৩৭

الصافات

সূরা আস্ সাফ্‌ফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৮৩ আয়াত এবং ৫ রুকু আছে।

اِلَّا عِبَادَ اللّٰہِ الۡمُخۡلَصِیۡنَ ﴿۴۱﴾

৪১
শুধু আল্লাহ্‌র বিশেষ মনোনীত বান্দাগণ ছাড়া;

اُولٰٓئِکَ لَہُمۡ رِزۡقٌ مَّعۡلُوۡمٌ ﴿ۙ۴۲﴾

৪২
তাহাদের জন্য আছে নির্ধারিত রিয্‌ক—২৪৮০
২৪৮০। নির্ধারিত জীবনোপকরণ দ্বারা এই বুঝাইতেছে যে, মুসলমানগণ পূর্ব হইতেই জানিতেন যে, তাহারা আল্লাহ্‌র অনুগ্রহরাজি প্রাপ্ত হইবেন। পরবর্তী আয়াতগুলিতে ঐ অনুগ্রহরাজির বর্ণনা রহিয়াছে।

فَوَاکِہُ ۚ وَہُمۡ مُّکۡرَمُوۡنَ ﴿ۙ۴۳﴾

৪৩
ফল-ফলাদি;২৪৮১ এবং তাহারা পরম সম্মানিত বলিয়া গণ্য হইবে,
২৪৮১। ফল-ফলাদি দ্বারা ঐ সব অনুগ্রহরাজিকে বুঝাইতেছে, যাহা সত্য বিশ্বাসের ও সৎ আমলের ফলস্বরূপ মো’মেনগণকে দেওয়া হইবে।

فِیۡ جَنّٰتِ النَّعِیۡمِ ﴿ۙ۴۴﴾

৪৪
নেয়ামত পূর্ণ বাগানসমূহে,

عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیۡنَ ﴿۴۵﴾

৪৫
তাহারা পালঙ্কে পরস্পর মুখামুখী হইয়া বসিবে,

یُطَافُ عَلَیۡہِمۡ بِکَاۡسٍ مِّنۡ مَّعِیۡنٍۭ ﴿ۙ۴۶﴾

৪৬
ঝরণার পানি দ্বারা পরিপূর্ণ পান-পাত্র তাহাদের সম্মুখে পরিবেশিত হইবে,

بَیۡضَآءَ لَذَّۃٍ لِّلشّٰرِبِیۡنَ ﴿ۚۖ۴۷﴾

৪৭
যাহা স্বচ্ছ-শুভ্র হইবে; পানকারীদের জন্য সুস্বাদু হইবে;

لَا فِیۡہَا غَوۡلٌ وَّلَا ہُمۡ عَنۡہَا یُنۡزَفُوۡنَ ﴿۴۸﴾

৪৮
উহাতে কোন মাদকতা থাকিবে না এবং উহার ব্যবহারে তাহারা মাতালও হইবে না।

وَعِنۡدَہُمۡ قٰصِرٰتُ الطَّرۡفِ عِیۡنٌ ﴿ۙ۴۹﴾

৪৯
এবং তাহাদের নিকট সংযত দৃষ্টি-সম্পন্না আয়তলোচনা২৪৮২ (সতী-সাধ্বী) মহিলাগণ থাকিবে,
২৪৮২। ‘ঈনুন’ হইল আইনা-এর বহুবচন (অর্থ হইল সুন্দর ও ডাগর চক্ষুবিশিষ্ট পবিত্র স্ত্রীলোকগণ)। সুন্দর ও ভাল শব্দ এবং বাক্যকে ‘ঈনুন’ বলা হয়ঃ ‘আরযুন আইনায়ু’ অর্থ সবুজ বা কৃষ্ণমাটি (লেইন)। ইতিহাস সাক্ষ্য দিতেছে যে, উপরোক্ত আশীর্বাদসমূহ মুসলমানগণ লাভ করিয়াছিলেন। তাহারা উদ্যানসমূহ লাভ করিয়াছিলেন, সিংহাসনে বসিয়াছিলেন, শক্তি ও ক্ষমতা তাহাদের হাতে আসিয়াছিল, তাহারা হালাল আরাম-আয়েসের অধিকারী হইয়াছিলেন, তাহারা আয়তলোচন অনিন্দ্যসুন্দরী রমণীগণকে স্ত্রীরূপে লাভ করিয়াছিলেন এবং সর্বোপরি তাহাদের প্রতি আল্লাহ্ সন্তুষ্ট এবং তাহারাও আল্লাহ্‌র প্রতি সন্তুষ্ট (৫৮ঃ২৩)। ইহাই ছিল তাহাদের বিরাট সফলতা।

کَاَنَّہُنَّ بَیۡضٌ مَّکۡنُوۡنٌ ﴿۵۰﴾

৫০
যেন তাহারা আবৃত্ত ডিম্ব।