فاطر
Fatir
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৪৬ আয়াত এবং ৫ রুকু আছে।
নাযেল হওয়ার তারিখ ও প্রসংগ
এই সূরাটি মক্কায় নাযেল হইয়াছিল এবং সম্ভবতঃ ইহা পূর্ববর্তী সূরাটির সমসাময়িক। পূর্বের সূরাতে মুসলমানদেরকে বলা হইয়াছিল যে, বনী ইসরাঈলীদের মত তাহাদেরকেও জাগতিক সম্পদ, সম্মান ও প্রতিপত্তির অধিকারী করা হইবে, কিন্তু যদি তাহাদের প্রাচুর্যের ও খ্যাতির সোনালী দিনগুলিতে তাহারা আল্লাহ্কে বিস্মৃত হয় এবং সব কিছু ভুলিয়া ভোগ-বিলাসের জীবনে নিজেদেরকে কার্যতঃ জড়িত রাখে, তাহা হইলে বনী ইসরাঈলীদের মত তাহারাও ঐশী গযব ডাকিয়া আনিবে। বর্তমান সূরাতে পুনরায় তাহাদেরকে সম্মান ও খ্যাতির প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে, যদি তাহারা কুরআনের অনুশাসনকে যথাযথভাবে মানিয়া চলে এবং ইহার নির্দেশাবলী পালনে কখনো নেতিবাচক মনোভাব প্রদর্শন না করে।
বিষয়বস্তু
সূরাটি এই ঘোষণাসহ শুরু হইয়াছে যে, “সকল প্রশংসা আল্লাহ্রই যিনি আকাশসমূহের ও পৃথিবীর আদি স্রষ্টা।” এই ঘোষণার মাধ্যমে জানানো হইয়াছে যে, বিশ্ব জগতের সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ্ শুধু মানুষের বাহ্যিক প্রয়োজনই পূরণ করেন নাই, বরঞ্চ তিনি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক চাহিদা মিটাইবার দিকেও যথাযথ খেয়াল রাখিয়াছেন। এই উদ্দেশ্যে তিনি ফিরিশতাদিগকে সৃষ্টি করিয়াছেন, যাহাদের মাধ্যমে তিনি বিশ্ব-জগতের বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করেন এবং মানুষের নিকট তাঁহার ইচ্ছার প্রকাশ ঘটান। ইহাতে আরো বলা হইয়াছে যে, মানুষ সৃষ্টির প্রথমাবস্থা হইতেই তিনি যুগে যুগে নবী-রসূলগণের মাধ্যমে মানুষের নিকট তাঁহার অভিপ্রায় জানাইয়া আসিতেছেন এবং এখন চূড়ান্তভাবে মানুষের নিকট তাঁহার নেয়ামত প্রদানের লক্ষ্যে তিনি পবিত্র কুরআন অবতীর্ণ করিয়াছেন। অতঃপর, মানুষ যেন এই মহান নেয়ামতকে অস্বীকার না করে, তাহা হইলে ইহার অনিবার্য ফল স্বরূপ তাহাদিগকে দুঃখজনক পরিণাম ভোগ করিতে হইবে, এই কথা জানাইয়া আল্লাহ্তা’লা মানুষকে সতর্ক করিয়াছেন। অতঃপর, সূরাটিতে মানুষের অনুল্লেখযোগ্য জন্ম গ্রহণের প্রসংগ টানিয়া একটি নৈতিক শিক্ষার দিকে দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে এবং বলা হইয়াছে যে, ইসলামও অনুরূপভাবে একটি সামান্য অবস্থা হইতে একদিন এক শক্তিশালী আন্দোলনে পর্যবসিত হইবে। ইসলামকে একটি সুমিষ্ট পানির সাগরের সাথে তুলনা করিয়া বলা হইয়াছে যে, আধ্যাত্মিক ক্ষেত্রে তৃষাতুর পথিকের তৃষ্ণা মিটাইবার জন্যই ইহার আবির্ভাব। অতঃপর, জানানো হইয়াছে যে, ইসলামের আবির্ভাব কোন অভিনব ঘটনা নয়। পৃথিবীর বুকে যেমন দিনের পর রাত্রি আসে, তেমনি আধ্যাত্মিক ক্ষেত্রেও অন্ধকারের পর আলোর আবির্ভাব হয়; দীর্ঘ দিনের আধ্যাত্মিক অন্ধকার যুগে যখন আল্লাহ্র ওহী-ইলহাম প্রেরণ বন্ধ ছিল, সেই সময় অতিক্রান্ত হইবার পর এখন পুনরায় ইসলামের সূর্য উদিত হইয়াছে, যাহার ফলে অন্ধকার পৃথিবী আলোকিত হইবে এবং আল্লাহ্র অভিপ্রায় ইহাই যে, ইসলামের মাধ্যমে তিনি এখন এক নূতন সৃষ্টি ও এক নূতন ব্যবস্থা কায়েম করিবেন। বস্তুতঃ কুরআনের শিক্ষার মাধ্যমে আল্লাহ্তা’লা অন্ধকে চক্ষু, বধিরকে কর্ণ এবং মৃতকে নূতন জীবন দান করিবেন। কিন্তু যাহারা উদ্দেশ্যমূলকভাবে তাহাদের হৃদয়ের অর্গল বন্ধ রাখবে এবং ঐশী ডাকে সাড়া দিবে না, তাহারা আধ্যাত্মিকভাবে মৃত বলিয়া পরিগণিত হইবে। অতঃপর, সূরাটিতে পার্থিব জগতের বিভিন্ন অবস্থার প্রতি গভীর অভিনিবেশ সহকারে লক্ষ্য করিবার আহ্বান জানাইয়া বলা হইয়াছে যে, এইসব অবস্থার সহিত আধ্যাত্মিক জগতের বিভিন্ন ঘটনাবলীর গভীর সাদৃশ্য রহিয়াছে। পৃথিবীর শুষ্ক ও শক্ত মাটিতে যখন বারি বর্ষণ হয়, তখন ইহা এক নূতন জীবন-সম্ভারে স্পন্দিত হইয়া উঠে এবং বিভিন্ন প্রকারের ফসল, ফুল ও ফলের উদ্ভব হয় যাহাদের রং, স্বাদ ও আকৃতি কতই না বৈচিত্র্যপূর্ণ! বৃষ্টির আকারে যে পানি বর্ষিত হয় তাহাতো একই থাকে, কিন্তু উহার ফলশ্রুতিতে ফসল ও ফলের সমাহারে থাকে বিভিন্নতা। একইভাবে আধ্যাত্মিক বারি যদিও একই থাকে, কিন্তু মানুষের প্রকৃতিগত পার্থক্য ও স্বাভাবিক যোগ্যতার হের-ফের হেতু ঐশী-বারি অর্থাৎ ওহী-ইলহাম প্রেরণের ফলও বিভিন্ন হইয়া থাকে। একদিকে তাই তখন যেমন অত্যন্ত সত্যনিষ্ঠ ও আল্লাহ্ভীরু মানুষের উদ্ভব হয়, অন্যদিকে ভীষণ দুষ্ট প্রকৃতির মানুষও জন্মলাভ করে যাহারা সত্যের বিরুদ্ধে নিরলস সংগ্রাম চালাইতে থাকে। তবে, সত্যের অনুসারী ও অন্ধকারের শক্তির মধ্যে এই যে দ্বন্দ্ব উহার একটি পরিসমাপ্তি আছে, আর তাহা হইতেছে, মিথ্যার উপরে সত্যের বিজয়। সূরাটির শেষের দিকে পৌত্তলিকদের অযৌক্তিক বিশ্বাস ও তজ্জনিত তাহাদের পরিণামের প্রতি সতর্ক করিয়া বলা হইয়াছে যে, তাহাদের বিশ্বাস মিথ্যা এবং আচার-আরাধনা ভ্রান্ত হওয়া সত্বেও যদি তাহারা উহাতেই প্রতিষ্ঠিত থাকার জিদ বজায় রাখে, তাহা হইলে তাহাদের উপর ঐশী শাস্তি অবতীর্ণ হইবে। অবশ্য ইহা ঠিক যে, খোদা শাস্তি প্রদানে ধীর এবং তিনি পাপীদেরকে অবকাশ দেন যাহাতে তাহারা নিজেদের সংশোধন করে, কিন্তু তাহাদের বিপথগামিতায় তাহারা যখন আরো ব্যাপকতার সঙ্গে নিজেদেরকে জড়িত করে, তখন তাহাদের নিজেদের অপকর্মের ফলেই ঐশী অনুকম্পার দরজা বন্ধ হইয়া যায়।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اَلۡحَمۡدُ لِلّٰہِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ جَاعِلِ الۡمَلٰٓئِکَۃِ رُسُلًا اُولِیۡۤ اَجۡنِحَۃٍ مَّثۡنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ؕ یَزِیۡدُ فِی الۡخَلۡقِ مَا یَشَآءُ ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۲﴾
مَا یَفۡتَحِ اللّٰہُ لِلنَّاسِ مِنۡ رَّحۡمَۃٍ فَلَا مُمۡسِکَ لَہَا ۚ وَمَا یُمۡسِکۡ ۙ فَلَا مُرۡسِلَ لَہٗ مِنۡۢ بَعۡدِہٖ ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۳﴾
یٰۤاَیُّہَا النَّاسُ اذۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰہِ عَلَیۡکُمۡ ؕ ہَلۡ مِنۡ خَالِقٍ غَیۡرُ اللّٰہِ یَرۡزُقُکُمۡ مِّنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۫ۖ فَاَنّٰی تُؤۡفَکُوۡنَ ﴿۴﴾
وَاِنۡ یُّکَذِّبُوۡکَ فَقَدۡ کُذِّبَتۡ رُسُلٌ مِّنۡ قَبۡلِکَ ؕ وَاِلَی اللّٰہِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿۵﴾
یٰۤاَیُّہَا النَّاسُ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ فَلَا تَغُرَّنَّکُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ٝ وَلَا یَغُرَّنَّکُمۡ بِاللّٰہِ الۡغَرُوۡرُ ﴿۶﴾
اِنَّ الشَّیۡطٰنَ لَکُمۡ عَدُوٌّ فَاتَّخِذُوۡہُ عَدُوًّا ؕ اِنَّمَا یَدۡعُوۡا حِزۡبَہٗ لِیَکُوۡنُوۡا مِنۡ اَصۡحٰبِ السَّعِیۡرِ ؕ﴿۷﴾
اَلَّذِیۡنَ کَفَرُوۡا لَہُمۡ عَذَابٌ شَدِیۡدٌ ۬ؕ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّاَجۡرٌ کَبِیۡرٌ ﴿٪۸﴾
اَفَمَنۡ زُیِّنَ لَہٗ سُوۡٓءُ عَمَلِہٖ فَرَاٰہُ حَسَنًا ؕ فَاِنَّ اللّٰہَ یُضِلُّ مَنۡ یَّشَآءُ وَیَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ۫ۖ فَلَا تَذۡہَبۡ نَفۡسُکَ عَلَیۡہِمۡ حَسَرٰتٍ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ ﴿۹﴾
وَاللّٰہُ الَّذِیۡۤ اَرۡسَلَ الرِّیٰحَ فَتُثِیۡرُ سَحَابًا فَسُقۡنٰہُ اِلٰی بَلَدٍ مَّیِّتٍ فَاَحۡیَیۡنَا بِہِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا ؕ کَذٰلِکَ النُّشُوۡرُ ﴿۱۰﴾