৩৫

فاطر

সূরা আল্ ফাতের

Fatir

মক্কী ৪৬ আয়াত ৫ রুকু পারা ২২

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৬ আয়াত এবং ৫ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

اَلۡحَمۡدُ لِلّٰہِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ جَاعِلِ الۡمَلٰٓئِکَۃِ رُسُلًا اُولِیۡۤ اَجۡنِحَۃٍ مَّثۡنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ؕ یَزِیۡدُ فِی الۡخَلۡقِ مَا یَشَآءُ ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۲﴾

২
সকল প্রশংসা আল্লাহ্‌রই যিনি আকাশসমূহের ও পৃথিবীর আদি-স্রষ্টা এবং ফিরিশ্‌তাগণকে বার্তাবহরূপে নিযুক্তকারী, যাহারা দুই দুই, তিন তিন এবং চার চার ডানা বিশিষ্ট। সৃজনে তিনি যত চাহেন বৃদ্ধি করেন;২৪০৭ নিশ্চয় আল্লাহ্‌ প্রত্যেক বস্তুর উপর সর্বশক্তিমান।
২৪০৭। প্রকৃতির সব কিছুর নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও তদারকির ভার ফিরিশ্‌তাগণের উপর ন্যস্ত করা হইয়াছে (৭৯ঃ৬)। ফিরিশ্‌তাগণের কর্তব্যের মধ্যে ইহাও একটি। তাহাদের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রহিয়াছে নবীগণের কাছে আল্লাহ্‌র বাণী ও ইচ্ছা বহন করিয়া আনিয়া সঠিকভাবে পৌঁছাইয়া দেওয়া। বাণী-বাহী ফিরিশ্‌তাগণ একই সঙ্গে দুই, তিন বা চারটি গুণ প্রকাশ করিয়া থাকেন। অন্যান্য ফিরিশ্‌তাগণের আরও বেশী বেশী সংখ্যক গুণাবলী রহিয়াছে। ‘আজ্‌নেহা’ অর্থ শক্তি ও সামর্থ্যের প্রতীক (লেইন)। অতএব আয়াতটির অর্থ দাঁড়ায়, ফিরিশ্‌তাগণ বিভিন্ন ধরণের ও বিভিন্ন পরিমাণের শক্তি ও গুণ রাখেন। যে কার্য তাহাদিগকে করিতে দেওয়া হয়, সেই কার্যোপযোগী শক্তি ও গুণ, সঠিক পরিমাণে তাহারা ব্যবহার করিয়া থাকেন। কোন কোন ফিরিশ্‌তাকে অন্যান্য ফিরিশ্‌তা হইতে অধিকতর শক্তি-সামর্থ্য ও গুণাবলীর দ্বারা ভূষিত করা হইয়াছে। ফিরিশ্‌তাগণের মধ্যে সকলের প্রধান হইলেন হযরত জিব্‌রাঈল। তাই সর্বোচ্চ ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ, আল্লাহ্‌র বাণী নবীগণের কাছে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব তাঁহাকেই অর্পণ করা হইয়াছে। এই গুরু দায়িত্ব তাঁহারই তদারকি ও তত্বাবধানে সম্পন্ন হইয়া থাকে।

مَا یَفۡتَحِ اللّٰہُ لِلنَّاسِ مِنۡ رَّحۡمَۃٍ فَلَا مُمۡسِکَ لَہَا ۚ وَمَا یُمۡسِکۡ ۙ فَلَا مُرۡسِلَ لَہٗ مِنۡۢ بَعۡدِہٖ ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۳﴾

৩
আল্লাহ্ মানুষের জন্য যে কোন রহমতের দ্বার উন্মুক্ত করিলে২৪০৮ উহার প্রতিরোধকারী কেহ নাই; এবং তিনি (উহাকে) প্রতিরোধ করিলে তাঁহার পরে উহার উন্মুক্তকারী কেহ নাই; বস্তুতঃ তিনি মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
২৪০৮। পূর্ববর্তী আয়াতে বলা হইয়াছে যে, আল্লাহ্‌ আকাশমালা ও বিশ্ব সৃষ্টি করার পর, মানুষের জাগতিক ও আধ্যাত্মিক প্রয়োজনাদি মিটাইবার সর্বাত্মক ব্যবস্থা করিয়াছেন। এই আয়াতে বলা হইয়াছে যে, আল্লাহ্‌তা’লা সিদ্ধান্ত করিয়া লইয়াছেন যে, তিনি মানুষের উপর অপার করুণা বর্ষণ করিবেন; কুরআনের মত মহা-আশীর্বাদ-পুষ্ট গ্রন্থ দ্বারা মানব জাতিকে সুপথে পরিচালিত করিবেন।

یٰۤاَیُّہَا النَّاسُ اذۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰہِ عَلَیۡکُمۡ ؕ ہَلۡ مِنۡ خَالِقٍ غَیۡرُ اللّٰہِ یَرۡزُقُکُمۡ مِّنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۫ۖ فَاَنّٰی تُؤۡفَکُوۡنَ ﴿۴﴾

৪
হে মানব মণ্ডলী! তোমাদের উপর আল্লাহ্‌র যে নেয়ামত নাযেল হইয়াছে উহাকে তোমরা স্মরণ কর। আল্লাহ্ ব্যতিরেকে কি অন্য কোন সৃষ্টিকর্তা আছে যে তোমাদিগকে আকাশ ও যমীন হইতে রিয্‌ক দেয়? তিনি ব্যতীত অন্য কোন মা’বূদ নাই। তথাপি তোমাদিগকে কোথায় বিভ্রান্ত করিয়া লইয়া যাওয়া হইতেছে?

وَاِنۡ یُّکَذِّبُوۡکَ فَقَدۡ کُذِّبَتۡ رُسُلٌ مِّنۡ قَبۡلِکَ ؕ وَاِلَی اللّٰہِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿۵﴾

৫
এবং যদি তাহারা তোমাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করে তাহা হইলে তোমার পূর্ববর্তী রসূলগণকেও মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করা হইয়াছিল; বস্তুতঃ সকল বিষয় (ফয়সালার জন্য) আল্লাহ্‌র দরবারে প্রত্যাবর্তিত হইবে।

یٰۤاَیُّہَا النَّاسُ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ فَلَا تَغُرَّنَّکُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ٝ وَلَا یَغُرَّنَّکُمۡ بِاللّٰہِ الۡغَرُوۡرُ ﴿۶﴾

৬
হে মানব মণ্ডলী! নিশ্চয় আল্লাহ্‌র ওয়াদা সত্য, অতএব পার্থিব জীবন যেন তোমাদিগকে ধোকা না দেয় এবং কোন প্রতারক যেন তোমাদিগকে আল্লাহ্ সম্বন্ধে প্রতারণা না করে।

اِنَّ الشَّیۡطٰنَ لَکُمۡ عَدُوٌّ فَاتَّخِذُوۡہُ عَدُوًّا ؕ اِنَّمَا یَدۡعُوۡا حِزۡبَہٗ لِیَکُوۡنُوۡا مِنۡ اَصۡحٰبِ السَّعِیۡرِ ؕ﴿۷﴾

৭
নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাহাকে শত্রু বলিয়াই জানিও। সে নিজের দল-বলকে শুধু এই জন্যই ডাকে যেন তাহারা দোযখবাসী হয়।

اَلَّذِیۡنَ کَفَرُوۡا لَہُمۡ عَذَابٌ شَدِیۡدٌ ۬ؕ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّاَجۡرٌ کَبِیۡرٌ ﴿٪۸﴾

৮
যাহারা কুফরী করিয়াছে তাহাদের জন্য কঠোর আযাব নির্ধারিত আছে। এবং যাহারা ঈমান আনিয়াছে এবং সৎকর্ম করিয়াছে তাহাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার অবধারিত আছে।
সূরা আল্ ফাতের - রুকু ১

اَفَمَنۡ زُیِّنَ لَہٗ سُوۡٓءُ عَمَلِہٖ فَرَاٰہُ حَسَنًا ؕ فَاِنَّ اللّٰہَ یُضِلُّ مَنۡ یَّشَآءُ وَیَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ۫ۖ فَلَا تَذۡہَبۡ نَفۡسُکَ عَلَیۡہِمۡ حَسَرٰتٍ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ ﴿۹﴾

৯
অতএব যে ব্যক্তির জন্য তাহার কুকর্মকে সুন্দর করিয়া দেখানো হইয়াছে এবং সে উহাকে উত্তম বলিয়া মনে করিয়াছে সে কি (কখনও হেদায়াত পাইতে পারে)? নিশ্চয় আল্লাহ্ যাহাকে চাহেন বিভ্রান্ত হইতে দেন, এবং যাহাকে চাহেন হেদায়াত দেন; সুতরাং তাহাদের জন্য আক্ষেপ করিয়া তোমার প্রাণ যেন বিনষ্ট হইয়া না যায়।২৪০৯ নিশ্চয় আল্লাহ্ উহা সম্যক জানেন যাহা তাহারা করিতেছে।
২৪০৯। নিজের জাতির লোকজনের প্রতি নবী করীম (সাঃ)-এর ভালবাসা, হিতৈষণা ও শুভেচ্ছার এক জীবন্ত ও জ্বলন্ত প্রমাণ এই আয়াতটি বহন করিতেছে। তাহাদের ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গল তাঁহার (সাঃ) মনের মনিকোঠায় জ্বল জ্বল করিতেছিল। তাই তাঁহার আনীত সত্যের প্রতি তাহাদের বিরোধিতা তাঁহার মনকে একেবারে মুষড়াইয়া দিয়াছিল। (১৮ঃ৭ দ্রষ্টব্য)

وَاللّٰہُ الَّذِیۡۤ اَرۡسَلَ الرِّیٰحَ فَتُثِیۡرُ سَحَابًا فَسُقۡنٰہُ اِلٰی بَلَدٍ مَّیِّتٍ فَاَحۡیَیۡنَا بِہِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا ؕ کَذٰلِکَ النُّشُوۡرُ ﴿۱۰﴾

১০
এবং আল্লাহ্‌ তিনি, যিনি বায়ুরাশিকে প্রেরণ করেন, যাহা মেঘমালাকে বহন করে; অতঃপর আমরা উহাকে কোন মৃতদেশের দিকে হাঁকাইয়া লইয়া যাই, অতঃপর আমরা উহার দ্বারা যমীনকে উহার মৃত্যুর পর সঞ্জীবিত করিয়া তুলি। অনুরূপভাবেই পুনরুত্থান ঘটিবে।২৪১০
২৪১০। ‘নুশূর’ (পুনরুত্থান) বলিতে এখানে নৈতিক ও আধ্যাত্মিকভাবে অধঃপতিত, মৃতবৎ একটি জাতির আধ্যাত্মিক পুনরুত্থানকে বুঝাইয়াছে। আয়াতটির তাৎপর্য হইল, বৃষ্টির পানি পাওয়ার সাথে সাথে যেমন শুষ্ক-মৃত পৃথিবী ফুলে-ফলে সুশোভিত হইয়া উঠে, তেমনি ঐশী-বাণী-রূপ জীবন-প্রদায়ী পানি পাইয়া নৈতিক ও আধ্যাত্মিকভাবে শুষ্ক ও মৃতবৎ মানব জাতি, নূতন জীবনের স্পন্দন লাভ করিয়া জাগিয়া উঠিবে।