৩৭

الصافات

সূরা আস্ সাফ্‌ফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৮৩ আয়াত এবং ৫ রুকু আছে।

فَتَوَلَّوۡا عَنۡہُ مُدۡبِرِیۡنَ ﴿۹۱﴾

৯১
তখন তাহারা তাহাকে ছাড়িয়া পিঠ ফিরাইয়া চলিয়া গেল।

فَرَاغَ اِلٰۤی اٰلِہَتِہِمۡ فَقَالَ اَلَا تَاۡکُلُوۡنَ ﴿ۚ۹۲﴾

৯২
অনন্তর সে সংগোপনে তাহাদের মা’বূদগুলির দিকে অগ্রসর হইল এবং বলিল, ‘তোমরা কিছু খাইতেছ না কেন?

مَا لَکُمۡ لَا تَنۡطِقُوۡنَ ﴿۹۳﴾

৯৩
তোমাদের কী হইয়াছে, তোমরা যে কথাও বলিতেছ না?’২৪৯৪
২৪৯৪। জীবন্ত আল্লাহ্‌র সবচাইতে বৈশিষ্ট্যপূর্ণ চিহ্নই হইল এই যে, তিনি তাঁহার মনোনীত বান্দাগণের সাথে কথা বলেন, তাহাদের আবেদন শুনেন এবং তাহাদের প্রার্থনার জবাব দেন। সেই মা’বুদ তো অকর্মণ্য ও মৃত, যে প্রার্থনার জবাব দেয় না।

فَرَاغَ عَلَیۡہِمۡ ضَرۡبًۢا بِالۡیَمِیۡنِ ﴿۹۴﴾

৯৪
তখন সে (তাহাদের প্রতি) সংগোপনে অগ্রসর হইয়া ডান হাত দ্বারা তাহাদের উপর সজোরে আঘাত হানিল।২৪৯৫
২৪৯৫। ডানহাত সামর্থ্য ও শক্তির প্রতীক, এই আয়াতের দ্বারা ইহাই বুঝায় যে, ইব্‌রাহীম (আঃ) মূর্ত্তিগুলিকে খুব জোরে আঘাত করিলেন এবং টুকরা টুকরা করিয়া ফেলিলেন ইয়ামীন শব্দ দ্বারা প্রতিজ্ঞাও বুঝায়, সেক্ষেত্রে এই আয়াতের অর্থ হইবে, নিজের প্রতিজ্ঞা রক্ষার জন্যই বরাহীম(আঃ) মূর্তিগুলি ভাঙ্গিয়া ফেলিলেন।

فَاَقۡبَلُوۡۤا اِلَیۡہِ یَزِفُّوۡنَ ﴿۹۵﴾

৯৫
ফলে তাহারা (লোকেরা) তাহার দিকে ছুটিয়া আসিল।

قَالَ اَتَعۡبُدُوۡنَ مَا تَنۡحِتُوۡنَ ﴿ۙ۹۶﴾

৯৬
সে বলিল, ‘তোমরা কি উহার ইবাদত কর যাহা তোমরা নিজেদের হাতে খোদাই কর,

وَاللّٰہُ خَلَقَکُمۡ وَمَا تَعۡمَلُوۡنَ ﴿۹۷﴾

৯৭
অথচ আল্লাহ্ তোমাদিগকেও এবং তোমরা যাহা কিছু বানাইতেছ উহাকেও সৃষ্টি করিয়াছেন?’২৪৯৫-ক
২৪৯৫-ক। তোমাদের হাত-পা, যাহা দ্বারা তোমরা কাজ কর।

قَالُوا ابۡنُوۡا لَہٗ بُنۡیَانًا فَاَلۡقُوۡہُ فِی الۡجَحِیۡمِ ﴿۹۸﴾

৯৮
তাহারা বলিল, ‘তাহার জন্য তোমরা একটি ইমারত (অর্থাৎ অগ্নিকুণ্ড) নির্মাণ কর এবং তাহাকে সেই জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ কর।’

فَاَرَادُوۡا بِہٖ کَیۡدًا فَجَعَلۡنٰہُمُ الۡاَسۡفَلِیۡنَ ﴿۹۹﴾

৯৯
অনন্তর তাহারা তাহার বিরুদ্ধে ষড়যন্ত্রের সংকল্প করিল; কিন্তু আমরা তাহাদিগকে চরমভাবে অপদস্থ করিলাম।২৪৯৬
২৪৯৬। ইব্‌রাহীম (আঃ)-এর শত্রুরা তাঁহার বিরুদ্ধে ভীষণ ষড়যন্ত্র করিল। কিন্তু সেই ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হওয়াতে তাহারা ভীষণ অপমানবোধে জর্জরিত হইল।

وَقَالَ اِنِّیۡ ذَاہِبٌ اِلٰی رَبِّیۡ سَیَہۡدِیۡنِ ﴿۱۰۰﴾

১০০
সে বলিল, ‘নিশ্চয় আমি আমার প্রতিপালকের দিকে যাইব, তিনি নিশ্চয় আমাকে সৎপথ প্রদর্শন করিবেন।’