৩৩

الأحزاب

সূরা আল্ আহ্‌যাব

Al-Ahzab

মাদানী ৭৪ আয়াত ৯ রুকু পারা ২১–২২

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৪ আয়াত এবং ৯ রুকু আছে।

لَئِنۡ لَّمۡ یَنۡتَہِ الۡمُنٰفِقُوۡنَ وَالَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ وَّالۡمُرۡجِفُوۡنَ فِی الۡمَدِیۡنَۃِ لَنُغۡرِیَنَّکَ بِہِمۡ ثُمَّ لَا یُجَاوِرُوۡنَکَ فِیۡہَاۤ اِلَّا قَلِیۡلًا ﴿ۖۛۚ۶۱﴾

৬১
মোনাফেকগণ এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে, এবং যাহারা মদীনায় মিথ্যা গুজব ছড়াইয়া বেড়ায়, তাহারা যদি বিরত না হয় তাহা হইলে আমরা অবশ্যই তোমাকে তাহাদের বিরুদ্ধে খাড়া করিয়া দিব,২৩৭০ উহার পর তাহারা এই শহরে তোমাদের সঙ্গে প্রতিবেশী হিসাবে অতি অল্পকালই থাকিবে-
২৩৭০। মদীনার মোনাফেক ও ইহুদীরা ইসলামের উন্নতির পথে সকল ধরণের বাধা-বিঘ্ন সৃষ্টির চেষ্টা করিতেছিল। এ কাজে তাহাদের হাতে সর্বাপেক্ষা বড় অস্ত্র ছিল ইসলামের ও মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও মিথ্যা কথা প্রচার করা। যখন কাফেরদের সম্মিলিত বাহিনী মুসলমানদের কাছে পরাজিত ও লাঞ্ছিত হইয়া পলায়ন করিল এবং মুসলমানদের রাজনৈতিক সম্মান ও শক্তি অসামান্যভাবে বৃদ্ধি পাইল, তখন তাহাদের এই মিথ্যাচারিতার কাজেও ভাঁটা পড়িয়া গেল। ‘লানুগরিয়ান্নাকা বিহিম’ এর অন্য অর্থ, আমরা তোমাকে তাহাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের কথা বলিতাম অথবা তাহাদের উপরে তোমাকে ক্ষমতা দান করিতাম।

مَّلۡعُوۡنِیۡنَ ۚۛ اَیۡنَمَا ثُقِفُوۡۤا اُخِذُوۡا وَقُتِّلُوۡا تَقۡتِیۡلًا ﴿۶۲﴾

৬২
অভিশপ্ত অবস্থায়। তাহাদিগকে যেখানে পাওয়া যাইবে সেখানেই ধরা হইবে এবং কঠোরভাবে হত্যা করা হইবে।২৩৭১
২৩৭১। যুগ যুগ ধরিয়া হতভাগা ইহুদীরা অপমান ও অসম্মানের মধ্যেই দিন কাটাইয়াছে। প্যালেষ্টাইনে তাহাদের আগমন এবং ইসরাঈল রাষ্ট্রের পত্তন একটা সাময়িক ব্যবস্থা মাত্র।

سُنَّۃَ اللّٰہِ فِی الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلُ ۚ وَلَنۡ تَجِدَ لِسُنَّۃِ اللّٰہِ تَبۡدِیۡلًا ﴿۶۳﴾

৬৩
আল্লাহ্‌র এই বিধান (গ্রহণ কর), যাহা ঐ সকল লোকের মধ্যে প্রচলিত ছিল যাহারা পূর্বে অতীত হইয়াছে; এবং তুমি আল্লাহ্‌র বিধানে কখনও কোন পরিবর্তন পাইবে না।

یَسۡـَٔلُکَ النَّاسُ عَنِ السَّاعَۃِ ؕ قُلۡ اِنَّمَا عِلۡمُہَا عِنۡدَ اللّٰہِ ؕ وَمَا یُدۡرِیۡکَ لَعَلَّ السَّاعَۃَ تَکُوۡنُ قَرِیۡبًا ﴿۶۴﴾

৬৪
লোকেরা তোমাকে নির্ধারিত মুহূর্ত সম্বন্ধে জিজ্ঞাসা করে। তুমি বল, ‘ইহার জ্ঞান কেবল আল্লাহ্‌র নিকট আছে৷’ এবং কিসে তোমাকে জানাইবে যে, সে মুহূর্ত অতি নিকটেই হইতে পারে?

اِنَّ اللّٰہَ لَعَنَ الۡکٰفِرِیۡنَ وَاَعَدَّ لَہُمۡ سَعِیۡرًا ﴿ۙ۶۵﴾

৬৫
নিশ্চয় আল্লাহ্‌ কাফেরদিগকে অভিশপ্ত করিয়াছেন এবং তিনি তাহাদের জন্য প্রজ্জ্বলিত আগুন প্রস্তুত করিয়া রাখিয়াছেন।

خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ۚ لَا یَجِدُوۡنَ وَلِیًّا وَّلَا نَصِیۡرًا ﴿ۚ۶۶﴾

৬৬
যেখানে তাহারা চিরকাল বাস করিবে, সেখানে তাহারা কোন বন্ধু এবং কোন সাহায্যকারী পাইবে না।

یَوۡمَ تُقَلَّبُ وُجُوۡہُہُمۡ فِی النَّارِ یَقُوۡلُوۡنَ یٰلَیۡتَنَاۤ اَطَعۡنَا اللّٰہَ وَاَطَعۡنَا الرَّسُوۡلَا ﴿۶۷﴾

৬৭
সেদিন তাহাদের মুখমণ্ডলকে আগুনে উল্টানো-পাল্টানো হইবে, তাহারা বলিবে, ‘হায় দুঃখ আমাদের! যদি আমরা আল্লাহ্‌র আনুগত্য করিতাম এবং এই রসূলের আনুগত্য করিতাম।’

وَقَالُوۡا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعۡنَا سَادَتَنَا وَکُبَرَآءَنَا فَاَضَلُّوۡنَا السَّبِیۡلَا ﴿۶۸﴾

৬৮
এবং তাহারা বলিবে, ‘হে আমাদের প্রভু! আমরা আমাদের নেতৃবৃন্দ ও প্রবীণদের অনুগত হইয়া চলিয়াছি, ফলে তাহারা আমাদিগকে পথভ্রষ্ট করিয়াছে,২৩৭২
২৩৭২। পূর্ববর্তী আয়াতে অবিশ্বাসীদের নেতাগণের কথা বলা হইয়াছে, ‘উজূহ’ শব্দের এক অর্থ নেতাগণ। এখানে বড়-ছোট, নেতা-অনুসারী সকলের কথা বলা হইয়াছে। মানুষের প্রবৃত্তি ইহাই যে, নিজের দুষ্কর্মের দোষ সে পরের ঘাড়ে চাপাইতে চায়।

رَبَّنَاۤ اٰتِہِمۡ ضِعۡفَیۡنِ مِنَ الۡعَذَابِ وَالۡعَنۡہُمۡ لَعۡنًا کَبِیۡرًا ﴿٪۶۹﴾

৬৯
হে আমাদের প্রভু! তুমি তাহাদিগকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাহাদিগকে মহা অভিশাপে অভিশপ্ত কর।’
সূরা আল্ আহ্‌যাব - রুকু ৮

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ اٰذَوۡا مُوۡسٰی فَبَرَّاَہُ اللّٰہُ مِمَّا قَالُوۡا ؕ وَکَانَ عِنۡدَ اللّٰہِ وَجِیۡہًا ﴿ؕ۷۰﴾

৭০
হে মো’মেনগণ! তোমরা ঐ সকল লোকের মত হইও না যাহারা মূসাকে২৩৭৩ কষ্ট দিয়াছিল;২৩৭৩-ক কিন্তু আল্লাহ্ তাহাকে উহা হইতে নির্দোষ প্রমাণ করিলেন যাহা তাহারা রটনা করিয়াছিল। বস্তুতঃ সে আল্লাহ্‌র দরবারে বড়ই সম্মানিত ছিল।
২৩৭৩। হযরত মূসা (আঃ)-কে ভয়ানক মিথ্যা দুর্নামের শিকার বানানো হইয়াছিলঃ (১) কারূন একজন মেয়েলোককে এই মিথ্যা কথা বলার জন্য প্ররোচিত করিল যে, মূসা (আঃ) তাহার সহিত অবৈধ যৌন কাজে লিপ্ত ছিলেন, (২) হারূনের প্রভাব বৃদ্ধিতে ঈর্ষান্বিত হইয়া মূসা (আঃ) তাহাকে হত্যা করিতে চাহিয়াছিলেন, (৩) মূসা (আঃ) কুষ্ঠরোগ ও সিফিলিসে আক্রান্ত ছিলেন, (৪) সামিরী তাঁহাকে পৌত্তলিকতার অপরাধে অপরাধী সাব্যস্ত করিয়াছিল, (৫) তাঁহার ভগ্নীও তাঁহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনিয়াছিল।
২৩৭৩-ক। ‘আযাও’ মানে সে তাহার প্রতি ঘৃণ্য কাজ করিল, বিরক্তিকর কিছু করিল, তাহাকে বিরক্ত করিল, দুঃখ দিল বা তাহার বদনাম করিল।