিপদ মনে করিয়া, কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করিলেন। আল্লাহ্‌র শত্রু এই বেদুঈনদের কথা নিয়া মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হওয়া কোনও মতেই উচিত নয়, এই উপদেশই এখানে মুসলমানগণকে দেওয়া হইতেছে।

وَدُّوۡا لَوۡ تَکۡفُرُوۡنَ کَمَا کَفَرُوۡا فَتَکُوۡنُوۡنَ سَوَآءً فَلَا تَتَّخِذُوۡا مِنۡہُمۡ اَوۡلِیَآءَ حَتّٰی یُہَاجِرُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ فَاِنۡ تَوَلَّوۡا فَخُذُوۡہُمۡ وَاقۡتُلُوۡہُمۡ حَیۡثُ وَجَدۡتُّمُوۡہُمۡ ۪ وَلَا تَتَّخِذُوۡا مِنۡہُمۡ وَلِیًّا وَّلَا نَصِیۡرًا ﴿ۙ۹۰﴾

৯০
তাহারা কামনা করে যে, তোমরাও সেইরূপ অস্বীকার কর যেইরূপ তাহারা অস্বীকার করিয়াছে যেন তোমরা সকলেই সমান হইয়া যাও। অতএব, যতক্ষণ পর্যন্ত না তাহারা আল্লাহ্‌র রাস্তায় হিজরত করে ততক্ষণ পর্যন্ত তাহাদের মধ্য হইতে কাহাকেও৬৪৫ বন্ধুরূপে গ্রহণ করিও না। অতঃপর, যদি তাহারা মুখ ফিরাইয়া লয় তাহা হইলে তোমরা তাহাদিগকে ধৃত কর এবং হত্যা কর৬৪৬ যেখানে তোমরা তাহাদিগকে পাও, এবং তাহাদের মধ্য হইতে কাহাকেও বন্ধুরূপে গ্রহণ করিও না এবং সাহায্যকারী রূপেও না;
৬৪৫। এখানে মরুভূমির বিশেষ বেদুঈনদের কথা বলা হইয়াছে। কুরআন মুসলমানগণকে ঐরূপ বেদুঈনদের সাথে সম্পর্ক রাখিতে নিষেধ করিয়া বলিতেছে, তাহাদের সহিত বন্ধুত্ব স্থাপন করা কিংবা তাহাদের সাহায্য চাওয়া ঠিক হইবে না।
৬৪৬। ‘কতল’ শব্দটি সকল প্রকার সামাজিক সম্পর্ক ছিন্ন করা অর্থেও ব্যবহৃত হয় (২ঃ৬২)। অতএব, ‘উকতুলূহুম’ অর্থ ইহাও হইতে পারে, “তাহাদের সহিত সকল সম্পর্ক পরিহার কর”। পরবর্তী বাক্য- “তাহাদের মধ্য হইতে কাহাকেও বন্ধুরূপে গ্রহণ করিও না”- এই অর্থ সমর্থন করে।