৪

النساء

সূরা আন্‌-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৭৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

ذٰلِکَ الۡفَضۡلُ مِنَ اللّٰہِ ؕ وَکَفٰی بِاللّٰہِ عَلِیۡمًا ﴿٪۷۱﴾

৭১
ইহা আল্লাহ্‌র পক্ষ হইতে বিশেষ ফযল; এবং সর্বজ্ঞানী হিসাবে আল্লাহ্ যথেষ্ট।
সূরা আন্‌-নিসা - রুকু ৯

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا خُذُوۡا حِذۡرَکُمۡ فَانۡفِرُوۡا ثُبَاتٍ اَوِ انۡفِرُوۡا جَمِیۡعًا ﴿۷۲﴾

৭২
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা তোমাদের আত্মরক্ষার৬৩০ ব্যবস্থা গ্রহণ কর, অতঃপর, ভিন্ন ভিন্ন দলে৬৩১ বাহির হও অথবা সম্মিলিতভাবে বাহির হও।
৬৩০। ‘হিয্‌র’ মনে সতর্কতা, পূর্ব সতর্কতা, পাহারা, সদাপ্রস্তুত অবস্থা, অথবা ভয়ের অবস্থা (লেইন)। প্রতিরক্ষার জন্য যতসব সতর্কতা ও প্রস্তুতির প্রয়োজন, ‘হিয্‌র’ শব্দ দ্বারা উহার সবটাকেই বুঝায়, এমন কি আত্মরক্ষার অস্ত্র পরিধান করা পর্যন্তও বুঝাইয়া থাকে।
৬৩১। ‘সুবাহ্’ অর্থ একদল লোক, নির্দিষ্ট কোন দল, একদল অশ্বারোহী (লেইন)।

وَاِنَّ مِنۡکُمۡ لَمَنۡ لَّیُبَطِّئَنَّ ۚ فَاِنۡ اَصَابَتۡکُمۡ مُّصِیۡبَۃٌ قَالَ قَدۡ اَنۡعَمَ اللّٰہُ عَلَیَّ اِذۡ لَمۡ اَکُنۡ مَّعَہُمۡ شَہِیۡدًا ﴿۷۳﴾

৭৩
এবং নিশ্চয় তোমাদের মধ্যে এমন লোকও আছে যাহারা গড়িমসি করিয়া পিছনে থাকিয়া যায়, অতঃপর যদি তোমাদের উপর বিপদ আসে তখন সে বলে, ‘আল্লাহ্ আমার উপর অবশ্যই অনুগ্রহ করিয়াছেন যেহেতু আমি তাহাদের সঙ্গে উপস্থিত ছিলাম না’।৬৩২
৬৩২। এই আয়াত মোনাফেকদের কথা ও তাহাদের দুইটি বৈশিষ্ট্যের কথা বলিয়াছে। তাহারা ইসলামের আভ্যন্তরীণ শত্রু।

وَلَئِنۡ اَصَابَکُمۡ فَضۡلٌ مِّنَ اللّٰہِ لَیَقُوۡلَنَّ کَاَنۡ لَّمۡ تَکُنۡۢ بَیۡنَکُمۡ وَبَیۡنَہٗ مَوَدَّۃٌ یّٰلَیۡتَنِیۡ کُنۡتُ مَعَہُمۡ فَاَفُوۡزَ فَوۡزًا عَظِیۡمًا ﴿۷۴﴾

৭৪
কিন্তু যদি আল্লাহ্‌র তরফ হইতে তোমাদের উপর কোন ফযল হয় তখন সে অবশ্য এমনভাবে বলে, যেন তোমাদের এবং তাহার মধ্যে কোন বন্ধুসুলভ সম্পর্কই ছিল না, ‘হায়! আমিও যদি তাহাদের সহিত থাকিতাম, তাহা হইলে আমি (আজ) মহা সাফল্য অর্জন করিতাম!’

فَلۡیُقَاتِلۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ الَّذِیۡنَ یَشۡرُوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا بِالۡاٰخِرَۃِ ؕ وَمَنۡ یُّقَاتِلۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ فَیُقۡتَلۡ اَوۡ یَغۡلِبۡ فَسَوۡفَ نُؤۡتِیۡہِ اَجۡرًا عَظِیۡمًا ﴿۷۵﴾

৭৫
সুতরাং যাহারা পরকালের জন্য পার্থিব জীবনকে বিক্রয় করে, তাহাদিগকে আল্লাহ্‌র পথে যুদ্ধ করা উচিত। এবং যে আল্লাহ্‌র পথে যুদ্ধ করে, অতঃপর সে নিহত হয় অথবা জয়লাভ করে, অচিরেই আমরা তাহাকে মহা পুরস্কার দান করিব।

وَمَا لَکُمۡ لَا تُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَالۡمُسۡتَضۡعَفِیۡنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالۡوِلۡدَانِ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ ہٰذِہِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَہۡلُہَا ۚ وَاجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚۙ وَّاجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا ﴿ؕ۷۶﴾

৭৬
এবং তোমাদের কি হইয়াছে যে, তোমরা আল্লাহ্‌র পথে এবং ঐ সকল অসহায় দুর্বল৬৩২-ক নর-নারী ও শিশুদের (উদ্ধারের) জন্য যুদ্ধ কর না,৬৩৩ যাহারা বলে, ‘হে আমাদের প্রভু! তুমি আমাদিগকে এই শহর হইতে বাহির করিয়া লইয়া যাও, যাহার অধিবাসীগণ বড়ই যালেম এবং তুমি নিজের সন্নিধান হইতে আমাদের জন্য কোন অভিভাবক নিযুক্ত কর, এবং তোমার সন্নিধান হইতে আমাদের জন্য কোন সাহায্যকারী নযুক্ত কর।
৬৩২-ক। এই আয়াতটি একটি জ্বলন্ত প্রমাণ যে, মুসলমানরা কখনও যুদ্ধ শুরু করে নাই। তাহারা কেবল আত্মরক্ষার জন্য, ধর্মকে সংরক্ষণ করার জন্য এবং দুর্বল স্বধর্মীগণকে অত্যাচার হইতে বাঁচাইবার জন্যই যুদ্ধ করিয়াছিলেন।
৬৩৩। এই ব্যাক্যাংশটির অনুবাদ এইরূপও হইতে পারে, “তোমাদের কি হইয়াছে যে, তোমরা আল্লাহ্‌র পথে যুদ্ধ কর না। ”

اَلَّذِیۡنَ اٰمَنُوۡا یُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۚ وَالَّذِیۡنَ کَفَرُوۡا یُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ الطَّاغُوۡتِ فَقَاتِلُوۡۤا اَوۡلِیَآءَ الشَّیۡطٰنِ ۚ اِنَّ کَیۡدَ الشَّیۡطٰنِ کَانَ ضَعِیۡفًا ﴿٪۷۷﴾

৭৭
যাহারা ঈমান আনে তাহারা আল্লাহ্‌র পথে যুদ্ধ করে, এবং যাহারা অস্বীকার করে তাহারা তাগুতের (বিদ্রোহী শয়তানের) পথে যুদ্ধ করে, অতএব তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ কর, শয়তানের (যুদ্ধ) কৌশল নিশ্চয় দুর্বল।
সূরা আন্‌-নিসা - রুকু ১০

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ قِیۡلَ لَہُمۡ کُفُّوۡۤا اَیۡدِیَکُمۡ وَاَقِیۡمُوا الصَّلٰوۃَ وَاٰتُوا الزَّکٰوۃَ ۚ فَلَمَّا کُتِبَ عَلَیۡہِمُ الۡقِتَالُ اِذَا فَرِیۡقٌ مِّنۡہُمۡ یَخۡشَوۡنَ النَّاسَ کَخَشۡیَۃِ اللّٰہِ اَوۡ اَشَدَّ خَشۡیَۃً ۚ وَقَالُوۡا رَبَّنَا لِمَ کَتَبۡتَ عَلَیۡنَا الۡقِتَالَ ۚ لَوۡلَاۤ اَخَّرۡتَنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیۡبٍ ؕ قُلۡ مَتَاعُ الدُّنۡیَا قَلِیۡلٌ ۚ وَالۡاٰخِرَۃُ خَیۡرٌ لِّمَنِ اتَّقٰی ۟ وَلَا تُظۡلَمُوۡنَ فَتِیۡلًا ﴿۷۸﴾

৭৮
তুমি কি ঐ সকল লোকের প্রতি লক্ষ্য কর নাই যাহাদিগকে বলা হইয়াছিল, ‘তোমরা তোমাদের হস্ত সংযত কর এবং নামায কায়েম কর এবং যাকাত দাও, অতঃপর, যখন তাহাদের উপর যুদ্ধ বিধিবদ্ধ করা হইল তখন দেখ! তাহাদের মধ্য হইতে এক দল মানুষকে এইরূপ ভয় করিতে লাগিল যেইরূপ আল্লাহ্‌কে ভয় করা উচিত, বরং তদপেক্ষা অধিক ভয়; এবং তাহারা বলিল, ‘হে আমাদের প্রভু! তুমি আমাদের উপর কেন যুদ্ধ বিধিবদ্ধ করিলে? কেন তুমি আমাদিগকে আরও কিছু দিনের জন্য অবকাশ দিলে না?’৬৩৪ তুমি বল, ‘পার্থিব ভোগ-বিলাস তুচ্ছ, কিন্তু পরকাল তাহার জন্য অধিকতর উত্তম যে (আল্লাহ্‌র) তাক্‌ওয়া অবলম্বন করে, এবং তোমাদের উপর খর্জূর-বীজের ঝিল্লী পরিমাণও অন্যায় করা হইবে না।’
৬৩৪। এই আয়াতটি ঐশ্রেণীর লোকদের কথা বলিতেছে, যাহারা যুদ্ধ করার প্রয়োজনের সময়ে নানা ধরণের অজুহাত দেখাইয়া যুদ্ধ করা হইতে বিরত থাকে, কিন্তু যখন যুদ্ধ করার কোনও প্রয়োজন থাকে না, তখন যুদ্ধ করার জন্য বড়ই আগ্রহ দেখায়। ইহাতে স্পষ্ট বুঝা যায় যে, তাহাদের এই আগ্রহ, হয় কপটতা প্রণোদিত নতুবা সাময়িক উত্তেজনা মাত্র।

اَیۡنَ مَا تَکُوۡنُوۡا یُدۡرِکۡکُّمُ الۡمَوۡتُ وَلَوۡ کُنۡتُمۡ فِیۡ بُرُوۡجٍ مُّشَیَّدَۃٍ ؕ وَاِنۡ تُصِبۡہُمۡ حَسَنَۃٌ یَّقُوۡلُوۡا ہٰذِہٖ مِنۡ عِنۡدِ اللّٰہِ ۚ وَاِنۡ تُصِبۡہُمۡ سَیِّئَۃٌ یَّقُوۡلُوۡا ہٰذِہٖ مِنۡ عِنۡدِکَ ؕ قُلۡ کُلٌّ مِّنۡ عِنۡدِ اللّٰہِ ؕ فَمَالِ ہٰۤؤُلَآءِ الۡقَوۡمِ لَا یَکَادُوۡنَ یَفۡقَہُوۡنَ حَدِیۡثًا ﴿۷۹﴾

৭৯
যেখানেই তোমরা থাক না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাইবেই যদিও তোমরা সুদৃঢ়-দুর্গে৬৩৫ অবস্থান কর না কেন। এবং যদি তাহাদের কোন কল্যাণ ঘটে তখন তাহারা বলে, ‘ইহা আল্লাহ্‌র সন্নিধান হইতে;’ এবং যদি তাহাদের কোন অনিষ্ট হয় তখন তাহারা বলে, ‘ইহা তোমার নিকট হইতে’, তুমি বল, ‘সবই আল্লাহ্‌র নিকট হইতে’!৬৩৬ এই লোকগুলির কি হইয়াছে যে, তাহারা কোন কথা বুঝিবার কাছ দিয়াও যায় না?
৬৩৫। এই বাক্যটি একদিকে প্রাকৃতিক নিয়মের মধ্যে, মৃত্যু যে একটি অবশ্যম্ভাবী সত্য, উহার প্রতি দৃষ্টি আকর্ষণ করিতেছে। অপরদিকে মোনাফেকদিগকে বিশেষ ভাবে বলিয়া দিতেছে যে, তাহারা মৃত্যুর হাত হইতে বাঁচিবার উদ্দেশ্যেই, আল্লাহ্‌র প্রদত্ত যুদ্ধের আদেশকে অমান্য করিতেছে।
৬৩৬। “সবই আল্লাহ্‌র নিকট হইতে” এই কথা এই অর্থে সত্য যে,আল্লাহ্ই সব কিছুর সর্বশেষ নিয়ন্তা। বিশ্বের যেখানে-যখনই মানুষের জীবনে ভাল বা মন্দ ঘটে, তাহা প্রকৃতির সাধারণ নিয়ম অনুসারেই ঘটে অথবা আল্লাহ্‌র কোনও না কোন বিশেষ আদেশের অধীনে ঘটিয়া থাকে।

مَاۤ اَصَابَکَ مِنۡ حَسَنَۃٍ فَمِنَ اللّٰہِ ۫ وَمَاۤ اَصَابَکَ مِنۡ سَیِّئَۃٍ فَمِنۡ نَّفۡسِکَ ؕ وَاَرۡسَلۡنٰکَ لِلنَّاسِ رَسُوۡلًا ؕ وَکَفٰی بِاللّٰہِ شَہِیۡدًا ﴿۸۰﴾

৮০
তোমার নিকট যে কল্যাণ আসে তাহা আল্লাহ্‌র নিকট হইতে; এবং তোমার যে অকল্যাণ ঘটে তাহা তোমার নিজের কারণে।৬৩৭ বস্তুতঃ আমরা তোমাকে মানবমণ্ডলীর জন্য রসূল করিয়া প্রেরণ করিয়াছি এবং সাক্ষী হিসাবে আল্লাহ্ই যথেষ্ট।
৬৩৭। আল্লাহ্‌তা’লা মানুষকে স্বাভাবিক শক্তি ও বৃত্তি দ্বারা ভূষিত করিয়াছেন। এইগুলির সঠিক ব্যবহারের ফলে মানুষ জীবনে কৃতকার্যতা লাভ করিতে পারে। আবার এইগুলির অপব্যবহার দ্বারা জীবনে বিপদাপদও ডাকিয়া আনিতে পারে। তাই এখানে মানুষের মঙ্গলকে আল্লাহ্‌র প্রতি আরোপ করা হইয়াছে, কারণ মানুষের জন্য আল্লাহ্ মঙ্গলই চাহেন; এবং মানুষের অকল্যাণকে মানুষের নিজের প্রতি আরোপ করা হইয়াছে। কারণ আল্লাহ্ মানুষের জন্য অমঙ্গল চাহেন না।