৩৭

الصافات

সূরা আস্ সাফ্‌ফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৮৩ আয়াত এবং ৫ রুকু আছে।

وَقَالُوۡا یٰوَیۡلَنَا ہٰذَا یَوۡمُ الدِّیۡنِ ﴿۲۱﴾

২১
এবং তাহারা বলিবে, ‘হায়, আমাদের সর্বনাশ! ইহা তো সেই বিচার দিবস।’২৪৭৬
২৪৭৬। ইহা মক্কা পতনের দিনকে বুঝাইতে পারে।

ہٰذَا یَوۡمُ الۡفَصۡلِ الَّذِیۡ کُنۡتُمۡ بِہٖ تُکَذِّبُوۡنَ ﴿٪۲۲﴾

২২
(আল্লাহ্ বলিবেন) ‘ইহাই সেই ফয়সালার দিন, যাহাকে তোমরা মিথ্যা বলিয়া অস্বীকার করিতে।’
সূরা আস্ সাফ্‌ফাত - রুকু ১

اُحۡشُرُوا الَّذِیۡنَ ظَلَمُوۡا وَاَزۡوَاجَہُمۡ وَمَا کَانُوۡا یَعۡبُدُوۡنَ ﴿ۙ۲۳﴾

২৩
(ফিরিশ্‌তাগণকে আদেশ করা হইবে) ‘তোমরা তাহাদিগকে সমবেত কর যাহারা যুলুম করিয়াছে এবং তাহাদের সঙ্গীগণকে এবং তাহাদিগকেও যাহাদের তাহারা ইবাদত করিত—

مِنۡ دُوۡنِ اللّٰہِ فَاہۡدُوۡہُمۡ اِلٰی صِرَاطِ الۡجَحِیۡمِ ﴿ٙ۲۴﴾

২৪
আল্লাহ্‌কে ছাড়িয়া; সুতরাং তাহাদিগকে জাহান্নামের পথে লইয়া যাও;

وَقِفُوۡہُمۡ اِنَّہُمۡ مَّسۡئُوۡلُوۡنَ ﴿ۙ۲۵﴾

২৫
এবং (তথায়) তাহাদিগকে দাঁড় করাও, কেননা তাহারা জিজ্ঞাসিত হইবে।’

مَا لَکُمۡ لَا تَنَاصَرُوۡنَ ﴿۲۶﴾

২৬
(তাহাদিগকে প্রশ্ন করা হইবে) ‘তোমাদের কি হইয়াছে যে, (এখন) তোমরা একে অপরকে সাহায্য করিতেছ না?’২৪৭৭
২৪৭৭। কাফেরগণ পরস্পরকে সাহায্য করিতে সম্পূর্ণ অসমর্থ, এই সত্য তখন তাহাদের নিকট সুস্পষ্ট হইয়া যাইবে।

بَلۡ ہُمُ الۡیَوۡمَ مُسۡتَسۡلِمُوۡنَ ﴿۲۷﴾

২৭
বরং তাহারা সেই দিন সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করিবে।২৪৭৮
২৪৭৮। অপরাধীগণ আত্মপক্ষ সমর্থনের কিছুই পাইবে না, বরং পরস্পরকে দোষারোপ করিবে, পরবর্তী আয়াতগুলিতে উহা বর্ণিত হইয়াছে।

وَاَقۡبَلَ بَعۡضُہُمۡ عَلٰی بَعۡضٍ یَّتَسَآءَلُوۡنَ ﴿۲۸﴾

২৮
এবং তাহারা একে অপরের সামনাসামনি হইয়া পরস্পর প্রশ্ন করিবে।

قَالُوۡۤا اِنَّکُمۡ کُنۡتُمۡ تَاۡتُوۡنَنَا عَنِ الۡیَمِیۡنِ ﴿۲۹﴾

২৯
তাহারা বলিবে, ‘নিশ্চয় তোমরা সর্বদা আমাদের নিকট ডান দিক হইতে আসিতে।’২৪৭৮-ক
২৪৭৮-ক। ‘ডান দিক’ বলিতে ধর্ম বুঝাইতে পারে। এইরূপ ক্ষেত্রে অর্থ দাঁড়াইবে ‘তোমরা ধর্মের মিথ্যা দোহাই দিয়া আমাদিগকে ভুলাইয়াছিলে’। ‘ডানদিক’ বলিতে শক্তি এবং ক্ষমতাও বুঝাইতে পারে। এই ক্ষেত্রে অর্থ দাঁড়াইবে তোমরা মহা শক্তিশালী ও অপরাজেয় বলিয়া আমাদিগকে ভুলাইয়াছিলে’। ইহার অর্থ এইরূপও হইতে পারে- ‘তোমরা সত্যের উপর প্রতিষ্ঠিত আছ বলিয়া শপগ্ন করিয়া আমাদিগকে ভুলাইয়াছিলে।’

قَالُوۡا بَلۡ لَّمۡ تَکُوۡنُوۡا مُؤۡمِنِیۡنَ ﴿ۚ۳۰﴾

৩০
তাহারা (অন্য দল) বলিবে, ‘না, বরং তোমরা নিজেরাই মো’মেন ছিলে না।