يس
Ya Sin
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৮৪ আয়াত এবং ৫ রুকু আছে।
অবর্তীর্ণ হওয়ার স্থান ও প্রসঙ্গ
সকলবিশেষজ্ঞ আলেম একমত যে, এই সূরা মক্কায় নাযেল হইয়াছিল। এই সূরার ভাবগত ষ্টাইল, রচনাশৈলী এবং ইহারবিষয়াবলীও এই কথা সাব্যস্ত করে। এই সূরাতে বর্ণিত বিষয়াবলীর গুরুত্ব এতই অধিক যে, হযরত নবী করীম (সাঃ) ইহাকে কুরআনের হৃদয় বলিয়া অভিহিত করিয়াছেন।পূর্ববর্তী সূরাতে বলা হইয়াছে যে, আল্লাহ্ পৃথিবী ও আকাশমালা সৃষ্টি করিয়া ও মানুষের দৈহিক প্রয়োজন মিটাইয়াই ক্ষান্ত হন নাই বরং তাহার নৈতিক ও আধ্যাত্মিক প্রয়োজনসমূহ মিটাইবারও সব ব্যবস্থা করিয়াছেন। শেষোক্ত প্রয়োজন মিটাইবার জন্য তিনি মানুষের মধ্যে বার বার নবী পাঠাইয়া, সেই নবীর মাধ্যমে নিজেকে প্রকাশ করিয়াছেন। এই সূরাতে হযরত আকদাস মুহাম্মদ (সাঃ)-কে সর্বশ্রেষ্ঠ নেতা বা সর্বোত্তম আদর্শবান নেতা নামে আখ্যায়িত করিয়া বলা হইতেছে যে, তাহার মাধ্যমে আল্লাহ্ নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করিয়াছেন এবং এই পূর্ণতম এবং অভ্রান্ত গ্রন্থ ‘কুরআন’ তাঁহাকে দান করিয়াছেন।
বিষয়-বস্তু
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে পূর্ণতম নেতা আখ্যা দিয়া এই সূরা আরম্ভ হইয়াছে। ইহার অর্থ এই যে, নবী প্রেরণের যে ধারা আল্লাহ্তা’লা আদম (আঃ) দ্বারা প্রবর্তন করিয়াছিলেন উহার সর্বোত্তম দৃষ্টান্ত হইলেন মুহাম্মদ (সাঃ)। হযরত মুহাম্মদ (সাঃ)-এর পথই এখন একমাত্র সত্য,সঠিক ও সরলপথ, যাহা মানুষকে আল্লাহ্র কাছে পৌঁছাইয়া দেয়। অন্যান্য পথ যাহা পূর্বে মানুষকে আল্লাহ্র কাছে পৌঁছাইয়া দিত সেগুলি এখন বন্ধ হইয়া গিয়াছে এবং কেয়ামত পর্যন্ত বন্ধই থাকিবে।
আল্লাহ্ এখন কেবল মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর অনুসারীদের মাধ্যমে আত্মপ্রকাশ করিবেন। আল্লাহ্ স্বীয় অভ্রান্ত প্রজ্ঞায়, বিশ্বমানবের কাজে সর্বশেষ ধর্মকে প্রচারের জন্য মহানবী (সাঃ)-কে আরবদের মধ্যে প্রেরণ করিলেন, যাহারা বহু শতাব্দী পর্যন্ত কোন নবী দেখে নাই। আরবের ভূমি নিরস ও শুষ্ক ছিল। ঐশী-বাণীর অমৃতধারা এই ভূমির উপর পতিত হইল এবং আধ্যাত্মিক জীবনের এক নূতন বেগবতী ফল্গুধারা ইহাকে প্রাণ প্রাচুর্যে ভরিয়া তুলিল।অতঃপর, আল্লাহ্ রূপক ভাষায় বর্ণনা করিতেছেন যে, তিনি মানবজাতির কাছে কিভাবে নবীদের মাধ্যমে নিজেকে প্রকাশ করিয়া আসিতেছেন। মূসা (আঃ)-এর কথা ঈসা (আঃ)-এর কথা এবং নবী করীম (সাঃ)-এর কথা উল্লেখ করিয়া বলিলেন যে, তিনিই তাঁহার দিকে মানুষকে আহ্বান করার জন্য যথা সময়ে এই নবীগণকে পাঠাইয়াছেন। আল্লাহ্ ইহার পরে একথাও বলিলেন যে, আখেরী যমানায় ধর্মের যখন অধঃপতন হইবে এবং ওহী-ইলহামের প্রতি মানুষের বিশ্বাস রহিত হইয়া যাইবে তখন মহানবী (সাঃ)-এর অনুসারীদের মধ্য হইতে এক ব্যক্তি ইসলামের কেন্দ্রস্থলের বহু দূরবর্তী এক স্থানে (৩৬ঃ২১) আবির্ভূত হইবেন। এই ধর্মসংস্কারক মানুষকে ইসলামের দিকে আহ্বান করিবেন। কিন্তু পূর্ববর্তী নবীগণের মতই, তাঁহার আহ্বানও অনেকটা অরণ্যে রোদনের মত হইবে। সারা পৃথিবী তখন অশুভ শক্তির কবলে থাকিবে। মানুষ মিথ্যা উপাস্যের পূজায় মগ্ন থাকিবে এবং পৃথিবী আল্লাহ্র শাস্তির মধ্যে নিপতিত হইবে। অতঃপর এই সূরাতে অতি সুপরিচিত এক প্রাকৃতিক বিধানের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করিয়া বলাহইয়াছেযে,যখন সারাটা পৃথিবী শুষ্ক ওতৃষিত হইয়া পড়ে, তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, যার ফলে মৃত মৃত্তিকা পুনর্জীবিত হইয়া উঠে এবং নানা প্রকারের ও নানা বর্ণের লতাপাতা, শাকসবজি ও ফল-ফুলে ভরিয়া যায়। তেমনিভাবে, মানুষের হৃদয়ে যখন মরিচা ধরে এবং উহা একেবারে কলুষিত হইয়া পড়ে, তখন ইহা দূরীকরণের উদ্দেশ্যে আকাশ হইতে ঐশী-বাণীরূপে আধ্যাত্মিক পানি অবতীর্ণ হয়। এই বিষয়টি বুঝাইবার জন্য আরেকটি উপমা এই সূরাতে ব্যবহৃত হইয়াছে। দিনের পরে রাত্রি আবার রাত্রির পরে দিন আসা-যাওয়ার চিরন্তন প্রথাকে উপমাস্করূপ উল্লেখ করা হইয়াছে। আরো ভালভাবে বুঝাইবার জন্য বলা হইয়াছে যে, আল্লাহ সত্য সত্যই সব বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করিয়াছেন; শাক সবজিতেও জোড়া জোড়া আছে, এমনকি অজৈব পদার্থের জোড়া বাঁধা আছে। এই উপমাতে বুঝানো হইয়াছে যে, সকল সত্যিকার জ্ঞানের মূলে রহিয়াছে একটি সমন্বয় - ঐশী বাণীর সাথে মানব-যুক্তির সমন্বয়। সূরার শেষদিকে ইসলামের মহানও উজ্জ্বল ভবিষ্যতের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে। বলা হইয়াছে যে, আরবজাতি বহুশতাব্দী ধরিয়া বিশ্বমানবের তুলনায় নিম্নস্তরে অবহেলিত অবস্থায় পতিত ছিল,আল্লাহ্র হুকুমে এখন সেই আরবেরা জাগতিক উন্নতিও আধ্যাত্মিক মহিমার চূড়ান্ত উচ্চতায় আরোহণ করিবে ইহাই আল্লাহ্র ইচ্ছা, ইহা অলস-স্বপ্ন বা কবি-কল্পনা নহে। কেননা, তাহাদের মধ্যে আল্লাহ্র রসূল আগমন করিয়াছেন, তিনি নিশ্চয়ই তাহাদিগকে ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গল ও কল্যাণের উজ্জ্বলতম মহিমার চূড়ায় উপনীত করিবেন।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰسٓ ۚ﴿۲﴾
وَالۡقُرۡاٰنِ الۡحَکِیۡمِ ۙ﴿۳﴾
عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ؕ﴿۵﴾
تَنۡزِیۡلَ الۡعَزِیۡزِ الرَّحِیۡمِ ۙ﴿۶﴾
لِتُنۡذِرَ قَوۡمًا مَّاۤ اُنۡذِرَ اٰبَآؤُہُمۡ فَہُمۡ غٰفِلُوۡنَ ﴿۷﴾
لَقَدۡ حَقَّ الۡقَوۡلُ عَلٰۤی اَکۡثَرِہِمۡ فَہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۸﴾
اِنَّا جَعَلۡنَا فِیۡۤ اَعۡنَاقِہِمۡ اَغۡلٰلًا فَہِیَ اِلَی الۡاَذۡقَانِ فَہُمۡ مُّقۡمَحُوۡنَ ﴿۹﴾
وَجَعَلۡنَا مِنۡۢ بَیۡنِ اَیۡدِیۡہِمۡ سَدًّا وَّمِنۡ خَلۡفِہِمۡ سَدًّا فَاَغۡشَیۡنٰہُمۡ فَہُمۡ لَا یُبۡصِرُوۡنَ ﴿۱۰﴾